এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Norwegian Ridgeback | ১২ আগস্ট ২০১৩ ১১:১৪158520
  • অন্য ডকুমেন্ট প্রিন্ট হচ্ছে? প্রিন্টার সেটিং-এ গোলমাল থাকলে সেটাও হওয়ার কথা নয়।
  • কালপুরুষ | ১২ আগস্ট ২০১৩ ১১:১৩158519
  • আইন তো একগাদা আছে,কিন্তু তার ইমপ্লিমেন্টেশন কোথায়?সীমান্তবর্তী আর প্রান্তিক এলাকা ঘুরতে গিয়ে এখানকার সরকারি বা সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুল গুলোতে ঘুরছিলাম।এমনিতে পাত্তা পেতাম না।এক বন্ধুর সহযোগিতায় প্রেস কার্ড যোগাড় হয়েছিল।গ্রামের স্কুলের বেশীরভাগ শিক্ষক শহুরে।তাদের অধিকাংশ গ্রামের ছেলে মেয়েদের সাধারণ জ্ঞানের অভাব'টা কে খুব বড় করে দেখিয়ে অবহেলা করেন।আমি এক শিক্ষকের সাথে কথায় পিছিয়ে পড়া ছেলে মেয়েদের বিশেষ নজর দেওয়ার কথা বলছিলাম।তিনি আমাকে ঝাঁঝিয়ে উঠে বললেন একটা ক্লাসে গড়ে তিরিশ টা ছেলে মেয়ে পিছিয়ে।এতজন কে দেখানো কি সম্ভব?আমি তখন বললাম যে একটা ক্লাসে তো অন্তত গোটা তিনেক বাড়তি চাহিদা সম্পন্ন মেধাবী স্টুডেন্ট থাকে।তাদের দেখাতে খুব পরিশ্রম হয় না।আপনি কি তাদের ক্লাসের বাইরে সামান্য হলেও গাইড দেন?তিনি স্বীকার করলেন যে তাও তিনি করেন না।অথচ এই শিক্ষক বাড়িতে টিউশন করেন।সেখানে কোনো পিছিয়ে পড়া স্টুডেন্ট যে কিনা মোটা টাকা দিয়ে পড়ছে,তাকে আলাদা দেখাতে কসুর করেন না।

    প্রান্তিক মানুষের প্রতি আমাদের ব্যবহার খুব খারাপ।আমরা তাদের কথা ভাবিনা।নিজে বছরে কটা নায্য ছুটি পেলাম না তাই নিয়ে আন্দোলন করি আর বাড়ির কাজের মেয়েটা একদিন ছুটি চাইলে মাথায় আকাশ ভেঙ্গে পড়ে।
  • | ১২ আগস্ট ২০১৩ ১১:০৯158518
  • এই অজ্জিত,

    পিডিএফ ফাইল প্রিন্ট নিতে পারছি না। প্রিন্ট করতে চাইলে বলছে আগে প্রিন্টার ইন্স্টল করো। এদিকে প্রিন্টার তো ভরপুর ইন্স্টলড, প্রিন্ট সেটাপে গিয়ে দেখি কি একটা ওয়েব সেটাপ না কি হয়েছিল। তা সেসব বদলে প্র্ন্টার সিলেক্ট করলাম। তাও বলছে ইন্স্টল করো।

    এখন কিং কর্তব্য?
  • siki | ১২ আগস্ট ২০১৩ ১১:০১158517
  • ন্যাজ কেন থাকবে? পিথিমী কি পক্ষীরাজ নাকি?
  • Norwegian Ridgeback | ১২ আগস্ট ২০১৩ ১০:৪৩158516
  • পৃথিবীর ন্যাজ দেখি নাই, তবে কচ্ছপের পিঠটা চোখে পড়লো, প্রচুর শ্যাওলা ধরে গেছে।
  • i | ১২ আগস্ট ২০১৩ ১০:৩৯158515
  • আর ন্যাজ দেখলেন না? পিথিবির ন্যাজ? নাকি ন্যাজ নাই?
  • pi | ১২ আগস্ট ২০১৩ ১০:৩২158514
  • আজ, বাংলা অকাদেমি,জীবনানন্দ সভাঘরে সন্ধে ছ'টায় সেমিনার, ' ইন্টারনেটে বাংলা ভাষা চর্চা, ওয়েব ম্যাগাজিন ও ব্লগজিন, প্রযুক্তি এবং ভবিষ্যৎ'। গুরুচণ্ডা৯ র হয়ে সুমেরুদা প্রেজেন্ট করবে। যে যে পারবেন, চলে আসুন।
  • Norwegian Ridgeback | ১২ আগস্ট ২০১৩ ১০:২৫158513
  • পৃথিবীর শেষপ্রান্তে বসে আছি। একটু আগে পিছনে প্যান্ট্রির দিকটাতে গেছিলাম - সেখান থেকে ওপরে-নীচে মহাকাশ দেখা যায়। বেস্পতি দেখলাম বনবন করে ঘুরছে, শনির বলয়টাও পরিষ্কার দেখা গেল। একটা ধূমকেতু সোঁ করে উড়ে গেলো...একটু ভয় ভয় করছিলো - যদি পড়ে যাই...
  • a x | ১২ আগস্ট ২০১৩ ১০:০৭158511
  • হ্যাঁ, এখানে যখন পুরোন বাড়িতে অ্যাসবেস্টস পাওয়া যায় তখন নির্দিষ্ট সংস্থায় খবর দিতে হয়। তাদের লোক এসে পুরোপুরি অ্যাসবেস্তস মুক্ত করলে তবে বাসযোগ্য বলে মার্ক করে। যারা পরিষ্কার করে তারা ঐ স্যুট মাস্ক এসব পরে করে।
  • ইনাসি | ১২ আগস্ট ২০১৩ ১০:০৭158512
  • "তিনি বলেছেন ভিনরাজ্যের কর্মীদের জন্য তিনি দায়বদ্ধ নন, এবং তাদের জন্য আইনি নিয়মকানুনও বিশেষ নেই। কথাটা মিথ্যে বা সত্যি কতটা সেটাও জানতে চাই।"
    তিনি মিথ্যা বলছেন, সম্পূর্ণ মিথ্যা। ঐ রাজ্যে কর্মরত সমস্ত ভিনরাজ্যের কর্মীদের জন্য তিনি দায়বদ্ধ। রাজ্যে লাগু যে কোন আইন সকলের জন্য প্রজোয্য।
  • pi | ১২ আগস্ট ২০১৩ ০৯:৫৭158510
  • ইনাসি, sch টই খুলে একটু বড় করে লিখুন না।
  • pi | ১২ আগস্ট ২০১৩ ০৯:৫৬158509
  • এখানে অ্যাসবেস্টসের কোন কাজ হলে আগে থেকে নোটিশ দেওয়া হয়, জায়গাটা ঘোরে দেওয়া হয়, ওয়ার্কারদের সেফটি তো আছেই। দেশে অকুপেশনাল হেল্থ এর অবস্থা পুরো শোচনীয় বললেও কম বলা হয়। ডঃ কুণাল দত্তের কাছে শুনছিলাম, কী অবস্থায় ওঁরা এই নিয়ে কিছু কিছু কাজ করে চলেছেন।
  • ইনাসি | ১২ আগস্ট ২০১৩ ০৯:৪১158508
  • সিলিকোসিস বা আসবেস্টোসিস সব-ই pneumokoniosis (আজকাল কেউ কেউ pneumoconiosis লেখেন) এর রকমফের। pneumon মানে ফুসফুস আর kone মানে ধুলিকনা। Pneumokoniosis (সিলিকোসিস, আসবেস্টসিস, সিডেরসিস, ব্ল্যাক লাঙ ইত্যাদি সমস্ত রোগ) নিয়ে নিয়ে প্রচুর কাজ হয়েছে। 'কি করিতে হইবে' তাও অজানা নয়। কিন্তু কা কস্য পরিবেদনা। আমরা যা আইন বানিয়েছি তাতে minor minerals রাজ্য সরকারের একার দাইয়ীত্ব। major minerals এর জন্য CMR, MMR, MCDR ইত্যাদি নিয়ম প্রজোয্য। কিন্তু রাজ্য সরকারগুলি minor minerals বিষয়ে এজাতীয় আইন প্রণয়নে উদাসীন বা অনাগ্রহী। কেন্দ্রীয় সরকারের DGMS এবং IBM নামে দুটো অফিস আছে। তারা যথাক্রমে The Mines Act এবং The Mines and Minerals Development and Regulations Act এর বলে বলীয়ান (বিদ্বান ব্যক্তিরা অতিসরলীকরন ক্ষমা করবেন)। কেন্দ্রীয় ভাবে খনিশ্রমিকদের স্বাস্থ্য সংক্রান্ত একটি গবেষনাগার নাগপুরে প্রতিষ্ঠিত হয়েছে। পড়াশোনা, গবেষণা সব-ই চলছে। ডায়গনোসিস অনেক হয়েছে, চাই রোগ প্রতিরোধ করার মত কাজের আবহ (work environment in mines). বিড়ালের গলায় ঘণ্টা কে বাঁধবে? Mining lobby in States like Karnataka, Odisha and a few other States are too powerful. গদী হারানোর ভয় থাকে। দেখছেন তো নদী থেকে বালি তোলা বন্ধ করতে গিয়ে এক IAS অফিসারের কি হাল হয়েছে!
  • byaang | ১২ আগস্ট ২০১৩ ০৯:২৯158507
  • আমি যাদের কথা বলছি, তারা মূলতঃ ত্রিপুরা, আসাম, মিজোরাম,পশ্চিমবঙ্গ ও উড়িষ্যার লোক। এরা অনেকেই দালালকে মোটা টাকা সেলামি দিয়ে কাজের খোঁজে লুরুতে এসেছে, এদেরকে নামকাওয়াস্তে কোনো সিকিউরিটি এজেন্সিতে ঢুকিয়ে দিয়ে দিনের পর দিন কাজ দেওয়া হচ্ছে না, মাইনে তো নয়ই। এদের কাগজপত্র (অরিজিনাল) ইত্যাদি জমা রাখায় ফিরেও যেতে পারছে না।
  • byaang | ১২ আগস্ট ২০১৩ ০৯:২৫158506
  • এসসিএইচ, মিনিমাম ওয়েজ তো বটেই, তাছাড়াও নিয়মিত কাজ পাওয়া, অন্য রাজ্যে কাজ করতে গেলে তাদের বাসস্থান, খাবার, অসুস্থ হলে মিনিমাম পরিচর্যা এবং ডাক্তার দেখানোর সুযোগ এইসব নিয়ে কি কোনো আইন হয়? এখানে বলে রাখি লেবার কমিশনে নালিশ জানিয়ে লেবার কমিশনারের সাথে দেখা করেও কোনো লাভ হয় নি। তিনি বলেছেন ভিনরাজ্যের কর্মীদের জন্য তিনি দায়বদ্ধ নন, এবং তাদের জন্য আইনি নিয়মকানুনও বিশেষ নেই। কথাটা মিথ্যে বা সত্যি কতটা সেটাও জানতে চাই।
  • Lama | ১২ আগস্ট ২০১৩ ০৯:১০158505
  • সুরক্ষার ন্যূনতম উপকরণ হেলমেট আর সেফটি শু পরতে দেওয়া হয় শুধুমাত্র কোনো ইন্সপেকশন হলে তবেই।
  • Lama | ১২ আগস্ট ২০১৩ ০৯:০৯158504
  • হায় খনি!

    প্রত্যেক খনিতে শ্রমিকদের বাচ্চাদের জন্য ক্রেশ বাধ্যতামূলক। শুধু এই ব্যাপারটাটা নিয়ে একটা আলাদা আইনই আছে। কিন্তু হাতে গোনা কিছু খনিতে ক্রেশ দেখা যায়।

    আইন অনুযায়ী স্নানের জায়গা থাকার কথা। নেই। পর্যাপ্ত খাবার জলের ব্যবস্থা থাকার কথা কিন্তু নেই। নেই আগুন লাগলে নেভানোর ব্যবস্থা বা ফর্স্ট এড বক্স।

    পাথরের ধূলো থেকে আমার নিজেরই কিছু ফুসফুসের সমস্যা হয়েছে যা কখনো সারবে না।

    (অবশ্য রাজস্থানের যে খনি এলাকায় প্রথম চাকরি জুটিয়েছিলাম সেখানে তবু আইনকানুন কিছুটা মেনে চলা হয়। অধিকাংশ জায়গায় এর চেয়ে অনেক খারাপ দেখেছি।
  • sch | ১২ আগস্ট ২০১৩ ০৮:৪৬158503
  • http://planningcommission.nic.in/aboutus/committee/wrkgrp12/wg_labour_laws.pdf
    এই লিঙ্কটা দেখুন - প্রথম চার পাঁচ পাতার পর একটা টেবিলে বিভিন্ন পেশার লেবার ল গুলো লিস্ট করা আছে - আপনার কোন পেশার জন্যে দরকার দেখে নিন - তারপর খুঁজে ফেলা যাবে
  • sch | ১২ আগস্ট ২০১৩ ০৮:৪১158502
  • ব্যাং দিদি আপনি ঠিক কি ধরণের আইন চাইছেন "? মিনিমাম ওয়েজ ? ওয়ার্ক প্লেস ঈনভারন্মেন্ট আন্ড সেফটি? এক্টু স্পেশেফিক না হলে মুস্কিল
  • byaang | ১২ আগস্ট ২০১৩ ০৮:৩৯158501
  • কালপুরুষ, এসসিএইচ, বা অন্য যে কেউ,
    এদেশে কন্ট্র্যাক্ট লেবারদের সুরক্ষা এবং কাজের অধিকার সম্পর্কে কী কী আইনকানুন আছে, একটু লিখতে পারেন প্লিজ? আমার একটু জানা দরকার হয়ে পড়েছে।
  • sch | ১২ আগস্ট ২০১৩ ০৮:০৯158500
  • আসবেস্টোসিস সমস্যাটাও একই রকম। বিশেষ ভাবে আফেক্টেড হয় যারা আসবেস্টস শিট বা আসবেস্টেসের পাইপ তোইরী করেন তারা। GI -sheet এর দৌলতে আসবেস্টাস শিট এখন প্রায় উঠে যাওয়ার মুখে। কিন্তু আসবেস্তাসের পাইপের ব্যাপারটী ভারী মজার। ভারতের বেশ কিচছু রাজ্যে এর ব্যবহার ও পড়োদাকশান একদম ব্যান। অন্যদিকে কিছু রাজ্যে "নতুন" পদ্ধতিতে তৈরী আসবেস্তাস পাই ব্যবহারে উৎসাহ দেওয়া হচ্ছে। একটা কাজের জন্যে পশ্চিমবঙ্গের কি স্ট্যাটাস এ বিষয়ে কি খতিয়ে দেখতে গিয়ে দেখি ভারী মজার ব্যপার - ৭০ সাল থেকে একাধিক কমিটি তৈরী হয়েছে - রেকমেন্ডেশান দেওয়ায়া হয়ছে - কিন্তু শেষ মেশ ব্যান হয়নি। আর পাশের রজ্য ওড়িশাতে তো রীতিমতো উৎসাহ দাওয়া হচ্ছে এখন এই পাইপের ব্যবহারে।
  • pi | ১২ আগস্ট ২০১৩ ০৭:৫৬158499
  • সিলিকোসিস নিয়ে হাতে গোণা ক'জন কাজ করছেন, বলা ভাল কাজের চেষ্টা চালাচ্ছেন। কিন্তু যা অবস্থা, তাতে কদ্দুর কী হবে কে জানে।
  • কালপুরুষ | ১২ আগস্ট ২০১৩ ০৭:৪৭158498
  • ব্ল্যাক স্টোন বা কালো পাথরের দেশে'র কথা বলছি।দুমকা থেকে পাকুড়,রাজগ্রাম...বিস্তৃত রাজত্ব মাইনিং মাফিয়াদের।এখানকার মাইনিং লেবারদের হাল খুব খারাপ।ট্রেড ইউনিয়ন এর বালাই নেই।বীরভূমে যা একটু শ্রমিক সংগঠনের দেখা মেলে।তাদের ভূমিকা গ্রহণযোগ্য নয়।স্বাস্থ্য সচেতনতা দূরবীণ দিয়ে খুঁজতে হবে।একগাদা অবৈধ ক্রাশার।এই মাইনিং লেবারদের অধিকাংশ নিরক্ষর।সরকার মাইনিং মালিকদের কাছ থেকে বছরে মোটা টাকা পায়।অতএব,সব দেখে শুনেও চুপ করে বসে থাকে।সরকারী পলিউশন কন্ট্রোল রুলস অনুযায়ী মাইনিং আর ক্রাশিং এর বিভিন্ন ধাপে কিছু হেলথ প্রোটেকটিভ স্টেপস এর কথা বলা আছে।আমি চর্মচক্ষে তার একটাও দেখতে পাইনি।যেকদিন ছিলাম,স্টোন চিপসের ধূলোতে আমারি অসুস্থ হওয়ার যোগাড় হয়েছে।এখানকার শ্রমিকদের অবস্থা সহজেই অনুমেয়।এই ধূলোতে সিলিকোসিস সমেত অন্যান্য ফুসফুসের অসুখ হয়।সে সংক্রান্ত কোন সচেতনতা নেই।আঠেরো দূর অস্ত,পনেরোর এদিক ওদিকে প্রচুর শিশুশ্রমিক।এদের নাম স্কুলে এনরোল করা থাকে।ঠান্ডা ঘরে বসে রাজনৈতিক পিশাচেরা তার হিসেব দেখিয়ে উন্নয়নের ধ্বজা ওড়ায়।আর এরা তখন উদোম গায়ে ঘামতে ঘামতে পাথরকুচি সরায়।শ্রমিকদের জন্য টয়লেট বা শুদ্ধ পানীয় জলের ব্যবস্থা নেই বললেই চলে।মেয়েদের উপর সেক্সুয়াল হ্যারাসমেন্টের উপর একটা আধা সরকারী রিপোর্টে বলা হয়েছে যে অধিকাংশ ঘটনাকে রেপ বলা যায় না কারণ তা উভয়পক্ষের সম্মতিতে ঘটে।যে শুয়োর এই তত্বকথা আউড়েছে,তাকে একবার খুব দেখতে ইচ্ছে করছে।মুশকিলটা হচ্ছে সে এখন হয়ত তার রাজনৈতিক প্রভুদের হুকুমে কোল মাইনিং এরিয়ার লেবারদের কাল্পনিক স্ট্যাটাস রিপোর্ট লিখছে যে এরা সকলে মন্টেক সিং এর মত এসি পায়খানায় হাগতে যায়।

    ইন্ডিয়া শাইনিং বস।
  • i | ১২ আগস্ট ২০১৩ ০৪:৪৬158497
  • কিকি,
    লেখো. ...'নিয়তি পার করে লেখো'
  • Lama | ১২ আগস্ট ২০১৩ ০২:১৯158496
  • হঠাৎ ঘুম ভেঙ্গে গেল বলে একটু ঢুঁ মেরে যাচ্ছি। এখন আবার ঘুমিয়ে পড়ব।

    বুলগেরিয় লোকসঙ্গীত কেউ শুনে না থাকলে শুনে দেখতে পারেন। আমার ভাল লেগেছে।

    আপাততঃ গুন্নাইট
  • I | ১২ আগস্ট ২০১৩ ০১:০৬158495
  • আমি এখন খুবসে সেন্ট্রাল এশিয়া গাঁতাচ্ছি। বড় পছন্দের জায়গা।
  • I | ১২ আগস্ট ২০১৩ ০১:০৫158494
  • উতুবে মানস বলে সার্চ দিলে প্রথম যে ভিডিওটা আসে ইউনেস্কোর, সেটা ব্যাপক তো !
  • I | ১২ আগস্ট ২০১৩ ০০:৫৬158493
  • মারাট সাফিন আর গাটা কামস্কি তাতার - জানতেন?
  • a x | ১২ আগস্ট ২০১৩ ০০:৩৫158492
  • আর্মেনিয়ান ব্যালাড সিঙ্গারদের মত লাগছে শুনতে।
  • Blank | ১২ আগস্ট ২০১৩ ০০:২৮158491
  • কিরঘিজস্তানের লোক। এনাকে চিনতাম না। কিন্তু এনারই মানস শুনেছি ছবি দেখে বুইলুম। উটুবে মেলে
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত