এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • ধর্ষণের শাস্তি কি মৃত্যুদন্ড?

    s
    অন্যান্য | ১৮ ডিসেম্বর ২০১২ | ৬৯৪৮২ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • jhiki | ০৪ নভেম্বর ২০১৩ ১৪:২৮580259
  • কোন মেয়েদের স্কুল/ কলেজের শিক্ষককে জিগ্গেস করুন ঃ)
  • jhiki | ০৪ নভেম্বর ২০১৩ ১৪:৩২580260
  • KBC তে যারা আসে তারা যদি আসল এবং র‌্যান্ডম স্যাম্পল হয় তো হিন্দি বলয়ে মেয়েদের শিক্ষা আর চাকরী নিয়ে অনেক সদার্থক ভাবনা তৈরী হচ্ছে বলা যায়।
  • সিকি | ০৪ নভেম্বর ২০১৩ ১৪:৩৬580261
  • কেবিসির স্যাম্পল ঠিক র‌্যান্ডম স্যাম্পল নয়।

    হিন্দি বলয়ের চাকরি উচ্চশিক্ষা নিয়ে ঝিকিকে নতুন করে কী বলব, ঝিকি তো সবই জানে। আজও স্ত্রী-এর স্যালারির টাকা সংসারের কাজে লাগানো হয় না, ওটা তার "হাতখরচের টাকা"। মেজরিটি।
  • jhiki | ০৪ নভেম্বর ২০১৩ ১৪:৪৪580262
  • সিকি সেটা আমার বাড়ীতেও হয় ঃ)
    আমার থেকে কেউ টাকা চায়না, আর আমিও ও ল্যাদ কাটিয়ে প্রত্যেকমাসে গিয়ে ড্লার কনভার্ট করতে পারিনা!
    এমনকি আমার হাতখরচ ও আমার টাকা দিয়ে করি না ঃ)
    এগুলো লিখলাম এই কারণেই যে হিন্দি হোক বা বাংলা সব পরিবারেই খরচের/ জমানোর একটা বোঝাপড়া থাকে।
  • সিকি | ০৪ নভেম্বর ২০১৩ ১৪:৪৬580263
  • বোঝাপড়া আলাদা, ম্যাম। আর রীতি রিওয়াজ আলাদা।
  • কল্কেকাশি | ০৪ নভেম্বর ২০১৩ ১৪:৫২580264
  • জাপান হলগে জায়গা চোখ মেললেই হটপ্যান্ট। ও হটপ্যান্টপ্রেমী কোথা গেলেন?
  • jhiki | ০৪ নভেম্বর ২০১৩ ১৪:৫৮580265
  • আমি বাঙালী বলে তোমার বোঝাপড়া লাগছে, অবাঙালী হলেই বলতে রীতি রেওয়াজ। তুমি যে সব পরিবারের কথা লিখছ তাদের স্ট্যাটাস ( মানে বাইরে থেকে দেখে তাদের মাসিক খরচের আন্দাজ) কি সিঙ্গল ইনকাম পরিবারের মত?
  • jhiki | ০৪ নভেম্বর ২০১৩ ১৫:০১580266
  • কল্কে, এই টই এ অনেক আগেই আমি লিখেছি যে দক্ষিণ পূর্ব এশিয়ায় মেয়েদের খোলা চামড়া দিনের আলোর মত সহজ ব্যাপার।
  • কল্লোল | ০৪ নভেম্বর ২০১৩ ১৫:২২580267
  • স্চ। ভারতবর্ষের মধ্যে অনেক ভারত আছে। আপনি যে ভারতের কথা বলছেন, সেটির আয়তন ৬০ বছর আগে যা ছিলো তার থেকে কমেছে। এই বিশাল দেশটিকে তার বিশালতা ও বৈচিত্র সমেত আমারও সামান্য দেখার সুযোগ হয়েছে। প্রজেক্টের কাজে খুব ছোট শহরের থেকেও একটু দূরে থাকার সুযোগ হয়েছে।
    এই যে কলকাতা-মুম্বাই-দিল্লী-ব্যাঙ্গালুরু-চেন্নাই ভর্তি অ্যাতো মহিলা চাগ্রি কচ্ছেন, এর চেয়ে কিছু কম সংখ্যায় কিন্তু হাতে গোনা নয়, প্রচুর মহিলা পাটনা, রাঁচি, জব্বলপুর, ভূপাল, ঔরঙ্গাবাদ, পুনা, অলোয়ার, নালাগড়, আগরতলা, ভালুকপোং, তিরুবনন্তপুরম-এ, আর সারা ভারত জুড়ে অঙ্গনওয়াড়ি কর্মীরা কাজ কচ্ছেন তারা তো ভয়েজারে চেপে মঙ্গল থে আসেন নি।
    আজ থেকে ৫০/৬০ বছর আগেকার তথ্য কি বলে?
    এই পরিবর্তন কি এমনি হঠাৎ একদিন হয়ে গেলো?
    এগুলো নানান সামাজিক আন্দোলনের ফল, সেগুলোকে অস্বীকার করলে বেশ অন্যায় করা হবে বলে আমার মনে হয়।
  • sch | ০৪ নভেম্বর ২০১৩ ১৫:৪৫580269
  • আমি অস্বীকার করি নি কল্লোলদা - অনেক অনেক বদলেছে। কেন অস্বীকার করব সে কথা। কিন্তু শহরের মানসিকতা আর এই সব ছোট ছোট জায়গার মানসিকতাইয় এখনো অনেক তফাৎ - এটুকুই বলছিলাম।
  • PT | ০৪ নভেম্বর ২০১৩ ১৮:১৯580270
  • "PT সাত দিন কেন অক্টোবর নভেম্বরে মাসখানেক আলু বাইরে রাখা যায়। ........ফ্রিজ কী এখনও দুর্লভ গ্যাজেট?"

    তা যায়। কিন্তু তাহলে রোজ বাজারে গিয়ে কালো চা সহযোগে রাজা-উজির মারা বন্ধ হয়ে যাবে যে। সে কি ধম্মে সইবে? সে তো পেঁয়াজও রাখা যায়-কিন্তু গত ৩/৪ মাস ধরে পেঁয়াজ ৬০-৯০-এর মধ্যে ঘোরা-ফেরা করছে। যে লোকটা দিনে ২০০ টাকা রোজে কাজ করে তাকে একবার এই প্রস্তাবটা দিয়ে দেখব!

    আর ফ্রিজে আলু? বাপরে বাপ-এতো পব-তে কস্মিন কালেও দেখেছি বলে মনে করতে পারছি না। আর আমার চেনা পরিচিত কারুর বাড়িতেও দেখিনি কখনো।

    এই টইতে আলু-পেঁয়াজ নিয়ে মন্তব্য করার জন্য অগ্রিম দুঃখ প্রকাশ করে রাখলাম।
  • কল্কেকাশি | ০৪ নভেম্বর ২০১৩ ১৮:২৬580271
  • একটু কর্ষণ নিয়ে আলোচনা করলে হয়না? এই যেমন ডিসেম্বরে লাউএর বীজ লাগাবো ভাবছি সেটা কি ঠিক হবে? কি রকম লাউ ঘটের মতন নাকি লম্বা গুলো?
  • de | ০৫ নভেম্বর ২০১৩ ১৩:৪১580272
  • ফ্রিজে আলু-পেঁয়াজ -- ঝিকি রাখে? তাও দু-তিন মাসের জন্য স্টোর করে? ফ্রিজ না হিমঘর?

    মেয়েদের আয় করা টাকা তাদের হাতখরচের -- এটাও মোটেই সর্বত্র সত্যি নয়। আমার চারপাশের মেয়েগুলোকে তো দিব্বি সংসারে খচ্চা করতেই দেখি।

    কল্লোলদার এই মন্তব্যগুলো পড়লে মনে জোর পাই --

    "মাত্র দেড়শ বছরেই বাল্য বিবাহ, সতী থেকে পি টি ঊষা বা কিরন মজুমদার, কম পথ চলা নয়।"
  • | ০৫ নভেম্বর ২০১৩ ১৪:১১580273
  • বাহ বেশ জমে উঠেছে। পুরো ট পড়ে তারপরে সুচিন্তিত মতামত দিতে হবে। ঃ))
  • PT | ০৬ নভেম্বর ২০১৩ ০৯:০২580274
  • "মাত্র দেড়শ বছরেই বাল্য বিবাহ, সতী থেকে পি টি ঊষা বা কিরন মজুমদার, কম পথ চলা নয়।"

    এরকম দুএকটা উদাহরণ যে কোন দশকেই খুঁজলে পাওয়া যাবে। সেই গার্গী-লীলাবতির সময় থেকেই। দুটো নাম দিইঃ

    আনন্দি গোপাল যোশী (১৮৬৫-১৮৮৭)-প্রথম ভারতীয় মহিলা যিনি আমেরিকাতে ডাক্তারি পড়তে গিয়েছিলেন। আর সেই সময়কার ভারতীয় সমাজ খুব খুশী মনেও সেই ঘটনাকে মেনে নিয়েছিল-"Anandibai returned to India, receiving a hero's welcome. The princely state of Kolhapur appointed her as the physician-in-charge of the female ward of the local Albert Edward Hospital." (কাদম্বরী গাঙ্গুলী এঁর পরেই ডাক্তারি পাশ করেন।)

    বিভা চৌধুরি (১৯১৩-১৯৯১)-nuclear scientist-পদার্থ বিদ্যায় এমএসসি; ম্যান্চেস্টার ইউনি থেকে পিএইচ ডি। Bose Institute-এ থাকাকালীন নেচার পত্রিকায় দুটি গবেষণা পত্র প্রকাশ করেন (ডি এম বোসের সঙ্গে)।

    পিটি ঊষা বা কিরণ মজুমদারের থেকে এঁদের সাহস বিন্দুমাত্রও কম নয়। আনন্দির-ও কলকাতার সঙ্গে নিবিড় যোগাযোগ ছিল। কিন্তু আনন্দি বা বিভা কাউকেই ভারতীয়রা তো দুরস্থান, বাঙালীরাও কেউ মনে রাখেনি।
  • jhiki | ০৬ নভেম্বর ২০১৩ ১০:০২580275
  • দে আমি তো রাখি না, PT বললেন যে হিমঘর লাগবে!
    পি টি উষা, কিরণ মজুমদার শাহ দের সব্সময় আগে রাখব। পড়াশোনা করে কিছু অ্যাচিভ করাটা অপেক্ষাকৃত সোজা, সব যুগে।
    "বাঙালীদের কালচারটা কালচার আর বাকিদের এগ্রিকালচার" এই টোনে কেউ লিখলে আমি তার বিরুদ্ধেই লিখব।
  • কল্লোল | ০৬ নভেম্বর ২০১৩ ১১:১৯580276
  • পিটি।
    খুঁজে পেতে তিনটে নাম পাওয়া গেলো। ১)আনন্দি গোপাল যোশী, ২)কাদম্বরী গাঙ্গুলী আর ৩)বিভা চৌধুরি।
    আজকের মেয়েদের লিস্টি দেবে ভাই? কজন ডাক্তার হচ্ছে, কজন বিলাত-অমেরিকায় ডাক্তারি পড়তে যাচ্ছে। কজন বিদেশে পদার্থ বিদ্যায় উচ্চ্শিক্ষা নিতে যচ্ছে। দোলা, মেরি কম, পি টি ঊষা, শান্তি মল্লিক - এরা তো সেলিব্রিটি। আরাও হাজার হাজার মেয়ে খেলাধূলা করছে জাতীয় পর্যায়ে, তাদের নামই তো জানি না।
    কাজেই পথ চলা তো হয়েইছে। সেটা অস্বীকার করার যুক্তিটা বুঝলাম না।
  • quark | ০৬ নভেম্বর ২০১৩ ১৩:৩৮580277
  • একটু অপ্রাসঙ্গিক হবে তবু ডিএমবোস-বিভা চৌধুরি দেখে কয়েকটা কথা না বলে পারলাম না।

    ডি এম বোস ও বিভাচৌধুরি ১৯৩৯ - ১৯৪২ সালে দার্জিলিংএ ইলফোর্ড হাফ টোন ফোটোগ্রাফিক প্লেট ব্যবহার ক'রে মহাজাগতিক কণা (cosmic rays) নিয়ে পরীক্ষা করেন। পরীক্ষার ফলাফল প্রকাশিত হয় ১৯৪২ সালে নেচার পত্রিকায়। ফোটোগ্রাফিক প্লেটের ট্র্যাক থেকে তাঁরা আলফা ও প্রোটন এর থেকে ভারি একটি কণার অস্তিত্বের কথা জানান।

    সিসিল পাওয়েল কয়েক বছর পরে বেলুন ব্যবহার করে একই পরীক্ষা করেন, শুধু তিনি ব্যবহার করলেন আরো ভালো ফুল-টোন ফোটোগ্রাফিক প্লেট। দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণে ভারতে তখন এই প্লেট পাওয়া যেত না। ফলাফল একই, কিন্তু পাওয়েল আরো সঠিক ভাবে ঐ ভারি কণাটির ভর নির্ণয় করতে পারলেন। প্রকাশিত হল নেচার পত্রিকায় ১৯৪৭ সালে।

    ১৯৫০ সালে পাওয়েল পাই-মেসন (pi-meson or pion) আবিষ্কারের জন্য নোবেল পেলেন।
  • PT | ০৬ নভেম্বর ২০১৩ ১৪:৩১580278
  • কোয়ার্ককে ধন্যবাদ। আমরা কথায় কথায় সত্যেন বোস, জগদীশচন্দ্রের নাম উল্লেখ করে দুঃখ প্রকাশ করি তাঁরা নোবেল পাননি বলে। কিন্তু ফিসিক্সের মত পুরুষশাসিত বিষয়ের প্রেক্ষিতে বিভা চৌধুরি এক দুঃসাহসিনী। আমরা তাঁকে ভুলে গিয়েছি। তাঁকে বোধহয় অন্তর্জালেও খুঁজে পাওয়া যায় না।

    কল্লোলদা-নাম তো বেশী নেই। তুমি মাত্র দুটো নাম দিয়েছিলে বলে আমিও দুটো নাম দিয়ে বললাম যে সব সময়েই "এক্সেপশন প্রুভ্স দ্য রুল" হিসেবে প্রতি দশকেই দু-এক জনের নাম পাওয়া যাবে। যেমন ইন্দিরা গান্ধী, মমতা ব্যানার্জী ইত্যাদি। তাতে মনে হয় না যে ভারতের সর্বস্তরে মেয়েরা তাদের প্রতিষ্ঠা অর্জন করতে পেরেছে। সে দোষ তাদের নয়-রামমোহন-বিদ্যাসাগরের পরে যুগান্তকারী সমাজ-সংস্কার/আন্দোলন কোথায় হল?
  • PT | ০৬ নভেম্বর ২০১৩ ১৪:৩৪580280
  • "পড়াশোনা করে কিছু অ্যাচিভ করাটা অপেক্ষাকৃত সোজা, সব যুগে।"

    কিরণকে কোন রকম ছোট না কারেই বলা যায় যে তিনি "পড়াশোনা"-র ভিত্তিতেই (knowledge-based) যা করার করেছেন। যদিও পড়াশোনাটা তাঁর নিজের নয়। অন্য কেউ গবেষণা করে যে তথ্য উৎপাদন করেছিল সেটাকে কিরণ অসাধারণ দক্ষতায় ব্যবহার করেছেন।
  • jhiki | ০৬ নভেম্বর ২০১৩ ১৫:২৬580281
  • PT যে টুকু পেটের ভাত যোগাড় করছি তা পড়াশোনার ভিত্তিতেই করছি, কাজেই পড়াশোনা কে ছোট করার কোন উদ্দেশ্যই আমার নেই।
    আমার বক্তব্য আপনিও আপনার শেষ লাইনে লিখে দিয়েছেন। মেয়ে হয়ে সেই কাজ করা অনেক অনেক কঠিন।
  • কল্লোল | ০৬ নভেম্বর ২০১৩ ১৭:০২580282
  • পিটি।
    অর্থাৎ তোমার মতে ভারতের মেয়েরা এখনো রামমোহন-বিদ্যাসাগরের আমলেই পড়ে আছে!!!
    শুধু তোমার প্রতিষ্ঠানে কটা মেয়ে পড়ে আজকে? তারা কি এক্ষেপক্ষন নাকি?
    ১৯৪৭এ কটা মেয়ে উচ্চশিক্ষায় যেতো? এই সামান্য হিসাবটা করলেই হবে।
  • কল্কেকাশি | ০৬ নভেম্বর ২০১৩ ১৮:১৪580284
  • আমিও কদিন আগে কল্লোলদার মতই ভাবতুম। কিন্তু গত কদিন এখেনে চার ধারে এত মেয়ে দেখছি যে মনে হচ্ছে আমাদের এখনো বহু যেতে হবে।
  • PT | ০৬ নভেম্বর ২০১৩ ১৮:৩২580285
  • Girls routinely post better pass percentages in Class 12 exams, but seem unable to translate that success in the JEE. “It’s difficult to say why. One theory is that girls are not sent for outstation coaching,” said Gautam Barua, director of IIT Guwahati.

    Perhaps parents are hesitant to send girls to cities with better facilities for exam preparation,” said Vijay Singh, professor, Homi Bhabha Centre for Science Education, Mankhurd, who has analysed gender and exam performance.

    http://www.hindustantimes.com/india-news/mumbai/fewer-girls-crack-the-iit-entrance-exam-this-year/article1-958900.aspx
  • কল্লোল | ০৬ নভেম্বর ২০১৩ ২০:০৭580286
  • মাত্র 2,392 জন গার্ল আইআইটি ইঃ জন্য কোয়ালিফাই করেছে 21,110 এর মধ্যে।
    অর্থাৎ বছরে দেশে 21,110এর মতো ইন্জিনিয়ার তৈরী হয়।
    তাই কি?
    দেশে তো 3573 ইন্জিনিয়রিং কলেজ আছে বলে এখনে বলছে
    http://answers.yahoo.com/question/index?qid=20111015233814AAWMmNH
    তাহলে কলেজ প্রতি টেনেটুনে ৬জন পড়তে পায়।
    তাই কি?
    আইআইটি খড়্গপুরে কজন ছাত্রী এইমুহুর্তে ?
    আমি যখন থাকতাম ১৯৭১-৭২ তখন মেয়েদের একটাই হোস্টেল ছিলো, এখন বোধ হয় তিনটে।
    তাতে কি মেয়ে ভূতেরা থাকে?
  • PT | ০৬ নভেম্বর ২০১৩ ২০:২৫580287
  • ১২০০ মতন!

    কল্লোলদা একবার JU-তে গিয়ে হিসেব নিও। ঝিলের ওধারে কতজন মেয়ে পড়ে। আর মেয়ে ভূত বলে কিছু হয়্না-তাদের অন্য নামে ডাকা হয়!!
  • কল্লোল | ০৬ নভেম্বর ২০১৩ ২০:৫৭580288
  • শুধু খড়্গপুরেই ১২০০। ধরে নেই প্রতিটি আইআইটিতে গড়ে ৬০০ মেয়ে পড়ে। ১৬টা আইআইটি। মনে, ৯৬০০ মেয়ে অন্ততঃ আইআইটিতেই পড়ে। ৫ বছর মিলিয়ে। তার মানে এক এক বছরে ১৯২০ জন মেয়ে শুধু আইআইটিতেই আসে। ২৩৯২ থেকে ১৯২০ বাদ দিলে ৪৭২। মোটে এইকটা মেয়ে অন্য ইন্জিনিয়ারিং কলেজ গুলোয় যায়? যদুপুর, বিটস তিনটে, বেসু এটুকু ধরলেও মাত্র ৯৫ জন মেয়ে এক একটায় পড়ে?
  • PT | ০৬ নভেম্বর ২০১৩ ২১:১৩580289
  • এই ১২০০-র সবাই engineering পড়ে না-বাকিটা বলতে পারব না। অঙ্কে খারাপ ছিলাম বলে organic chmistry পড়েছি!!
  • কল্লোল | ০৭ নভেম্বর ২০১৩ ০৬:০৫580291
  • তাহলে ধরে নেওয়া যায় (যদি আইআইটি খড়্গপুরেই ১২০০ মেয়ে, যেখানে সুযোগ পাওয়া বেশ কঠিন) যে, প্রতিটি ইন্জিনিয়রিং কলেজে অন্তত ১৫০০ মেয়ে পড়ে। তহলে সংখ্যা দাঁড়ায় ৫৩,৫৯,৫০০-এ। বিদ্যাসাগরের আমল থেকে ভালোই বেড়েছে। এটা শুধুই ইন্জিনিয়ারিং কলেজের হিসেব। উচ্চ্শিক্ষা মানে তো আর শুধু ইন্জিনিয়ারিং বা বিজ্ঞন নয়।
    বিএ, বিএসসি,বিকম কি উচ্চ্শিক্ষা? নাই বা হলো। সাধারণ শিক্ষা তো বটে। সেটা ধরলে.............. ব্যাতিক্রম বড় বেশী হয়ে গেলো না?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। লুকিয়ে না থেকে মতামত দিন