এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Ekak | ১২ আগস্ট ২০১৩ ১৭:৪৫158671
  • পাই, এখন টায়ার ১ -টু সিটি তে দিনে একঘন্টা কাজ করার মাস মাইনে মিনিমাম ২ হাজার। এটা অসাধারণ কিছু না হলেও বেশ স্ত্যান্দার্দ বলা যায়।
    হয়ারেস, একজন প্লাম্বার বা মেসন কিন্তু ওই এক ই সিটি তে অনেক বেশিকাজ করেও কম রোজগার করেন।
  • Kaju | ১২ আগস্ট ২০১৩ ১৭:৪১158669
  • নাবিয়ে গুগুল ড্রাইভে তুলে শ্যার করলে তো হয় বোধায়। দ্যাহেন।
  • সে | ১২ আগস্ট ২০১৩ ১৭:৪০158668
  • কাজু,
    ফেসবুকের চ্যাট থেকে কেম্নে ডাউনলোড করব জানি না তো! চেষ্টা করছি।
  • pi | ১২ আগস্ট ২০১৩ ১৭:৩৮158667
  • শ্রাবণীদি, ঠিকে কাজের লোকেদের সারাদিন ধরে সবকটা কাজ ধরলেও যা মাইনে ওঁরা পান, সেটা কি ঠিকঠাক আছে বলে মনে হয় ? এধরণের কাজে পেনশন, মেডিক্যাল ইঃ কোনোরকম বেনিফিটস ও তো নেই। মাসে থাকা খাওয়া চিকিৎসার, ছেলেমেয়েদের পড়াশুনার অনুপাতে সে মাইনে কতটুকু ?
    আর স্কিলসেট কম হলেই মাইনে অনেক কম হওয়া উচিত, এনিয়ে তো আগেরদিন ই কিছু লেখালেখি হল, আর লিখছিনা।
    তবে আমার মনে হয় ন্যূনতম মজুরি অনেক বেশি বাড়া উচিত, সাথে স্থায়ী চাকরির অন্যান্য সুযোগ সুবিধেও আসা উচিত। আমরা অফিসে চাকুরিরতাদের জন্য ক্রেশ, ডে কেয়ারের কথা বলি, এঁরাও তো একই অসুবিধে ফেস করেন, সেগুলো নিয়ে কোথাও কিছু করা হয় কি ? মনে হয়না।
  • Kaju | ১২ আগস্ট ২০১৩ ১৭:৩৭158666
  • হামে ভি দিখাইয়ে।
  • সে | ১২ আগস্ট ২০১৩ ১৭:৩৫158665
  • ইশ্‌শ্‌শ্‌ কি সুন্দর সুন্দর ফোটো পাঠাচ্ছে মে' আমাকে শেক্ষপীরের বার্থপ্লেস সেন্টার থেকে। কম্পিউটার ছেড়ে আর উঠতেই পাচ্ছি না। এরই নাম আনন্দময় জীবন।
  • Kaju | ১২ আগস্ট ২০১৩ ১৭:২৯158664
  • হ্যাঁ আদ্যামা-র নম্বর লিখে নিয়েছি। ওটা তো শুধু পেশেন্টের কাজ এরম নয় মনে হল।
  • সে | ১২ আগস্ট ২০১৩ ১৭:২৭158663
  • pi,
    ডেফিনিটলি যোগাযোগ করব পঁচিশ তারিখের পরে। এর মধ্যে একটা সুরাহার ব্যবস্থা করছি। সেটা যদি ফেল মারে তখন এখানে এসে বলব। অসংখ্য থ্যাংক্‌স্‌।
  • pi | ১২ আগস্ট ২০১৩ ১৭:২৫158662
  • সেদা/দি, এইসব অভিযোগ নিয়ে একজনের সাথে যোগাযোগ করলে হয়তো সাহায্য হতে পারে। সব জানিয়ে আমাকে একটা মেইল করবেন ? নতুন কাজের ব্যাপারেও কিছু যোগাযোগ সম্ভব হতে পারে।

    কাজু, মাসিমা তাড়াতাড়ি ভাল হয়ে উঠুন। sch র দেওয়া লিংটাতে যোগাযোগ করো।
    হ্যাঁ, ম্যামিদির চার নং বেশ খাসা পয়েন।
  • pi | ১২ আগস্ট ২০১৩ ১৭:১৭158661
  • ব্যাঙদি, এখানে অভিযোগ করতে পারো, অলরেডি করেছো কিনা জানিনা।
    http://labour.kar.nic.in/labour/officers-in-blore.htm
  • Ekak | ১২ আগস্ট ২০১৩ ১৭:১০158660
  • আরে রান্নার লোকদের উদ্ভাবনী ক্ষমতা নিয়ে আর কী বলব।
    মালির বউ মাঝখানে আমার রান্না করে দিচ্ছিল। সে ২০১০ নাগাদ। মাছের ঝোল বানাবে। প্রথমদিন দেখলুম প্রচুর হলদেটে জল তার মধ্যে মাছ ভাসছে। তার কী অদ্ভূত গন্ধ রে ভাই :( আমা হেন কান্চাখেকো কেও ঘাবড়ে দেয় ! জিজ্ঞেস করে জানলুম "ঝোল " কিকরে বানায় জানেনা। তা আমি তো সকালে বেরই আর সেশ্রাত্তিরে ঢুকি। শেখাবার সময় হলো না। পরেরদিন হাজির করলো পোছুর টমেটো -মূলো-এমা(লঙ্কা) দেওয়া মাছের ঝোল (!!)। বললাম এরকম না :ঝোলের একটা "বডি" হবে নত নেসেসারিলি সবজি দিয়ে। ঝোল ঝোল আই ওয়ান্ট ঝোল। এবার খেতে বসে দেখি দিব্যি সুন্দর দেখতে ঝোল বানিয়েছে। মুলোর চচ্চরি নয়। বেশ কাই হয়েছে। মুখে তুলেই এটা কীঈঈঈঈঈ রে !!!!! প্রায় আধ্প্যাকেত কর্ন ফ্লাওয়ার ঢেলে মাছের্ঝলের বডি তৈরী হয়েছে :(:( সেকী ভয়ঙ্কর খেতে !! এক হপ্তা বাকি ছিল। সেটুকু মেইন নাহয় বেশি গেল।
  • Kaju | ১২ আগস্ট ২০১৩ ১৭:০৮158658
  • কাল্পনিক ও খাঁটি সত্য ঘটনা চিত্র-অনুবাদে
    একটি দোদুল্যমান পেন্ডুলাম
    দুপ্রান্তে ভাগ হয়ে দাঁড়িয়ে আছে কিছু লোক
    এল টি স্কোয়ার কার্ভ আঁকার অভিপ্রায় নিয়ে
  • সে | ১২ আগস্ট ২০১৩ ১৭:০৮158659
  • এইটে একটা জেনুইন ঘটনা ছোটোবেলার। বাড়িতে কাজের মাসিকে ও বুড়োবুড়িদের রেখে আমরা সবাই সিনেমা দেখতে গেছি। মাসির রুটি বানিয়ে রাখার কাজ ছিলো। ফিরে এসে খাবার বাড়তে গিয়ে মা দ্যাখে রুটি নয় পরোটা। সর্ষের তেলে ভাজা। মাসি একগাল হেসে বল্ল - আটা মাখতে গিয়ে জল বেশি পড়ে গেছলো তখন রুটি বেলার মতো আটা নেই সব আটা শেষ তাই সর্ষের তেল দিয়ে বেলে সর্ষের তেলে ভেজে পরোটা বানিয়ে ফেলেছি। ভাগ্যিস সর্ষের তেল অনেকটা ছিলো।
  • dd | ১২ আগস্ট ২০১৩ ১৭:০৩158657
  • কতো বড়ো বড়ো লোককে বাঘে খেলো, ভালুকে কামড়ালো, মাথায় আপেল পরে রক্তারক্তি হোলো। সে সবই গোগ্রাসে বিশ্বাস করে নেয়।

    আর দ্যাখো, আমাকে সামান্য একটা শহুরে সাপ কামড়েছিলো - সেটাও মানবে না। কি কুচুটে হিংসুটে মন এঁদের। বাব্বারে বাব্বা।
  • Ekak | ১২ আগস্ট ২০১৩ ১৭:০০158655
  • এই গপ্পে অবিশ্বাসের কিচু দেক্চিনে।
  • dd | ১২ আগস্ট ২০১৩ ১৭:০০158656
  • সর্ষের তেলের বদলে ঘি দিয়েছে? কি খারাপ টা হোলো ? একটি ফিউশন কুকিং হোলো। আমি থাকলে এই উদ্ভাবনী ও সৃজনী শক্তির প্রসংশাই করতাম।

    তবে ডেটল বা লিকুইড সোপ দিয়ে মেখে দিলে নিশ্চয়ই খুসী হতেম না।
  • de | ১২ আগস্ট ২০১৩ ১৬:৫৯158654
  • মিনিদির মতোই আমিও কাজের লোকেদের পুরো 'ক্ষমতা' দিয়ে রেখেছি -- তারা মাঝেমাঝেই আমায় ধমকায় ঃ))
  • kumu | ১২ আগস্ট ২০১৩ ১৬:৫৪158653
  • ম্যামি তেলের শিশি সহ সম্পূর্ণ কিচেন আমারই।সর্ষের তেলে না পেলে একটু খুঁজে দেখতে হত।তার্বদলে ঘি দিয়ে মেখে কি সে ঘি, বেগুন ও আমাকে increasing order এ অকমান কর্লো না?
    আশ্চর্য এই যে ডিডিদার এইসব গল্প কেউ কেউ বিশ্বেস করে!!!!!!
  • de | ১২ আগস্ট ২০১৩ ১৬:৫২158652
  • ঃ))))))
  • Kaju | ১২ আগস্ট ২০১৩ ১৬:৪৬158651
  • বাপরে চন্দ্রবোড়া উপাখ্যান শুনে আমার তো চক্ষু ছানাবড়া !
  • dd | ১২ আগস্ট ২০১৩ ১৬:৪২158650
  • আমার হাঁসপাতালে এক্ষ্পি ও খুব উত্তেজক।

    নকুদের মিটিন হোতো ঝোপে ঝাড়ে, অন্ধকারে। আর সত্ত্র সালে খাস কলকেতা শহোরেই প্রচুর এঁদো পুকুর আর নির্জন বনবীথী ছিলো। এরম একটি ম্টিনে আমি এক বদমেজাজী চন্দ্রোবোড়ার গায় পাদেওয়ায় সে তৎক্ষনাৎ আমাকে ছুবলিয়ে দ্যায়। সংরক্ষনের কথা খ্যাল রেখে আমি তাকে সুদু গালি দিয়েছিলাম।

    টেস্কি ডেকে প্রচুর চিল্লাতে চিল্লাতে মেডিকেল কলেজ। ওখানে টেস্ট করে দেখলো আমার গায়ে বিষ ছড়াচ্ছে আর আমার থেকে থেকে ঘুম পাচ্ছে (সে এখোনো পায়)। একটি ন্যাংলা মতন হবু ডাক্তার একটি পিচকিরি নিয়ে এসে কইলে এটাই ইন্জেকশন। আমি তো হাঁ। তারপরে আমাকে আশ্বাস দিয়ে কইলো "এটাই আমার ফার্স্ট ইঞ্জেকশন"। বলে প্যাঁট করে ঢুকিয়েই বিপুল চিৎকার "ও নবুদা, ও হরেন শিগ্গির এসো। বাকীটা ঠেলে দ্যাও"। শেশমেষ কি একজন ছুটে এসে বাকীটা পুশ করে দিলো। আমি বেঁচে গ্যালাম।

    সাপটার কি অসুখ করেছিলো আমায় কামড়ে ঐ সব বোকা বোকা কোশ্চেন করবেন না প্লীস।
  • hu | ১২ আগস্ট ২০১৩ ১৬:৪১158649
  • ম্যামিদির পলিসি মোক্ষম। বিশেষ করে চার নম্বর।
  • ম্যামি | ১২ আগস্ট ২০১৩ ১৬:৩৬158648
  • কুমু ৪-১০ এ বলতে চেয়েছি তার তেলের শিশি তার সম্পত্তি, সে নিজে গুছিয়ে রাখে। আমি হাত দিই না। আমার তেলের শিশি আলাদা।
  • kumu | ১২ আগস্ট ২০১৩ ১৬:৩৫158646
  • মোছা কাজটা
  • Kaju | ১২ আগস্ট ২০১৩ ১৬:৩৫158647
  • মোছ্স্স ক্স্স্জ্সট্স্স !! আচ্ছা এরম করলে চলে? ঃ(
  • kumu | ১২ আগস্ট ২০১৩ ১৬:৩২158644
  • আমি সত্যি জীবনে কনসাল্টেন্টদের অস্পিসে ঘর মুছতে দেখি নি।মানে মোছ্স্স ক্স্স্জ্সট্স্স খারাপ না মোটেই তবে আপিসে এরকম দেখিনি।
  • ম্যাক্সিমিন | ১২ আগস্ট ২০১৩ ১৬:৩২158645
  • পলিসি
    ১) পাড়ার লোক নেওয়া।
    ২) কাজ করা জিনিসটা সে ভালোবাসে কিনা দেখে নেওয়া।
    ৩) এরকম লোক পেলে বাজারে যত মাইনে তার চেয়ে একটু বেশি দেওয়া।
    ৪) মধ্যবয়েসী মহিলা হলে তাকে 'ক্ষমতা' দেওয়া।
    ৫) বেড রেস্ট পিরিয়ডে পাড়ার সেন্টার থেকে লোক নেওয়া, ঐ ১৯০ টাকা হিসেবেই। কিন্তু তার ওপরে খবরদারি করার ভারটি দিতে হবে ক্ষমতার অধিকারিনী উপরের মহিলাকে।
  • Blank | ১২ আগস্ট ২০১৩ ১৬:৩১158642
  • কি জেবন ঃ(
  • hu | ১২ আগস্ট ২০১৩ ১৬:৩১158643
  • একক তো ভুটানের ডায়েরী শেষ করলেন না। মাঝেমধ্যে এইরকম যদি বা দু-একটা বেরোয় তাকে ভাটসমুদ্রে ভাসিয়ে না দিয়ে টইতে তুলে রাখার সনির্বন্ধ অনুরোধ করছি।
  • Kaju | ১২ আগস্ট ২০১৩ ১৬:২৮158641
  • বাবারে বাবা এখনো হেসে যাচ্ছি ঃ)))))
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত