এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • ম্যাক্সিমিন | ১২ আগস্ট ২০১৩ ২৩:৫২158850
  • ফেবুতে কি একটাই অ্যালবাম নাকি? পাতায় পাতায় ছবি। আমি অন্য পাতা দেখেছি।
  • aranya | ১২ আগস্ট ২০১৩ ২৩:৫১158849
  • লুঙ্গি+ডিম+হুস্কি - আমার যা প্রিয়, তাতে কুমুর অ্যালার্জি।
    তাও শত্তুরের মুখে ছাই দিয়ে আমাদের বন্ধুত্ব অম্লান, অজেয়
  • maximin | ১২ আগস্ট ২০১৩ ২৩:৫০158848
  • সেমিনারও একটা ছিল। আমার যেটায় যাওয়ার কথা ছিল সেটা ঐ মোড়ক উন্মোচন। যেতে পারি নি।

    সে তো এক কড়া তেলেই বানায় দেখি। কিন্তু খেতে তো দিব্যি হয়।
  • Az | ১২ আগস্ট ২০১৩ ২৩:৪৯158847
  • আমার মাঝে মাঝে কৌতুহল হয়, এখন চারিপাশে এত সব ওয়েবজিন, এগুলোর নামের তালিকা পাওয়া যায়? কীরকম লেখাটেখা বেরোয়, তার সম্পর্কে কোনো ধারনা? আর, কতজন এগুলো বিষয়ে জানেন, সেই ব্যাপারে কিছু জানা যায়? এগুলোর ইম্প্যাক্টই বা কীরকম?
  • kumu | ১২ আগস্ট ২০১৩ ২৩:৪৮158846
  • সেমিনরের ছবিই তো, ফোজ্জি।
  • Az | ১২ আগস্ট ২০১৩ ২৩:৪৬158845
  • কিন্তু ফেবুতে ঐ ছবিগুলো সেমিনারের না? মনে হয় সেমিনারেরই। বই প্রকাশের অনুষ্ঠান তো খুব সম্ভব আগেই হয়ে গেছে।
  • Az | ১২ আগস্ট ২০১৩ ২৩:৪৪158844
  • কৃশানু, কেরালার চাকরি নিলে গোলমরিচলতাওয়ালা বাড়ী পাবে, নারকেল গাছ বেড় দিয়ে ওঠে ঐ লতা। ফ্রী গোলমরিচ। ঃ-)
  • কৃশানু | ১২ আগস্ট ২০১৩ ২৩:৪২158843
  • নিনাদি, গোলমরিচ চলবে না। এতদিন খুব খেতাম। কাল আবিস্কার করলাম, বস্তুটি ৮০০ টাকা কিলো। হালি গোলমরিচ কিনেছিলাম তো, ২৫ গ্রাম, কুড়ি টাকা বেরিয়ে গেলো। অন্য সময় অনেক কিছু-র সাথে কিনি, বুঝি না।
    নিউ রাইটার্স হল, হাওড়ার মন্দিরতলা। সামরানদির বাড়ির পাশেই।
    আর সিমাইটা কী হয়েছিল। হালিমটাও। শাম্মি কাবাবটাতো মানে, উফফফফ।
  • Az | ১২ আগস্ট ২০১৩ ২৩:৪১158842
  • ঘনাদার ফেবু ছবিগুলোতে সুমেরুকেও দেখলাম একঝলক। একপাশ থেকে দেখা যাচ্ছিল।
  • 4z | ১২ আগস্ট ২০১৩ ২৩:৩৯158841
  • লে হালুয়া। ও মিনিদি, মাইন্ড করেন কেন? নিন দুটো চকলেট খান। আর এক কড়া তেল অনেক বেশি হয়ে যাবে না ৪টে ডিমের জন্য?
  • ম্যামি | ১২ আগস্ট ২০১৩ ২৩:৩৮158839
  • ও ওটা সেমিনার ছিল না। বই রিলিজ ছিল 'এভাবেও ফিরে আসা যায়'। ননদের বাড়ি খেতে গেলাম বলে যাওয়া হল না।
  • kumu | ১২ আগস্ট ২০১৩ ২৩:৩৮158840
  • ছানার ভুর্জি খুবি ভাল হয়।
  • ম্যাক্সিমিন | ১২ আগস্ট ২০১৩ ২৩:৩৬158836
  • জানতাম এখেনে এ জিনিস কোনও মূল্য পাবে না।
  • kumu | ১২ আগস্ট ২০১৩ ২৩:৩৬158837
  • নীনা ১১-০৫ বোনলেস চিকেন তো?
  • Az | ১২ আগস্ট ২০১৩ ২৩:৩৬158838
  • ঐ সেমিনারের ছবি দেখলাম ফেবুতে, ঘনাদা ভীষণ বক্তৃতা দিচ্ছিলেন। ঃ-) আরো কয়েকজনের ছবিও দেখলাম, তাঁদের অনেককেই চিনি না।
    একজন বেশ কিউটমতন তরুণ ছিলেন, তাঁকেও চিনি না, তবে ছবিটা ভালো লাগলো। ঃ-)
  • 4z | ১২ আগস্ট ২০১৩ ২৩:৩৪158834
  • কৃশানু, :)

    নিউ রাইটার্স আবার কোনটা?
  • ম্যাক্সিমিন | ১২ আগস্ট ২০১৩ ২৩:৩৪158835
  • এক কড়া তেল গরম করে নিয়ে আঁচ নরম করে ৪টে ডিম ছেড়ে দাও। আলু-পেঁয়াজ-টোমাটো দিয়ে ঢাকা দাও। উল্টে দিয়ে চীজ দাও। কতক্ষণ লাগে, জানি না।
  • কৃশানু | ১২ আগস্ট ২০১৩ ২৩:৩২158832
  • হেঃ, ফোজ্জীদি ঃ-)
    আমি তো সামরানদির হাতের আখনি খেয়ে এলাম। তুমি তো জানো। সাথে ফাউ নিউ রাইটার্স দেখে আসা।
  • nina | ১২ আগস্ট ২০১৩ ২৩:৩২158833
  • কুমু ঃ-)
    তুমি না হয় ছানার ভুর্জি কর -----আমার লাঞ্চ সারা --টাটা
  • cm | ১২ আগস্ট ২০১৩ ২৩:৩১158830
  • একটি নতুন রকম স্টাফিংঃ চিকেন ব্রেস্ট ফিলে হাল্কা বাটারে ভেজে আমি ওতে গোটা কতক আঙুর দি। (টমেটো নয়) এটিকে স্টাফিং হিসেবে ব্যবহার করি। তবে ফ্রাইংপ্যানে ফ্লিপ করার চেষ্টা করবনা ভন্ডুল হয়ে যেতে পারে।
  • kumu | ১২ আগস্ট ২০১৩ ২৩:৩১158831
  • ডিমে অ্যালার্জি আর এরা কানের কাছে ডিম ডিম করে চেঁচাচ্ছে।
  • nina | ১২ আগস্ট ২০১৩ ২৩:২৮158829
  • অরণ্য
    যা আছে বা প্রাণ চায়---রেড বেল পেপার, অ্যাসপ্যারাগাস যা চাও স্পিনাচ---ইঃ প্রঃ
  • aranya | ১২ আগস্ট ২০১৩ ২৩:২৭158828
  • কি স্টাফিং - সসেজ,চীজ, মাশরুম ইঃ?
  • ম্যাক্সিমিন | ১২ আগস্ট ২০১৩ ২৩:২৬158827
  • আমি তো স্টাফিং দিয়েই বলছি।
  • 4z | ১২ আগস্ট ২০১৩ ২৩:২৫158826
  • কৃশানু, এই উইকেন্ডে বুঝলি সামরানদির রেসিপিতে য়াখনি পোলাও বানালাম। সঙ্গে কড়াই চিকেন আর লাল মিষ্টি দই। একবার ভাবলাম ছবি তুলে তোকে পাঠাই কিন্তু দুক্ষু পাবি বলে আর সেটা করলাম না :D
  • cm | ১২ আগস্ট ২০১৩ ২৩:২৩158825
  • সেকি স্টাফিং ছাড়া অমলেট!
  • ম্যাক্সিমিন | ১২ আগস্ট ২০১৩ ২৩:২০158824
  • অমলেট আমার বরের মত অত ভালো কেউ পারে না।
  • maximin | ১২ আগস্ট ২০১৩ ২৩:১৯158823
  • হ্যাঁ ফেসবুক।
  • Az | ১২ আগস্ট ২০১৩ ২৩:১৮158822
  • নিনা, ঃ-)
    ম্যাক্সি, ঃ-)
    অরণ্য,
    অমলেটের চেয়ে ডিমভুর্জি আমার অনেক বেশী ভালো লাগে, এমনকি পাউরুটিও আমি ডিম্পাউরুটি করিনা, রুটি তাতিয়ে নিয়ে কাঁচলংকাওয়ালা ভুর্জি দিয়ে সাঁটাই। ঃ-)
  • nina | ১২ আগস্ট ২০১৩ ২৩:১৪158821
  • অরণ্য আর একটা ট্রিকঃ
    ডিমগোলা দিয়ে--ঢেকে দাও প্যানটা আর আঁচ একেবারে কমিয়ে দাও--দেখবে কেমন গোদা ফোলা স্পন্জের মতন অমলেট হবে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত