এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • a x | ১২ আগস্ট ২০১৩ ০০:২৪158490
  • এরা কোথাকার লোক ইন্দো?
  • I | ১২ আগস্ট ২০১৩ ০০:১৮158489
  • বাবা! তাড়া তাড়া গোর্খাল্যাণ্ড পড়ে মাথা তাজ্ঝিম মাজ্ঝিম কর্ছে।
  • I | ১১ আগস্ট ২০১৩ ২৩:৫০158488
  • তো যা বলছিলাম। এই মানস যাঁরা সুর করে গান করেন, তাঁদের বলে মানস্চি( manaschi. ) এঁদের মধ্যে আর্গুয়েবলি সেরা হলেন সায়াকবাই কারালেভ। এঁর প্রথম শিক্ষক ছিলেন এঁর ঠাকুমা।
    প্রায় পাঁচ লক্ষ পদ কারালেভের মুখস্থ ছিল। ইন্টারেস্টিং না? আমাদের তিজন বাইয়ের কথা মনে পড়ে।
  • Blank | ১১ আগস্ট ২০১৩ ২২:৩৩158487
  • ১৮৮ এম্বি - টাইম নেবে
  • Blank | ১১ আগস্ট ২০১৩ ২২:৩২158486
  • হেঁচকি কেন তুলবো !!! কি মুশকিল। এদিকে সদাশিবের প্রথম দুটো পেয়েচি। আপলোডাচ্ছি মিডিয়াফায়ারে।
  • Az | ১১ আগস্ট ২০১৩ ২২:২৫158485
  • পৃথিবীর শেষপ্রান্ত থেকে টুপ করে খসে পড়লেই কচ্ছপ বা হাতীর উপরে পড়বে। ঃ-)
  • কৃশানু | ১১ আগস্ট ২০১৩ ২২:২৪158484
  • আমসত্ব এয়েচে? কালো?
  • Norwegian Ridgeback | ১১ আগস্ট ২০১৩ ২২:২২158483
  • যাই, আর দুটো কানসাট খেয়ে শুয়ে পড়ি। কাল থেকে পৃথিবীর শেষ প্রান্তে আপিস করতে যাবো। বারান্দা থেকে পড়ে গেলেই ব্যাস্‌...
  • I | ১১ আগস্ট ২০১৩ ২২:২০158482
  • এতক্ষণ মন দিয়ে গোর্খাল্যাণ্ড পড়তেসিলাম। কিন্তু হনু হে, লোসা যে আমার জমল না। আমি আন্ট জুলিয়া পড়তে গিয়ে শেষ কইর্ত্যে লাড়লম।
    অবিশ্যি সে তো কবে থেকে কতবার মিসেস ডালোয়ে পড়ে যাচ্চি। ইদিকে টু দ্য লাইটহাউজ কী ভালৈ না লেগেছিল।
  • I | ১১ আগস্ট ২০১৩ ২২:১৬158480
  • জ্যোতিদাদার কথাটাও ভুলো না। শুরুর দিনগুলিতে।
  • h | ১১ আগস্ট ২০১৩ ২২:১৬158481
  • নানা এ যাত্রা কিকি তুমি আমার উপরে খোচো না, আমি ওটা ইমরান কে বলছিলাম।
  • Az | ১১ আগস্ট ২০১৩ ২২:১৪158479
  • বড়াই, ওরকম না, আলোচনার কথাবার্তার আশ্রয় না, ইন্টেলেকচুয়াল না, অন্যরকম। ঐ যে একেবারে সব নিয়ে যার কাছে লুটিয়ে পড়া যায়---এই আমার এইটুকু আছে, শুকনো সামান্য---যিনি সেইটুকুকেই দুধ মধু দিয়ে রক্ষা করেন, সামান্য অগ্নিশিখাকে আকাশস্পর্শী করে তোলেন। এরকম আশ্রয়। যখন সবাই হেলাফেলা করে অলসো র‌্যান করে ধরে নিয়েছে-সেই সময় যিনি আগলে ধরেন, বলেন, "আছে আছে তোমার আগুন আছে" সেইরকম।
  • I | ১১ আগস্ট ২০১৩ ২২:১০158477
  • না, ইন্টেলেকচুয়াল আশ্রয় নিশ্চয় অনেকের কাছ থেকে পেয়েছিলেন। আশ্রয় বলো, সাহচর্য বলো। প্রিয়নাথ সেন কিম্বা প্রমথ চৌধুরি, অমিয় চক্রবর্তী। মেয়েদের মধ্যে ইন্দিরা দেবী তো বটেই।
  • Az | ১১ আগস্ট ২০১৩ ২২:১০158478
  • বড়াই, লীলা মজুমদারের একটা বিরাট সুবিধা ছিল ওনার স্বামী, ভদ্রলোক এইরকম প্রস্তাবও দিয়েছিলেন, "একজন কেয়ারটেকার রেখে দিই, সে নিখুত ভাবে সংসারের কাজকর্ম চালাবে, তুমি খালি লেখো। আর কোনোদিকে তাকাতে হবে না।" লীলা নিজেই রেগে যেতেন, বলতেন, লেখা না এলে তখন আমি কী করবো? বেকার বেকার ঘুরবো? ঃ-)
  • I | ১১ আগস্ট ২০১৩ ২২:০৭158476
  • তনু ভালো মনে করিয়ে দিয়েছে। আমি লীলা মজুমদারের লেখায় এরকম কিছু আছে কিনা ভাবছিলাম।
  • Az | ১১ আগস্ট ২০১৩ ২২:০৬158475
  • রবীন্দ্রনাথের বিষয়ে আমার একটা ব্যক্তিগত অবজার্ভেশন হলো, এইরকম "প্রজ্ঞাবান প্রাচীন ঋষি" টাইপ ইমেজের সঙ্গে একজন সাধারণ স্ত্রী, এতজন ছেলেমেয়ে( যারা কেউ ই প্রায় এমন কিছু করেন নি যা সেভাবে লোকে মনে রেখেছে)---এই জিনিসটা কেন যেন মেলাতে পারি না। ঠাকুরবাড়ীর ঐ আবহাওয়ায় অত সব কলা চর্চা অমুক চর্চা তমুক চর্চার মধ্যে কোথাও এই রবীন্দ্রের স্ত্রী বা পুত্রকন্যাদের জ্বলে উঠতে দেখা যায় না। কেমন যেন মনে হয় রবিকে হেলাফেলা করে অতি সাধারণ এক গ্রাম্য মেয়ের সঙ্গে বিয়ে দিয়ে দেওয়া হয়েছিল, সেই মেয়ে কোনোদিন এই ঠাকুরবাড়ীর এলিট সমাজের সঙ্গে মেলাতে পারে নি নিজেকে, কোনঠাসা হয়ে ছিল। পুত্রকন্যারাও তাই।

    রবিকে প্রথম জীবনে মানসিক আশ্রয় দিয়েছিলেন একমাত্র বৌদি কাদম্বরী, ওঁরই জন্য রবির লেখালিখি খুলতে থাকে, উনি অসময়ে চলে গিয়ে রবিকে মুক্তি দিয়ে যান। এর পরে রবি আর কারুর কাছে আশ্রয় চায় নি, দরকার ছিল না, ততদিনে তিনি স্বমহিমায় ভাস্বর। নিজেই নিজের আশ্রয়।

    মাঝে মাঝে অদ্ভুত একটা জিনিস মনে হয়, কেমন যেন প্যাটার্ণ একটা, যার একটুমাত্র আমরা দেখতে পাচ্ছি, বাকীটা রহস্যময়।ডি ঃ সব ব্যক্তিগত আজাইরা প্যাঁচাল। কেউ প্রভোকিত হবেন না। ঃ-)
  • a x | ১১ আগস্ট ২০১৩ ২১:৫০158474
  • ও পাইকে বলার ছিল - এই খবরটা (হিউস্টনের) জানতামই না! কী অবস্থা!
  • Az | ১১ আগস্ট ২০১৩ ২১:৪৫158473
  • বড়াই,
    মার্কেজ পেজ-নম্বর দিতেন্না? লেখার সময়? ঃ-)
  • Az | ১১ আগস্ট ২০১৩ ২১:৪২158472
  • বড়াই, আনন্দবাজারে ঐ রবীন্দ্রনাথ বিষয়ক লেখাটা পড়েছি, আবারো এখানে মায়াময় কলমে মনে করিয়ে দিলে বলে ভালো লাগলো। কবে থেকে অপেক্ষা করে আছি বড়াই, ঐ "আমার উন্মন বাদ্যকর" এর মতন কোনো লেখা তোমার থেকে পাবো বলে।
  • Az | ১১ আগস্ট ২০১৩ ২১:৪০158471
  • লীলা মজুমদারের "পাকদন্ডী" তে একজায়গায় আছে, এইরকম কিছু কথা, একজ্যাক্ট মনে নেই, বইটা হাতের কাছে নেই। কথাগুলো অনেকটা এরকম, "বুকের ভিতরে যে আছে, সে কারুর স্ত্রী নয়, কারুর মা নয়, কারুর কন্যা নয়, কোনো আত্মীয়সম্বন্ধেই সে বাঁধা নেই। সে যখন নির্মমভাবে টেনে এনে লিখতে বসায়, তখন নিরুপায়ের মতন তার কথামতন কাজ করতে হয়। তখন সংসার মনে থাকে না।"
    বলছিলেন "হলদে পাখির পালক" লেখার কথা, মনের ভিতর পাখির মতন ডানা ঝটপট করতো কী যেন, যতক্ষণ না কাগজে কলমে তাকে মুক্তি দিয়েছেন, ততক্ষণ ছাড়া পান নি অস্বস্তি থেকে।
  • Norwegian Ridgeback | ১১ আগস্ট ২০১৩ ২০:৪৯158470
  • আহা রসকদম কত ভালো
    কানসাট আরো ভালো
    গোপালভোগের আমসত্ত্ব
    বড় বড় বড় ভালো....
  • sosen | ১১ আগস্ট ২০১৩ ২০:২৮158469
  • ব্ল্যান্কি কি কাল হেঁচকি তুলেছিলি অনেক?
  • Blank | ১১ আগস্ট ২০১৩ ২০:২৪158468
  • মানস নেটে মেলে। না বুঝে শুনেচি কিছু কিছু।
  • কৃশানু | ১১ আগস্ট ২০১৩ ২০:২২158467
  • নামই শুনিনি!!
  • I | ১১ আগস্ট ২০১৩ ২০:১০158466
  • কেউ কি এখানে কিরঘিজ ওরাল এপিক মানস শুনেছেন? সিল্ক রুট নিয়ে লেখালিখি করতে গিয়ে এর কথা জেনেছিলাম।
  • kiki | ১১ আগস্ট ২০১৩ ২০:০৫158465
  • অক্ষ,
    আসলে, আমি রাগ পুষে রাখতে পারিনা। দুমদাম ঝেড়ে দিয়ে ঠান্ডা হয়ে যাই। আর ঠান্ডা হয়ে গেলে সব ভুলে যাই। কিছু খুব নিজের লোক এটাকে বেশ ব্যবহার করছে বছরের পর বছর। এবার ভাবছি একটু কম বলে রাগটা রেখে দেব।(হিসেব মেটানো খুব প্রয়োজন, নইলে এটাই মনে করে সবাই তৃপ্তি পাচ্ছে, একে দিয়ে কত সহজেই কাজ করিয়ে নেওয়া যায়)। কারন আমার সব থেকে বড় কমি, আমি ঠান্ডা মাথায় কিছু করতে পারিনা, কে জানে কেন! তাই। একদম মজা করলাম না।ঃ(
  • a x | ১১ আগস্ট ২০১৩ ২০:০৪158464
  • নিজের মুগ্ধতাবোধের কথা বলছি। অন্যের না।
  • I | ১১ আগস্ট ২০১৩ ২০:০৩158462
  • বড় আইকে পাত্তা না দিয়েই লিখে ফেলো। ছোট আই-ও কিছু মনে করবে না। আমি তার হয়ে বলে দিলাম।
  • I | ১১ আগস্ট ২০১৩ ২০:০৩158463
  • বড় আইকে পাত্তা না দিয়েই লিখে ফেলো। ছোট আই-ও কিছু মনে করবে না। আমি তার হয়ে বলে দিলাম।
  • I | ১১ আগস্ট ২০১৩ ২০:০১158461
  • পৃথিবীময় ওরাল লিটারেচার( ওরেচার?) -এর উৎস খুঁজতে গেলে হয়তো দেখা যেত এসবের পেছনে কত নাম না জানা মেয়ে রয়েছে।মার্কেজের ঠাকুমার মত। এইসব বেডটাইম স্টোরি, গ্রামীণ প্রবাদ ইত্যাদি।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত