এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  নাটক

  • হীরকের রানী ভগবান (৩)

    সিকি
    নাটক | ১৪ জানুয়ারি ২০১৫ | ১৪৭২৫১ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • তাপস | 126.*.*.* | ২৫ ফেব্রুয়ারি ২০১৫ ২২:৫১658852
  • খোলসা করে লিখে দেওয়া বোধহয় ভালো, যে আপনি এখানে না- লিখুন এরকম কোনো অবস্থান আমার নেই।
  • PT | 213.*.*.* | ২৫ ফেব্রুয়ারি ২০১৫ ২২:৫৫658853
  • pi
    বইমেলার কোন টই? সেখানে আমি উপস্থিত হয়েছি কখনো?
    আপনারা অনেকে তো এই হীরক রাণীর টইতেই আসা যাওয়ার তথ্য বিনিময় করেন।

    "অন্যদের মিথ্যের বেসাতি করছে বলা, ধান্দাবাজি করছে বলা, সুবিধাবাদী বলা, লোকের সর্বনাশ করেছে বলা, ......."
    শাঁওলী-সুমন-অপর্না মিথ্যের বেসাতি করেছে। মেধাকে আমি ধান্দাবাজ মনে করি। তিনোরা সিঙ্গুরের চাষীর সর্বনাশ করেছে। ব্রাত্য-অর্পিতা সুবিধাবাদী ও ধান্দাবাজ। আর, অতি অবশ্যই যারা এদের তাত্বিক সমর্থন দিয়েছে বা চুপ করে থেকে সমর্থন করেছে তারাও ঐ একই বিশেষণে ভূষিত হওয়ার যোগ্য। সে অবস্থান থেকে আমার নড়ার কোন উপায় নেই।

    কিন্তু এগুলোর কোনটাই তো আপনার নাম করে বলিনি। তাহলে আপনার সমস্যা কোথায়?
  • pi | 24.*.*.* | ২৫ ফেব্রুয়ারি ২০১৫ ২৩:০৮658854
  • এই ক'দিন আগেই আমার নাম করে লিখেছেন কৃষকদের সর্বনাশাকারী। সেটাও তুলে আনতে হবে ?

    আর এগুলো সবই আমাকে বলেছেন কোথায় বললাম ? সমস্যা কোথায় আবার। সমস্যা হল অন্যদের গাল দেওয়া লোকজনকে অন্যদের শালীনতা, রুচি শেখাতে দেখলে।
  • সিকি | ২৫ ফেব্রুয়ারি ২০১৫ ২৩:১০658855
  • ঢপবাজের আবার রুচিবোধ! চামচিকের প্যাখম।
  • ranjan roy | 24.*.*.* | ২৫ ফেব্রুয়ারি ২০১৫ ২৩:১৫658856
  • পিটি,
    আমার ধারণা আপনি বলতে বলতে খেই হারিয়ে মাত্রাজ্ঞান হারিয়ে ফেলেন। চেপে ধরলে বলেন-- গুরুর কাউকে বলি নি, ব্রাত্য-অর্পিতা- অমুক তমুককে বলেছি।
    খেলাটা ভালই, কিন্তু ওভারকনফিডেন্স মানুষকে অসতর্ক করে দেয়।
    ধরুন যখন আপনি কল্লোলকে বললেন-- তোমরা প্রিয় নেত্রীকে কাঁধে তুলে ক্ষমতায় (নাকি বিধানসভায়) পৌঁছে দিলে-- তখন কি শালীনতার মাত্রা ছাড়ান নি?
    মাপদন্ড তো একই রাখবেন? নাকি একজনের বেলায় FPS, অন্যের বেলায় CGS?
  • ranjan roy | 24.*.*.* | ২৫ ফেব্রুয়ারি ২০১৫ ২৩:১৬658858
  • সিকি,
    অনাবশ্যক বিশেষণ খরচ করছেন কেন?
  • PT | 213.*.*.* | ২৫ ফেব্রুয়ারি ২০১৫ ২৩:১৬658857
  • যারা সিঙ্গুরে তিনো-অতিবাম-বিজেপি-মেধা-অগ্নিবেশ-অনুরাধা ইত্যাদি প্রভৃতির রামধনু জোটকে সমর্থন করে ন্যানো তাড়িয়েছে তারা সকলেই সিঙ্গুরের চাষীর ও পব-র শিল্পায়নের সর্বনাশের সঙ্গে জড়িত। এটা আমার রাজনৈতিক অবস্থান-কোন ব্যক্তি বিশেষের উদ্দেশ্যে বলা নয়। নন্দীগ্রামের কেমিকাল হাব প্রসঙ্গেও একই অবস্থান।

    তবে আপনার কথা শুনে মনে হচ্ছে যে সারদার টাকা লুন্ঠনকারীদেরও চোর-জোচ্চোর বলে গাল দেওয়া যাবেনা।
  • PT | 213.*.*.* | ২৫ ফেব্রুয়ারি ২০১৫ ২৩:১৮658859
  • "ধরুন যখন আপনি কল্লোলকে বললেন-- তোমরা প্রিয় নেত্রীকে কাঁধে তুলে ক্ষমতায় (নাকি বিধানসভায়) পৌঁছে দিলে-- তখন কি শালীনতার মাত্রা ছাড়ান নি?"

    সেটা আমি কল্লোলদার সঙ্গে বুঝে নেব। কিন্তু আপনি বেছে বেছে শুধু আমার শালীনতার মাত্রা নিয়েই প্রশ্ন তুলে যাচ্ছেন। বিভিন্ন টইতে কাঁচা খিস্তির বন্যা চোখে পড়েনি?
  • pi | 24.*.*.* | ২৫ ফেব্রুয়ারি ২০১৫ ২৩:২০658860
  • 'আমি কবে থেকে মিনিময় করছি সেটা একবার চেক করে নেবেন'

    এই কথাটা কেন বলেছিলেন ? আর কোন অজুহাত ?

    আপনি বলেছেন নাকি খসড়া চোখেই দেখেননি এবং পরক্ষণেই বলেছেন আপনি পাই সাক্ষরিত খ্সড়া চোখে দেখেননি এবং যেহেতু আমার নাম আপনি জানেন না, তাই আপনি জানেনই না আমি খসড়ার সাথে জড়িত ! এদিকে আপনি কবে মিনিময় করেছেন চেক করতে গিয়ে দেখা গেল পাই এবং খসড়া নিয়ে আলোচনার পাতায় আপনি দিব্ব হাজির !

    নিজেই একবার পড়ে দেখুন, কতটা বিশ্বাসযোগ্য কথা বলছেন।

    আর যা নাকি কখনো চোখেই দেখেননি, জানেনই না কারা কী দিয়েছে, তাই নিয়ে দুম করে এত বড় মন্তব্য করে দিলেন !!
  • ranjan roy | 24.*.*.* | ২৫ ফেব্রুয়ারি ২০১৫ ২৩:২২658862
  • পিটি,
    ফের কথা ঘোরাচ্ছেন?
    এটুকুই বলা হচ্ছে যে গুরুতে কেউ সিপিএম এর সমালোচনা করলে তাকে বিনা প্রমাণে "সারদার টাকা লুন্ঠনকারী" বা ""চোর-জোচ্চোর " বলা উচিত নয়।
    যেমন আপনি বাম সরকারের সমর্থন করছেন বলেই আপনাকে এই পাতায় "নেতাইয়ের খুনী" বা " সাঁইবাড়ির খুনে" বলা হচ্ছে না/ বলা যায় না।
  • PT | 213.*.*.* | ২৫ ফেব্রুয়ারি ২০১৫ ২৩:২৬658864
  • বিশ্বাস করবেন কিনা সেটা আপনার ব্যাপার। কিন্তু আমি জানি যে এখনো আমি সেই খসড়া চোখে দেখিনি। তাই খসড়ায় কারা সই করেছিল সেটাও আমার জানা নেই।
    আমি একটি কাল্পনিক তথ্য নিয়ে তক্ক কর্ছেন। তবে আমার যে খসড়া নিয়ে বিশেষ উত্সাহ ছিল না সেটা আপনার তুলে দেওয়া তথ্য থেকেই পরিষ্কার।

    RR
    "এটুকুই বলা হচ্ছে যে গুরুতে কেউ সিপিএম এর সমালোচনা করলে তাকে বিনা প্রমাণে "সারদার টাকা লুন্ঠনকারী" বা ""চোর-জোচ্চোর " বলা উচিত নয়।"

    এ হে হে! সেটা কখন বললাম?
  • pi | 24.*.*.* | ২৫ ফেব্রুয়ারি ২০১৫ ২৩:২৬658863
  • Name: PT

    IP Address : 213.110.243.22 (*) Date:14 Feb 2015 -- 01:25 PM

    @pi:
    পিটি আর বিজেপির মিলের তালিকা বের করছে করুন কিন্তু গুরুবিপ্লবী ও গুরুপন্ডিতেরা সিঙ্গুরের চাষীদের জন্য কি উপগার করেছে সেটা এখনো জানা গেল না।
    অতিবদ অতিবাম ও অতিবদ অতিদক্ষিণ বিজেপির রামধনু জোট সিঙ্গুরের চাষীদের টুঁটি চিপে ধরেছিল। তারা এখনো তার থেকে মুক্তি পায়নি কিন্তু!!
    এই ব্যাপারে মেধা-কল্লোল-পাই-মোদী-মমতা বেশ জোটবদ্ধ হয়ে চাষীদের সব্বোনাশ করেছে।
  • সিকি | ২৫ ফেব্রুয়ারি ২০১৫ ২৩:২৮658865
  • বিশেষণগুলো বেশ কয়েক বছর ধরে এই মালটার জন্য জমিয়ে রেখেছিলাম। তাও তো খোলাপাতায় বিশেষ কিছুই খচ্চা করি নি।
  • ranjan roy | 24.*.*.* | ২৫ ফেব্রুয়ারি ২০১৫ ২৩:২৯658866
  • পিটি,
    কেন? গুরুর পাতা কি আপনার এবং কল্লোলদার ন্যা ব্যক্তিগত মিনিময়ের জায়গা?
    আপনি কি করে আপনাকে না বলা হলেও ফুট কাটেন?
    ২) ফের মিথ্যে কথা!
    আপনার চোখে পড়ে না যে যেখানেই আপনার বিরুদ্ধে কথিত খিস্তির বন্যা বা আপনার নামে আলাদা করে টই খোলা হয়েছে--তখন সবচেয়ে প্রথমে তীব্র ভাষায় নিন্দা করবার জন্যে এগিয়ে আসা প্রথম তিনজনের মধ্যে আমার নাম? দেখতে পান নি গত কালও যখন আপনার মিথ্যে কথায় উত্যক্ত সিকি গাল দিলে কি অনুচিত হবে বলায় আমি সঙ্গে সঙ্গে প্রতিবাদ করেছিলাম। আজকেও করেছি।
    আপনার রেকর্ড একটু দেখুন।
  • PT | 213.*.*.* | ২৫ ফেব্রুয়ারি ২০১৫ ২৩:৩০658867
  • pi
    আবার পড়ুনঃ
    "যারা সিঙ্গুরে তিনো-অতিবাম-বিজেপি-মেধা-অগ্নিবেশ-অনুরাধা ইত্যাদি প্রভৃতির রামধনু জোটকে সমর্থন করে ন্যানো তাড়িয়েছে তারা সকলেই সিঙ্গুরের চাষীর ও পব-র শিল্পায়নের সর্বনাশের সঙ্গে জড়িত। এটা আমার রাজনৈতিক অবস্থান-কোন ব্যক্তি বিশেষের উদ্দেশ্যে বলা নয়। নন্দীগ্রামের কেমিকাল হাব প্রসঙ্গেও একই অবস্থান।"

    এটা রাজনীতি-ব্যক্তি বিদ্বেষ নয়। এই ফারাকটা ধরতে না পারলে রাজনীতির আলোচনাতে অংশ না নেওয়াই ভাল।

    আবার লিখিঃ
    মেধা সিঙ্গুরের চাষীর সর্বনাশের সঙ্গে জড়িত। যারা মেধার সেই অবস্থানকে সমর্থন করে তারাও সিঙ্গুরের চাষীর সর্বনাশের সঙ্গে জড়িত।
    এর চাইতে আর পরিষ্কার করে লেখা যাচ্ছে না।
  • PT | 213.*.*.* | ২৫ ফেব্রুয়ারি ২০১৫ ২৩:৩২658868
  • RR
    আপনি বলেছেন কাল? দেখিনি।
    দুঃখিত- ঐ প্রসঙ্গে আমার বক্তব্য তুলে নিলাম।
  • ranjan roy | 24.*.*.* | ২৫ ফেব্রুয়ারি ২০১৫ ২৩:৩৯658869
  • পিটি উবাচঃ "এই ব্যাপারে মেধা-কল্লোল-পাই-মোদী-মমতা বেশ জোটবদ্ধ হয়ে চাষীদের সব্বোনাশ করেছে।"
    -- এটা আপনিই কোট করলেন। এই আপনার বক্তব্য?
    একটি খোলাপাতায় আপনার মতের বিরোধী বলেই এইভাবে দেগে দেওয়া-- কল্লোল-পাইকে চাষীদের সব্বোনাশ করার জন্যে মেধা-মোদী-মমতার সঙ্গে জোট বাঁধার অভিযোগ করা -- এটার অধিকার আপনা কে দিয়েছে? এটাই আপনার ভাষায় মিনিময়?
    তাহলে বলতেই হচ্ছে-- মোদী-মমতার সঙ্গে কল্লোল-পাইদের চাষীদের সব্বোনাশ করার জন্যে জোটবাঁধা -- এটা বলার ভিত্তি কী? কী প্রমাণ আছে আপনার কাছে? নইলে উইথড্র করুন।
  • pi | 24.*.*.* | ২৫ ফেব্রুয়ারি ২০১৫ ২৩:৪০658870
  • খসড়া নিয়ে আপনার উৎসাহ নেই কিন্তু আপনি বাজার থেকে খবর সংগ্রহ করতে ভোলেন না এবং সেটা জানিয়ে অভিযোগ করতে ভোলেননা যে খসড়া পাঠিয়ে লোকজন সরকারের প্রিয়পাত্র হবার চেষ্টা করেচিল !
    এই লোকজন কারা তাই আপনি জানেন না তো এখানে তর্কে এই লোকজনের কথা আনলেন কেন বলুন তো ? ঃ)
    বললেন, এখানকার আলোচনাই নাকি আপনার খসড়া সংক্রান্ত বাজারী খবরের সোর্স, তার মানে খসড়া সংক্রান্ত আপনি পড়েছেন ! আর সেটা পড়েও আপনি জানেন না আমি খসড়ার সাথে জড়িত ! ঃ)

    আর আপনি খ্সড়া যদি নাই দেখে থাকেন, কারা তা পাঠিয়েছে সেটাও যদি নাই দেখে থাকেন, তাহলে আমি পাই নামে পাঠিয়েছি কিনা, আমার আসল নাম কী, সেটা আপনি জানেন না, এই প্রশ্নগুলো কোথা দিয়ে, কেন আসছে একটু বুঝিয়ে দেবেন ? ঃ)

    আর কারুর কথা ভাবতে হবেনা, অন্ততঃ নিজের কাছে বিশ্বাসযোগ্য করে বোঝাবেন।

    আপনার নিজের কথাতে কী প্রচণ্ড ডিসক্রিপেন্সি সেটা সত্যি আপনি বুঝছেন না ? নাকি মচকাবো না সিনড্রোম চলতে থাকবে ?

    অনেক তর্ক বিতর্ক মতান্তর সত্ত্বেও আপনাকে পিটিদা বলে এতদিন সম্বোধন করে এসেছি। কোনোদিন গাল, খিস্তি দিয়েছি বলে মনে পড়েনা।
    কিন্তু আপনি সম্মান রাখতে জানেন না।
  • PT | 213.*.*.* | ২৫ ফেব্রুয়ারি ২০১৫ ২৩:৪৩658871
  • কি উইথ্ড্র করব? আমার রাজনৈতিক অবস্থান? এবারে তো আপনী জরুরী অবস্থা জারী করবেন মনে হচ্ছে।

    যারাই মেধা-অনুরাধাকে সিঙ্গুরের ব্যাপারে সমর্থ্ন জানিয়েছে তারাই সিঙ্গুরের চাষীর সর্বনাশের সঙ্গে জড়িত।

    আমাকে তো "বিজেপিটি" আখ্যা দেওয়া হল। তাতে কি আমি আপনার দারস্থ হলাম নাকি উল্টে গাল দিলাম?
  • Ekak | 24.*.*.* | ২৫ ফেব্রুয়ারি ২০১৫ ২৩:৪৭658874
  • ফারাকটা আপনিই ধরতে পারেননি পিটি বাবু। "যারা সিঙ্গুরের চাষীদের উস্কেছে তারা চাষীর সর্বনাশকারী" বলা আর
    "মেধা-কল্লোল-পাই-মোদী-মমতা" বলা এক নয়। প্রথমটা একশোবার বলা যায় দ্বিতীয়টা বলতে গেলে হয় মিডিয়া কভারেজের প্রমাণ লাগে নয় বলতে নেই। ব্যক্তি এবং রাজনীতির সীমাটা মেইন্টেইন করা ভালো। না করলে ওই আর কী, জনতা মাঝে মধ্যে বীচ-বাজারে ধুতি খুলে নেয়। এবার আপনার যেমন অভিরুচি।
  • pi | 24.*.*.* | ২৫ ফেব্রুয়ারি ২০১৫ ২৩:৪৭658873
  • কোনরকম ব্যক্তিবিদ্বেষ নাকি আপনার ছিল না, খ্সড়ার ব্যক্তিবর্গ কে কে আপনি নাকি তাই জানেন না, তাহলে এই টইতে খ্সড়া পাঠিয়ে লোকজন ক্ষমতাশালী দলের প্রিয়পাত্র হবার চেষ্টা করছিল, এই কথা হঠাৎ লিখলেন কেন বলুনতো ? এখানের কোন ব্যক্তিকে উদ্দেশ্য করেননি তো আপনার কথিত 'লোকজন' ঠিক কারা ?
  • সিকি | ২৫ ফেব্রুয়ারি ২০১৫ ২৩:৪৮658875
  • 'দারস্থ'টা কিন্তু একঘর হয়েছে। সময়োপযোগী।
  • pi | 24.*.*.* | ২৫ ফেব্রুয়ারি ২০১৫ ২৩:৪৯658876
  • সর্বনাশ করার জন্য মমতার সাথে পাই কল্লোল জোট বেঁধেছে, এটা বাদ গেল যে ঃ)
  • PT | 213.*.*.* | ২৫ ফেব্রুয়ারি ২০১৫ ২৩:৫৪658877
  • pi
    মচকানোর ব্যাপার কিছু নেই। আপনি খসড়ার সঙ্গে জড়িত এতো আপনিই নিজে জানালেন।

    আবার পড়ুন তাহলে। গোল গোল প্রশ্নের উত্তর গোল গোলই হয়।
    -------------------
    Date:25 Feb 2015 -- 07:01 PM
    pi
    আমি ধরে নিচ্ছি যে প্রশ্নগুলো আপনি আমাকে করেছেন।
    আমি pi-নামে সাক্ষরিত কোন খসড়া চক্ষে দেখিনি। আর খুব সততার সঙ্গে জানাচ্ছি যে pi- যদি আপনার আসল নাম না হয় তাহলে আপনার আসল নামটি কি সেটাও আমার জানা নাই।
    -----------------

    এর সবটাই সত্যি। কোন শব্দ নিয়ে উকিলি খেলা নয়। আমার কথাটা আমি অবললাম।

    তবে আপনি আমাকে সম্মান করবেন কিনা সেটা আপনার ব্যাপার। আমার গায়ে গন্ডারের চামড়া।
    কেউ অপমান করলে আমি ৪০ বা ৫০-এর দশকের বাংলা গান শুনি খানিক্ষণ। তাতে সব কিছু নর্মালাইস্ড হয়ে যায়।
  • PT | 213.*.*.* | ২৫ ফেব্রুয়ারি ২০১৫ ২৩:৫৭658878
  • "লোকজন ক্ষমতাশালী দলের প্রিয়পাত্র হবার চেষ্টা করছিল, এই কথা হঠাৎ লিখলেন কেন বলুনতো ? "

    সেটাতো বহু আগে আপনাকে বলার চেষ্টা করেছি আর আপনার অবস্থান-ও জানতে চেয়েছি। বুদ্ধবাবুর লেজুড়বৃত্তি করলে "লাভ" হয়/হয়েছে/হতে পারে এই কথাটার সোর্স কি?
  • PT | 213.*.*.* | ২৫ ফেব্রুয়ারি ২০১৫ ২৩:৫৮658880
  • ""যারা সিঙ্গুরের চাষীদের উস্কেছে তারা চাষীর সর্বনাশকারী" বলা আর "মেধা-কল্লোল-পাই-মোদী-মমতা" বলা এক নয়। "

    আবার পড়ুনঃ
    "যারাই মেধা-অনুরাধাকে সিঙ্গুরের ব্যাপারে সমর্থ্ন জানিয়েছে তারাই সিঙ্গুরের চাষীর সর্বনাশের সঙ্গে জড়িত।"
  • pi | 24.*.*.* | ২৫ ফেব্রুয়ারি ২০১৫ ২৩:৫৮658879
  • তাহলে পাই নামে সাক্ষরিত খসড়া ছিল কিনা বা আমার আসল নাম পাই কিনা বা আমার আসল নাম আপনি জানেন না, এই কথাগুলো কেন বললেন ? আপনি যেটা দেখেনই নি, তাতে আমার কোন নাম পাই না নগেন্দ্রবালা গেছে তাই দিয়ে কী এল গেল !
  • pi | 24.*.*.* | ২৬ ফেব্রুয়ারি ২০১৫ ০০:০০658881
  • কারা কারা খসড়া পাঠিয়েছে, আপনি জানেনই না, তো লোকজন খসড়া পাঠিয়ে প্রিয়পার হবার চেষ্টা করেছে, একথা এখানকার লোকজনকে কেন বললেন সত্যি বুঝতে পারছিনা, পিটিবাবু।
    এটা যে বোঝা সম্ভব নয়, সেটাও কি আপনি বুঝছেন না ? সত্যি ?
  • PT | 213.*.*.* | ২৬ ফেব্রুয়ারি ২০১৫ ০০:০১658884
  • "তাহলে পাই নামে সাক্ষরিত খসড়া ছিল কিনা বা আমার আসল নাম পাই কিনা বা আমার আসল নাম আপনি জানেন না, এই কথাগুলো কেন বললেন ?"

    কেন এই কথাগুলো বলা যায়না কেন? যেটা সত্যি সেটাই তো লিখেছি। খসড়া নিয়ে যেহেতু আমার কোন উৎসাহ নেই (কিন্তু বাজারের ছিল) তাই সেটা pi না নগেন্দ্রবালা তাও জানিনা।
  • pi | 24.*.*.* | ২৬ ফেব্রুয়ারি ২০১৫ ০০:০১658882
  • "যারাই মেধা-অনুরাধাকে সিঙ্গুরের ব্যাপারে সমর্থ্ন জানিয়েছে তারাই সিঙ্গুরের চাষীর সর্বনাশের সঙ্গে জড়িত।" এবং মমতার সাথে জোট বেঁধেছে।

    এটা বাদ গেছিল।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। যা খুশি মতামত দিন