এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • pi | ১৪ আগস্ট ২০১৩ ২৩:৪২159841
  • তবে এটা সত্যিই করা যায় কিনা আমি শিওর নই, সেটাই এখানে জিগিয়েছিলাম।
  • kiki | ১৪ আগস্ট ২০১৩ ২৩:৪১159839
  • আরে তাছাড়া একেক জায়গায় একেক রকম বানাচ্ছে। তারাতলার টা অমন তেলে তেলে বানায়। কিন্তু জোকার টা দারুন বানায়, মানে লেবানিজ। সদা যেখান থেকে খেয়েছে, সেটা ভালো বানিয়েছে হবে।
  • সিনফট | ১৪ আগস্ট ২০১৩ ২৩:৪০159838
  • গো লেবানীজ? ইনফিনিটি-র তলায়।
  • শ্রী সদা | ১৪ আগস্ট ২০১৩ ২৩:৩৭159837
  • সিঁফোদা, ভালো ই তো লাগলো। অবশ্য খাবারদাবারের ব্যপারে আমার তেমন খুঁতখুঁতুনি নেই। খেতে ভালো হলেই হল, লেবানিজ কি শ্যামবাজারী ম্যাটার করেনা।
    আপিসের নীচে গো লেবানিজ থেকেও খেলাম কদিন আগে। হানি বানি চিকেন। ভালো লেগেছে, যথারীতি।
  • pi | ১৪ আগস্ট ২০১৩ ২৩:৩৫159836
  • কুমুদি, স্মার্ট্ফোন থেকে ফটো পোস্ট করলে আর জিপিএস এনেবলড থাকলে সেই ফোটো থেকে নাকি সহজেই এক্স্যাক্ট লোকেশন ট্র্যাক করা যাবে, আর সেটা নাকি কিছু দুষ্টু লোকে করেও থাকে। বিশেষ করে বাচ্চাদের ফোটোর বেলায়।
  • কৃশানু | ১৪ আগস্ট ২০১৩ ২৩:৩৪159835
  • সদা ভালো লেবানিজ খায়নি মনে হয়। কলকাতায় কোথায় ভালো পাওয়া যায় বাই দি ওয়ে?
  • সিনফট | ১৪ আগস্ট ২০১৩ ২৩:৩১159834
  • কিন্তু সদা কি বলল ডোমিনোজের লেবানীজ রোল ওর ভাল্লাগেছে? ক্ষী করে? অমন গুচ্ছ বাটার দেওয়া বিটকেল জিনিস লেবানীজ বলে চালাচ্ছে!
  • সিনফট | ১৪ আগস্ট ২০১৩ ২৩:২৩159833
  • আমি প্রায়ই ভাইরাস দেখি। অন্যের পেনড্রাইভে, সেগুলো মুছে ফেরত দিই।
  • san | ১৪ আগস্ট ২০১৩ ২৩:১৯159832
  • থ্যাংকু থ্যাংকু !
  • কৃশানু | ১৪ আগস্ট ২০১৩ ২৩:১৮159831
  • আছি আছি স্যানদি। নিউ মারকেট এর পাশেই লিন্ডসে স্ট্রিট। সেখান দিয়ে এগিয়ে গেলে, মানে জরলাল নেড়ু রোড এর উলটো দিকে যাচ্ছ। কিছুটা এগিয়ে দেখবে রাস্তা শেষ হয়ে ডানদিক আর বাঁ দিক। বাঁ দিক নেবে না (স্বাভাবিক)।
    ডান দিকে কিছুটা এগোলে দেখবে বাঁ দিকে দম কল। কিন্তু তুমি দমবে না, একটু দম নিয়ে এগিয়ে যাবে। আরও এগোলে, বাঁ দিকে দেখবে প্রিন্স আর রাঁধুনি বলে দুটো দোকান। রাঁধুনি-র পরেই বাঁ দিকে একটা গলি। ওটার মুখেই কস্তুরি।
    ওখানে বিভিন্ন খাবার তোমার টেবিলে নিয়ে আসবে। স্টারটার যত গুলো পার নেবে। আলু ভরতা, ডাল ভরতাও নিতে পারো। বাড়ির মতো বানায়। কিন্তু যেটা কিছুতেই বাদ দেবে না, সেটা হল কচুপাতার চিংড়ি। শুঁটকিতে ইন্টারেস্ট থাকলে কাচকি শুঁটকি নিতে পারো। শুক্তো, লাউ চিংড়ি- এগুলো ও ভালো।
    ডাল, আলুভাজা, ভাত তো দেবেই। মাংস আর মাছ পছন্দমত নিও। আড়, ভেটকি, চিংড়ির মালাইকারি, ইলিশ ভাপা। যেগুলো খুসি নিও। কিন্তু চিকেন ভরতা মিস কোরোনা।
    পায়েস ভালো করে, যদি থাকে। পুডিং এভারেজ। শেষ পাতে।
  • kumu | ১৪ আগস্ট ২০১৩ ২৩:১৭159830
  • এমন করে ডুব দেয়া যায়?কিসের লিং কিজন্যে লিং কিছুটি জানি না।
  • 4z | ১৪ আগস্ট ২০১৩ ২৩:০৬159828
  • হেঃ ইস্মার্ট ফোং কিনে সবার আগে জিপিএস ডিসেবেল করে দিইচি। তাই ছবি আপলোড করতে গেলেই বা কোন সাইট ব্রাউজ করতে গেলেই আওয়াজ ছাড়ে তুমি কোথায় বুইতে পারছিনা গোওও করে।
  • Ishan | ১৪ আগস্ট ২০১৩ ২৩:০৬159829
  • শর্ট সার্কিট এবং ভাই। আমি মুন্নাভাইয়ের গন্ধ পাচ্ছি।
  • I | ১৪ আগস্ট ২০১৩ ২৩:০০159827
  • হ্যাঁ, কী লিখলে তো আর বাড়তি পহা দেবে না !
  • I | ১৪ আগস্ট ২০১৩ ২২:৫৮159826
  • ভাইরসের কারনে শর্ট সার্কিট হয় এমং কথা কোনো কম্পুটারোলা তার বাপের জম্মে শোনেনি।
  • san | ১৪ আগস্ট ২০১৩ ২২:৫৫159823
  • আমার কী লিখতে ভাললাগেনা।
  • a x | ১৪ আগস্ট ২০১৩ ২২:৫৫159824
  • আচ্ছা আপনারা ভালো থাকবেন, আমি আসতে আজ্ঞা হই। নমষ্কার।
  • a x | ১৪ আগস্ট ২০১৩ ২২:৫৫159825
  • হ্যাঁ! এরা আবার বানান নিয়ে জ্ঞান দেয়! ঐ দেখ স্যান কী কী না লিখিয়া কি কি লিখিয়াছে!
  • kiki | ১৪ আগস্ট ২০১৩ ২২:৫৩159821
  • আমাকে খেতে খুব ভালো হবে বলে মনে হয় না। কি ঝামেলা রাত দুকুরে!
  • pi | ১৪ আগস্ট ২০১৩ ২২:৫৩159822
  • কুমুদি, সমুদ্দুরে একটা ডুবই দিয়ে আসো নাহয়। সাঁতার না জানলেও তো ভয় নাই।ঃ)
  • a x | ১৪ আগস্ট ২০১৩ ২২:৫২159820
  • না না সবাইকেই বললাম কুমু।

    আর মিস্তিরি তো শর্ট্সার্কিট দেখেছে, কী কারণে উহা হইয়াছে তাহা মিস্তিরি জানিবে কী প্রকারে?
  • san | ১৪ আগস্ট ২০১৩ ২২:৫১159819
  • কিশানু আছিস? কস্তুরী কিকরে যায়? কিকি খেতে হয় সেখানে?
  • I | ১৪ আগস্ট ২০১৩ ২২:৫০159818
  • এগ্গে না। আমার মাদারবোর্ডে শর্টসার্কিট হয়া গেছিল। মেস্তরী নিজের মুখে কয়া গেসে।
  • kumu | ১৪ আগস্ট ২০১৩ ২২:৪৬159817
  • অক্ষ কি আমায় বকল? পাইএর দেয়া লিংসমুদ্রের মধ্যে এটি কোন লিং?
  • a x | ১৪ আগস্ট ২০১৩ ২২:৪৩159816
  • অ্যাই দ্যাখ ইন্দো ধরা পড়ে গেছে! এই জন্যি এত কম্পু খারাপ হয়! ছি ছি কোলে কাঁখে করে মানুষ করলুম আর এখন এইসব পাপ দিকে মন!
  • a x | ১৪ আগস্ট ২০১৩ ২২:৪২159815
  • এইযে আপনারা সেদিন পাইএর দেওয়া লিংকটা দেখেছেন? এই যে কেত মেরে ইস্মার্টফোন থেকে টকাটক বাচ্চা কাচ্চার ছবি ফেবুতে না তোলা অবধি আপনাদের শান্তি হয় না, চেক করেছেন জিপিএস এনেবলড ছবি কিনা?
  • I | ১৪ আগস্ট ২০১৩ ২২:৪১159814
  • পিসীমা এত ধার্মিক কেন?
  • kumu | ১৪ আগস্ট ২০১৩ ২২:৪০159813
  • সিকি, আমার ফোনে রাখা ফটো গুরুতে দেখাতে হলে কীভাবে করবো? পুরো ব্যাপারটা ফোন থেকে করা যাবে?
  • kiki | ১৪ আগস্ট ২০১৩ ২২:৩৯159812
  • এদের মন ভত্তি পাপ!
  • kumu | ১৪ আগস্ট ২০১৩ ২২:৩৫159811
  • সমবয়েসী /বন্ধুস্থানীয় দের ভাই বলা হয়।খুব প্রচলিত এটা।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত