এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • dd | ১২ আগস্ট ২০১৩ ১৬:২৬158639
  • আরো অসুবিদে আছে।

    ধুত্তোরি বলে রেগে মেগে বারান্দায় ঘৃনাভরে ছুঁড়ে ফেলে দেবার সময় বগলের নীচে রাখা লম্বা ডান্ডার আঘাতে টেবিলের যাবোতীয় জিনিস ছত্রখান হয়ে পরে যায়।
  • Ekak | ১২ আগস্ট ২০১৩ ১৬:২৬158640
  • ডিডি দা হাসপাতালে অপেক্ষার কথা বলায়্ভুটান মনে পরে গ্যালো আবার। সেই ঝড়ো হাওয়ার দেশ।
    তো কেস টা হচ্ছে এই যে গুচ্ছের ব্লু চীস ভক্ষণ করে ২১ বার বাত্থুম গিয়ে ঠিক্কলুম এবার হাসপাতাল যাই। গুটি গুতিবেরিয়ে ২ কিমি চড়াই হেঁটে ট্যাক্সি স্ত্যান্দ। সেখান থেকে রাত একটায় দুর্গোপম রয়াল হাসপাতাল। ডাক্তার জিগালেন কী করব ?(সত্যি !) বললাম দৃপ টা চালিয়ে দিন। বাকিতাকাল সকালে দেখা যাবে। সঙ্গে লোকজন কোই ? ডাক দিলুম ডিপি, দেওরাজ কে। তারা আবার ডাক দিল দাওয়া নর্বু বা লাক্পা সেরিং কে। বেসিক্যালি দাওয়া আর লাক্পা এনাকোন্ডা ক্লাবে বসে মদ্য সহযোগে "ম্যারেজ" খেলছিল। আদ্ধ ঘন্টার মধ্যে আমার বেড এর চারপাশে রীতিমত হই হল্লা !! দাওয়া বলল খেলাটা বাকি থাকে কেন ?
    তারা দুজন ওয়ার্ড বয় কে জুটিয়ে বসে গেল। ডিপি আমার ইমিদিয়েত বস। তার বাড়ি থেকে বউ ফোনিয়ে জানালো অমুকের তো পেটটা খারাপ হয়েছে বলছ, একটু পাতলা করে শুওরের চর্বি আর মূল সেদ্ধ মেশানো ঝোল পাঠিয়ে দি ? এদিকে দেওরাজ এত বেশি পান করে ফেলেছে যে বেচারা একটা লুপে আটকে গিয়ে বলেই চলেছে : মৈলে তপায়লাই কতিকের ভন্নু কী এস্ত হালত মা পা খানু পর্ছ, থিম্পু মা পা হুনছ নি ? যার পানি মা ? বয়েল গোরের খানু। কৈলে এস্ত বীমারী হুন্দেই না !!

    আর আমি ভাবছি এই যাত্রাপারটি কে ডেকে এনে ঠিক করেছি না ভুল :O
  • Kaju | ১২ আগস্ট ২০১৩ ১৬:২১158638
  • ডিডিদা ঠিক বলেছেন একদম। বাবা তো একদিন প্লাস্টিকের বালতির জলে উহা ভেজাতে গিয়ে ফাটিয়া ছত্রখান হইল বালতি। স্কিল আছে। তার ওপর ফার্নিচার বেশি থাকলে বা সরু প্যাসেজে ওটি খুব চাপের।
  • Kaju | ১২ আগস্ট ২০১৩ ১৬:১৯158637
  • সে ডান্ডা তো আছে। সে কোশিশ কি করিনি? ঃ) কিন্তু আমাদের বাড়িতে আরো কিছু কিছু বাসিন্দা থাকে, টিকটিকি, আরশোলা। এরা যে কোণায় কোণায় বর্জ্য পদার্থ ফেলে যায়, সেখানে ডান্ডা পৌঁছয় নাকি? আর যদি বা পৌঁছয় জল শুকোয় না। আমাদের এমন বাড়ি, ভেতরের ঘরগুলোতে রোদই ঢোকে না। পুরো বদ্ধ।
  • de | ১২ আগস্ট ২০১৩ ১৬:১৮158636
  • আমারো ঠিকে কাজেরই লোক -- ঘর-মোছা, ধুলো ঝাড়া পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার (আমার ডিশ-ওয়াশার আছে) জন্য একজন আর সবজি কাটা +রাত্রের রুটী করা আরেকজন। রান্না নিজেই করি! ছুটি তো নেবেই -- আমারো তো ছুটি নিতে ইচ্ছে হয় -- পুজো টুজোর দিনে আমি নিজেই ছুটি দিয়ে দি!
  • dd | ১২ আগস্ট ২০১৩ ১৬:১৭158635
  • আমার অগুন্তি কনসালটেন্সীর মধ্যে একটাতে একটা আলাদা ঘর আমার ছিলো বছোর চারেক আগে। তখোন ঐ ডান্ডা বাগিয়ে ঘর মুছতে গিয়ে দেখলাম ওটার জন্য একটা স্কিল চাই বা প্রেকটিস। হঠাৎ করে একদিন শুরু করে দেওয়া যায় না।

    ধাঁই করে অমন একটা ওয়ান্ডার মপের পিছোনে ইনভেস্ট করার আগে এই তথ্য জেনে রাখা জরুরী।
  • phutki | ১২ আগস্ট ২০১৩ ১৬:১৫158634
  • কাকিমা জলদি ফিট হয়ে যাবেন কাজু।
    আর ঘর মোছার জন্য একটা ভ্যাক্যুয়াম ক্লীনার কিনে নাও না আপাতত। লোক যখন পাচ্ছই না।
  • kumu | ১২ আগস্ট ২০১৩ ১৬:১৪158633
  • ম্যামি ৪ ১০ মানে বুঝলাম না।
  • kumu | ১২ আগস্ট ২০১৩ ১৬:১৩158632
  • কাজু ঘরমোছার সমস্যা থস্কলে দাঁড়িয়ে ঘরমোছর ডান্ডা কিনে নিতে পারো একটা।
  • sch | ১২ আগস্ট ২০১৩ ১৬:১০158630
  • তুমি আদ্যা মা আয়া সেন্টারটা দেখতে পারো - ওরা পসিবলি বাগুইহাটি - আম্রা একবার নিয়েছিলাম - ভালোই
  • maximin | ১২ আগস্ট ২০১৩ ১৬:১০158631
  • এই রে তেলের শিশি কি কালেকটিভ সম্পত্তি? তাহলে এ বিষয়ে বলার অধিকারী নই। অবশ্য এটা আমার আগেই বোঝা উচিত ছিল।
  • শ্রাবণী | ১২ আগস্ট ২০১৩ ১৬:০৯158629
  • ডিডিদা, ঠিক আছে, রাতে বা কাল দিলেও হবে।
    এখানে কাজের লোকেদের মাসে চারদিন ছুটি, তাদের বা তাদের বাড়ির অসুখ বিসুখ আসন্তি যাওন্তি তীজ তৌহার, দশেরা দীপাবলী এসব এই চারদিনে কাউন্ট হয়না। এমনকী চারদিন ও তাদের পছন্দ মত যে কোনোদিন, আমি আমার সুবিধেতে রবিবার নিতে বললে নেয় না। এছাড়াও বছরে দুবার তারা বাড়ি যায় তখন মিনিমাম একমাস!
    অবশ্য আমার এরা ঠিকে লোক, সকালের জন আধঘন্টার জন্যে আসে, বিকেলে রান্নার জন্যে এক ঘন্টা আরেকজন! মানে এসে দেখেশুনে যায় আমি ঠিকঠাক করছি কিনা সব। এরা যেদিন ছুটি নেবে বলে সেদিন পৃথিবী রসাতলে গেলেও নেবে। ছুটি টুটির ব্যাপারে আমার থেকে অনেক ভালো অবস্থায়। মাইনে অবশ্যই কম আমার থেকে তবে আমার স্কিলসেটটা স্লাইট বেশী আর অফিসে আট থেকে দশ ঘন্টা দিয়ে থাকি!
    তবে রাতদিনের লোকের এখানে সমস্ত খরচ ছাড়া নগদ মাইনে ছয় সাত হয় শুনেছি!
  • Kaju | ১২ আগস্ট ২০১৩ ১৬:০৭158628
  • বাগুইহাটি হলে কাছে হবে। এটা বেশ হেল্পফুল লাগছে। থ্যাংকিউ সচদা। বৈশাখীর এখানেও লেখা থাকে দেখি। বাসে যেতে আর নাম্বারটা লেখা হয় না।
  • sch | ১২ আগস্ট ২০১৩ ১৬:০৫158626
  • kaju সল্টলেক, বাগুইহাটির কিছু আয়া সেন্টার আছে - তারা ৪/৬/৮ ঘন্টার কাজের লোকও দেয় - মানে আয়া নয় - ঘরের নরম্যাল কাজ করার লোক। clicksaltlake.info তে ফোন নাম্বার পাবে (http://www.clicksaltlake.info/record.php?main_category=5&cat_id=45&sub_cat_id=51&pageno=1&parpagerecord=100)- এদের দিয়ে আপাতত কাজের লোকের সমস্যা মেটে কি না দেখতে পারো
  • Kaju | ১২ আগস্ট ২০১৩ ১৬:০৩158625
  • পলিসি? কী কী বলুন।
  • kumu | ১২ আগস্ট ২০১৩ ১৬:০২158623
  • আমি জানতে চাই ম্যামি।আমার "রান্নারঃ" মেয়ে যে সর্ষের তেল খুঁজে পেতে এট্টু দেরি হলে ঘি দিয়ে বেগুনপোড়া মেখে রেখে যায় তার জন্য।
  • Kaju | ১২ আগস্ট ২০১৩ ১৬:০২158624
  • না না আয়া নয়, ভুল বুঝছেন। এমনি ডোমেস্টিক কাজের জন্যে। মুখ্যতঃ ঘর মোছা। বাকি সব আমরা করে নিতে পারি।
  • Kaju | ১২ আগস্ট ২০১৩ ১৫:৫৯158622
  • বাঃ ভালো তো। আসলে এরা যে কাজটা করছে, সেটাকে সম্মান করে যে, আমার এইটাই করার কথা। ফাঁকি মেরে ইনকাম করার ইনটেনশন নেই।

    নিউটাউনের এদিকে একজনকে আমার এক দিদি বলেছিল কাজের জন্যে। বলেছে, তাকে রোজ ট্যাক্সি ভাড়া দেবার সামর্থ্য আমাদের আছে কিনা তোমার মাসিমণিকে জিগেস কোরো - এই প্রশ্নটি সে করেছিল।

    যাক গে, বিতর্ক দূরে থাক। এই নিয়ে একদিন খুব ঝালগরম হয়েছিল !
  • maximin | ১২ আগস্ট ২০১৩ ১৫:৫৮158621
  • রাতদিনের লিভ ইন আয়া এক্ষুনি রাখবে কি? কাজুর মা নিজেই হয়তো রাজি হবেন না।
  • maximin | ১২ আগস্ট ২০১৩ ১৫:৫৪158620
  • কাজের লোক বিষয়ে আমার অভিজ্ঞতা ভালো। কয়েকটা পলিসি নেওয়া জরুরী। যদি জানতে চাও, ব'লো।
  • Blank | ১২ আগস্ট ২০১৩ ১৫:৫৩158619
  • কাজুর মা তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন। আর খাবার দাবারের ব্যপার ডাক্তারের সাথে কথা বলে তারপর দেওয়াই ভালো।
  • dd | ১২ আগস্ট ২০১৩ ১৫:৫২158617
  • আমার মায়ের রাতদিনের লিভ ইন আয়া আছে। কলকাতার কেয়ার বলে একটা এজেন্সীর থেকে নেওয়া। কেয়ারের অফিস সল্ট লেকে।

    তবে ঠিক ঠাক ট্রেইন্ড আয়া বলতে যা বোঝায় সেরম কিছু দিতে পারে না। ঐ এইডেড হেল্প করা। শুনেছি কোল্কাতায় সব হাসপাতালে/নার্সিং হোমে পাওয়া যায় শয্যাশায়ী রোগীর দেখাশুনা করার লোক। নিজস্ব অভিজ্ঞতা নেই।

    লুরুতে কোনো হাসপাতালেই "আয়া" বলে কিছু নেই। বেডপ্যান ইঃ দিতে হলে নার্স দেয়, রেতের ব্যালায় বলে বাড়ীর লোককে থাকতে।
  • de | ১২ আগস্ট ২০১৩ ১৫:৫২158618
  • আমার বাড়িতে আমার দুই বাই বাড়ির লোকেদের চাইতেও বেশী খেয়াল রাখে আমার আর বাড়ীর কাজকম্মোর -- ওরা না থাকলে কি হোতো আমি ভাবতেও পারিনা -- মা-বাবা এখানে এলে ওরা নিজের লোকের মতো যত্ন করে--ছুটি বেশ বুঝে শুনে নেয়--

    এটা শুধু আমার বাড়ির গপ্পো নয় -- সবারই এখানে একই গপ্পো --
  • সে | ১২ আগস্ট ২০১৩ ১৫:৫০158615
  • বেদ এবং অসুখ-বিসুখ-ডাক্তারদের সমস্যা পাশাপাশি আলোচনা হয়ে চলেছে।
  • maximin | ১২ আগস্ট ২০১৩ ১৫:৫০158616
  • কাজু খানিক রিলিফ হয়েছে বলছ। এটা সুখবর।
  • সে | ১২ আগস্ট ২০১৩ ১৫:৪৯158614
  • ক্যান্সার ছোঁয়াচে ???
  • Ekak | ১২ আগস্ট ২০১৩ ১৫:৪৮158613
  • কাজু,
    মনে হচ্ছে একজন নিউরো কনসাল্ট করলে ভালো করবে। অবশ্য আগে প্রেসেন্ট কন্ডিশন তা সামলে নাও। মাসিমা একটু সেরে উঠলে তখন দেখিও।
  • dd | ১২ আগস্ট ২০১৩ ১৫:৪৭158612
  • ছাবোনী। পরিষ্কার বুঝলাম।

    সেরম প্রচুর বই আছে। আমি বেশীর ভাগ বাংলাতেই পড়েছি। তবে সে সবই পুরোনো বই। এখোন কতো কতো নতুন রিসার্চ আর নতুন থিওরী বের হয়েছে। আমি নতুন বইএর সাথে সম্পর্কোহীন প্রায় ৭-৮ বছোর হয়ে গ্যালো। ভালো বই কিছু রিকো করতে পারবো না। বাড়ী ফিরে দেখবো।
  • Ekak | ১২ আগস্ট ২০১৩ ১৫:৪৬158611
  • এই কাজের লোক পাওয়া এখন বিশাল সমস্যা। আমার শ্বশুরবাড়িতে এক ক্যান্সার রুগী কিছুদিন ছিলেন বলে আর কোনো লোক কাজ করতে চাইছেনা। ক্যান্সার নাকী ছোঁয়াচে। ইদিকে দুজনেই অসুস্থ।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত