এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • I | ১১ আগস্ট ২০১৩ ০০:১১158370
  • শ্রাবণী মোট্টে হনুর দিদি হবে না। মানে আমার তাই ধারণা।
  • h | ১১ আগস্ট ২০১৩ ০০:০৭158368
  • শ্রাবণীদি অভিনন্দন, ফাইট করা সোজা কথা না।
  • h | ১১ আগস্ট ২০১৩ ০০:০৭158369
  • আর ইঞ্জীনীয়ার রা, যাঁরা দীর্ঘদিন ধরে কালেজে র‌্যাগিং এ অভ্যস্ত, তাঁরা আশাকরি সামান্য র‌্যাগিং ম্যানেজমেন্টের সাহায্য ছাড়াই হ্যান্ডল করতে পারবেন। তবে এরা মনে হয় বড় সমস্যায় পড়েছিলেন। নইলে লামা বা লামার সিনিয়র অব্দি কেসটা এগোতো না।
  • pi | ১১ আগস্ট ২০১৩ ০০:০৩158367
  • হনুদার বক্তব্য আর প্রশ্নটা আমারো।
  • h | ১১ আগস্ট ২০১৩ ০০:০১158366
  • লামা ফাইট করছে, এটা ভালো কথা। কিন্তু এক্স্পেরিএন্সড লোকরা কম মাইনে পেলে, এবং শুধুই শিক্ষাগত যোগ্যতা র কারণে কম মাইনে পেলে খচে যাবেই। তাই বলে তাদের ব্যুলি করার অধিকার নেই, তবে শুধু শিক্ষাগত যোগ্যতা দিয়ে টেকনিশিয়ান এর মাইনে কি ঠিক হওয়া উচিত?
  • Lama | ১০ আগস্ট ২০১৩ ২৩:৫৯158365
  • ধুর, চাট্টি ইমেল লিখে কি আর সঙ্ঘর্ষ হয়? আমরা অনেকেই নিষ্ফল আক্রোশে দাঁত কিড়মিড় করে চলি। ব্যাং, শ্রাবণী এরকম হাতে গোনা কজন (অনেকের নাম বাদ পড়ল) সঙ্ঘর্ষ করার সাহস রাখে।

    অবশ্য আদৌ কোন আক্রোশ না হওয়াটা বোধ হয় দাঁত কিড়মিড়ের চেয়ে খারাপ। সেই অর্থে ডায়নামিক বলা যায় বটে। সে তো আমরা সবাই, মানে সকল গুরুভ্রাতা ও ভগিনীগণ।
  • শ্রী সদা | ১০ আগস্ট ২০১৩ ২৩:৫৭158364
  • লামাদা, মাইনিং বাদে বাকী কোর ইঞ্জিনিয়ারিং সেক্টরগুলোতেও এই ধরণের অ্যাবিউজ খুব কমন। আমার এক বন্ধু, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, কোলকাতার একটা বেশ বড় হেভি ইঞ্জিনিয়ারিং কোং এ, যারা কিনা ইন্ডিয়ান রেলের বেশ বড় ভেন্ডর, ঢুকে দু মাস পরে ছেড়ে দিয়ে টিসিএসে জয়েন করে গেল। বলে, সব ডিপ্লোমা-আইটিআই পাশ লোকজন সিনিয়ারিটির জোরে ছড়ি ঘোরাচ্ছে, ইঞ্জিনিয়াররা কেন এত মাইনে - সুযোগসুবিধে পাবে সেই নিয়ে তাদের রাগ, পারলেই কথা শোনায় আর চেষ্টা করে ভালো প্রজেক্ট যাতে না পায়। কোম্পানিও এদের চটাতে চায়না কারণ অনেক পুরোনো এমপ্লয়ি আর এদের উপরেই প্রোডাকশন ইউনিট চলে।
  • pi | ১০ আগস্ট ২০১৩ ২৩:৪৭158363
  • কালপুরুষের মত ছেলেপিলেদের দেখলেও ভাল লাগে।
  • h | ১০ আগস্ট ২০১৩ ২৩:৪৩158362
  • সর্বজন শ্রদ্ধেয় ভিকি দা কে সেদিন শুভ জন্মদিন জানালাম। হ্যাভ আ গ্রেট ডে ইত্যাদি কিসু বলেছিলাম, তো একটা ওয়ান লাইনার মেসেজ করেছে। 'ইন পেরু, হ্যাভিং আ গ্রেট মন্থ।' এ ছেলেকে পেদো ভেবে ঠাকুর স্পেশাল কিছু বলেছিলেন, এবং সেটা গুংগার কাছাকাছি কিছু।
  • I | ১০ আগস্ট ২০১৩ ২৩:৪১158361
  • অন আ সিরিয়াস নোট, লোকজন সত্যি ভাম না হয়ে গিয়ে ডায়নামিক রয়ে গেছে, দেখলে ভালো লাগে।এই লামি, শ্রাবণী প্রভৃতি।
  • I | ১০ আগস্ট ২০১৩ ২৩:৩৯158360
  • লামিকে দেকতে অমন ভেজা বেড়াল হলে কি হবে, হু হু......

    লামি তুম সংঘর্ষ করো!!!
  • Lama | ১০ আগস্ট ২০১৩ ২৩:৩০158359
  • এইচ আর ইত্যাদি প্রসঙ্গে একটু আগের আলোচনাটা পড়তে পড়তে একটা কথা মনে পড়ল। ঘটনা নিম্নরূপঃ

    হয়েছে কি, বিক্কলেজ থেকে বেরিয়ে যাবার দেড় যুগ পরেও কলেজের সঙ্গে যোগাযোগটা টিঁকিয়ে রেখেছি। ফলে, উপাচার্য থেকে শুরু করে এখন যারা ছাত্র তাদের অনেকের সঙ্গে ফোনে কথা বা পত্রবিনিময় হয়।

    এবছর মাইনিং নিয়ে যারা পাশ করেছে তাদের বেশিরভাগই ক্যাম্পাস ইন্টারভিউর মাধ্যমে একটা বিদেশি কোম্পানীতে ঢুকেছে- ঐ ব্যাচের সবাই একই দিনে জয়েন করেছে। এই কোম্পানী খনির যন্ত্রপাতি তৈরি করে। এরা সবাই সেই যন্ত্রপাতির দেখভাল করার জন্য পালা করে চব্বিশ ঘন্টা খনিতে হাজির থাকে।

    চাকরি জীবন শুরু হবার দু সপ্তাহের মাথায় একটি ছেলে আমাকে ইমেল করে জানায়, যে ওদের কিছু সিনিয়র সহকর্মী যারা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার, তারা বি ই কলেজ সহ অন্যান্য কলেজ থেকে আসা গ্র্যাজুয়েট ইঞ্জিনিয়ারদের সঙ্গে দুর্ব্যবহার করছে, এমনকি এরকম প্রকাশ্যে কথাও বলছে, "ইয়ে ব্যহেন*** লোগ গ্র্যাজুয়েশন করকে কাঁহা কাঁহা সে আ যাতে হ্যায়"।

    খনি এলাকায় এগুলো হয়ে থাকে, আমি নিজেও ভুক্তভোগী (আমি নিজে যখন ট্রেনি ছিলাম, সত্যি কথা বলতে আমার প্রতিবাদ করার সাহস ছিল না)। আমি প্রথমে ছেলেটিকে মানিয়ে চলার পরামর্শ দিই।

    কিন্তু এরপর একই জায়গায় কাজ করে এমন আরও চার পাঁচজন ইমেল বা ফোনে একই অভিজ্ঞতার কথা জানালে পরে মনে হল নিশ্চয় ব্যাপারটা বাড়াবাড়ির পর্যায়ে পৌঁছেছে।

    তখন একটা ব্যক্তিগত ইমেলে আমাদেরই একজন সিনিয়ার যিনি ওই কোম্পানীতে উচ্চপদে আসীন তাঁকে অনুরোধ করলাম ব্যাপারটা দেখতে। উনি এইচ আরের একজন হোমরাচোমরাকে আমার ইমেলটা ফরওয়ার্ড করলেন আর আমাকে জানালেন উনি ব্যাপারটা দেখবেন।

    এইবারে, আমি বি ইকলেজের সঙ্গে সম্পর্কিত কাউকে ব্যক্তিগত ইমেল করলে চিঠির নিচে আমার কলেজীয় ডাকনাম (Lami) লিখে থাকি। কদিন পর খবর পেলাম, এই ব্যাপারের কোন সুরাহা হয় নি, বরং এইচ আরের লোকটি সাইটে এসে আমার সেই জুনিয়রদের জিজ্ঞাসাবাদ করে গেছে এই Lami লোকটি কে এবং জানিয়েছে শিগগিরই Lamiর বিরূদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

    কয়েকদিন পরের খবর, আমার সেই সিনিয়রের হস্তক্ষেপে এইচ আরের ভদ্রলোককে অন্যত্র বদলি করা এবং কৈফিয়ত চাওয়া হয়েছে। কর্মক্ষেত্রে দুর্ব্যবহার এখন বন্ধ হয়েছে।
  • pi | ১০ আগস্ট ২০১৩ ২৩:১৩158358
  • কলিকালই এল বটে। ম্যাগি খেলে আমার কিনা পেট ব্যথা কচ্ছে !
  • siki | ১০ আগস্ট ২০১৩ ২৩:০৭158357
  • আমি শুদু বসে বসে পড়ি আর হাসি।

    আর লিকতে ইচ্ছে করে না। উপন্যাসটা ভাবছি কাউকে আউটসোর্স করে দেব।
  • dd | ১০ আগস্ট ২০১৩ ২২:৫৮158356
  • নাঃ, আর টানা যাচ্ছে না। এই হপ্তার মতোন বিদায়,বিদায়।
  • dd | ১০ আগস্ট ২০১৩ ২২:৫৭158355
  • হবে রে, ইন্দোদা, সব হবে। পরকীয়াও আউটসোর্স করে এক সচ্চরিত্রো ঔপন্যাসিক হাব এ শেড অব গ্রে নামে এক কেলেংকারিক উপন্যাস লিখবে। লোকে বর বউএর সাংসারিক খুঁটিনাটি, বাজারের ফর্দো, শ্বশুরবাড়ী নিয়ে রাগারাগি এইসব পড়ে খুব উস্তেজিতো বোদ করবে। পেশালি চার আন্ডা বাচ্চা,বউ, মেসো শ্বশুরকে নিয়ে এভারেস্ট ভ্রমন ক তো ব্যান করবার প্রস্তাবও হবে।

    সর্বোজনোশ্রদ্ধেয়ো ভিকিদা থাকলে মিষ্টি হেসে কইতেন "জালিম দুনিয়া"।
  • I | ১০ আগস্ট ২০১৩ ২২:৫৫158354
  • বল্লেই হয়। ঠাকুর বলেছেন- ওরে পোদো, কোনো কথা ভুঁড়ি চাপা দিয়ে রাখবি না। ওতে ধনুষ্টংকার হয়।
  • Sibu | ১০ আগস্ট ২০১৩ ২২:৫২158353
  • হবে না কেন? নিজের বৌয়ের সাথে অন্য লোকের পরকীয়া হয়।

    আরো হয়, তবে সে সব কতা এখেনে বলা যাবে না।
  • I | ১০ আগস্ট ২০১৩ ২২:৪৯158352
  • হ্যাদে, নিজের বউয়ের সাথে পরকীয়া হয়?যাদের খুব সাহসের অভাব তাদের জন্যে? মুল্য ধরে দেবার কোনো বেবস্থা আছে? এ বিষয়ে ঠাকুর কি নীরব? কিম্বা পোদো?
  • dd | ১০ আগস্ট ২০১৩ ২২:৪৭158351
  • তাই ই হবে। হয়তো এটাই ভবিতব্য ছিলো। এই পৃথিবীর।

    সবাই গোলগাল হয়ে যাবে,রাগ নেই। কোথাও কোনো প্রতিবাদ নেই। বিশ্ব ভুঁড়ি কমপিটিশন হবে। শান্তোশ্রী তে ভরিবে দুনিয়া। টইতে আর ডিম পাউরুটী থাকবে না। সাধের পচ্চিম বংগে তিনো মাকু নকু কংরেস মিলে একটা রামধনু পার্টী করে সব আসোন বিনা প্রতিদ্বন্দিতায় জিতে যাবে। গু চর টইপত্তোর উঠে যাবে। বুজী কথটাও আর থাকবে না।

    আমি মানে মনে কেটে পরবো। আপুনেরা থাকুন। সেসের সেদিন ক্ষি মিষ্টি।
  • a x | ১০ আগস্ট ২০১৩ ২২:৩৮158350
  • ডিডি ঃ-)) ভুঁড়ি বেড়ে গেছে বোধহয়।
  • Sibu | ১০ আগস্ট ২০১৩ ২২:৩৭158349
  • আর যারা ভুঁড়ি নে জন্মায় তাদের কি হয়?
  • dd | ১০ আগস্ট ২০১৩ ২২:৩৪158348
  • যারা রোগাটে খেঁকুড়ে, কবি ও কবিনী, তারা বিদ্রোহী কবিতা ল্যাখে। তারা খুব অ্যাংরী।চোখ লাল, চুল উষ্কোখুষ্কো। দাঁতে কিড়মিড় লেগেই থাকে।

    ক্রমশো তারা ভামিয়ে যায়, তাদের চুল পাকে, তাদের স্পশটতঃ ভুঁড়ি বাড়ে। তারা কথা কম বাণী বেশী মোডে চোলে যায়। এই দুঃসময়ে তাদের জন্য পরে থাকে পরকীয়া বা তার ফ্যান্টাসী, নয়তো মোটাসোটা হাবসোল। কিপটেদের পরোকীয়া হয় না, মাইন্ড ইট। তাই কিপটেরা পদ্যও ল্যাখে না।

    এই নিয়ে আমি স্বছন্দে দু চার পাতার মেনিফেস্টো লিখতে পারি। কিন্তু এখোন সে সময় নয়।

    @অক্ষ, খুব দুশ্চিন্তার সাথে লক্ষ্য করছি তোমার মধ্যে ক্যামোন একটা আতাক্যলানে ভাব এসে গেছে। প্রিমেচিওর ভামত্ব। তাই? তোমার রাগমাগ হু হু করে কমে গ্যাছে। বলি, ব্যাপারটা কি?

    যদি আমারে কইতে চাও তো আর কুরি মিনিটের মধ্যেই জানিও। অমি তার পরে আর নাই।
  • I | ১০ আগস্ট ২০১৩ ২২:২৮158347
  • ভুঁড়ি হলে লেখা স্থুল হয়ে যায়। ব্যতিক্রম গিরীশ ঘোষ। বিভুতিভূষণ।
  • I | ১০ আগস্ট ২০১৩ ২২:২৬158346
  • তাছাড়া আমার একটি অর্ধস্ফুট ভুঁড়িও হয়েছেন।
  • a x | ১০ আগস্ট ২০১৩ ২২:২৪158345
  • প্রেম ও ভুঁড়ি কি ইন্টার্চেঞ্জেবল? প্রেম ও ভুঁড়ি এই দুইএরই কি সাহিত্যে সাফল্য রেট এক? প্রেম ও ভুঁড়ি এর কোনোটার জন্যই কি বাঙ্গালীকে অপেক্ষা করতে হয়?
  • dd | ১০ আগস্ট ২০১৩ ২২:২০158344
  • @ইন্দোদাকে।

    দ্যাখ। কিছুদিন স্যাবাটিক্যাল নিয়ে ফের শুরু কর।। ভেতো বাঙালীদের তো আবার পরোকীয়া ছাড়া সাহিত্যও হয় না। কখনই প্রানে ধরে এডভাইস দিবো না যে যুগোত্তোর সাহিত্যের জন্য লুচ কেরেকেটার হ'। ওয়েট কর। একদিন তোরও ভুঁড়ি হবে। আর আরো চমোৎকার ল্যাখাও লিখবি।

    আচ্ছা, তোর কি হেবীওয়েট কোনো হাবসোলও নেই? চিরোকালই সফল প্রেমিক? তাইলে তো মুষ্কিল। পদ্যও লিখতে পারবি না। হা অদৃষ্ট।
  • I | ১০ আগস্ট ২০১৩ ২২:১৯158343
  • হু, হয় তো। এই যে আপনেরা আমার নেট পড়শী। রেগ্যে যান।

    শ্রাবণী ও সহকর্মীদের অভিনন্দন।
  • Sibu | ১০ আগস্ট ২০১৩ ২২:০৪158342
  • আমাদের কৈশোরে মেয়েদের উত্ত্যক্ত করার যেমন অধিকার আছে বলে এক শ্রেনীর লোক মনে করত, তেমনি অন্যরা তাদের শাসন করবে এটাও স্বাভাবিক বলে ধরা হত। মনে আছে ছেলেবেলায় পাড়ার এক বৌদির কান্না শুনে আমি আর ভাই দেয়াল টপকে তাদের বাড়ী ঢুকে অত্যাচারী দাদাটিকে বেশ কড়কেছিলাম। সেই বৌদি এবারে বলল এখন নাকি কেউ ওভাবে প্রতিবেশীর দরকারে যায় না।

    সেঃহ্যাঃ এর বিরুদ্ধে আইনী প্রতিবাদের রাস্তা খুলছে, আমি খুব খুশী। কিন্তু শুধু তাতেই ঘটনার সংখ্যা কমবে কিনা বলা মুশকিল। ডিডিদা যেটা বললেন, মাল্টি-ন্যাশনালেরা অবশ্যই এ ব্যাপারে একটা রোল প্লে করে। কারণটা সহজবোধ্য, কোন ম্যানেজারের লালসা তাদের নাফার ক্ষতি করুক সে তারা চায় না। কিন্তু ভারতবর্ষের মত দেশে যেখানে অসংগঠিত ক্ষেত্রই প্রধান, সেখানে মাল্টি-ন্যাশনালে আর কজন চাগরি করে?

    ইতোমধ্যে শ্রাবনী আর ওর সহকর্মীদের অভিনন্দন।
  • a x | ১০ আগস্ট ২০১৩ ২১:৫৯158341
  • ইন্দো লিখলে পড়শীর সাথে মনোমালিন্য হয়?!
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত