এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Norwegian Ridgeback | ০৮ আগস্ট ২০১৩ ১০:৫২157320
  • অত জানি না, খোঁজও নিই না। কিন্তু লোকে ভুলভাল যাতে না বোঝে তাই বলে রাখলুম। এম্নিতেই নাম পাল্টানো নিয়ে সব কনফুজড।
  • | ০৮ আগস্ট ২০১৩ ১০:৫০157319
  • অঃ ঐ ঋ.. থুড়ি কপিরাইটেড আরের কথা বলছ। বুঝেছি। (রেঃ হীরকরাণী)

    আর সুমনের তো মনে হল নিজস্ব কিছু রাগমাগ আছে মালবিকা ম্যামের ওপরে।
  • Norwegian Ridgeback | ০৮ আগস্ট ২০১৩ ১০:৪৯157318
  • ঠিক কয়েচেন স্যার। আমাদের চামড়াগুনো সব সিল্কের হয়ে গেছে আরাম করে করে, খুলে নিয়ে শাড়ি বানানোটাই বাকি।
  • siki | ০৮ আগস্ট ২০১৩ ১০:৪৬157317
  • লেপ্পচা!
  • SG | ০৮ আগস্ট ২০১৩ ১০:৪৩157314
  • আপনরা AC ঘরে চেয়ার এ বসে কোড ডিকোড করতে করতে বড্ড আরামপ্রিয় হে গেছেন। একটু কষ্ট করে দেখুন যে engg রা আপনাদের এই আরামের ব্যবস্থা করেছিলেন (during project ) তারা কিভাবে কাজ করতেন। আপনাদের যা কষ্ট তার atleast ৫ গুন করবেন। ইতি ইলেকট্রিকাল মিস্ত্রী
  • Norwegian Ridgeback | ০৮ আগস্ট ২০১৩ ১০:৪৩157315
  • এইসময় ভার্সাস আবাপ, part deux:

    http://www.epaper.eisamay.com/Details.aspx?id=5596&boxid=3397812

    কাল দমু জিগ্গেস কচ্ছিলে না যে আবাপ কোথায়? আবাপ আছে ব্যাকগ্রাউন্ডে। মালবিকা সরকারের বিপক্ষে আবাপ-তে কখনো কোনো লেখা পাবে না। তার একটা কারণ আছে। ইদিকে কালকে (এবং আজকে) সুমন চট্টোঃ যে লেখাদুটো লিখেছে, দুটোই মালবিকা সরকারের খানিকটা বিপক্ষে তো বটেই। এমনকি কাল তো ওঁর পিএইচডি নেই বলেও সুমন চট্টোঃ কটাক্ষ করেছে।
  • | ০৮ আগস্ট ২০১৩ ১০:৪৩157316
  • *ইশকুল ইশকুল, সিহকুল! নয় রে বাবা!
  • | ০৮ আগস্ট ২০১৩ ১০:৪২157313
  • এখানে তো কাল রাত থেকে হুলিয়ে বৃষ্টি হচ্ছে। খিচুড়ি খাবার আইডিয়াল ওয়েদার।
  • | ০৮ আগস্ট ২০১৩ ১০:৪১157312
  • আমার জীবনের প্রথম চাকরি, যেটা আমি ৩ দিন করেছিলাম, সেইটে ছিল শিয়াখালা নামের একটা জায়গায়। সে টেরেনে শ্রীরামপুর গিয়ে তাপ্পর হেঁটে, ট্রেকারে, আবার হেঁটে আবার ট্রেকার কিম্বা রিকশায় যেতে হত সেখানে। চাদ্দিকে সবুউজ বিঘের পর বিঘে চাষের জমি। আর খাওয়া কি বলছেন আপনারা! সেটা একটা ছেলেদের সিহকুল, সেখেনে বাত্তুমে পজ্জন্ত যাওয়া যেত না আর সেই ভয়ে খাওয়া বা জল খাওয়াও যেত না।
  • Norwegian Ridgeback | ০৮ আগস্ট ২০১৩ ১০:৩৯157311
  • না না, কেসি ছড়ায়নি। কিন্তু কারো না কারো ছড়ানোর জন্যে পোটেনশিয়াল সিচুয়েশন তৈরী হয়েছে, হীরকরাণীর টইয়ে।
  • | ০৮ আগস্ট ২০১৩ ১০:৩৮157310
  • আইপি আবার কোদ্দিয়ে এলো? কেসি আবার কোথাও ছড়িয়েছেন নাকি? কোন টই?
  • Norwegian Ridgeback | ০৮ আগস্ট ২০১৩ ১০:৩৫157309
  • আইপি খুব ভালো জিনিস, কিন্তু মুশকিল হল যারা জানে না, তারা ভুলভাল বোঝে। আরো মুশকিল হচ্ছে যে তারা মানেও না যে তারা জানে না আর বোঝেও না যে ভুলভাল বোঝে।

    ঃ-(
  • কৃশানু | ০৮ আগস্ট ২০১৩ ১০:৩৩157308
  • 'বেরোলেই সাঁ সাঁ করে ট্রাক ছুটে যাওয়া ন্যাশনাল হাইওয়ে।' - হেব্বি প্রত্যন্ত তো !!
  • ন্যাড়া | ০৮ আগস্ট ২০১৩ ১০:২৫157307
  • আজকালকার ছেলেছোকরারা এত অল্পেতেই কাতর হয়ে পড়ে ... যৈবনে এক প্রত্যন্ত গ্রামে কাজ করতাম। বেরোলেই সাঁ সাঁ করে ট্রাক ছুটে যাওয়া ন্যাশনাল হাইওয়ে। মুখবদলের খাবার বলতে সেই হাইওয়ে দিয়ে মাইলখানেক হেঁটে অটোয়ালের ধাবা। সন্ধ্যে হতেই কাজের জায়গার চারপাশ নিরালা, নিঃঝুম অন্ধকার। দু-হপ্তা, তিন-হপ্তা অন্তর একবার দেড়দিনের জন্যে শহরে আসার সুযোগ মিলত।

    এত কষ্ট করে তবেই না বুড়ো হয়েছি। কষ্ট কর, তোমাদেরও ভুঁড়ি হবে, টাক হবে, অম্লশূলের ব্যথা-বেদনা হবে।
  • sosen | ০৮ আগস্ট ২০১৩ ১০:০৮157306
  • টিপিন আর জলের বোতল নিয়ে যাবেন। আপিসবাবু হয়ে। কালো ছাতাটি-ও নিতে পারেন।
  • Norwegian Ridgeback | ০৮ আগস্ট ২০১৩ ১০:০৪157305
  • শালা এমন একটা কবিতামার্কা লাইন লিখলাম, দিলো সব ভণ্ডুল করে। বেরসিক লোকজন।

    কিন্তু ওখেনে খাওয়ার কিছু নেই টেই, এবার বিকেলবেলা ক্ষিদে পেলে পেটে কিল মেরে বসে থাকতে হবে। আর যে দুটো গ্রুপ গেছে, তারা বলেছে জলও নাকি নেই।
  • | ০৮ আগস্ট ২০১৩ ১০:০২157303
  • বেশী ন্যাকামি কোরো না তো। সেক্টর-৫ ও ক'বছর আগে অমনি তেপান্তরের মাঠই ছিল, তারও কিছু বছর আগে গোটা সল্লেকই অমন তেপান্তরের মাঠ ছিল।
  • sosen | ০৮ আগস্ট ২০১৩ ১০:০২157304
  • অজ্জিত্বাউ য্যানো চন্দ্রযাত্রার পূর্বে ক্যাপ্টেন হ্যাডক হয়ে গ্যাছেন :)
  • Norwegian Ridgeback | ০৮ আগস্ট ২০১৩ ১০:০০157302
  • সেক্টর পাঁচে শেষ কয়েকটা ঘন্টা। এর পর দেখা হবে তেপান্তরের মাঠের শেষে...
  • Norwegian Ridgeback | ০৮ আগস্ট ২০১৩ ০৯:৫৪157301
  • কী বিষ্টি, কী বিষ্টি। আজ বেড়াতে যাওয়াটা ভন্ডুল না করে দেয়...
  • dukhe | ০৮ আগস্ট ২০১৩ ০৯:৪২157300
  • আমার অবশ্য খুরটাই সবচেয়ে পছন্দ হল। রাং-এর সবচেয়ে কাছাকাছি ওটাই।
  • ন্যাড়া | ০৮ আগস্ট ২০১৩ ০৯:১৮157299
  • ভুলে গেলাম - দাম্পত্যও আছে। উফ। জিনিয়াস!
  • ন্যাড়া | ০৮ আগস্ট ২০১৩ ০৯:১৭157298
  • হ্যাঃ - রোম্যান্স, রাজনীতি, রবীন্দ্রনাথ সব পাঞ্চ করা আছে। মাল্টি-ডাইমেনশনাল কবিতা। বিভিন্ন ডাইমেনশন থেকে বিচ্ছুরণ। নিজের মুখে কিই বা আর বলব।
  • Ishan | ০৮ আগস্ট ২০১৩ ০৯:১৪157297
  • তাহলেও আমাট্টাই বেস্ট। কেউ বলুক বা না বলুক। ব্যস।
  • ন্যাড়া | ০৮ আগস্ট ২০১৩ ০৯:১৩157296
  • নিন্দা করেন বৃন্দা কারাত দিল্লি অনেক দূর
    আকাশ ভরা সূর্য তারা প্রকাশভরা খুর।
    সেই খুরে হই দন্ডবৎ, দিই দন্ডপাণির টিক,
    বিপ্লবী যত বাদ-প্রতিবাদ হবেই আণবিক।

    - একটি রোম্যান্টিক তথা রাজনৈতিক কবিতা
  • Ishan | ০৮ আগস্ট ২০১৩ ০৯:০৪157294
  • ভিকিকে খিস্তি খাস্তা দেওয়া যেতে পারে প্রচুর। আর সামরানকে বইমেলা। :)
  • byaang | ০৮ আগস্ট ২০১৩ ০৯:০৪157295
  • সামরান জন্মদিনের শুভেচ্ছা নিও। ভালো থেকো।
  • ladnohc | ০৮ আগস্ট ২০১৩ ০৮:৫৯157292
  • উড়তে না পারা এমু দি
    বড়ো ডানা হোক, হ্যাবড্ডি!
  • dd | ০৮ আগস্ট ২০১৩ ০৮:৩০157291
  • ইটি সিগ্রেটের উপর ল্যাখা পদ্য ? কোন ব্র্যান্ড?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত