এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • ম্যাক্সিমিন | ১৪ আগস্ট ২০১৩ ১৫:১৫159571
  • মাঝে মধ্যে গাও নিশ্চয়ই?
  • Blank | ১৪ আগস্ট ২০১৩ ১৫:১৫159572
  • আর কিছু লাগবে?
  • sinfaut | ১৪ আগস্ট ২০১৩ ১৫:১৫159573
  • আচ্ছা এবার পাহাড়ি মহিলারা কী গান গেয়ে প্রেম নিবেদন করে সেই নিয়ে দু'কথা বল।
  • Blank | ১৪ আগস্ট ২০১৩ ১৫:১৪159567
  • এর বাইরে তিবেটিয়ানরা প্রভুত ই-গান শোনে।
  • Blank | ১৪ আগস্ট ২০১৩ ১৫:১৩159565
  • তিব্বতী গান শিখতে চাইলে দুরপিন (দুরবিন) হীলে চলে যান - কালিম্পঙে। ওখানকার মনাস্ট্রিতে শেখায়। সে এক অদ্ভুত গান। কেমন নেশার মতন। গান, মন্ত্র, বাঁশি - আমি বাঁশি টা শিখতে চেয়েছিলাম।
  • sinfaut | ১৪ আগস্ট ২০১৩ ১৫:১৩159566
  • কেউ গাইতে পারলেও দায়িত্ব নিয়ে শুনব না।
  • ম্যাক্সিমিন | ১৪ আগস্ট ২০১৩ ১৫:১২159564
  • কী কয়েন্সিডেন্স! দুজন একসঙ্গে ভীষ্মদেবের নাম বললাম।
  • a x | ১৪ আগস্ট ২০১৩ ১৫:১১159562
  • অচিন্ত্য তুই অংকে তেরো!
  • ম্যাক্সিমিন | ১৪ আগস্ট ২০১৩ ১৫:১১159563
  • বাই দি ওয়ে এখানে কেউ ভীষ্মদেবের গান গাইতে পারো? চ্যাটার্জি?

    সে, কাজু, স্যান, পাই, সিকি?
  • sinfaut | ১৪ আগস্ট ২০১৩ ১৫:১০159560
  • তিব্বতি গান নিয়ে মতামত দে।
  • a x | ১৪ আগস্ট ২০১৩ ১৫:১০159561
  • হ্যাঁ ম্যামি, আমার মা বাবা দুজনেই গান পাগল ছিল। আমি তারাপদ চক্রবর্তীর ছাত্রীর কাছে বহুকাল শিখেছি, মা-র আশা ছিল তার পরের স্টেজে অমিয় বন্দোপাধ্যায়ের কাছে শিখব। কথাও বলে রাখা ছিল। বাড়িতে তবলা বাজাতে আসতেন যিনি তিনি ভীষ্মদেবের সাথে বাজিয়েছেন। রোববার করে আসতেন, আর আমি মনে মনে রোববার হলেই প্রবল মন দিয়ে সমস্ত উইল পাওয়ার প্রয়োগ করে চাইতাম যেন আজ ঝড় ওঠে, যেন আজ বাস বন্ধ হয়। অসহ্য লাগত শিখতে, রেওয়াজ করতে। টানা ১৬ বছর ঐভাবেই চালিয়েছি। ওদিকে প্রথম আলাপে কেউ কথা শুনলেই সেই ছোটবেলা থেকেই সবচেয়ে আগে জিগাত "গান শেখো?" এতে বাবা-মার মোটিভেশন আরো বেড়ে যেত বোধহয়! এখন খারাপ লাগে এত ডেডিকেটেড মানুষদের - মানে যিনি শেখাতেন, তবলার সঙ্গত দিতে আসতেন, এঁরা, এঁদের কত সময় নষ্ট করেছি। অথচ মা সারাদিন গুন গুন করে গাইত, এখনও গায়, অত্যন্ত ভালো গায়, কেউ শেখায় নি কখনো। আর আমি চেয়েছিলাম নাচতে। বিড়লা অ্যাকাডেমিতে শিখেছিলাম কিছুকাল, সববার প্রথম হতাম, কিন্তু গান ও নাচের মধ্যে সময় মেলাতে গিয়ে নাচকে ঘচাং করা হল। এইসব আর কি।
  • Blank | ১৪ আগস্ট ২০১৩ ১৫:০৯159559
  • গান নিয়ে আমার কোনো মতামত লাগবে?
  • ম্যাক্সিমিন | ১৪ আগস্ট ২০১৩ ১৫:০৮159557
  • অক্ষ ঘুমিয়ে পড়েছে।
  • achintyarup | ১৪ আগস্ট ২০১৩ ১৫:০৮159558
  • আরও একটা জিনিস জানা গেল। অক্ষর বয়স প্রায় ১৬।
  • phutki | ১৪ আগস্ট ২০১৩ ১৫:০৭159555
  • তাহলে এর পরে এরকম সময় এলে আমাদের ডেকে নেবেন। :)
  • san | ১৪ আগস্ট ২০১৩ ১৫:০৭159556
  • অক্ষদির গানও চাইইইই।
  • ম্যামি | ১৪ আগস্ট ২০১৩ ১৫:০৪159552
  • ফুটকি না। নিজের জন্যেও গাইনা। কয়েক বছর পর পর যখন আবার নিজের জন্যে একটু গাইতে পারি, তখন সকলকে ডেকে ডেকে শোনাই।
  • Blank | ১৪ আগস্ট ২০১৩ ১৫:০৪159553
  • পৃথিবীর প্রান্তে গ্র্যাভিটি কম কিনা। ঐ জন্য পেটের ভেতরে খাবার ভেসে বেড়ায়। তাই খিদে পায় বেশী।
  • sinfaut | ১৪ আগস্ট ২০১৩ ১৫:০৪159554
  • অক্ষদা ক্ষি বলে! আমি তো গাওয়ার আগেই বুঝে যাই যে বেসুরো গাইব। ভাবুন একটা ক্ষেত্রে তো ভবিষ্যতকে প্রেডিক্ট করতে পারি। আর আপনারা কিনা বর্তমান নিয়ে পড়ে আছেন। হুহ।
  • dd | ১৪ আগস্ট ২০১৩ ১৫:০২159550
  • সে যাই ই বলুন, এই ভাম জীবনেও যখনই মনে হচ্ছে কাল ছুটী তখনই হৃদয়ে একটা মৃদু উলুৎপুলুতা কুলকুলিয়ে উঠছে।

    বাকরীর এই একটা মজা। ছুটী খুব এনজয় করা যায়।
  • ম্যাক্সিমিন | ১৪ আগস্ট ২০১৩ ১৫:০২159551
  • তাহলে তোমার সুর লাগা ও না লাগার স্ট্যান্ডার্ড আলাদা।
  • phutki | ১৪ আগস্ট ২০১৩ ১৫:০১159548
  • নিজের জন্য গান তো এখনো ম্যমিদি?
  • ম্যামি | ১৪ আগস্ট ২০১৩ ১৫:০১159549
  • অক্ষ, তাই?
  • ম্যাক্সিমিন | ১৪ আগস্ট ২০১৩ ১৪:৫৯159546
  • আমি তো আর পারব না ভাই ফুটকি। কাজু ভালো গায়। কাজু কার কাছে শেখো?
  • san | ১৪ আগস্ট ২০১৩ ১৪:৫৯159547
  • আমিও কনফিডেন্সই দেখলাম।
  • Lama | ১৪ আগস্ট ২০১৩ ১৪:৫৮159544
  • গান সেই জিনিসকে বলে যা আমার গলা থেকে কোনদিন প্রকাশ্যে বেরোয়নি, আর বেরুবেও না
  • a x | ১৪ আগস্ট ২০১৩ ১৪:৫৮159545
  • ম্যামি, আমি প্রায় জন্ম থেকেই গান শিখেছি। ১৬ বছর। আমার গাওয়া/সুর নিয়ে কোনো মোহ বা মোহভঙ্গের সম্ভাবনা নেই ঃ-))
  • phutki | ১৪ আগস্ট ২০১৩ ১৪:৫৭159543
  • সিকি বিনয় দেখল, আর আমি দেখলাম কন্ফিডেন্স। কত জোর দিয়ে বলল কাজু যে সুর ভুল কক্ষণো লাগায় না। এটা বিনয়? আমিও কাজুর গান শুনতে চাই। আর ম্যাক্সিমিনদির গান ও।
  • ম্যাক্সিমিন | ১৪ আগস্ট ২০১৩ ১৪:৫৫159540
  • ডিডির কথার সূত্র ধরে বলি -- অক্ষ ভয়েস রেকর্ডিং এ এক স্ট্যাঞ্জা গেয়ে চেক করে দেখো।
  • san | ১৪ আগস্ট ২০১৩ ১৪:৫৫159541
  • ঘুড়ির মধ্যে মধ্যে তিনরঙা বেলুন !
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত