এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • ম্যামি | ১৪ আগস্ট ২০১৩ ১৮:৫০159751
  • প্রায়ই তো তোমার গুরুত্বপুর্ণ 'টিপ্পনী' পড়ি ও উপভোগ করি।
  • maximin | ১৪ আগস্ট ২০১৩ ১৮:৪৮159749
  • কিকি তুমি ভাট এড়াও? বললেই হল?
  • kiki | ১৪ আগস্ট ২০১৩ ১৮:৩৮159748
  • উরিবাবা! এদের আলুচানা শুনে আমার প্রথমবার ভিয়েতনাম ভ্রমন মনে পরে যাচ্ছে। কি অসম্ভব চাপ। প্রথমবার এনারাই দের সঙ্গে পাঙ্গা। সে আমি তো সবার সাথে যেচে কথা বলতে যাচ্ছি। কিন্তু কোথায় একটা খটকা। তারপর কাকে যেন ওরা বাসন্তি, আর সেটাও কেমন একটা উচ্চারন করে বলছে। পরে বুঝলাম সে আমাকেই। কারন অবশ্য আজ ও বুঝিনি। তারপর সেই উচ্চারন এটিকেট ইঃ নিয়ে নানান কায়দা। তার মাঝে আমার ছেলে ও একবার ( বেচারি ও পরিসান থাকতো পার্টি সার্টির নাম শুনলে, আর সে তখন মাত্র ছ বছুরে) কনসুলেট জেনারেলের বাড়ী পার্টি ছিলো গিয়ে কি করতে গিয়ে পা চুলকে ফেলেছে, কিছুতে কামড়েছিলো বা যাহোক। তারপর চাদ্দিকে তাকিয়ে, নিজের পয়ের সাদা হয়ে জায়গা দেখে ঘাবরে মুখ থেকে খানিক টা থুতু নিয়ে সে জায়গাটা ঘষে ফেললো( এথচ ঋভু এরকম আচরন আগে কখন ও করেনি, প্রচন্ড মানসিক চাপে থাকতে হত, আর চাপটা বাড়ীতেই তৈরী হত)ব্যস! লোকের ফুর্তির শেষ নেই। অবশ্য ভদ্রলোকেরা বেশ চুপচাপ ই হাসাহাসির কাজটা সারলো। আর আমার ছেলেটা ভয়ে কাঁটা হয়ে বাড়ী ফিরেই বলে ফেললো, আমি এরপর আর কোন পার্টিতে যাবোনা, তোমরা আমায় দরজা বন্ধ করে রেখে যেও। তারপর থেকে আমি আর ঋভু সেসব লোকজনকে এড়ানোর প্রচন্ড চেষ্টা করতাম। অবশ্য সেসমস্ত মহিলাদের সাথে পরে যখন বসে থাকতে হত আর তাদের আলুচানা শুনতে হত, সে এক খোরাক হত বটে। ( ইয়ে এটা এখানে প্রাসঙ্গিক নয় এক্কেবারেই)

    আগে তো ভাট এড়াতাম ই, এবার বইমেলাও কাটিয়ে দিতে হবে যা দেখছি।
  • Lama | ১৪ আগস্ট ২০১৩ ১৮:২৭159747
  • আমি প্রথম যখন চাকরি শুরু করলাম তখন লোকজন আমাকে দেখিয়ে পরস্পরকে বলত 'ইয়ে অনুভব লেনে আয়ে হ্যায়'। মানে অভিজ্ঞতা বোঝাতে চাইত মনে হয়।
  • ম্যামি | ১৪ আগস্ট ২০১৩ ১৮:২৪159746
  • ইন্ট্রেস্টিং, সিকির পোস্ট প্রসঙ্গে বলেছি।
  • Kaju | ১৪ আগস্ট ২০১৩ ১৮:২৩159745
  • এনারাই এন-আর-আই।
  • কৃশানু | ১৪ আগস্ট ২০১৩ ১৮:২২159743
  • সিকি, অনুভব এর বাংলা আর হিন্দি নিয়ে আলুচানা কর।
  • Lama | ১৪ আগস্ট ২০১৩ ১৮:২২159744
  • সেদিন একজনকে বলতে শুনলাম 'আমি প্রবাসী বাঙ্গালী হচ্ছি'
  • ম্যাক্সিমিন | ১৪ আগস্ট ২০১৩ ১৮:২০159742
  • ইন্ট্রেস্টিং এই বানানে আজ প্রথম লিখলাম। কেনই বা 'ইন্টারেস্টিং' লিখি? অমনি করে তো বলি না।
  • ম্যাক্সিমিন | ১৪ আগস্ট ২০১৩ ১৮:১৭159740
  • চাপ কিসের ইন্ট্রেস্টিং তো।
  • Kaju | ১৪ আগস্ট ২০১৩ ১৮:১৭159741
  • একেবারে। অনেকক্ষণ বসলে উঠতে গিয়ে আবার খিঁচ লাগতে পারে।
  • ম্যাক্সিমিন | ১৪ আগস্ট ২০১৩ ১৮:১৫159739
  • মেঝেতে বসা একেবারে বারণ?
  • ম্যাক্সিমিন | ১৪ আগস্ট ২০১৩ ১৮:১২159738
  • আলোচনা এবং পয়েন্ট স্কোর করা নিয়ে অভিজিত বিনায়ক ব্যানার্জির একটা লেখা বেশ ভালো লাগল। কোনও একটা টইতে দেওয়ার ইচ্ছে ছিল। কোন টইতে দেব বুঝছি না। উপলক্ষ্য হল ফুড সিকিয়োরটি নিয়ে তর্ক।
  • siki | ১৪ আগস্ট ২০১৩ ১৮:১১159737
  • মাঝে মাঝে চাপ হয় একই শব্দের বাংলা বা হিন্দিতে আলাদা মানে থাকলে।

    যেমন, সামান্য। বাংলার সাধারণ জ্ঞান হিন্দিতে হয় সামান্য জ্ঞান। মানে জেনারেল নলেজ। তেমনি বাসে সামান্য কিরায়া, ট্রেনে সামান্য সীট, দূরদর্শনে সামান্য চেতাবনি ইত্যাদি।

    এর পর হল টিপ্পনী। বাংলায় শব্দের অপকর্ষ হয়েছে। বাংলায় পাকা ছেলে বড়দের কথার মাঝে টিপ্পনী কাটে বা রোমিও যুবক পথচলতি মেয়েদের দিকে সরস টিপ্পনী ছুঁড়ে দেয়।

    হিন্দিতে আকবরের শাসনব্যবস্থা বা ভারতের অর্থনৈতিক সুধার-এর ওপর টিপ্পনী লিখতে হয় পরীক্ষার খাতায়। মন্ত্রীসান্ত্রীরাও প্রায়ই বিভিন্ন ঘটনার ওপর মিডিয়ার সামনে টিপ্পনী করেন ও অন্যান্যরা সেই টিপ্পনীর তারিফ বা সমালোচনা করেন।

    হিন্দিতে লোকজন প্রায়ই অন্যের বক্তব্যকে বা মনোভাব বা মতাদর্শকে আদর করেন। বাংলায় আমরা কদর করি, ইংরেজিতে অ্যাপ্রিশিয়েট করি।
  • Kaju | ১৪ আগস্ট ২০১৩ ১৮:১০159735
  • /ডায়েট
  • Kaju | ১৪ আগস্ট ২০১৩ ১৮:১০159736
  • হ্যাঁ হাঁটতে পারছে, তবে নিচে বসা একেবারে বারণ। ব্যথা একটা জায়গায় ফিক্সড হয়ে আছে এখনো। ওষুধ চলবে এখনো, এক্সারসাইজ দিয়েছে, সেটা দুবেলা করতে হবে। ওতে বেশ খানিকটা রিলিফ হচ্ছে। ব্যথাটা পুরো না কমা অব্দি স্বস্তি নেই। ডাক্তার দায়েট কিছু বলেনি, যাতে ক্যালসিয়াম ইনটেক বেশি হবে একটু, কিছুটা ভালো রাখা যাবে। এমনিতে তো অস্টিওপোরোসিস একবার ধরল তো চলল আজীবন।
  • ম্যাক্সিমিন | ১৪ আগস্ট ২০১৩ ১৮:০৩159734
  • কাজু জিগেস করতে ভুলেই গেলাম তোমার মা কেমন আছেন? ব্যথা কমেছে?
  • Kaju | ১৪ আগস্ট ২০১৩ ১৭:৫৮159733
  • আমার ভাগ্নে দিল্লিতে থাকে। কিছু একটা বোঝাচ্ছে ধরো এখানে এসে দাদুকে, মানে আমার বাবাকে, আমাকেও - বুঝলাম না, আবার বলতে হবে, বিরক্ত হয়ে একটু - 'আর্‌রে ইয়া-আ-আ-আ-র' !
    আমাদের তো চক্ষু চড়জ্ঞাছ !
  • Kaju | ১৪ আগস্ট ২০১৩ ১৭:৫১159731
  • না সে বুয়েচি। ওই চোখ মুখ লাল করে গাইতে গাইতে শেষে গোলু-প্রদর্শিত পথে তেহাই মেরে শেষ করত ভাবলাম।
  • san | ১৪ আগস্ট ২০১৩ ১৭:৫১159732
  • আমায় প্রায়ই শুনতে হয় - শোনো তো সহি !
  • siki | ১৪ আগস্ট ২০১৩ ১৭:৫০159730
  • গোলু মেয়ে ছিল না। ছেলেদের স্কিটের অংশ।

    জাঁচ পড়তাল মানে তদন্ত, ইনভেস্টিগেশন।

    ভরপাইয়ের সঠিক বাংলা বলতে গেলে ভরণপোষণ, তবে ভরপাইয়ের ব্যবহার অনেক বিস্তৃত। ইংরেজিতে বলতে গেলে ভরপাই মানে জাস্টিফিকেশন, সাপ্লিমেন্ট, সাপোর্টিং অনেক কিছুই মানে দাঁড়ায়।
  • সে | ১৪ আগস্ট ২০১৩ ১৭:৪৯159729
  • আজকের মেয়েরা নিজেরাই গলা মেলাবে।
  • sinfaut | ১৪ আগস্ট ২০১৩ ১৭:৪৭159726
  • পড়তাল ভরপাই কী?
  • san | ১৪ আগস্ট ২০১৩ ১৭:৪৭159727
  • আমার বরও এভাবেই বাংলা বলতে বলতে হিন্দি শব্দে চলে যায়। আমি থামিয়ে বলি বাংলায় আরেকবার বলো ঃ-)
  • Kaju | ১৪ আগস্ট ২০১৩ ১৭:৪৭159728
  • মেয়েগুলো এই হাইফেন দেয়া ভার্সনটা গাইত !!
  • Kaju | ১৪ আগস্ট ২০১৩ ১৭:৪৫159723
  • ছানবিন শুনলেই কেন যে মনে হয় - ডাস্টবিন ছেনে কিছু খোঁজা হচ্ছে ! অ্যাঃ !
  • siki | ১৪ আগস্ট ২০১৩ ১৭:৪৫159724
  • কচুবন স্টাইলেই আমাদের কলেজের স্কিটে একটা আলাপ গেয়েছিল গোলু। আলাপের লাইনটা ছিল, শাহজাহানের বিচিত্র জীবন, এদিকে গিটকিরি দেবার সময়ে রাগপ্রধানের স্টাইলে "ত্র জীবন"টা আর কিছুতেই আসে না। বাকিটা নিয়ে প্রায় বার দশেক বিভিন্ন স্টাইলে গিটকিরি মারার পর যখন সামনের রোয়ে সবকটা মেয়ের মুখচোখ লাল হয়ে গেছে, তখন গোলু গানটা শেষ করত - শাহজাহানের বিচি-ত্র জীবন।
  • de | ১৪ আগস্ট ২০১৩ ১৭:৪৫159725
  • চিন্টুবাবুর লিং আপিসে খুল্লো না বলে আমার আর ফসিল হওয়া হোলো না! ঃ)
  • Kaju | ১৪ আগস্ট ২০১৩ ১৭:৪৪159722
  • পড়তাল ভরপাই মতলব ক্যা হৈ?

    পড়তাল কি ভীমতাল টাইপের কোনো তাল?
    জলপাই জল ভরে কি ভরপাই হয়?
  • ম্যাক্সিমিন | ১৪ আগস্ট ২০১৩ ১৭:৪৩159721
  • শ্রাবনী ছানবিন, পড়তাল ভরপাই -- এ তো দেখি দারুন হাই ফাই জিনিস। আমিও চোখ গোল করলাম।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত