এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • kumu | ১৪ আগস্ট ২০১৩ ১৬:১৫159631
  • সিকি, ঠিক মিনিময়ের ইচ্ছা ছিল না।আমি জানতে চাইছিলাম ভুলভাল বানান দেখলে অন্যদেরো গা চিড়বিড় করে না এটা আমারি বয়েসের দোষ।তা দেখলাম আমার দলে এখনো কিছু লোক আছেন।
    এইটুকুতেই লাগায় দখিন হাওয়া ঈঃ
  • ম্যাক্সিমিন | ১৪ আগস্ট ২০১৩ ১৬:১৪159629
  • কাজু, তাহলে ঠিক আছে। ভালোবাসাটুকু থাকুক। আমার এক কলেজের বন্ধু মাঠে সে ছিল নীরব শ্রোতা। কিন্তু এখন দেখি সে দিব্যি গায়। আমার কানে ঝর্নার মত লাগে।
  • sinfaut | ১৪ আগস্ট ২০১৩ ১৬:০৯159628
  • ওটা ছায়া হিন্দোল রাগে তারাপদ চক্রবর্তীর গাওয়া একটা খেয়াল। এটা, একটা ভৈরবী তে তারানা আর মহম্মদ শাহ কি দরবার মেঁ এই তিনটে গান শুনেছি ওনার। ঐ রকম নয়েজি রেকর্ডিং সত্ত্বেও বারবার শুনি। ওনার গান আর কেরামতুল্লার সঙ্গত। অমন সঙ্গত আর কেউ করেনি।
  • Kaju | ১৪ আগস্ট ২০১৩ ১৬:০৮159625
  • ম্যামিদি আমার তো সবই কপি করে শেখা। আগে প্রায় নিয়মিত ছিল এক সময়, এখন কালেভদ্রে যখন শিখি, সে আর্কাইভ চালিয়ে, আগে ক্যাসেটে শিখতাম। ফরোয়ার্ড রিওয়াইন্ড করে কী চ্চাপ ! এখন যত খুশী স্লাইডার এদিক ওদিক করে। আর মা যেগুলো জানে, সেগুলো তো মা-ই শিখিয়েছে। পরে স্বরলিপি দেখে মিলিয়ে নিয়েছি। এই। খালি গলা, যন্ত্রজ্ঞান শূন্য। হঠাৎ হাওয়ায় ভেসে আসা ধন। কী যে ছাই বকছি, প্রমাণ দেয়া দুঃসাধ্য। সভামধ্যে 'গাও তো দেখি' করলেই আমার গান ভাগলওয়া। মুস্কিল হল রেয়াজ করা চর্চিত কন্ঠ আর আনাড়ির মনের খেয়ালে গাওয়ার গলা - এর তফাৎ তো থাকবেই। দম নেয়ার জায়গাগুলো বা দিনের যে কোনো সময় সাত সুরের মসৃণ সঞ্চার। সেইখানেই হেরে গেছি। নেভার মাইন্ড, পরের জম্মে হবে সব। আর ভীষ্মদেবের গানে যাঁদের জিগেস করা, তাতে আমার নাম দেখে এখানে মেঝেটা খোঁড়ার চেষ্টা করলাম ধরণী দ্বিধা হও বাসনায়। ওসবে আমি নেই। আমি স্রেফ দাদুর গানে আছি, প্লাস প্রিয় কিছু সুগম সঙ্গীতে।
  • ম্যামি | ১৪ আগস্ট ২০১৩ ১৬:০৮159626
  • এই নাও অক্ষ

  • phutki | ১৪ আগস্ট ২০১৩ ১৬:০৮159627
  • এসে কি ভাল করল? স্যান তো ফাঁসি দিতে চায়।
  • san | ১৪ আগস্ট ২০১৩ ১৬:০৭159623
  • শিখলে আর দেখতে হবে না।
  • Blank | ১৪ আগস্ট ২০১৩ ১৬:০৭159624
  • এই সিঁফো, নেড়ুর গান উটুবে তোল না।
  • Blank | ১৪ আগস্ট ২০১৩ ১৬:০৬159622
  • কারুর শেখার ইচ্ছে নেই কোনো। কি হাল দেশের।
  • de | ১৪ আগস্ট ২০১৩ ১৬:০৫159621
  • এই যে অথরিটি এসে গ্যাচে ঃ))

    সিঁফোর মেয়ের গানটা কি ভালো --
  • san | ১৪ আগস্ট ২০১৩ ১৬:০৪159619
  • তোর? না।
  • Blank | ১৪ আগস্ট ২০১৩ ১৬:০৪159620
  • বানান বিধী নিয়ে মতামত চাই
    ?
  • ম্যামি | ১৪ আগস্ট ২০১৩ ১৬:০০159618
  • অবশ্যই approve করিনা। পড়ব।
  • siki | ১৪ আগস্ট ২০১৩ ১৫:৫৯159616
  • পটাশম্যাম কত আশা নিয়ে বানানবিধির ওপর মিনিময় শুরু করেছিলেন, কেউ পাত্তাই দিল না।
  • a x | ১৪ আগস্ট ২০১৩ ১৫:৫৯159617
  • আর আধঘন্টা বাদে উঠে পড়তে হবে।
  • ম্যামি | ১৪ আগস্ট ২০১৩ ১৫:৫৮159613
  • অক্ষ আমি লেখাটা পড়ি নি এখনও।
  • kiki | ১৪ আগস্ট ২০১৩ ১৫:৫৮159614
  • আর আমি গাইলেই জেমসলং দিয়ে অ্যাম্বুলেন্স প্যাঁ পোঁ করে চলে যায়। তাও আমি গান গাইতে চাই।কিন্তু কেউ শুনতেই চায় না। ঃ(
  • netai | ১৪ আগস্ট ২০১৩ ১৫:৫৮159615
  • তালে স্যানের ইউটিউব শোনার ইচ্ছে হলে আর ল্যাপি অন করে ইউটিউব খুলতে হবেনা।
    গুনগুন গান করলেই হবে।
  • a x | ১৪ আগস্ট ২০১৩ ১৫:৫৭159612
  • ম্যামি, প্রশ্নটা শুধু স্নুপিং করার না। ফাইল ডিনাই করা ও ডেস্ট্রয় করা।
  • ম্যাক্সিমিন | ১৪ আগস্ট ২০১৩ ১৫:৫৬159611
  • এ আর রহমানের জনগনমন অধিনায়ক আমার খুব ভালো লাগে। এক এক লাইন একেকজন গেয়েছেন। বাংলা উচ্চারণ নয়।
  • siki | ১৪ আগস্ট ২০১৩ ১৫:৫৫159610
  • কত ভাট হয়ে গেছে। বাপ!

    জনগণ বিষয়ে ম্যামির সঙ্গে একমত। লেখার সময়ে বাংলাই ছিল। এখন কোন ভাষা জানি না। আমি চিরকাল বাংলাতেই জনগণমন গেয়েছি। বড় হবার পর থেকে অবশ্য আর গাইতে হয় নি।
  • san | ১৪ আগস্ট ২০১৩ ১৫:৫৩159608
  • কি জানি আমি ভুল করে গুণগুণ করতে শুরু করলেই দেখি বাড়িতে সঙ্গে সঙ্গে খুব জোরে ইউটিউব চলতে থাকে ! চারপাশে শুধুই ভীরু কাপুরুষগণ !
  • a x | ১৪ আগস্ট ২০১৩ ১৫:৫৩159609
  • দ্রুম দ্রুম লতায় লতায় কী গান?
  • a x | ১৪ আগস্ট ২০১৩ ১৫:৫২159605
  • হ্যাঁ বুঁচির প্রবল গানের শখ। বিকট উচ্চারণে আজ জ্যোত্স্না রাতে গেয়ে বেড়ায়।
  • j | ১৪ আগস্ট ২০১৩ ১৫:৫২159606
  • রাগ করার কি আছে ?

    আপনি জনোগনোমনো করে গাইলে দোষ আর ওরা জণাগণামণা গেয়ে সাধুপুরুষ ! ছাড়ুন তো, পরের বার আরো জোরে গাইবেন
  • ম্যাক্সিমিন | ১৪ আগস্ট ২০১৩ ১৫:৫২159607
  • উত্তর জানি না। গানটা রচিত হওয়ার সময়ে বাংলা ছিল।
  • netai | ১৪ আগস্ট ২০১৩ ১৫:৫০159602
  • আহা
    গান শুরু করা করার আগে শ্রোতাদের ধরে বেঁধে কানে তুলো আর মুখে ন্যাকড়া গুঁজে গান শোনালে কারুর কিচ্ছু হবে না। কেউ কিচ্ছু বলবে না।
  • sinfaut | ১৪ আগস্ট ২০১৩ ১৫:৫০159603
  • তারাপদ চক্রবর্তীর নাম শুনে মনে হলো- এখন আমার মেয়ে এনার গাওয়া দ্রুম দ্রুম লতায় লতায় গানটার সুরে - পাখি ঘুমায়, পুকা ঘুমায়, বাবা ঘুমায় গেয়ে গেয়ে ঘুমোয়।
  • de | ১৪ আগস্ট ২০১৩ ১৫:৫০159604
  • কিকি, থ্যাংকু!

    অক্ষ, বুঁচি গান গায় না?
  • সে | ১৪ আগস্ট ২০১৩ ১৫:৪৭159601
  • সকলকে স্বাধীনতা দিবসের প্রাক্কালে জনগনমন বিষয়ে একটা প্রশ্ন যেটার উত্তর খুঁজেছি কিন্তু পাইনি। গানটা কি ঠিকঠাক উচ্চারণে গাওয়া হয়?
    ছোটোমে'র স্কুলের গ্র্যাজুয়েশন সেরিমোনিতে প্রথম ব্যাচ সিনিয়ররা যেদিন সাট্টিফিকেট পাচ্ছিলো তখন অনুষ্ঠান শেষে আমাদের ন্যাশানাল অ্যান্থেমের বাজনাটা বাজানো হোলো ও সবাইকে উঠে দাঁড়াতেই হলো। আমি উৎসাহে আবেগে খানিকটা গেয়েও উঠেছিলাম তাই শুনে লোকেরা আমার দিকে আড়চোখে রাগিরাগি দৃষ্টি দিলো। এদের মধ্যে খুব কমই বাঙালি। কিন্তু আমার প্রশ্ন গানটা কি বাংলা? উচ্চারণ কি ঠিকঠাক করি আমরা?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত