এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • সে | ১৪ আগস্ট ২০১৩ ১৪:৫৫159542
  • "ম্যাজিকের মত" জিনিসটা বুঝতে পারছি। জোয়ারি যাকে বলে। তানপুরার তারে সুর বেঁধে ফেলবার পরে ব্রীজের কাছটায় সুতো টানতে টানতে হঠাৎ যেখানে এসে পারফেক্ট নোটটা ধরা দেয় সেইটা। সেটা পুরো ম্যাজিক।
  • san | ১৪ আগস্ট ২০১৩ ১৪:৫৪159539
  • স্বাধীনতা দিবসের কি হাল, চারদিকে কমলা সাদা সবুজ ঘুড়ি লাগানো হচ্ছে, হ্যাঁ, ঘুড়ি, ল্যাজওয়ালা ঘুড়ি !
  • ম্যাক্সিমিন | ১৪ আগস্ট ২০১৩ ১৪:৫২159537
  • ম্যাজিকের মত কী একটা হয়ে যায়। এটা কখনও কখনও প্রথমবার হয় স্টেজে। দীপ নিবে গেছে মম সেইদিন স্টেজে 'যদি রে' অমনি করেই লেগেছিল। আর কোনওদিন লাগে নি।
  • সে | ১৪ আগস্ট ২০১৩ ১৪:৫২159538
  • গাইবার সময়ে একটা কানে হাত দিয়ে চেপে গাইলে অনেক ভুল ধরা পড়ে যায়।

    ddর বক্তব্যও মানছি। প্রথম নিজের গলা যন্ত্র থেকে শুনে আমারো ওম্নি রিয়্যাকশান হয়েছিলো। কিন্তু সেটা সুর নয়, গলার বেস।
  • a x | ১৪ আগস্ট ২০১৩ ১৪:৫১159536
  • ডিডি ঃ-))
  • dd | ১৪ আগস্ট ২০১৩ ১৪:৪৮159535
  • আমার লেট শৈশবে প্রথম টেপ রেকর্ডার দেখলাম। কাকা দিয়ে ছিলো আমাদের। স্পুলের টেপ।একেবারে হৈ হৈ ব্যাপার। বর্ধমানে।
    প্র্যাকটিক্যালি সম্পুর্ন অপরিচিতেরাও এসে গান গে' কবিতা বলে যেতো আমাদের বাড়ীতে। নিজেদের গলা শুনে আঁতকে উঠতো অনেকেই। দু একজন বেশ রেগেও যেতো, "মেশিনটা খারাব" এইসব কইতো।
  • ম্যামি | ১৪ আগস্ট ২০১৩ ১৪:৪৭159534
  • ওটা একটা লক্ষণ। রেকর্ডের যুগে একটু অসুবিধা হয়। তবে বাজনা শুনে দেখতে পারো। নিখিল ব্যান চেনো কিনা।
  • সে | ১৪ আগস্ট ২০১৩ ১৪:৪৬159532
  • ট্যালেন্ট সার্চ শো তো সব রিয়েলিটি টিভিতেই হয় দেশ নির্বিশেষে। সেখানে যারা ভুল সুরে গাইছে তাদের কানেই ভুল, তাই গলার তারে যে ভুল সুর বাজছে সেটা ধরতেই পারে না।
  • Kaju | ১৪ আগস্ট ২০১৩ ১৪:৪৬159533
  • সে-দার কান তৈরির দুটো পোস্টেই ক। বোঝা যায় ঠিক। আর যে গানটা শুনে স্বরলিপি মিলিয়ে শুনছি, সেটা কোথাও মনের মধ্যে না শোনার সময়েও রয়ে যায়। ভুল গাইলে তার সাথে ক্ল্যাশ হবেই। আর গোঁজামিল চলে না দেখেছি, ঠিক সুরটা লাগলে তবেই ভাবটাও ঠিক লাগে। দাদুর গানে তো বিশেষ করে, কোনো এক্সট্রা কারিকুরি ছাড়াই এমন কিছু জায়গা আছে, যেগুলো বেসুরো হলে সেই চার্মটাই হারিয়ে যায়। ভুল হতে হতে ঠিক হয় তো একটা গান, অনেক ছোটখাটো জায়গা, ধীরে ধীরে ঠিক হয়, এটা এক্সপেরিয়েন্স করি। ঠিক সুরটা লেগে গেলেই ম্যাজিকের মত কী একটা হয়ে যায়, যেটা না লাগা অব্দি সারাদিন অস্বস্তি লাগছিল।
  • ম্যাক্সিমিন | ১৪ আগস্ট ২০১৩ ১৪:৪৫159531
  • সুর বেসুর নয়, কে গাইছে / বাজাচ্ছে চিনতে পারা।
  • a x | ১৪ আগস্ট ২০১৩ ১৪:৪৪159530
  • না না অপরের গলা চিনতে পারা আর নিজের সুরে পার্ফেক্ট লাগছে কিনা চিনতে পারা তো এক না।
  • ম্যামি | ১৪ আগস্ট ২০১৩ ১৪:৪৩159528
  • অক্ষ, সবচেয়ে সহজ ও সবচেয়ে মোক্ষম টেস্ট হল গলা চিনতে পারা।
  • সে | ১৪ আগস্ট ২০১৩ ১৪:৪৩159529
  • জন্মগতভাবে গানের গলা (কান, সুরবোধ) থাকে এটাকে অস্বীকার করবার উপায় নেই। তালিম দিয়েও হয় কিন্তু গলা ও কান না থাকলে মাজাঘষা টাইপ হয় আরকি। (ব্যতিক্রম আছে বেঠোফেন ইঃ)
  • Tim | ১৪ আগস্ট ২০১৩ ১৪:৪২159526
  • বাঁশই তো সবথেকে বড়ো অ্যাসেট রে ফাগোল।
  • san | ১৪ আগস্ট ২০১৩ ১৪:৪২159527
  • কিন্তু কেউ বললনা, অপরের গান শুনলে বেসুর বোঝা যায় তো নিজের বোঝা যাবেনা কেন ?
  • ম্যাক্সিমিন | ১৪ আগস্ট ২০১৩ ১৪:৪১159524
  • শুনবার প্র্যাকটিস। দীর্ঘকাল ভালো ও নির্ভুল সুরের গান শোনার প্র্যাকটিস এবং জন্মগত সুরবোধ। সহমত সে। এবং ভালো না লাগলে না শোনা।
  • a x | ১৪ আগস্ট ২০১৩ ১৪:৪১159525
  • সে তো আমেরিকান আইডলে নিত্য এমন লোক আসে যারা ভাবে তারা ফ্রান্ক সিনাত্রা, শুনলে তাদের জন্য কষ্টই হয়! নিজে বুঝছি এটা এত সোজা বলে মনে হয়না।
  • Kaju | ১৪ আগস্ট ২০১৩ ১৪:৪০159523
  • নাঃ মিনিময়ে নেই বাবা, ক্ষ্যামা দাও। 'তোমার অ্যাসেট থেকেই তোমার বাঁশ'। খাঁটি কথা।
  • সে | ১৪ আগস্ট ২০১৩ ১৪:৩৯159521
  • কান তৈরি হয়েছে কিনা সেটাই বা কীভাবে বোঝা যাবে? এটা লিখে বোঝানোর মতো ক্ষমতা আমার নেই। আমার নিজের কান ও তৈরী তাই ভুল শুনলেই বুঝতে পারি। এটা প্র্যাকটিস। শুনবার প্র্যাকটিস। দীর্ঘকাল ভালো ও নির্ভুল সুরের গান শোনার প্র্যাকটিস এবং জন্মগত সুরবোধ।
  • ম্যাক্সিমিন | ১৪ আগস্ট ২০১৩ ১৪:৩৯159522
  • কান তৈরি কীভাবে হয় জানি না, তবে তৈরি কিনা তার টেস্ট আছে।
  • Tim | ১৪ আগস্ট ২০১৩ ১৪:৩৮159520
  • ব্যাস, হেরিডিটি এসে গেছে। এবার মিনিময় হবে।
  • Kaju | ১৪ আগস্ট ২০১৩ ১৪:৩৫159518
  • আর সুরের একটা বোধ থাকে, যেটা হেরিডিটারি। সেটা আগেও বলেছি মায়ের থেকে পাওয়া।
  • a x | ১৪ আগস্ট ২০১৩ ১৪:৩৫159519
  • কান তৈরি হয়েছে কিনা সেটাই বা কীভাবে বোঝা যাবে? কাজুর ক্ষেত্রে বলছিনা, জেনেরালি বলছি। কোনো গুরু নেই, শ্রোতা নেই। এইরকম অবস্থায়?
  • a x | ১৪ আগস্ট ২০১৩ ১৪:৩৪159514
  • আরে অ্যাকিউস করার কী আছে? কেই বা করবে, কেউ অথরিটি নাকি? এমনি জানতে চাইছিলাম।
  • san | ১৪ আগস্ট ২০১৩ ১৪:৩৪159515
  • কেন নিজে কিছু বাজানোর সময় বোঝা যায়না সুর নিঁখুত হল কিনা ?
  • Norwegian Ridgeback | ১৪ আগস্ট ২০১৩ ১৪:৩৪159516
  • পৃথিবীর প্রান্তে থাকার সঙ্গে উদুম ক্ষিদে বাড়ার কোনো সম্পক্কো আছে নাকি?

    সকাল সকাল ক্ষিদে পেলো বলে সাড়ে দশটা নাগাদ দুটো ডিমসেদ্দ খেয়ে এলুম, এই একটু আগে চাট্টে রুটি খেয়ে এলুম, এখন ফের ক্ষিদে পাচ্ছে।
  • সে | ১৪ আগস্ট ২০১৩ ১৪:৩৪159517
  • কান তৈরী হয়ে গেলে বোঝা যায় নিজের সুরের ভুল। সেল্ফ টট হলেও।
  • Kaju | ১৪ আগস্ট ২০১৩ ১৪:৩৩159511
  • অক্ষদা, আর্কাইভে, আগে ক্যাসেট থেকে, যেটা শুনে শেখা, তার সাথে গেয়ে দেখি। আর স্বরলিপি দেখেও বুঝি অল্পস্বল্প। তারপর মা শোনে।
    এই নিয়ে প্লিজ অ্যাকিউজ কোরো না কেউ, জানি ব্যাপারটা গানের ব্যাকরণগতভাবে দন্ডনীয়। আমি তো আর ফাংশনে বা জনসমক্ষে সুরের দফারফা করতে যাচ্ছি না।
  • lcm | ১৪ আগস্ট ২০১৩ ১৪:৩৩159512
  • রিয়েল এস্টেট অ্যাসেট থেকে দুঃখ আসতেই পারে
  • a x | ১৪ আগস্ট ২০১৩ ১৪:৩৩159513
  • কী করে বুঝবে? মানে লোকে বোঝে কীভাবে? যদিনা বহুদিনের তালিম থাকে। সেল্ফ-টট এবং নিজে ছাড়া কেউ শোনেনা, এমন অবস্থায় কী ভাবে বোঝা যায়? সত্যিই জানতে চাই।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত