এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কৃশানু | ০৯ আগস্ট ২০১৩ ১৪:৪৪157950
  • সাশার গলা দিব্যি ভালো। সাশার গান শুনতেও নেহাত খারাপ লাগেনা।
  • কৃশানু | ০৯ আগস্ট ২০১৩ ১৪:৪২157949
  • বলে কয়ে হাঁটু খাটিয়ে সামরানদির বাড়ির ভোজে নিজেকে ঢুকিয়ে নিয়েছি ঃ-)
    সবাই কনগ্রা দিতে পারো।
  • Kaju | ০৯ আগস্ট ২০১৩ ১৪:৩৯157948
  • তার ওপর জগন্নাথ গুহ-র ব্যারিটোনে ভয়েস ওভারগুলো ছাড়া আর কারুর গলাই কানে ঢোকেনি, ফলে বুইতেও পারিনি টেলড্রপের জন্যে। ঋতুপর্ণ নিজেও ট্যাবে না কিসে অন্যদের কী যেন পড়ে শোনাচ্ছিলেন, বিন্দুবিসর্গ কানে ঢোকেনি। সে অবশ্য টিভির সাউন্ডের দোষ কিনা জানি না। সত্যজিতের ডকুতে কানের বড় আরাম হয়েছিল। অল্পস্বল্প জায়গা মুখস্থ-ও হয়ে আছে। পুরোটাই জগন্নাথ গুহ ভয়েস দিতে পারতেন। কী গলা ! আর একটা কথা, রবি ১৮৮০-৮১ তে বিলেত থেকে ফেরার পর গলা এমন ভারিক্কি ভরাট সুরেলা হয়েছিল, সকলে বলেছিল 'রবির কন্ঠস্বরে এমন বদল হইল কী করে !' আমি কল্পনা করি অনেকটা সাশা ঘোষালের মত, প্রমিতা মল্লিকের ছাত্র। কী গলা ! সে কৌশিক সেনের মিনমিনে নিচু গলায় মোটেও পছুন্দো হয় নাই আমার। ওর চেয়ে সমদর্শীর নিজের গলা ভালো।
  • কৃশানু | ০৯ আগস্ট ২০১৩ ১৪:৩৮157947
  • সচদা কি আছেন? সো মইরির যে ছবি গুলি আপনি দিয়েছেন, সচরাচর দেখা যায় না, কারণ শীতকালে তোলা। শীতে খুব কম মানুষই লাদাখ ঘুরে ছবি তোলেন। কল্পনা চ্যাটারজি তাঁদের একজন।

    নীচে যার ছবি শেয়ার করলাম, ইন্দ্রনীল কর। বেড়াতে যাবার কোম্পানি অঙ্গজ এস্কেপেডস এর মালিক। ছবি তোলা প্যাশন। জীবিকার প্রয়োজনে বার ষাটেক সান্দাকফু গ্যাছেন, আঠাশ বার গয়েচালা। প্রতিবছর লাদাখও যান। কখনো কখনো দুবার। শীতে আর গ্রীষ্মে। এই হচ্ছে তাঁর এলবাম। দেখতে থাকুন।
    https://www.facebook.com/indranil.kar/photos
  • san | ০৯ আগস্ট ২০১৩ ১৪:২১157946
  • মাথায় পাগড়িও লাগবে
  • achintyarup | ০৯ আগস্ট ২০১৩ ১৪:১৮157944
  • কুমুদি কী ধরণের দাড়ি লাগাবে? গোঁপ কি মোটা হবে? গালপাট্টা থাকবে? হাতে লাঠি নেবে মোটাসোটা?
  • achintyarup | ০৯ আগস্ট ২০১৩ ১৪:১৮157945
  • কুমুদি কী ধরণের দাড়ি লাগাবে? গোঁপ কি মোটা হবে? গালপাট্টা থাকবে? হাতে লাঠি নেবে মোটাসোটা?
  • kumu | ০৯ আগস্ট ২০১৩ ১৪:১৫157943
  • দাড়ি গোঁফ ইত্যাদি লাগিয়ে যাব।চিন্তে পারবে না।
  • san | ০৯ আগস্ট ২০১৩ ১৪:১৩157942
  • আমি একদিন গিয়েছিলাম চেম্বারে দেখাতে :-)
  • siki | ০৯ আগস্ট ২০১৩ ১৪:১১157940
  • আর "অ্যালবার্ট তো বুদ্ধিমান লোক, সে কী করে ..."

    শুনে কেমন বিরিঞ্চিবাবা মনে পড়ে গেল।
  • kumu | ০৯ আগস্ট ২০১৩ ১৪:১১157941
  • অ স্যান চলো একদিন চেম্বারে হাজির হই।
  • siki | ০৯ আগস্ট ২০১৩ ১৪:০৮157938
  • শেষদিকে রবীন্দ্রনাথের মাথার চুল পাতলা হয়ে এসেছিল। টাক পড়ে নি যদিও। আর কাল দেখলাম যত বুড়ো হচ্ছেন, মাথায় চাপ চাপ শনের মত সাদা চুল। চুল কমার সীনই নেই।
  • san | ০৯ আগস্ট ২০১৩ ১৪:০৮157939
  • এর থেকে বললেই হত চেম্বারের সামনে মেঘ ডেকেছে তাই ছুটি !
  • sch | ০৯ আগস্ট ২০১৩ ১৪:০৭157937
  • "রবীন্দ্রনাথ তো জ্যোতি বসু ছিলেন না" ---- উফফ golden line
  • san | ০৯ আগস্ট ২০১৩ ১৪:০৬157935
  • "কোনোদিনও এতো বড়ো হবো নাকো আমি
    হাসি তামাশারে যবে কবো ছ্যাবলামি "

    :-D
  • siki | ০৯ আগস্ট ২০১৩ ১৪:০৬157936
  • বড়াইবাবুর তো আজ হাপছুটি। চেম্বারের সামনে জল জমেছে কিনা।

    কালই তো বলল।
  • siki | ০৯ আগস্ট ২০১৩ ১৪:০৪157934
  • তবে দেখে যা বুঝলাম, ছোট্ট থেকেই রবীন্দ্রনাথ হেব্বি চিন্তাগ্রস্ত ছিলেন। মানবসভ্যতার কী হবে, এই ছিল তাঁর চিন্তার প্রধান বিষয়। কখনও তিনি হাসতে পারেন নি। সবসময়ে ভয়, এই বুঝি সবাই লাঠালাঠি করল, মানবজাতি বিপদের মুখে পড়্ল।

    তথ্যচিত্রের মাঝে মাঝে ঋতুপর্ণকে দেখানো তাও মেনে নিচ্ছিলাম, হ্যাঁ, ঠাকুরবাড়ির মধ্যে ঘুরতে ঘুরতে কীভাবে রবীন্দ্রনাথ ধরা দিচ্ছেন তাঁর চোখের সামনে, কিন্তু একটু পর থেকেই ব্যাপারটা বাড়াবাড়ি লাগছিল। তার পরে আবার গরাদের ফাঁক দিয়ে আসা রোদের আলোর সঙ্গে তাল মিলিয়ে ঋতুর ক্যাটওয়াক, খুব খুবই আরোপিত ইচ্ছাকৃত লাগছিল।

    শেষে বিভিন্ন বয়েসের রবীন্দ্রনাথের চরিত্ররা ভাবগম্ভীর গদোগদো ছলোছলো চোখে নমো করে ঠাকুরের ছবির সামনে দাঁড়িয়ে আছেন, আর পেছন থেকে ঋতু এসে সবার গায়ে মাথায় হাত বুলিয়ে আদর করে দিচ্ছেন ... আমার কেমন যেন সেই পণ্ডিচেরির অরবিন্দ আশ্রম মনে পড়ে গেল, সব্বাই এইরকমের ভাবগম্ভীর গদোগদো ছলোছলো মুখে বসে দাঁড়িয়ে, যেন সব্বার বাবা এইমাত্র মারা গেছে।

    রবীন্দ্রনাথের একটা দিকই প্রকাশ পেয়েছে, সে হল চিন্তাশীল দার্শনিক। আনা তড়খড়ের সময়ে (ঠিক বললাম তো? তখন কল চলছিল, তাই মিউট করে দেখছিলাম) কী আড়ষ্ট তরুণ রবি, নতুন বৌঠানের হাত থেকে লেখা ছিনিয়ে নেবার সময়েও কেমন যেন যান্ত্রিক। অথচ সম্পর্ক তো সে রকম ছিল না! রবীন্দ্রনাথ তো জ্যোতি বসু ছিলেন না। উনি তো হাসতে জানতেন!
  • kumu | ০৯ আগস্ট ২০১৩ ১৪:০৩157933
  • বড়াইএরো আজ ছুটি????
  • achintyarup | ০৯ আগস্ট ২০১৩ ১৪:০২157932
  • ইন্দোর আজ দুকুরে ডাক্তারি নাই?
  • siki | ০৯ আগস্ট ২০১৩ ১৩:৫৭157931
  • ওটা অমিয় চক্রবর্তী? আমি খ্যাল করি নি, ভাবলাম বোধ হয় সত্যেন্দ্রনাথ বোস সাজিয়েছে।
  • I | ০৯ আগস্ট ২০১৩ ১৩:৫৪157930
  • অশোক বিশ্বনাথন অমিয় চক্রবর্তী হয়েছিলেন। তবে কিনা, ফেটে পড়া স্বাস্থ্য যাকে বলে।
  • siki | ০৯ আগস্ট ২০১৩ ১৩:৫৩157929
  • বিপণনে - অমুক
  • | ০৯ আগস্ট ২০১৩ ১৩:৫২157927
  • সক্কলেরে ঈদের শুভেচ্ছা।।
  • kumu | ০৯ আগস্ট ২০১৩ ১৩:৫২157928
  • marketed by এর বাংল কী হবে?
  • সে | ০৯ আগস্ট ২০১৩ ১৩:৩২157923
  • "name: kd mail: country:
    IP Address : 47.228.106.203 (*) Date:08 Aug 2013 -- 11:00 PM
    "সে" কয়েক পাতা আগে জিজ্ঞেস করেছিলেন, stratfordএর কাছে কেউ থাকে কি না ৷ যদি ওই শহরটা CTতে হয়, তাহ'লে হুতো (একটু পশ্চিমে) আর কুলদা (একটু পুবে) থাকেন মনে হয় ৷"

    কেডিদা,
    অনেক অনেক থ্যাঙ্কু। তবে এই স্ট্র্যাট্‌ফোর্ড ইংল্যান্ডে শেক্ষপীরের জায়গা বলে শুনেছি। বড়মে রওনা হয়ে পৌঁছেও গেছে। লন্ডনে অল্প চেনাজানা লোক পেয়েও গেছে। লন্ডন (গ্লোব থিয়েটার, ইঃ) ও স্ট্র্যাট্‌ফোর্ড (রয়াল শেক্‌স্‌পীয়ার থিয়েটার, সোয়ান থিয়েটার, ইঃ) মিলিয়ে টানা আটদিনের থিয়েটারের টিকিট কাটা আছে। সব দেখেশুনে ফিরে আসবে।
  • ম্যাক্সিমিন | ০৯ আগস্ট ২০১৩ ১৩:৩২157924
  • কৌশিক সেনের মৃদু গলাটা আমার ভালোই লেগেছিল। কৌশিক সেন বলে চিনি নি।
  • maximin | ০৯ আগস্ট ২০১৩ ১৩:৩১157922
  • কাজু ভালো শুরুয়াত করলে। রিভিউ লিখবে নাকি, ভেবে দেখো।
  • Kaju | ০৯ আগস্ট ২০১৩ ১৩:২৪157921
  • হ্যাঁ কাস্টিং সত্যি ভালো। তবে সেই এর মুখ তার গলা। সমদর্শীর গলায় কৌশিক সেনের মৃদু গলা। এ ছাড়াও মাধুরীলতা, সারদা দেবীর চরিত্রে যাঁরা ছিলেন কাউকে চিনি না, কিন্তু আশ্চর্য মিল চেহারায়। অশোক বিশ্বনাথন কোন চরিত্রে বুঝিনি। আর আইনস্টাইন নিয়ে ওই অংশটা খুব একটা তাৎপর্যপূর্ণ লাগেনি, যতটা আইনস্টাইনের সাথে দুজনের একটা ছোট আলাপচারিতা রাখলে বা পাঠ করলে হতে পারত। মানুষ হিসেবে রবীন্দ্রনাথকে তুলে ধরাটা বেশ লাগছিল শুরু থেকে। সত্যজিতের ডকু-তে শুধুই তথ্যনির্ভর স্বরলিপি। এখানে তার ওপর আত্মার পরশে নিজস্ব গানের মর্ম জাগছিল। কিন্তু আশাপূরণ হল না। মংপুতে মৈত্রেয়ী দেবীর বাড়ির কিছু ঘটনা এক্সপেক্ট করেছিলাম। থাকলে খুব সুন্দর হত। পরিণত বয়স্ক রবীন্দ্রনাথ বেশী সময়েই চুপ করে তাকিয়েই থাকলেন। আর পরিচালকের ইউনিট আর ক্যামেরা নিয়ে এদিক সেদিক করা সব জায়গায় প্রাসঙ্গিক লাগেনি।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত