এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • h | ১৪ আগস্ট ২০১৩ ১৯:২৭159780
  • নানা ওরা ট্রিপলেট। এবার বলুন তৃতীয়টি কে?
  • kumu | ১৪ আগস্ট ২০১৩ ১৯:২৬159777
  • যমজের কথাটা গুরুতেই পড়েছিলাম মনে হয়
    ।তবে লামা নিশ্চায়ই ভাল জানবে।
  • kumu | ১৪ আগস্ট ২০১৩ ১৯:২৬159778
  • যমজের কথাটা গুরুতেই পড়েছিলাম মনে হয়
    ।তবে লামা নিশ্চায়ই ভাল জানবে।
  • h | ১৪ আগস্ট ২০১৩ ১৯:২৬159779
  • টিম, তুই কবি, কিন্তু তুই তো কালিদাসের পরিচিত নোস, তোর সিম্প্যাথি আমার প্রতি থাকা উচিত। তাছাড়া আমি তোর বিয়ে তে গিয়েছিলাম। আমি নিজের বিয়ের পরে, আর কোন বিয়েতে যাই নি।
  • একক | ১৪ আগস্ট ২০১৩ ১৯:২৫159775
  • শ্যামলবাবু তো ঠিক ঈ বলেন। বাড়ি কেনা তো আসলে লীসী। অধিকার স্টেট এর। প্রপার্টি ট্যাক্স মানে স্টেট কে ভাড়া দিচ্ছি :)
  • Lama | ১৪ আগস্ট ২০১৩ ১৯:২৫159776
  • সেটা হত যদি মহাশূণ্য হানুদাকে পেত। উল্টোটা হলে লাভ নেই
  • Tim | ১৪ আগস্ট ২০১৩ ১৯:২৩159774
  • মহাশূন্য তো ভালো ব্যাপার। হনুদা মহাকাশচারী হতে পারতো।
  • Lama | ১৪ আগস্ট ২০১৩ ১৯:২২159773
  • হুতো বলেছিল 'বিশ্বকবি রবীন্দ্রনাকুরের তালগাছ এক পায়ে দাঁড়িয়ে...' ইত্যাদি
  • Lama | ১৪ আগস্ট ২০১৩ ১৯:২১159772
  • হাহাপগে
  • h | ১৪ আগস্ট ২০১৩ ১৯:২০159771
  • আমি একবার একটা প্রচন্ড ভালো রচনায়, মহাকবি কালিপদ লিখেছিলাম এবং মহাশূন্য পেয়েছিলাম। তার পরে জানা গেল কালিদাস ও ঠিক সুরুলের কালিপদ দার মতই রোগা ছিলেন, তদুপরি তাঁরা দুজনেই কবি ছিলেন।
  • Lama | ১৪ আগস্ট ২০১৩ ১৯:১৯159770
  • কুমুদি, বছর চারেকের পার্থক্য। আমি জ্যেষ্ঠ
  • h | ১৪ আগস্ট ২০১৩ ১৯:১৮159769
  • ঘটাংশ টাই ভালো ছিল। একটা বহুমাত্রিক ব্যাপার।
  • kumu | ১৪ আগস্ট ২০১৩ ১৯:১৬159768
  • ঘটনাটি।
    হুতো লামা যমজ ভাই নয়?
  • san | ১৪ আগস্ট ২০১৩ ১৯:১৫159767
  • নিজেদের বাড়ি বলে ভাড়া দেবেন না, অমন জেদ ভাল না !
  • kumu | ১৪ আগস্ট ২০১৩ ১৯:১৩159766
  • কিকি ওরকম অনেকেরি হয়।শ্যামলদার হয় মাঝেমধ্যে, আমার অভ্যেস হয়ে গেছে।তবে এই কদিন আগে যখন ফোনে জিগালেন আমাদের "বাড়ীভাড়া" দেয়া হয়েচে কিনা তখন আমিও একটু ভ্যাবাচ্যাকা হয়ে গেসলুম।কুড়ি বছর হল নিজেদের বাড়ীতে বাস এখন আবার ভাড়া কেন দেব কাকেই বা দেব ইত্যাদি।"বাড়ীভাড়া" কে প্রপার্টি ট্যাক্সে অনুবাদ করতে প্রায় দু মিনিট লেগেছিল।
    ডিঃ সিকি শ্রাবণী ইত্যাদিরা হয়ত এই ঘটন্সটি বিশ্বাস করবে না।
  • Lama | ১৪ আগস্ট ২০১৩ ১৯:০৮159764
  • একবার কিছু সাহেবসুবো আমাকে নেমন্তন্ন করেছিল। আদব কায়দা একটু শিখিয়ে পড়িয়ে দেবার জন্য দুই ভারতীয় বন্ধুকে অনুরোধ করেছিলাম। তারা সানন্দে সঙ্গে গিয়েছিল, কিন্তু আমি ঠিকঠাক আদব কায়দা মেনে চলছি কিনা সে ব্যাপারে তীক্ষ্ণ নজর রাখছিল আর মাঝে মাঝে আমাকে ফিসফিস করে উপদেশ পরামর্শ দিচ্ছিল, যেমন 'ওটা হাত দিয়ে ছিঁড়ো না, ছুরি দিয়ে কাটো।' ইত্যাদি। তাছাড়া নিজেদের দোভাষী ধরে নিয়ে আমার ভুল ইংরেজিগুলোকে মাঝে মাঝে সত্যিকারের ইংরেজিতে তর্জমাও করে দিচ্ছিল।

    দুঃখের বিষয়, এত করেও আমার আদবকায়দা বা ইংরেজি শোধরালো না, বরং সেই সায়েবরা কিছু কিছু আদবকায়দা ভুলে গেল। এমনকি তাদের মধ্যে একজন 'বাদুড় বলে ওরে ওভাই সজারু' ছড়াটার প্রথম লাইনটা মুখস্তও করে ফেলল।
  • ladnohc | ১৪ আগস্ট ২০১৩ ১৯:০৮159765
  • হিন্দিতে বাংলা মেশাতে হলে একটু সম্স্‌কিতোর মতো করে দিলেই হলো, আর তারপর সামনের ব্যক্তি না বুঝলে, তাকে বুঝিয়ে দিন ওটাই শুদ্ধ হিন্দি! ঃ)
  • san | ১৪ আগস্ট ২০১৩ ১৯:০২159763
  • আমার ইংরিজি বলা শুনলে কিকির হীনমন্যতা উধাও হয়ে যাবে ঃ-)
  • কৃশানু | ১৪ আগস্ট ২০১৩ ১৯:০১159762
  • আমি বাংলা টানে এবং প্রচুর বাংলা শব্দ ব্যবহার করে হিন্দি বলি। অবিশুদ্ধ ব্যাকরণ আর বিশুদ্ধ বাঙালি উচ্চারণে ইংরেজি বলি। তো আমার কি বাড়ি থেকে বেরোনোই উচিত না?
  • kumu | ১৪ আগস্ট ২০১৩ ১৯:০০159759
  • কিকি কেন ভাটে আসবে না তা মোটেই বুঝলাম না।যতদূর জানি ভাটের পরিবেশ যথেষ্ট খোলামেলা ও বন্ধুত্বপূর্ণ।উচ্চারণ আদবকায়দা ইত্যাদি নিয়ে কোন মাথাব্যথা থাকে না।
  • pi | ১৪ আগস্ট ২০১৩ ১৯:০০159760
  • দ্রুম দ্রুম লতা আমার বড় প্রিয় গান। শুনতে শুনতে নেশা ধরে যায় !
    ম্যামিদি, ভীষ্মদেব গাওয়ার চেষ্টা করিনি কখনো।
  • san | ১৪ আগস্ট ২০১৩ ১৯:০০159761
  • লোকেদের মাঝে মাঝে বিস্মিত হওয়া তাদের স্বাস্থ্যের জন্য ভালই।
  • kiki | ১৪ আগস্ট ২০১৩ ১৮:৫৮159758
  • হ্যাঁ স্যান, আমার কোন স, র এসব আলাদা উচ্চারন তো হয় ই না, বানাম ভুল ও আছে। আর এখন এত ভুলে যাই, সে শব্দটা বলতে চাই তার বদলে প্রায় ই এমন শব্দ বলি যেটা মানে বা কোনদিক দিক দিয়েই তার সঙ্গে বা বাক্যের সঙ্গে যায় না। লোকেদের এত বড় হাঁ করিয়ে রেখে আমি প্রায় ই নিশ্চিন্তে বকে যাই।আর ইংরিজি বা হিন্দি, সে কথা না বলাই ভালো। ওদিকে আমার বাংলায় তারা ও থাকে।কে আমায় সহ্য করবে হায়!ঃ(
  • ladnohc | ১৪ আগস্ট ২০১৩ ১৮:৫৬159755
  • জনগন কে লিয়ে দেবর ঃ)
  • Lama | ১৪ আগস্ট ২০১৩ ১৮:৫৬159756
  • মনে আছে বারান্দায় দাঁড়িয়ে ম্যামিদি, কাব্লিদা, দীপংকরদা, রঞ্জনদা আর কে কে যেন মন্দাক্রান্তা ছন্দ, রঞ্জিৎ মল্লিকের বাড়ি আর কি কি সব বিষয় নিয়ে আলোচনা করেছিলাম ঃ)
  • Kaju | ১৪ আগস্ট ২০১৩ ১৮:৫৬159757
  • আরে বাবা এটা হল অন্ত্যমিলের যোগাযোগ। ম্যামির সাথে ল্যামিরই তো দেখা হব্যা না কি? হুতো কি মিল হচ্ছে?
  • Lama | ১৪ আগস্ট ২০১৩ ১৮:৫৩159754
  • ম্যামিদি, আমার সঙ্গে ঃ)
  • san | ১৪ আগস্ট ২০১৩ ১৮:৫২159753
  • কিকি কি উচ্চারণের জন্য বলছে? আমি নির্বিকার ভাবে সর্বত্র বাংলা টানে হিন্দি ও ইংরিজি বলে থাকি ! লজ্জাটজ্জা পাইনা। উচ্চারণ ভালো না, ভালো না, কি এল গেল?
  • ম্যাক্সিমিন | ১৪ আগস্ট ২০১৩ ১৮:৫১159752
  • নীনার বাড়িতে আমার কার সঙ্গে আলাপ হয়েছিল লামা, নাকি তার ছোট ভাই? কনফিউশন কাটে নি।
  • kiki | ১৪ আগস্ট ২০১৩ ১৮:৫০159750
  • ইসে, ম্যামিদি, ভাচ্চুয়াল নয়। :D

    আমি মাত্তর দুবার ভাটে গেসলাম। একবার কাব্লিদা নেমোন্তো করেছিলো, আরেকবার কাব্লিদার বাড়ী যেতে ভাল্লাগে তাই। নইলে যাই না। এবার জনগন কেলিয়ে দেবর আগে কেটে পরি।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত