এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • siki | ১৩ আগস্ট ২০১৩ ১৩:৫০158969
  • পলিটিকাল টেস্ট আমায় কইল You are a patriotic Social Democrat. 3 percent of the test participators are in the same category and 42 percent are more extremist than you.।
  • Lama | ১৩ আগস্ট ২০১৩ ১৩:৪৮158968
  • পুরী গেলে স্বর্গদ্বার থেকে দূরে থাকার চেষ্টা করি। ডাবের খোসা, কাদা, মাছি, প্রকাশ্য রাজপথে হাফপ্যান্ট পরা বাঙ্গালী পুরুষ আর আলখাল্লা পরা মহিলা- সবার কাঁধে গামছা। হোটেলে হোটেলে মাছভাতের মরিয়া খোঁজ। পোষায় না।

    একবার লাইটহাউসের কাছে ড্রিমল্যান্ড নামে একটা হোটেলে নিরিবিলি ছিলাম। ভাল লেগেছিল। আর গত বছর বি এন আর চানক্য হোটেলটা বেশ ছিল কিন্তু সমুদ্র থেকে একটু দূরে। তবে ব্যয়সাপেক্ষ। ব্রেকফাস্টটা কম্প্লিমেন্টরি ছিল, দুপুর আর রাতে বাইরে চরে খেতাম।
  • Norwegian Ridgeback | ১৩ আগস্ট ২০১৩ ১৩:৪১158967
  • পুরীর ল্যাদটাও কেমন সমুদ্দুরমার্কা নোনতা, হিউমিড, আর নোংরা। খেতে ইচ্ছে করে না।
  • Norwegian Ridgeback | ১৩ আগস্ট ২০১৩ ১৩:৩৯158965
  • বা পুরীতে তিনদিনই থাকতে হলে একদিন পুরী, আর অন্য দুটো দিন ভোরবেলা বেরিয়ে একদিন কোনারক আর একদিন ভুবনেশ্বর। পুরীতে তিনদিন থাকাও হল, অথচ পুরীতেই আটকে থাকতে হল না।
  • phutki | ১৩ আগস্ট ২০১৩ ১৩:৩৮158964
  • পুরী তো ভাল জায়গা। দিব্য লাগে। ল্যাদ খেয়েই কেটে যাবে। ভাল খাওয়াদাওয়া, সন্ধ্যেবেলা সমুদ্দুর, আশ মিটিয়ে শপিং। আহা রে। কতদিন পুরী যাইনি। এক দুটো ট্যুর সিম্পল ল্যাদের জন্য রাখা ভাল।
  • siki | ১৩ আগস্ট ২০১৩ ১৩:৩৬158961
  • পুরীতে একটা গোটা দিন এনাফ। ফেরার পথে কোনারকটা দেখে নিও।
  • sinfaut | ১৩ আগস্ট ২০১৩ ১৩:৩৬158962
  • বাড়িতে কালকে প্রথম ডালমা বানানো হয়েছিল। ব্যাপক খেতে।
  • | ১৩ আগস্ট ২০১৩ ১৩:৩৬158963
  • হ্যাঁ ঐ কবিতাটাই মনে পড়েছিল। কিন্তু ঐ কবিতা ছাড়া আর কোথাও কারো মুখে কখনও শুনি নি।
  • san | ১৩ আগস্ট ২০১৩ ১৩:৩২158960
  • যাঃ, উৎসাহ করে যেতে চাইছে !
  • Norwegian Ridgeback | ১৩ আগস্ট ২০১৩ ১৩:৩১158959
  • আর পাখির ছবির লোভ দেখিয়ে চিলিকা নিয়ে যেতে পারো। সাতকোশিয়ার ক্ষেত্রেও তাই।
  • Norwegian Ridgeback | ১৩ আগস্ট ২০১৩ ১৩:২৮158958
  • স্যান - পুরী পৌঁছে গাড়ি ভাড়া করে নিতে পারো। আর পুরীতে তিনদিন থাকার জাস্ট কোনো মানে হয় না। সেটা নিয়ে একটা বিপ্লবী আন্দোলন করতে পারছো না?
  • sweta | ১৩ আগস্ট ২০১৩ ১৩:২১158956
  • টইপত্তর এ আমার একটা ভুতের গল্প আছে plz পরে আমাক ওখানে RLY দিও ..............................................।
  • Norwegian Ridgeback | ১৩ আগস্ট ২০১৩ ১৩:২১158957
  • পলিটিক্যাল কমপাসের নব অবতার।
  • কৃশানু | ১৩ আগস্ট ২০১৩ ১৩:০৬158954
  • এইটে দেখতে পারেন।
    http://www.politicaltest.net/
    আমার এলো :
    You are a cosmopolitan Social Democrat. 14 percent of the test participators are in the same category and 3 percent are more extremist than you.
  • sch | ১৩ আগস্ট ২০১৩ ১৩:০৬158955
  • একক শুধু উপোস না - ল্যাক অফ ব্যালান্সড ডায়েট আন্ড ইনাডিকোয়েট ফিজিক্যাল এক্সারসাইজ - এই দুটোকেই অস্টীওফরেসিসের মেন রিজন বলে
  • san | ১৩ আগস্ট ২০১৩ ১৩:০৫158953
  • দে দি শুধু ভাগ্য নয়।মানে কারো কারো ভাগ্য নিশ্চয়ই। কিন্তু আমাদের মত মোটামুটি সচ্ছল-শিক্ষিত ফ্যামিলি হলে পুরোটা ভাগ্য না। দশটা বাজে বিষয়ে বাড়ির লোককে ডমিনেট করতে পারে আর নিজের ওয়েল-বিয়িং এর জন্য যা করতে হয় নিজে করতে পারেনা? চাইলেই পারে, খুব পারে। যতসব বাজে মার্টিরডম। এইসব নিয়ে আমিও দুদিন আগেই যাতা বলেছি ! এখনও রেগে আছি ইন ফ্যাক্ট !
    এদিকে লখনৌ এর বদলে টুক করে গিয়ে মাকে দেখে আসব অবশ্য পনেরো-কুড়ির ছুটিতে, সে আলাদা কথা।
  • Ekak | ১৩ আগস্ট ২০১৩ ১২:৫৫158952
  • স্যান
    ওসব কড়া কথা -নিস্পৃহতা -বোঝানো এসব অনেক করা হয়েছে। নো চেঞ্জ :( আমার ই মা তো।
    আসলে আমাদের মধ্যে অকারণ ক্ষয়ে যাবার একটা প্রবণতা আছে। আমরা নেশা করি। মায়েরা উপোস করেন।
  • de | ১৩ আগস্ট ২০১৩ ১২:৫৩158951
  • আমাদের মায়েদের এমন ভাগ্য যে অস্টিওপোরেসিস অব্দি পৌঁছোবার আগে বোন ডেন্সিটি টেস্ট, ক্যালসিয়াম টেস্টটাও কখনো হয়ে ওঠে না -- অথচ চল্লিশের পর থেকে রেগুলার হওয়া উচিত!

    আমার মাকেও আমি বেশ কঠিন কথা বলি -- এই যেমন মাছ ছেড়ে দেবে বলে ঘ্যানঘ্যান করায় সেদিন শুনিয়েচি --
  • lcm | ১৩ আগস্ট ২০১৩ ১২:৫০158949
  • সপ্তাহে একদিন একবেলা উপোস ভালো। সবার নয়।
  • san | ১৩ আগস্ট ২০১৩ ১২:৫০158950
  • অরিজিত, না গাড়ি থাকবেনা, আমরা তো দিল্লি থেকে যাব। আর পুরীতে থাকতেই হবে তিনদিন ঃ-(
  • san | ১৩ আগস্ট ২০১৩ ১২:৪৮158948
  • উপোসের ব্যাপারটা আমাকে ফেস করতে হয়না, আমার অসীম সৌভাগ্য মা এসব মানেনা।
    কিন্তু অন্য বিষয়ে নিয়ম না মানলে আমি খুবই, মানে ভয়ংকর কঠিন কথা বলে থাকি। তারপর মনখারাপ করে কিন্তু মেনে চলে।
    তা অতো কঠিন কথা তোমরা বলতে পারবেনা ঃ-( উল্টে সেন্টি দাও আর কি করবে।
  • hu | ১৩ আগস্ট ২০১৩ ১২:৪৭158947
  • বয়স থাকতে নিয়মিত ভিটামিন ডি ইনটেক ছাড়া অস্টিওপোরেসিস আটকানোর উপায় নেই কোন।
  • hu | ১৩ আগস্ট ২০১৩ ১২:৪৬158946
  • পুরী বড় ভয়ানক নোংরা হয়েছে। সর্বত্র খোলা ড্রেন আর মাছি। বিচে কুকুরের উৎপাত। আঠারো বছর পর গিয়ে যারপরনাই হতাশ হলাম।
  • kumu | ১৩ আগস্ট ২০১৩ ১২:৪৫158944
  • মা আজ আমার শিশু রণজিৎ দাশ।
    পুরোটা লিখে দেবে কেউ?
  • dd | ১৩ আগস্ট ২০১৩ ১২:৪৫158945
  • প্রায় সকল বাঙালী মহিলারই অস্টিওপরোসিস। ওটা খুব চেষ্টা করে বড়জোর স্লো করা যায়,রিভার্স কোনোমতেই নয়।

    লামার মায়ের মতোন আমার মায়ের পায়ের হাড়গুলো আপনা থেকেই (মানে কোনো ধাক্কাটাক্কা ছাড়াই) মট মট করে ভেঙে গেলো। হিপ বোন ক্ষয়ে একেবারে নেই হয়ে গ্যালো।

    খুব ভয়ের কথা। কিন্তু এখোনো পর্যন্ত্য প্রিভেন্টিভ বা রিমেডিয়াল কিছু করার নেই, মেডিক্যালি।

    আর অনেকানেক পুরুষেরও হয়। নট ওনলি লেডীস।
  • Ekak | ১৩ আগস্ট ২০১৩ ১২:৪৩158943
  • সেকি, দ বাংলাতে অ্যালারাম শোনেননি ?
    "অ্যালারাম-এর ঘড়ি টা যে /চুপ রয়েছে কই সে বাজে ?" সেই ক্লাস ফোরে পড়েছিলুম মনে হয়।
  • Ekak | ১৩ আগস্ট ২০১৩ ১২:৪১158941
  • মায়েদের এই পুজো-অর্চা-উপস-কাপাস থেকে সরানো মুশকিল। আমার মায়ের গল স্টোন অপারেশন হয়ে গ্যাছে। উপস করাই বারণ। সে শুনলে তো ! আর ওপর গলার নদিউল এ প্রবলেম, ডাক্তার ফোনে কথা বলতেও বারণ করেছেন। ইদিকে আমি ফোন করে কথা না বললে মন খারাপ করবে । ক্রিইই জ্র্বালা :(:(
  • | ১৩ আগস্ট ২০১৩ ১২:৪১158942
  • আরে দক্ষিণের লোকজন অ্যালার্মকে 'অ্যালারাম' বলে জানতে তোমরা? আমি জানতাম না, প্রথম শুনে অ্যাইসা হাসি পেয়ে গেল।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত