এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • netai | ১৩ আগস্ট ২০১৩ ১৬:৫২159060
  • শ্রাবণীদি, খারাপ ব্যাপার তো।
    তোমাদের অ্যাপার্টমেন্টে এরকম গুন্ডামি একদম আনএক্সপেক্টেড। যেখানে মেজরিটি একই অফিসে কাজ করে।
  • netai | ১৩ আগস্ট ২০১৩ ১৬:৫০159059
  • তিতাস পুং। আমাকে prasenjitbarman জিমেলে বাংলায় অ্যাসটেরিক্স পাঠিও প্লিজ।
  • | ১৩ আগস্ট ২০১৩ ১৬:৪৯159058
  • ন্নাআ পাওয়া যায়্ন না
  • san | ১৩ আগস্ট ২০১৩ ১৬:৩২159057
  • এই অরিজিত, কোলকাতার হলদিরামে ঘেভর পাওয়া যায়? ঐ মালাই-রাবড়িওলা ঐগুলো?
  • Norwegian Ridgeback | ১৩ আগস্ট ২০১৩ ১৬:২৫159056
  • আমি এসব মিষ্টির ব্যাপারে ভাগীদারদের দূরেই রাখতে পছন্দ করি। এই যে লুরু গেলুম - বেশ মনের আনন্দে তিনদিনে হাপ কিলো মাইসোর পাক খেয়েছি - কাউকে ভাগ না দিয়ে;-)
  • ম্যাক্সিমিন | ১৩ আগস্ট ২০১৩ ১৬:২৪159055
  • শোনপাপড়ির ভাগীদারদের কথা বলছিলাম। একা একা খেলে আর দেখতে হত না। (অরিজিত ঠিকঠাক মানে করেছে)।
  • ম্যাক্সিমিন | ১৩ আগস্ট ২০১৩ ১৬:১৯159054
  • হ্যাঁ মানে টই (প্রেসি) প'ড়ে বুঝে গেলাম তুমি তিতাস।
  • শ্রাবণী | ১৩ আগস্ট ২০১৩ ১৬:১৮159053
  • রাজদীপ, কুমুদি,
    আমাদের পার্কিং থেকে গাড়ি বার করতে গিয়ে সাত দিন আগে একটি লোকের পার্কিংয়ের একদম সামনে রাস্তা ঘিরে রাখা নতুন গাড়িতে অল্প একটু লেগে গেছে, প্রায় দেখা যায়না এমন একটু ডেন্ট। তার আগে অবশ্য যখন বড় গাড়ি ওখানে রেখেছিল, আমারা সিকিউরিটীকে বলেছিলাম ওখানে গাড়ী রাখলে আমাদের গাড়ী বার করতে অসুবিধে হয়, তাও লোকটি সরায়নি।
    এবার একদিন লেগে যাবার পরে সেদিনই ফোন করে সতীশকে যাতা ভাষায় বলল, সতীশ নাকি ইচ্ছে করে ওর গাড়িতে লাগিয়েছে, ওকে টাকা দিতে হবে। তাতে সতীশ বলে যে ও ইচ্ছে করে লাগায় নি, তবে ইনশিওরেন্সের কাগজ দেখালে দিয়ে দেবে। লোকটি এরপরে আর কথা বলেনা।
    লোকটি নতুন ভাড়াটে হলেও তার বন্ধুবান্ধব সব নীতীশের দেশের এবং তাদের কারো কারো আমাদের ওপর রাগ আছে মনে হয়, কারণ তেমন কিছু নেই তবে কথাবার্তা শুনে মনে, অনেক পয়সা, দুজনে কাজ করে, ওদের আগে প্রোমোশন হয়েছে, নানা সময় নানা কারণ!
    আমাদের ধারণা তারাই এই লোকটিকে চালিত করেছে। সেই গ্রুপের পান্ডা একজন বাইরে গেছিল সে রবিবারে ফিরেছে। আর কাল সন্ধ্যেয় আমরা অফিস থেকে ফেরার পরে ওই গাড়ির মালিক প্রথমে ফোন করে সতীশকে তুই তোকারি করে বলে রাতের মধ্যে দশ হাজার টাকা না দিলে পা হাত ভেঙে মেরে ফেলে দেবে! সতীশ প্রথমে হতভম্ব, তারপরে বলে যা ইচ্ছে করুক ও টাকা দেবেনা। কারণ ইচ্ছে করে গাড়ি আমাদের রাস্তায় রেখে, যাতে লাগে তারপরে এভাবে টাকা চাওয়া, দিলে এটা প্র্যাকটিস হয়ে যাবে।
    ফোন রেখে দিলেও লোকটি রাত নটা অবধি বার বার ফোন করে বাজে ভাষা ব্যবহার করে শাসাতে থাকে।
    আমরা সোস্যাইটির কমিটির প্রেসিডেন্টকে জানালাম, আরো বন্ধুবান্ধবদের জানালাম, তখনি সবাই বলল থানায় জানিয়ে রাখতে।
    প্রেসিডেন্ট পরিস্কার বলল সেক্রেটারী ও ঐ বি গ্রুপে আর এই দলটা অনেকের সঙ্গে এরকম নুইস্যান্স করছে (কিছুদিন আগে ওই পান্ডা লোকটি আরেকজন কে মেরেছে, এরাই মেজরিটি কমিটিতে তাই কিছু করা যায়নি)।
    এটা শোনার পর আমি একটু চিন্তায় পড়ি। তারপরে আমার এক নিকট আত্মীয়কে ফোন করে জানালে তিনি তার স্টুডেন্ট ইউ পি পুলিশের এক বড়কর্তাকে ফোন করে।
    সকালবেলা পুলিশ আসে। তখন পুলিশের সামনেও এরা চার পাঁচজন মিলে আমাদের ওপর খুব হম্বিতম্বি করতে থাকে।
    পুলিশ আমাদের জিজ্ঞেস করে আমরা থানায় যেতে চাই কিনা। আসলে ওরা ভাবছিল এইসব পুলিশদের পয়সা খাইয়ে তারপর আমাদের দেখে নেবে! আমরা ডিসিশন নিই থানায় যাব। ইতিমধ্যে লখনৌর ওই বড়কর্তাও আমাদের বলেন যে আমরা এফ আই আর না করলেও একটা লিখিত অ্যাপ্লিকেশ যেন দিয়ে আসি।
  • | ১৩ আগস্ট ২০১৩ ১৬:১২159052
  • ভাগীদার? মানে আমাদের বেড়ালওয়ালা ভাগীদার? সে কোত্থেকে এলো?
  • Norwegian Ridgeback | ১৩ আগস্ট ২০১৩ ১৬:০৫159051
  • পিঙ্ক ফ্লয়েড তো ব্যান্ড - সেটা ফিক্সড। ভাগীদার একটা অবস্থান। অনেকেই ভাগীদার হতে পারে - সময়বিশেষে।
  • siki | ১৩ আগস্ট ২০১৩ ১৫:৫৬159050
  • ভাগীদার কি পিঙ্ক ফ্লয়েড নাকি? আগে জানতাম একজন লোক, বড় হয়ে শুনলাম অনেকজন!
  • T | ১৩ আগস্ট ২০১৩ ১৫:৫১159049
  • ম্যাক্সিমিন কি মোরে খুঁজিতেছিলেন?
  • phutki | ১৩ আগস্ট ২০১৩ ১৫:৪৫159048
  • গান শোনার নেশা? সেটা ধরানো যাচ্ছে না?
  • netai | ১৩ আগস্ট ২০১৩ ১৫:৪৪159046
  • আমার এখন গান গাওয়ার নেশা খুব হয়েছে।
    ওদিকে রুবির গান গাওয়ার নেশা একদমই হয়নি।
  • ম্যাক্সিমিন | ১৩ আগস্ট ২০১৩ ১৫:৪৩159045
  • ঠিক ধরেছি। থ্যাঙ্ক ইউ দ।

    হ্যাঁ শোনপাপড়ির নেশা ভয়ংকর, শেষ না হওয়া অব্ধি থামা যায়না। ভাগ্যিস ভাগীদাররা থাকে।
  • | ১৩ আগস্ট ২০১৩ ১৫:৪১159044
  • আর এই মায়েদের প্রশ্ন! সেই কব্বে আমি আর তীর্থঙ্কর খুব দুঃ খ করেছিলাম। লোকে বাইরে থাকলে মায়েরা জিগ্যেস করে 'হ্যাঁরে ঠিকমত খাওয়াদাওয়া করছিস তো?' আমাদের কেসে মায়েরা জিগ্যেস করে 'হ্যাঁরে বেশী খাচ্ছিস না তো?'
  • | ১৩ আগস্ট ২০১৩ ১৫:৩৯159043
  • হ্যাঁ শ্গোনপাপড়ির নেশা! সে যে ক্ষি ভয়ংকর নেশা। একেক দিনে ৭৫০গ্রাম থেকে এক কিলো পর্যন্ত খেয়ে ফেলতাম, আবার ঘুম থেকে উঠলেই খেতে ইচ্ছে করত! :-(
    ক্কি সব্বনাশটাই যে হল তারপর থেকে। :-((

    ম্যাক্সিমিন, হ্যাঁ T হলেন তিতাস পুং।
  • phutki | ১৩ আগস্ট ২০১৩ ১৫:৩৮159042
  • ভারি দুঃখের ব্যাপার। আমি বুঝি। :(
  • san | ১৩ আগস্ট ২০১৩ ১৫:৩৫159040
  • @ ফুটকি
  • ম্যাক্সিমিন | ১৩ আগস্ট ২০১৩ ১৫:৩৫159041
  • T কি তিতাস?
  • san | ১৩ আগস্ট ২০১৩ ১৫:৩৪159038
  • আর বলেন কেন, তড়কায় একটু মাখন দিয়ে রান্না করেছি কি মায়ের কাছে ফোনে খবর পৌঁছে যায় ! খেতে তো দিব্যি ভাল হয়েছিল, সেকথা কেউ বলেনা, শুধু মাখন নিয়েই বাক্যালাপ চলতে থাকে। জালিম দুনিয়া ঃ-(
  • dukhe | ১৩ আগস্ট ২০১৩ ১৫:৩৪159039
  • আহা খান খান, বাড়ন্ত বাচ্চা।
  • san | ১৩ আগস্ট ২০১৩ ১৫:৩২159037
  • কি করা যাবে, আমি পেটুক মানুষ, লোভীও বলতে পারেন ঃ-(
  • dukhe | ১৩ আগস্ট ২০১৩ ১৫:৩১159035
  • নেশা হল ক্যারমের। আজও মাঝে মাঝেই বুড়ো আঙুল আর মধ্যমা গোল হয়ে যায়।
  • phutki | ১৩ আগস্ট ২০১৩ ১৫:৩১159036
  • ওসব মায়েরা স্বপ্ন!!। নইলে বাড়ি থেকে ফোন করে জানতে চায়, বেশি মিস্টি খাচ্ছিস না তো? মাখন কম তো? চিপ্স খেলি না তো। আরে ঠিকঠাক খাই কিনা সেটাই জানতে চায় না। মোট্টে বিশ্বাস নেই। :(
  • san | ১৩ আগস্ট ২০১৩ ১৫:২৯159032
  • একক ঠিক বলেছেন, মিষ্টির নেশা মদের নেশার চেয়ে ঢের খতরনাক। ক্কি ক্রেভিং ক্কি ক্রেভিং হয়, আর দরকারের সময় না পেলে পুউউরো উইথড্রয়াল সিমপ্টম!
  • Ekak | ১৩ আগস্ট ২০১৩ ১৫:২৯159033
  • নাম তা বেশ খিউত না ?
    স্যান কে এবার থেকে ভানুপারতাপজী বলে ডাকব :)
  • dukhe | ১৩ আগস্ট ২০১৩ ১৫:২৯159034
  • সিকি, এসব কেসে আমি জিজ্ঞেস করি শোধ দিতে হবে কিনা। তাপ্পর বলি ওটাই রিজন।
  • dukhe | ১৩ আগস্ট ২০১৩ ১৫:২৭159031
  • কিছু মনে করবেন না বালিকে, ডায়েট দেখে তো ভানুপ্রতাপজিই মনে হচ্ছে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত