এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • হীরকের রানী ভগবান!

    aanteldi
    অন্যান্য | ০৭ জানুয়ারি ২০১২ | ৩৩৫৩১০ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • dukhe | ২৫ আগস্ট ২০১২ ২১:৫০517421
  • কপুরা কি ২০১০ থেকেই শিবুদাকে ফেরেণ্ডো হতে সাধছে?
  • | ২৫ আগস্ট ২০১২ ২১:৫৬517422
  • গুড কোয়েশ্চেন!! ঃ))
  • প্পন | ২৫ আগস্ট ২০১২ ২২:০৩517423
  • খাইসে, আমাকে আবার কার পদতলে লইয়া ফেলতাসে?

    দেখুন মহায়রা, আমি আপাত একজনেরই পদতলে আছি। আর মনে হচ্ছে এই জীবনে তা থেকে আর বেরোতে পারব না!
  • Sibu | ২৫ আগস্ট ২০১২ ২২:০৮517424
  • কপু/পপু-রা দুখে কি তাই বলল? কিন্তু ঐ অম্বিকেশ মহাপাত্রের ব্যাপারটা তো তত পুরোনো না। ;-)
  • aranya | ২৬ আগস্ট ২০১২ ০৭:৩৯517425
  • বিবি-র লেখাটা বেড়ে লাগল :-)।

    ঈশানে-র পয়েন্ট-টাকে একটু এক্সটেন্ড করে ভাবছি 'সমালোচনামূলক লেখা' লিখেই বা কি হবে। প্রবন্ধ লিখেই বা কি হবে। কোথাও কোন কিছু তো পাল্টায় না। কত ভাল লেখা তো বুলবুলভাজাতেই বছরের পর বছর বেরোচ্ছে। এই তো স্বাধীনতা নিয়ে লেখা, ছত্তিশগড় নিয়ে লেখা - কিই বা লাভ।

    উচ্চ মানের বাংলা লেখা - অন্য পত্রিকাতেও নিশ্চয়ই পাওয়া যায়। ভাল বাংলা ব্লগ সাইট আরও কিছু আছে বাজারে।

    দিনের শেষে গুরু-র উপযোগিতা -
    ১। আড্ডা মারার জন্য ভাটিয়ালি
    ২। তক্কো + আড্ডার জন্য টই

    এই দুটো অবশ্য খারাপ কিছু নয়, তক্কো, আড্ডা সবই মানসিক স্বাস্থ্যের পক্ষে ভাল।

    আর অবশ্যই, 'যখন সাহায্য দরকার হয়' টই-টা। এটার মাধ্যমে কিছু বিপদগ্রস্ত লোকের জেনুইন উপকার হয়েছে।
  • bb | ২৬ আগস্ট ২০১২ ১১:৩২517427
  • অরণ্য - আমি অতটা নৈরাশ্যবাদি নই। সম-ভাবাপন্ন মানুষের সঙ্গে, সুস্থ ভাবনার মানুষের সঙ্গে, বিরুদ্ধ দৃষ্টিভঙ্গীর মানুষের চিন্তাধারা জানার সুযোগটা কম নয়। এছাড়া অনেকেই কত কিছু জানেন তাদের থেকে নিজের জ্ঞানের পরিধি বাড়ে আর দিনের শেষে চিন্তাধারা অনেক ঋদ্ধ হয় এটাও অনেক বড় পাওয়া।
  • PT | ২৬ আগস্ট ২০১২ ১২:২৪517428
  • মনে হয় গুরুর গণতন্ত্রের একটা অলিখিত লক্ষণ রেখা আছে। গত তিন বছরের চাপান-উতোর ঘাঁটলে বোঝা যায় যে সিপিএম-সহ সরকারি বামেদের কৃতকর্ম এক কথায় "ভুল সবই ভুল" এবং সেকারণে যথেচ্ছ গাল দেওয়াতে কোন আপত্তি নাই। সেই কারণেই কিনা কে জানে প্রাক্তন মুখ্যমন্ত্রীর রুদ্ধদ্বার সভা করার অনুমতি না মেলার খবরটিও এক ব্যাখ্যাতীত নৈঃশব্দের নীচে চাপা পড়ে যায়। এমনকি রাতের অন্ধকারে কোন ক্ষীণ "ঘেউ-ঘেউ" উচ্চারণও শোনা যায়্না।

    কিন্তু তৃণপন্থী-মাওব্যথী-মানবাধিকার কর্মীদের/বুদ্ধিজীবিদের বিরুদ্ধে বেশী কিছু কইলে বা তাদের রাজনৈতিক বোধ নিয়ে বেশী পোশ্চেন করলে ঐ লক্ষণ রেখাটি ওঁয়া-ওঁয়া শব্দ করতে শুরু করে। তাতে অবিশ্যি আপত্তি করার কিছু নেই - সব প্রকাশ/প্রচার মাধ্যমেরই কোন না কোন - যেমন "নিরপেক্ষ, নির্ভীক", "মেহনতি মানুষের পক্ষে", "ভগবান ছাড়া...ইত্যাদি" অথবা এই তালিকায় নবতম সংযোজন "দেশ ছাড়া কোন আবেগ নেই" জাতীয় (কূট)নৈতিক শ্লোগান থাকে - গুরুও সের'ম কোন ঘোষিত নীতি থাকলে সিদ্ধান্ত নিতে সুবিধে হয় যে না পড়লে পিছোব না পিছলোব!!
  • Suvajit | ২৬ আগস্ট ২০১২ ১২:৪৪517430
  • ঃ-) পিটিদা মাঝে মাঝে ব্যপক কিছু ফ্রেস আমদানি করেন। যেমন 'এই গরু সরে যা' ঃ-) এটার মানে (যদুপুরের মেয়েদের স্টাইলে) কোনো বিষয়ে হাল্কা প্রতিবাদ করা।
    তেমনি ওপরে 'ওয়াঁ ওয়াঁ'। ওটা সদ্যোজাত শিশুর কান্না হতে পারে, সাইরেনের আওয়াজও হতে পারে। কিন্তু মানেটা একই। প্রতিবাদের সিগন্যাল। ঃ-)
  • aranya | ২৬ আগস্ট ২০১২ ২২:১৯517431
  • পিটি-র ফ্যান হয়ে যাচ্ছি, মজাদার সব লেখা লেখেন :-)।
  • Ishan | ২৭ আগস্ট ২০১২ ০৭:৪৩517432
  • বিবিকে একটা ক্লু দিই। দল আর সরকার এক বস্তু নয়। মানে সরকার সিপিএমের বা তৃণমূলের গড়া হতে পারে, কিন্তু সরকার আর সিপিএম বা তৃণমূল এক নয়। এই লাইনে একটু ভাবুন।

    পুঃ গুরুর ঘোষিত ট্যাগ লাইন হল, ধরা যাক দু-একটা মাউস এবার। :)
  • Sibu | ২৭ আগস্ট ২০১২ ০৭:৪৬517433
  • যাক। নাজি পার্টি আর হিটলারের সরকার এক নয়। বড়ই সান্ত্বনা পেলাম। ;-)
  • Ishan | ২৭ আগস্ট ২০১২ ০৮:০৫517434
  • ওয়ান লাইনার ভালো। তবে দেবার আগে একটু ইতিহাস পড়ে টড়ে নিলে ভালো হয়। থার্ড রাইখ কোনো গণতান্ত্রিক রাষ্ট্র ছিলনা। একই ভাবে স্তালিনের রাশিয়াও না। সেখানে পার্টি আর সরকারের ব্যবধান ক্ষীণ। অন্যদিকে ভারতবর্ষে অন্ততঃ প্রাতিষ্ঠানিক গণতন্ত্র আছে বলেই জানা যায়। এই হল তফাত।
  • aranya | ২৭ আগস্ট ২০১২ ০৮:০৮517435
  • শিবু-র উদা-টা এক্সট্রিম। ইন জেনারেল, একটা সরকার, যেটা পাঁচ বছর থাকার হাই চান্স, তার সাথে কমিউনিকেট তো করতেই হবে।
    নির্বাচিত সরকার রাজ্যের সব মানুষ-কেই রিপ্রেজেন্ট করে - তাকে বয়কট করার কোন মানে নেই। এখন সেই সরকার যদি জেনোসাইড করে, যেমন দ্বিতীয় বিশ্বযুদ্ধ-পূর্ব জার্মানিতে, তখন অন্য ভাবে ভাবা যেতে পারে, সেটা ব্যতিক্রম।
  • Sibu | ২৭ আগস্ট ২০১২ ০৮:১৬517436
  • হিটলার নির্বাচনে জিতেই ক্ষমতায় এসেছিল।

    http://en.wikipedia.org/wiki/Adolf_Hitler

    In addition to political campaigning, the NSDAP engaged in paramilitary violence and the spread of anti-communist propaganda in the days preceding the election. On election day, 6 March 1933, the NSDAP's share of the vote increased to 43.9%, and the party acquired the largest number of seats in parliament. However, Hitler's party failed to secure an absolute majority, necessitating another coalition with the DNVP.[147]

    Day of Potsdam and the Enabling Act
    On 21 March 1933 the new Reichstag was constituted with an opening ceremony at the Garrison Church in Potsdam. This "Day of Potsdam" was held to demonstrate unity between the Nazi movement and the old Prussian elite and military. Hitler appeared in a morning coat and humbly greeted President von Hindenburg.[148][149]

    Paul von Hindenburg and Adolf Hitler on the Day of Potsdam, 21 March 1933
    To achieve full political control despite not having an absolute majority in parliament, Hitler's government brought the Ermächtigungsgesetz (Enabling Act) to a vote in the newly elected Reichstag. The act gave Hitler's cabinet full legislative powers for a period of four years and (with certain exceptions) allowed deviations from the constitution.[150] The bill required a two-thirds majority to pass. Leaving nothing to chance, the Nazis used the provisions of the Reichstag Fire Decree to keep several Social Democratic deputies from attending; the Communists had already been banned.[151]
    On 23 March, the Reichstag assembled at the Kroll Opera House under turbulent circumstances. Ranks of SA men served as guards inside the building, while large groups outside opposing the proposed legislation shouted slogans and threats toward the arriving members of parliament.[152] The position of the Centre Party, the third largest party in the Reichstag, turned out to be decisive. After Hitler verbally promised party leader Ludwig Kaas that President von Hindenburg would retain his power of veto, Kaas announced the Centre Party would support the Enabling Act. Ultimately, the Enabling Act passed by a vote of 441–84, with all parties except the Social Democrats voting in favour. The Enabling Act, along with the Reichstag Fire Decree, transformed Hitler's government into a de facto legal dictatorship.[153]

    ইতিহাস পড়া সব-সময়েই ভাল।
  • Ishan | ২৭ আগস্ট ২০১২ ০৮:৩২517437
  • লক্ষ্য করে দেখবেন, আমি থার্ড রাইখ লিখেছি। উইকি দিয়েই ইতিহাস পড়তে হলে একটু থার্ড রাইখ দিয়ে সার্চ দিয়ে নেওয়াই ভালো। নইলে উইকি পাঠ অসম্পূর্ণ থেকে যাবে। :)

    হিটলার যখন ক্ষমতায় আসেন, তখন সেটা গণতান্ত্রিকই ছিল। তখন নাজি পার্টি আর সরকার আলাদাও ছিল। সোসালিস্ট এবং কমিউনিস্টদের নানাবিধ জোট রাজনীতির খেলাও ছিল। টোটালিটারিয়ান হয়ে ওঠার পরে তা ছিলনা। এই আর কি।
  • SIbu | ২৭ আগস্ট ২০১২ ০৮:৩৬517438
  • হুম্‌ম্‌। হিটলারকে ক্ষমতায় আসার পর তোয়াজ করা ঠিক ছিল, কেন না তখনো হিটলার গনতান্ত্রিক ছিল। অবশ্য তোয়াজের ফলে থার্ড রাইখ তৈরী হল। তাতে কি?

    কি বলব এটাকে? নাইভেট, না নাজি অ্যাপলজিজম?
  • Ishan | ২৭ আগস্ট ২০১২ ০৮:৪০517439
  • "হিটলারকে ক্ষমতায় আসার পর তোয়াজ করা ঠিক ছিল, কেন না তখনো হিটলার গনতান্ত্রিক ছিল। " -- এইটা কোথা থেকে এল? প্রগাঢ় উইকি পাঠের ফল? নাকি আকাশ থেকে? :)
  • Sibu | ২৭ আগস্ট ২০১২ ০৮:৪৫517441
  • হিটলারের সরকার গনতান্ত্রিক ছিল কিন্তু হিটলার ছিল না? নাকি হিটলার গনতান্ত্রিক ছিল কিন্তু হিটলারকে তোয়াজ করা ঠিক ছিল না? এর কোন অর্থটা ৮ঃ৩২-এর পোস্ট থেকে করলে ঠিক হয়?

    আসলে মমতাকে খসড়া দেওয়াটা জাস্টিফাই করতেই হবে। তাতে হিটলারকে (বা তার সরকারকে) গনতান্ত্রিক বলতে হলে তাই সই। এই সব সফিস্ট্রিতে কত লোক বিশ্বাস করে জানি না। কিন্তু এই স্ট্যান্ড কেউ নিলে তার ডেমোক্র্যাটিক ক্রেডেনশিয়ালে বিশ্বাস করা আমার পক্ষে খুব কঠিন হয়।
  • Ishan | ২৭ আগস্ট ২০১২ ০৮:৪৯517442
  • বিশ্বাস আপনা আপনা। সকল লোককে বিশ্বাস করানোটা আমার কাজও না অর দায়িত্ত্বও না। নেহাৎই মজা পাচ্ছি, তাই লিখছি। এই অবধি। :)

    তবে প্রশ্নটার উত্তর দিয়ে দিইঃ

    "হিটলারের সরকার গনতান্ত্রিক ছিল কিন্তু হিটলার ছিল না? নাকি হিটলার গনতান্ত্রিক ছিল কিন্তু হিটলারকে তোয়াজ করা ঠিক ছিল না? এর কোন অর্থটা ৮ঃ৩২-এর পোস্ট থেকে করলে ঠিক হয়?"

    কোনোটা করলেই ঠিক হয়না। মানে, মিনিমাম যুক্তি মেনে অর্থ করতে চাইলে। যুক্তি না মানতে চাইলে যা খুশি অর্থ করা যায়। আটকাচ্ছে কে?
  • Sibu | ২৭ আগস্ট ২০১২ ০৮:৫২517443
  • হিটলার যখন ক্ষমতায় আসেন, তখন সেটা গণতান্ত্রিকই ছিল। ঐ ৮ঃ৩২ থেকে।

    কোনটা গনতান্ত্রিক ছিল? হিটলার? হিটলারের সরকার? না সরকার অগনতান্ত্রিক কিন্তু জার্মান রাষ্ট্র গনতান্ত্রিক?

    আম্মো খুব মজা পাচ্ছি। সফিস্ট্রি সবসময়েই দেখতে মজা।
  • j | ২৭ আগস্ট ২০১২ ০৮:৫৫517445
  • এত শোরগোলের কি আছে শিবুদা ?

    অধিকতর ক্ষমতাশালী ইউ পি এ ২ সরকারকে ২০০৯ এ কি কেউ খসড়া পাঠিয়েছিল ? অথবা যে ৩৬গড় নিয়ে এত লেখা বেরোয় সেখানকার গণতান্ত্রিক উপায় নির্বাচিত সরকারকেও কেউ মনে হয় পাঠায় নি

    ১৩ ই মে ২০১১ পর যাদের মনে হয়েছিল এ আমাদের অতি আপনজন, "আমার সরকার আমার পাশে", গুচ আর গুগ হাত ধরাধরি করে হাসবে ঠিক যেমন পাহাড় হাসছে, জঙ্গলমহল হাসছে ;-)

    শুধু শুধু ক্যানো যে হাঙ্গামা বাধান ক্ষে জানে !
  • Ishan | ২৭ আগস্ট ২০১২ ০৮:৫৬517446
  • এ মা। শুনে শুনে লেখেনা। :)

    রাষ্ট্র গণতান্ত্রিক ছিল। আস্তে আস্তে সেটা টোটালিটারিয়ান হয়ে দাঁড়াল। উইকি পড়ে তো পুরোটা বোঝা যাবেনা, এই ব্যাপারে আমি কয়েকটা বই সাজেস্ট করতে পারি। :)
  • Ishan | ২৭ আগস্ট ২০১২ ০৮:৫৭517447
  • এই তো আরও লোকজন এসে গেছেন। দশে মিলে করিকাজ, হারি জিতি নাহি লাজ। :)
  • | ২৭ আগস্ট ২০১২ ০৮:৫৯517448
  • ইয়ে, ইশেন আর শিবু দা, বল্লে বিশ্বাস করবে না হয়তো আমরাও কিন্তু টোটাল মস্তি নিচ্ছি তোমাদের এই আলাপ্চারিতা থেকে!!। ঃ))
  • Sibu | ২৭ আগস্ট ২০১২ ০৯:০১517449
  • বুঝলাম। হিটলার ও হিটলারের অগনতান্ত্রিক সরকারের অধীনে গনতান্ত্রিক রাষ্ট্র ছিল। সুতরাং হিটলারের সাথে যোগাযোগ রাখা (খসড়া ইত্যাদি দেওয়া) ঠিক ছিল।

    বেশ বেশ।
  • j | ২৭ আগস্ট ২০১২ ০৯:০৩517450
  • কোন এক কালে জনতাকে বলা হল বই পড়ে আসার অ্যাডভাইস দেবেন না, বেশ রাগী রাগী সুরে

    আর আজ আবার ... সেই বই পড়ুন

    নির্মল আনন্দ
  • Sibu | ২৭ আগস্ট ২০১২ ০৯:০৫517452
  • আরে ঐ তো মাইন কাম্‌প্ফ পড়তে বলবে। ওটা তো আবার গনতান্ত্রিক অবস্থায় লেখা।
  • Ishan | ২৭ আগস্ট ২০১২ ০৯:০৭517453
  • যাঃ "তোয়াজ" শব্দটা উবেই গেল? :)

    তবে এটা নতুন কি তথ্য হল জানিনা। সে আমলের সোসালিস্ট আর কমিউস্ট পার্টির নেতারা সরকারের সঙ্গে যোগাযোগ রাখতেন, দাবীদাওয়া পেশ করতেন (যদ্দিন না পর্যন্ত সেটা অসম্ভব হয়ে দাঁড়াল)।

    এটা সম্ভবতঃ উইকিতে লেখা নেই। :)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। মন শক্ত করে মতামত দিন