এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • kiki | ১১ আগস্ট ২০১৩ ১৯:৫৯158458
  • ওহ! আরেকটা কথা। আমি এদ্দিনে সেই জাপানি তেলের অ্যাড দেখলাম। কি পিকুলিয়ার অ্যাড।

    আর অনেকদিন নেট বিহীন থেকে আমার সেদিন রচনার কি একটা সিন্মা, সেই যীশু আর রচনা দুই দাদুর বাড়ী গিয়ে থাকবে, সেটাও ভাল্লাগছিলো। গুচ তে না আসলে কি অধঃপতনটাই না হয়।

    ব্যস সেশ।
  • a x | ১১ আগস্ট ২০১৩ ১৯:৫৯158459
  • কিকি তোমার রাগের কথাগুলো লেখনা তুমি! ভেবে নিও নিজের জন্য না, তোমার মতই এরকম রাগ পুষে আছে যারা তাদের জন্যই লিখছ।
  • কৃশানু | ১১ আগস্ট ২০১৩ ১৯:৫৯158460
  • ওয়ান হান্ড্রেড ইয়ারস এর সাথে আমি একমাত্র আমি মহাভারতেরই তুলনা করতে পারি। কে যেন বলেছিলেন, ল্যাটিন আমেরিকা যদি আদৌ না থাকতো, ওয়ান হান্ড্রেড ইয়ারস পড়ে ওটাকে তৈরি করে ফেলা যেত।
  • a x | ১১ আগস্ট ২০১৩ ১৯:৫৭158457
  • আইদের কলমের প্রতি মুগ্ধতাবোধ।
  • kiki | ১১ আগস্ট ২০১৩ ১৯:৫৪158456
  • যাহ! আবার কবে আসবো তার ঠিক নেই। কি জ্বালা!
  • kiki | ১১ আগস্ট ২০১৩ ১৯:৫৩158454
  • হ্যাঁ, শিগ্গিরি বলো, মাথা গরম আছে, তাই এখন যা বলবে বুঝতে পারবো। মাথা ঠান্ডা(যেটা খুব তাড়াতাড়ি হয়ে যায়) হয়ে গেলে এসব কথা কিছুই বুঝতে পারবো না। পনেরো মিনিট হাতে সময়, তারপর ত্যাঁদোর টাকে এলিমেন্ট, কম্পাউন্ড আর মিক্সচার নিয়ে জ্ঞান দিতে হবে। ভাবলেই একটা জ্বর মত এসে যাচ্ছে।
  • I | ১১ আগস্ট ২০১৩ ১৯:৫৩158455
  • কি নিয়ে মুগ্ধতাবোধ?
  • a x | ১১ আগস্ট ২০১৩ ১৯:৫১158452
  • না, এখন এই মুগ্ধতাবোধের সময় বলব না ঃ-)
  • I | ১১ আগস্ট ২০১৩ ১৯:৫১158453
  • সলিচ্যুডের প্রথম অধ্যায় বলে আমরা যেটা পড়ি, সেটা আসল প্রথম অধ্যায় নয়। মার্কেজের বৌ পাতা ওলোটপালোট করে ফেলেছিলেন।
  • I | ১১ আগস্ট ২০১৩ ১৯:৪৮158451
  • পরে বললে পড়ব কখন? এখনই বলো।
  • a x | ১১ আগস্ট ২০১৩ ১৯:৪১158450
  • এই নির্মমতা, সৃষ্টি ইত্যাদি নিয়ে আমার কিছু বলার আছে। এখন বলবনা, পরে।

    শুধু মার্কেজের প্রসঙ্গেই বলি। মার্কেজকে ছোটবেলায় তার ঠাকুমা অনেক গল্প বলতেন। রোজ বলতেন। অনেক পরে যখন মার্কেজ স্ট্রাগলিং জার্নালিস্ট, সেই সময় কাফকাকে আবিষ্কার করেন। এবং চমকে ওঠেন। বুঝতে পারেন ঠাকুমার গল্পগুলো এইরকমই ছিল। যাকে আমরা ম্যাজিক রিয়ালিসম বলি আজ। গল্পগুলো বলতেন ঠাকুমা খুব স্বাভাবিক ভাবেই, যেন এরকম তো রোজই হতে পারে, কিন্তু পুরো অদ্ভূত অন্যরকম। বুঝতে পারেন, ওগুলো আসলে সাহিত্যই ছিল।
  • কৃশানু | ১১ আগস্ট ২০১৩ ১৯:৩৭158449
  • হুম, পড়ব।
  • kiki | ১১ আগস্ট ২০১৩ ১৯:৩৪158448
  • সিঁফো,
    হুঁউ! সত্যি ক্যাপায় কুলোলো না। এজন্যই কত কিছু হলো না লাইপে।তবে এখনো আশায় আছি এমাসের মধ্যে আরেকবার খারাপ হলেই............ :P

    হনু,
    ইসে ঈ-কার আর ই-কারের পার্থক্য গুলায়ে যায়। আমায় ই বলেছিলে কিনা?

    ইন্দ্রানী,
    অসাধারন। আমার মাঝে মাঝেই নিভে যাবার আগে ফস করে জ্বলে ওঠার একটা স্টেজ আসে, এটা পড়েই এলো।( ইয়ে লেখা লিখি কেস নয়,ভেগে যাবার, নো আবাজ প্লিজ) তাই তাড়াতাড়ি নিজেকে কন্ট্রোল করিয়া কেটে পরিতে /পড়িতে চেষ্টাচ্ছি, নইলে যা যা বলে ফেলবো বলার নয়। আর দাঁত চিপে আর তিন বছর লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছি। তারপর হিসেব নিয়ে বসবো। তবে আমিতো, বলা যায় না, বিএসেনেল কেস হয়ে যাবে হয়তো।ঃ(
  • I | ১১ আগস্ট ২০১৩ ১৯:৩৩158447
  • Living to tell the Tale পড়ে ফেল।
  • I | ১১ আগস্ট ২০১৩ ১৯:৩১158446
  • ও, পিসিমা বলে দিয়েছে।
  • I | ১১ আগস্ট ২০১৩ ১৯:৩০158445
  • এই লেখাগুলো মাকোন্দো নিয়ে একটা বড় লেখার আগাম প্রস্তুতি তো। কর্নেল- এর কথা এক্ষুনি বলতে পারছি না। কিন্তু ইন ইভিল আওয়ার তো বটেই।
  • কৃশানু | ১১ আগস্ট ২০১৩ ১৯:২৮158443
  • মারকেজ এর ওপর কোনও ভালো ডকু বা ফিচার আছে? এঞ্জয়ব্ল হতে হবে।
    আজকাল ফিকশন ছাড়া কিছু পড়তে পারছি না, না হলে বই এর খোঁজ নিতাম।
    আর গুচতে আসার পর খুঁটে খাওয়া ভুলে যাচ্ছি ঃ-)
  • a x | ১১ আগস্ট ২০১৩ ১৯:২৮158444
  • তারপর একদিন ফ্যামিলি ভ্যাকেশনে চলেন সবাইকে নিয়ে, গাড়ি নিয়ে কিছু দূর যাবার পরেই মাথায় কী একটা যেন হয়ে যায় এবং সেই মুহূর্তে, মার্কেজ পরে লেখেন, ওয়ার্ড টু ওয়ার্ড প্রথম চ্যাপ্টার মাথায় লেখা হয়ে যায়। সঙ্গে সঙ্গে গাড়ি ঘুরিয়ে বাড়ি চলে আসেন, নিজেকে ঐ ঘরে বন্দী করেন, এবং বেরোন একবছর বাদে।
  • কৃশানু | ১১ আগস্ট ২০১৩ ১৯:২৭158442
  • আচ্ছা।
  • a x | ১১ আগস্ট ২০১৩ ১৯:২৪158441
  • ওয়ান হান্ড্রেড এর একটা ভাসা ভাসা রূপ মার্কেজের মাথায় বহুদিন ধরেই ছিল। কিছুতেই লিখে উঠতে পারছিলেন না।
  • কৃশানু | ১১ আগস্ট ২০১৩ ১৯:২৩158440
  • র‍্যাদার, যে কেউ দিলেই হবে।
    নো ওয়ান রাইটস টু দা কর্নেল এ মাকোন্ডো, বা অরেলিয়ানো বুয়েন্ডিয়া-র রেফারেন্স রয়েছে। কিন্তু এটা ১৯৬১ তে লেখা। ওয়ান হান্ড্রেড ইয়ারস অব সলিচিউড ১৯৬৭ তে লেখা। এটা কি করে হল?
    লেখা না বলে প্রকাশিত বলা উচিত অবশ্য।
  • I | ১১ আগস্ট ২০১৩ ১৯:২০158439
  • যদি জানি।
  • কৃশানু | ১১ আগস্ট ২০১৩ ১৯:১৭158438
  • মারকেজ নিয়ে একটা নিতান্ত অর্বাচীন প্রশ্ন আছে। ইন্দোদা একটু উত্তর দেবে?
  • a x | ১১ আগস্ট ২০১৩ ১৯:১৫158437
  • একমাস না, একবছর।
  • I | ১১ আগস্ট ২০১৩ ১৯:০২158436
  • ইন্দ্রাণীদিকে ডিটো। মেয়েদের লেখার প্র্সঙ্গ এলে, ফর দ্যাট ম্যাটার যে কোনো লোক যার নিজের লেখার ঘর নেই- এই প্রসঙ্গ এলে আমার ভার্জিনিয়া উলফ মনে পড়ে যায়। আ রুম অব ওয়ান'স ওন।

    ওয়ান হান্ড্রেড ইয়ার্স যখন এল, মার্কেজ নাকি ঘরের দরজা বন্ধ করে দিয়ে বৌকে বলেছিলেন, এক মাস আমাকে কোনো কাজে এক্সপেক্ট কোরো না। মার্কেজের বৌ যদি লেখালিখি করতেন?
  • শ্রাবণী | ১১ আগস্ট ২০১৩ ১৮:৩১158435
  • যাক, সেদিন আমি লিখেছিলাম আমার দুষ্টুর রামায়ণ আর মহাভারত টা খুঁজে পাচ্ছিনা, ব্ল্যাঙ্কি বোধায় দেখিসনি। মানে জানতে চেয়েছিলাম আবার কিনতে গেলে কোথায় পাওয়া যাবে, বুক ফেয়ারে দু বছর খুঁজে পাইনি, প্রকাশকের নাম মনে নেই!

    আগে বাড়িতে আমাকে কেউ রাগালে ঠোঁট উলটে হয় দুষ্টুর রামায়ণ নাহলে নাজিম হিকমতের মাথা ব্যথা শোনাতে শুরু করলেই তারা সারেন্ডার করত (কলেজ বেলায়).......বেশ মজার ছিল খেলাটা, দু রা তখন অনেক মুখস্থ ছিল, "রামের ছেলে লব ও কুশ, খায়নি কভু লবেনচুষ", "কৈকেয়ীটা পাজির ঘাঁটি, ফোগলা দাঁতে আমড়া আঁটি" :)
  • h | ১১ আগস্ট ২০১৩ ১৮:১১158434
  • কিন্তু পয়েন্ট টা হল ইন্দ্রা ণী দি,

    But I maintain that she would come if we worked for her, and that so to work, even in poverty and obscurity, is worth while.

    মেয়েরা কি সকলে এই লড়াই টা করছে, না কি প্রচলিতার্থে যেরকম সাহিত্যকর্ম তাদের কাছে আশা করা হয়, সেইটে করে ক্ষান্ত দিচ্ছে। সেদিক দিয়ে হ্যারি পটার স্রষ্টা ইন্টারেস্টিং ব্যতিক্রম?
  • i | ১১ আগস্ট ২০১৩ ১৬:২৬158433
  • অচিন্ত্যরূপ জিগালেন, এখন দেখলাম ভাগ্যিস -আবার কাল পর্শু এলে এত পাতা পিছিয়ে পোড়্তাম না।
    ইয়ে কি বলে, আমি আর কি বলব? সেদিন মেয়েদের লেখা নিয়ে কথা হচ্ছিল, সেদিনও আর আজও ভার্জিনিয়া উল্ফকেই মনে পড়ল। A room of one's own মনে পড়ছিল।
    শেষটা মনে আছে? একটু টুকে দি।

    I told you in the course of this paper that Shakespeare had a sister; but do not look for her in Sir Sidney Lee’s life of the poet. She died young—alas, she never wrote a word. She lies buried where the omnibuses now stop, opposite the Elephant and Castle. Now my belief is that this poet who never wrote a word and was buried at the cross–roads still lives. She lives in you and in me, and in many other women who are not here to–night, for they are washing up the dishes and putting the children to bed. But she lives; for great poets do not die; they are continuing presences; they need only the opportunity to walk among us in the flesh. This opportunity, as I think, it is now coming within your power to give her. For my belief is that if we live another century or so—I am talking of the common life which is the real life and not of the little separate lives which we live as individuals—and have five hundred a year each of us and rooms of our own; if we have the habit of freedom and the courage to write exactly what we think; if we escape a little from the common sitting–room and see human beings not always in their relation to each other but in relation to reality; and the sky. too, and the trees or whatever it may be in themselves; if we look past Milton’s bogey, for no human being should shut out the view; if we face the fact, for it is a fact, that there is no arm to cling to, but that we go alone and that our relation is to the world of reality and not only to the world of men and women, then the opportunity will come and the dead poet who was Shakespeare’s sister will put on the body which she has so often laid down. Drawing her life from the lives of the unknown who were her forerunners, as her brother did before her, she will be born. As for her coming without that preparation, without that effort on our part, without that determination that when she is born again she shall find it possible to live and write her poetry, that we cannot expect, for that would he impossible. But I maintain that she would come if we worked for her, and that so to work, even in poverty and obscurity, is worth while.”
  • h | ১১ আগস্ট ২০১৩ ১৬:০১158432
  • তবে তার আগে দীর্ঘ ঈ দিয়ে নেওয়া ভালো। আমেন।
  • sinfaut | ১১ আগস্ট ২০১৩ ১৫:৫৯158431
  • বলেছিলাম। ইশ্বরে অচলা ভক্তি রাখতে হয় কখনো সখনো।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত