এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • rajdeep | ১৮ জুন ২০১২ ১২:০৪15989
  • * মাটির হাঁড়িতে বানানো বা ফোটানো চা
  • rajdeep | ১৮ জুন ২০১২ ১২:০৪15990
  • দুমকা যাবার পথে এক আদিবাসী গ্রামে খেয়েছিলুম .... মাটির হাঁড়িতে চা

    অন্য স্বাদ, অন্য গন্ধ

    সেই কবে ... সেই গতজন্মে
  • একক | ১৮ জুন ২০১২ ১১:৩৮15988
  • চাওমিয়েন কল্লে স্পেশাল টেস্ট পাবি. ম্যাগি করা যায়. কিন্তু স্পেশাল কিচ্ছু পাইনি.
  • pi | ১৮ জুন ২০১২ ১১:৩৬15987
  • না না, ওতে করলে স্পেশাল টেস্ট আসে কিনা জিগাচ্ছিলুম।
  • একক | ১৮ জুন ২০১২ ১১:৩৩15986
  • ম্যাগি তো স্টীল এর গ্লাস এ ইমারসন হীটার ডুবিএও হয় . ওটার জন্যে চাপ কী . এতেও হবে.
    তবে সবচে ভালো হয় থুকপা . সামান্য সবজি, থূকপা নুডল, মশলা, পর্ক ফ্যাট . এই দিয়ে বসিয়ে দিলে দারুন থুকপা হয়ে যায় .
  • pi | ১৮ জুন ২০১২ ১১:৩২15985
  • সবই তো সুতো।
  • pi | ১৮ জুন ২০১২ ১১:৩১15984
  • হুঁ। অম্নি কিছুরই বন্দোবস্ত করতে হবে।
  • a x | ১৮ জুন ২০১২ ১১:৩০15982
  • ম্যাগি মানে চাউমিন বললে চৈনিকরা হাঁড়ি কেড়ে নেবে।
  • একক | ১৮ জুন ২০১২ ১১:৩০15983
  • @পাই
    সব ই হবে বাঙালি রান্না যা আছে . ভাট-ডাল-মাছ-মাংস. আর জীশা ক্লে দেওয়া স্লো কুকার গুলো ব্যাপক. সকাল বেলা কিচ্ছু জিনিসপত্তর কেটেকুটে ঘুম ঘুম চোখে জল টল ঠিকমতো দিয়ে অন করে চলে গেলে খাবার সময় রেডি .
  • pi | ১৮ জুন ২০১২ ১১:২৭15981
  • মাটির হাঁড়িতে ম্যাগি, মানে চাউমিন কেমন হয় ?
  • a x | ১৮ জুন ২০১২ ১১:২৫15979
  • চৈনিকরাও অনেক রান্না মাটির হাঁড়িতে করে।
  • pi | ১৮ জুন ২০১২ ১১:২৫15980
  • মাটির হাঁড়িতে ভাত ছাড়া আর কী কী রান্না হয় ?
  • a x | ১৮ জুন ২০১২ ১১:২৪15978
  • হ্যাঁ স্লো কুকার বা ক্রক পটে টাইমার দেওয়া পাওয়া যায় এখানে। এবং সেট করে রাখলে, রান্না হয়ে যাবার পরে ওয়ার্ম মোডে গিয়ে খাবার গরমও রাখবে।

    আমাদের ইকমিক কুকার জিনিসটাও এইরকম ছিল। ইকমিক কুকারে দারুন মাংস আর আলুদ্দম হয়!
  • একক | ১৮ জুন ২০১২ ১১:২২15977
  • মাটির হাঁড়ি-র রান্নার স্বাদ ই আলাদা . আজকাল ক্লে পট পাওয়া যাচ্ছে জীশা ক্লে দিয়ে তৈরী. ইলেকট্রিক কুকার এর মধ্যে বসানো. তাতেও স্বাদ ভালো হয়.
  • kc | ১৮ জুন ২০১২ ১১:২১15976
  • গুরুর ভাটুরেগুলো বেসিক্যালি পেটুক, মহামহামহা পেটুক। খাওয়ার গপ্প নামলেই ভাটপাতা ৫০ পাতা লম্বা করে দেবে, নিমেষেই। এরা বাঙাল না, ঘটি না, সিপিএম না, তিণোমুল না, আইটি গাই না, নন্‌আইটি ভঁইস না, কিচ্ছু না। শুধু রামপেটুক।
  • pi | ১৮ জুন ২০১২ ১১:২০15974
  • আমার শাশুড়ি এখানে থাকার সময় খাতায় এমনি সব অনেক পুরানো রান্না লিখে গেছে। দিদিশাশুড়ির অনেক রান্নাপত্তর। আমি রোজ আপিস যাবার সময় হোমটাস্ক দিয়ে যেতুম।
  • কোয়ার্ক | ১৮ জুন ২০১২ ১১:২০15975
  • ইয়ে ব্যাব্যাঙ (তোতলামি, তেমন আলাপ নেই তো তাই), ছেলেকে না হয় কেউ দেবে না। ছেলের বাপকে তো তুমিই .....। গ্র্যান্টি নাই। কিন্তু নেহাৎ না হলে পরে একসাথে দুটো ঝুমঝুমি।

    (এই কাটলাম, কাল পোশশু উঁকি দিয়ে দেখে যাব)
  • pi | ১৮ জুন ২০১২ ১১:১৭15973
  • আদিবাসীদের কিছুজনের মধ্যে নাকি নিয়ম আছে, বিয়ে যবেই হোক, নেমন্তন্ন খাওয়ানোর তাড়া নেই কোন। যখন লোক খাওয়ানোর সামর্থ্য হবে, তখন। এরকম নাকি দু বছর, পাঁচ বছর পুরানো বিয়ের খাওয়াও হয়। বেশ ভাল। বিয়েটাও পুরানো হয়না। খাওয়াই যদি না হল ঃ)
  • kiki | ১৮ জুন ২০১২ ১১:১৫15972
  • ইসে ভিয়েতনামিসরাও তো ফ বা ফো ই বলে শুনিচি মনে হয়!
  • ব্যাং | ১৮ জুন ২০১২ ১১:১৪15970
  • গেঁড়িগুগলির কষা রান্নাটা আমার অ্যাত্তো প্রিয় অ্যাত্তো প্রিয় যে কী বলব! সিউড়ি থেকে যেই আমার দিদা কোলকাতায় চলে এল, অম্নি আমার গেঁড়িগুগলি খাওয়া, পাটেরশাক খাওয়া সব বন্ধ হয়ে গেল।
  • শ্রাবণী | ১৮ জুন ২০১২ ১১:১৪15971
  • আমি গ্রামে আগে বেশীরভাগ বাড়িতেই মাটির হাঁড়িতে ভাত হতে দেখেছি, মুখে সরা ঢাকা......ও ছাড়া নাকি ভাতে স্বাদই হয়না, কড়াটা অবশ্য, লোহা অ্যালু ইত্যাদি ঢুকে গিয়েছিল তবে কোনো কোনো বাড়িতে মাটির কড়াও দেখেছি.....পুকুরের ওপারে মাঠের ধারে কুমোর বাড়ি ছিল, সেখানে হাঁড়ি কলসী থরে থরে শুকোতে দেওয়া থাকত উঠোনে......কেরালাতে একরকম কালো দেখতে মাটির পাত্রে এখনও রান্না হয়, আমাদের বাড়িতেও হয় বিশেষ করে সম্বর ইত্যাদি যাতে তেঁতুলের টক পড়ে....
  • pi | ১৮ জুন ২০১২ ১১:১১15967
  • আর কতরকম খাবারের গল্প। ছাতা ধরার কতরকম কায়দা। গেঁড়ি, গুগলি, শামুকের কত্ত আয়োজন। কত্তরকমের দানা।
    আমাদের 'ভাত' এর চাপে কত নিজস্ব ভাল ভাল খাবার দাবার যে বিলুপ্ত বা লুপ্তপ্রায় !
    ভাত খেতে পায়না বলে আমরা যাদের নিয়ে আহা উহু করি, তাদের অনেকের জন্যেই ভাতের অনেক বিক্ল্প ছিল নাকি। সেই ট্র্যাডিশনগুলোই নষ্ট করা হয়েছে। অন্ধ্রতে এন টি আরের সেই দুটাকা চালের প্রকল্পের ঠ্যালায় এমনি কত কী উঠে গেছে নাকি ...
  • ব্যাং | ১৮ জুন ২০১২ ১১:১১15968
  • আচ্ছা আমি এবার যাই, টাইমাপ।
    যাওয়ার আগে শ্রাবণীকে বলে যাই, আমি তো ছেলের বিয়ে পারলে আজই দিয়ে দিই, আমার খুব শখ একটা মেয়ে ঘরে ঝুমঝুমিয়ে বেড়াবে, আর আমি তাকে সাজাবো, এটা ওটার ক্লাসে পৌঁছে দেব, সুন্দর সুন্দর জামা কিনব তার জন্য। কিন্তু ঐ অপোগন্ড ছেলেকে কে মেয়ে দেবে!! ঃ-(
  • প্পন | ১৮ জুন ২০১২ ১১:১১15969
  • হ্যাঁ, অপাত্ররা কারোর থেকে কিছুই চায় না।
  • একক | ১৮ জুন ২০১২ ১১:১০15965
  • ছোট্টবেলা থেকে বিয়ে, বিয়েবাড়ি এসব অপছন্দ করি. প্রথমত হেব্বি গরম লাগে, দ্বিতীয়ত যাদের বিয়ে হয়ে যায় তারা আর আমার সঙ্গে খেলে না. ছোটমামা আমার বন্দুকবাজির সঙ্গী. কত্তো খালেবিলে পানকৌড়ির ঝিলে ঘুড়েছি. সেই যে বে কল্লো ব্যাস ! এই যে ছেলে-মেয়ে নির্বিশেষে বিয়ে হলেই কেমন একটা গম্ভীর টাইপ হয়ে যায় এটা নিয়ে বিস্তর নাখোশ ছিলুম.

    এট্টু বড় হয়ে বিয়েবাড়ি যাওয়ার এক এবং একমাত্র কারন হলো খাসির মাংস . অন্য কিচ্ছু খেতুম না . সামান্য ভাত মেখে যত খুসি খাসির মাংস .আর আমার তো মামাবাড়ি গেরাম এ কাজেই এখনো বিয়ে হলে ভিয়েন বসে. যাকে যত পারো ঠেসে খাইয়ে দাও ওটাই অতিথি সত্কার এর মূল মন্ত্র.

    বাঙালি রেড-মীট সংক্রান্ত ন্যাকড়া শুরু করার পর থেকে আমি আবার বিয়েবাড়ি যাওয়া বন্ধ করে দেইচি .
  • Toba Tek Singh | ১৮ জুন ২০১২ ১১:১০15966
  • তিনদিন ধরে চেষ্টা করে পুজোর সময় জুলুকে থাকার জায়গা বুক করতে পেরেছি। মাইরি এখন থেকেই তর সইছে না...সেই পুরনো সিল্ক রুট দেখতে যাবো...ওহোহোহোহো
  • ব্যাং | ১৮ জুন ২০১২ ১১:০৯15964
  • যেন আমি চাইতে গেছি! আমি অপাত্রে কিছু দিইও না, অপাত্রদের থেকে কিছু চাই না।
  • প্পন | ১৮ জুন ২০১২ ১১:০৬15963
  • আর উইকেন্ডে এমন সুন্দর একটা ক্যাপসিকাম চিকেন নামালাম, যা কিনা বহোত ফাঁকিবাজি রান্না তার রেসিপি মাইরি আর যাকেই হোক ব্যাংকে দেবো না।
  • pi | ১৮ জুন ২০১২ ১১:০৩15961
  • আমি মাটির ভাঁড়ে জল খেতে চাই। আর কিছু না হলেও চলবে। জলের স্বাদই বদলে যায় !
    আজ জয়াদির কাছে আদিবাসীদের বিয়ে নিয়ে নানা গল্প শুনছিলাম। কতগুলো নিয়ম কী সুন্দর সুন্দর।
  • প্পন | ১৮ জুন ২০১২ ১১:০৩15962
  • বাপরে, জেনেগান ক্ষী পরিমাণ ভাটিয়েছে ও ভাটাচ্ছে। পুরো হুব্বা হয়ে গেলাম।

    মামীকে হাজারখানেক এফসি দিলাম। মায়ের হাতে ওই চালকুমড়ো ভাজা - আহ, কলকাতা গেলেই খাই। ভাজায় কামড় দেবার সাথে সাথে জিভে সর্ষের ঝাঁজ, আহা অমৃত। ঃ)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত