এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • T | ১০ আগস্ট ২০১৩ ১৫:৩৯158280
  • সিরিয়াসলি, ম্যামি ওটা নির্ঘাৎ রসগোল্লার সাথে গুলিয়েছে।
  • ম্যামি | ১০ আগস্ট ২০১৩ ১৫:২৭158279
  • থ্যাঙ্ক ইউ কুমু। তবে আমি অনেক নতুন কথা জানলাম। ভালো লেগেছে সেটা।
  • kumu | ১০ আগস্ট ২০১৩ ১৫:২৫158278
  • ম্যামি আমি লামাকে সাপোট দিয়েছি।
  • ম্যামি | ১০ আগস্ট ২০১৩ ১৪:৫৬158277
  • গরম গরম ইডলি আহা অমৃত।
  • dukhe | ১০ আগস্ট ২০১৩ ১৪:৫২158276
  • ইডলি হইতে সাবধান। আইএসাই হস্টেলে জলখাবারের ইডলি পায়ে পড়ে এক রাঁধুনির পা ভেঙেছিল।
  • siki | ১০ আগস্ট ২০১৩ ১৪:৪৬158275
  • ঐজন্যেই আমি লম্বা হলাম না।

    উপোস করতে রাজি আছি, তবু ইডলি দাঁতে কাটতে পারব না।
  • dd | ১০ আগস্ট ২০১৩ ১৪:৪০158274
  • যান, আপনেরা এবার নিশ্চিন্দে ঘুমাতে যান।

    খামোখাই চিন্তা করছিলেন।
  • dd | ১০ আগস্ট ২০১৩ ১৪:৩৯158273
  • রাভা ইডলী আর ভেজ কাটলিশ।
    জানি আপনেরা বিশ্বাস করবেন্না, কিন্তু ও গুলই খ্যালাম গবগবিয়ে।
  • ম্যাক্সিমিন | ১০ আগস্ট ২০১৩ ১৪:২৫158271
  • আমারটা ১৫৮১০ পাতায়।
  • dd | ১০ আগস্ট ২০১৩ ১৪:২৫158272
  • চোঁ চোঁ চোঁ।

    চোঁ চোঁ চোঁ।

    আমার পেট কইছে।
  • ম্যাক্সিমিন | ১০ আগস্ট ২০১৩ ১৪:২৩158270
  • কালকের তর্কটার একটা মীমাংসা হয়েছিল দেখছি।

    আমি বলেছিলাম -- 'পুব বাংলায় অতিথি আসত নৌকোয় করে। তাদের নাইওরি বলা হত।'
    রঞ্জন বলেছে -- 'নৌকো করে যেকোন অতিথি -আত্মীয় আসলে সবাইকে নাইযর বলা হত।'
    লামা বলেছে -- 'নাইয়র মানে প্রবাসী আত্মীয়। আমার মামাবাড়িতে এখনো বলা হয়। আমি যখন বিয়ে করতে আগরতলা গেলাম, দূরে থাকা আত্মীয়স্বজন।'

    বাকিরা ভিন্নমত পোষণ করেছে। ফেয়ার এনাফ।
  • T | ১০ আগস্ট ২০১৩ ১৪:০৫158268
  • অ্যাই, সব্বাই সাবধান, কাকাবাবু আসিতেছেন,
  • dd | ১০ আগস্ট ২০১৩ ১৪:০৫158269
  • ইডলি খেলে লম্বা হয়।

    খালি পেটে বসে থাকলে পড়াশুনায় ভালো হয়।

    জানুন।
  • dd | ১০ আগস্ট ২০১৩ ১৩:৫৮158267
  • পর্ক সেজুয়ান খেলে দাঁতের গোড়া নরোম হয়ে যায়, ফ্রায়েড রাইস খেলে চুল হলেদেটে হয়ে যায়।

    জনস্বার্থে প্রচারিতো।
  • potke | ১০ আগস্ট ২০১৩ ১৩:৪২158266
  • এই পর্ক সেজুয়ান আর ফ্রায়েড রাইস দিয়ে পিত্তিরক্ষা করলাম,ডিডিদা ঃ)
  • achintyarup | ১০ আগস্ট ২০১৩ ১৩:৩৯158264
  • ডিডি, রাত দেড়টা পর্যন্ত আপিস করার জন্য তৈরি হই।
  • শ্রী সদা | ১০ আগস্ট ২০১৩ ১৩:৩৯158265
  • এই উঠলাম, সেকেন্ড রাউন্ড ঘুম দিয়ে। চান খাওয়া সেরে চরতে বেরোবো।
  • dd | ১০ আগস্ট ২০১৩ ১৩:৩৪158263
  • দেড়টা বেজে গ্যালো। বলেছিলো প্যাকেট করে খাবার দিয়ে যাবে, নিশ্চয়ই ইডলি গোছের কিছু।

    সেই সাত সকালে সোনার থালায় দুটো রুটি খ্যালাম কফি সহযোগে। সে কখোন হজোম হয়ে গ্যাছে। এখোন ইডলি পেলে সেটাও খে' নেবো।

    আপনারা উঠলেন ঘুম থেকে? লুচি দিয়ে মন্ডা মেঠাইএর ব্রেকফাস্ট হোলো?
  • মৌ | ১০ আগস্ট ২০১৩ ১৩:২০158262
  • থ্যাঙ্কু থ্যাঙ্কু... ডিডি দা। :-)
    চোখের সামনে জার ভাঙ্গার অভিজ্ঞতা প্রথম হল তাই জানতাম না। থ্যাঙ্কু :)
  • dd | ১০ আগস্ট ২০১৩ ১৩:১৬158261
  • সব সময়েই পাওয়া যায়। যে কোনো ডীলারের দোকানে। স্পেশালি ছোটো জারটা সব সময়েই ভেঙে যায়। যে কোনো মডেলেই।

    তবে বেশী পুরোনো (৬+) মডেল হলে বিশেষ আশা দেখি না।
  • মৌ | ১০ আগস্ট ২০১৩ ১৩:১০158260
  • আচ্ছা, মিক্সার গ্রাইন্ডারের শুধু একটা সিঙ্গেল গ্রাইন্ডিং জার আলাদা করে কিনতে পাওয়া যায় ?? কেউ একটু জানান দেন !!
  • ম্যাক্সিমিন | ১০ আগস্ট ২০১৩ ১২:৫২158259
  • খুব মিষ্টি ভাষা

    অ-লইদ্যা গুয়া খা
    ছিরিপুর বেড়াইয়া যা
    ছিরিপুরের কোন ঘাটা
    পুব দুয়াইর্গা মান্দারকাঁটা
    মান্দারকাডা হ্যাঁট করি'
    লক্ষ্মীর আসন ভ্যাট করি' ..

    হলুদ পাখিকে শ্রী পুরের ডিরেকশন দেওয়া হচ্ছে। করি' মানে করিয়া।
  • মাক্সিমিন | ১০ আগস্ট ২০১৩ ১২:৪৬158258
  • সোসেন আমিও হঠাত করে চাটগাঁর 'পাড়ায়' গিয়ে পড়েছিলাম। সেখানেই থেকেছি। ভাষাও বুঝি।
  • cm | ১০ আগস্ট ২০১৩ ১২:২৭158257
  • ইদিকে আমি হঠাৎ করে ইমপালসিভ হয়ে গিয়ে পূজোয় বাড়ি ফেরার টিকেট করে ফেললাম। কিন্তু তখন মনে হয় জাপান যাবার জন্য ভিসা অফিসে ছোটাছুটির দরকার হতে পারে। যাগ্গে যা থাকে কপালে।
  • sch | ১০ আগস্ট ২০১৩ ১২:২৬158256
  • ভীম সিং, আজম খান এদের দেখে মনে হয় পরশুরাম যদি এক বার আসতেন - একুশবার দরকার নেই - একবার এদেশকে পলিটিশিয়ান শুন্য করলেই হবে
  • sosen | ১০ আগস্ট ২০১৩ ১২:০৬158255
  • বাবাগো, লোকজন আজকাল "জাতিসত্ত্বা", "রাজ্য", "দাবি","অবদমিত" এইসব কঠিন কঠিন কথা ছাড়া কথা কয়না, এমংকি সিকি-ও।
    চল্লুম।
  • siki | ১০ আগস্ট ২০১৩ ১১:৫৩158254
  • এইবারে জাতিসত্ত্বা অবদমিত হচ্ছে বলে বাঙালরা না আলাদা রাজ্য দাবি করে বসে। দিদি কিন্তু কেবল কানেকশন কেটে দেবে। :)

    ডিঃ বিশুদ্ধ মঃ।
  • sosen | ১০ আগস্ট ২০১৩ ১১:৩৮158253
  • আমি ছোটবেলায় যে পাড়ায় ছিলাম সেখানে প্রায় সবাই চট্টগ্রামের লোক। তাদের কথা কিছুই বুঝতাম না। বিদেশে আছি মনে হত।
  • kumu | ১০ আগস্ট ২০১৩ ১১:৩৫158252
  • লামা হুতো বাঙাল ভাষায় কথা বলে?বাঃ।
  • siki | ১০ আগস্ট ২০১৩ ১১:১৭158251
  • রাইটো, এইবারে মনে পড়েছে। আমার সামনে সুতো একবার হুতোকে ফোন করেছিল। সামনে দাঁড়িয়েও প্রায় কিছুই বুঝতে পারি নি। :)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত