এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • | ১৫ আগস্ট ২০১৩ ১৯:৫৭160080
  • এখন নেকু নেকু সোন্ধ্যাবেলা আ আ তুমি আমি বসে আছি দুজনে .. শুনছি।
    মোক্ষদাকে রেকমেন্ড করলাম।
  • শঙ্খ | ১৫ আগস্ট ২০১৩ ১৯:৫৬160079
  • কালপুরুষের লেখাটা ভালো লাগল।
  • aranya | ১৫ আগস্ট ২০১৩ ১৯:৫৫160078
  • আরও অনেক মানুষ যদি কালপুরুষের মত ভাবত ..
  • a x | ১৫ আগস্ট ২০১৩ ১৯:৪৪160076
  • সেতো রাত দিন খেলছি বাড়িতে। এখানেও খেলতে হবে?
  • a x | ১৫ আগস্ট ২০১৩ ১৯:৪৪160077
  • সেতো রাত দিন খেলছি বাড়িতে। এখানেও খেলতে হবে?
  • cm | ১৫ আগস্ট ২০১৩ ১৯:৪৩160075
  • লিখতে হবে কেন? চোর পুলিশ খেলুন।
  • a x | ১৫ আগস্ট ২০১৩ ১৯:৪২160074
  • আজকাল আর সিনেমা দেখি কই? আর আমি লিখতেও পারিনা। লিখতে পারিনা, গাইতে পারিনা, আমার কী হবে গো!
  • কালপুরুষ | ১৫ আগস্ট ২০১৩ ১৯:৩২160070
  • উত্তরবঙ্গ থেকে ফেরার পথে হাইওয়ের ধারে একটা পথ চলতি ধাবায় বসে চা খাচ্ছিলাম।আমি যে খাটিয়াতে বসেছিলাম তার পাশে বসে বছর তেরো-চৌদ্দের একটি ছেলে থালায় ভাত খাচ্ছিল।দেখেই বোঝা যায় যে সে গ্যারাজে কাজ করে।গোটা গায়ে কালির দাগ।তার পায়ের দিকে চোখ পড়লো।বাঁ পায়ের একটা আঙ্গুল থেঁতলে গেছে।নখটা বোঝা যাচ্ছেনা।কিন্তু বাচ্চাটার সে দিকে কোন ভ্রুক্ষেপ নেই।জিজ্ঞেস করলাম,
    “ইস্কুলে পড়িস না?”
    এক গ্রাস ভাত নিয়ে ছেলেটা আমার দিকে এমন করে তাকালো যেন পৃথিবীর চরমতম নির্বোধের মত প্রশ্ন করেছি।আমি প্রশ্নটা পালটে নিলাম।জিজ্ঞেস করলাম,
    “তোর পায়ে লাগছে না?”
    চাবুকের মত উত্তর এল, “লাগলে কি করবো?কাজ না করলে খেতে দেবে কে?”
    সরকারী শকুনদের রিপোর্টে ভারতে শিশুশ্রমিক মাত্র ১২ মিলিয়ন।কিন্তু বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা’র রিপোর্টে সংখ্যাটা ৬০ মিলিয়নেরও বেশী।এদের মধ্যে অর্ধেকের বেশি শিশু সেক্সুয়াল হ্যারাসমেন্টের শিকার।লাস্ট সেন্সাসের রিপোর্ট টা আমার কাছে নেই।সেটা পেলে বোঝা যেত যে কতটা বৃদ্ধি হয়েছে সভ্যতার বোঝা।
    এই স্বাধীনতাই কি আমরা চেয়েছিলাম?
    ছোটবেলায় যে সাহেবি ইস্কুলে পড়তাম,সেখানে সর্বদা কেতাদুরস্ত হয়ে থাকতে হত।স্যুট,টাই আর বিজাতীয় জিভে অজাতীয় উচ্চারণে কথা বলতে হত। গথিক স্ট্রাকচারের পেল্লায় ইস্কুল বাড়িটা রক্ষণশীলতা আর আভিজাত্যের স্তম্ভ হয়ে মাথা উঁচু করে দাঁড়িয়ে ছিল সুদীর্ঘকাল।লম্বা ছুটি’র সময় বাড়ি থেকে বাবা বা অন্য কেউ হোস্টেল থেকে নিতে আসতেন।গাড়ি করে ফিরতাম।বছর সতেরো আগের কথা বলছি।তখনও স্বাধীনতা এতটা বুড়ো হয়ে ওঠেনি।এক ছুটিতে ফেরার পথে বাবা গাড়ি দাঁড় করালেন রাস্তার ধারে।সম্ভবত সিগারেট কিনতে নেমেছিলেন।আমি গাড়ির কাঁচে আওয়াজ শুনে তাকালাম।আমার মত বা আমার থেকে ছোট একটি ছেলে।খালি পা,বোতাম ছেঁড়া হাফ প্যান্ট আর শতছিন্ন লাল রঙের গেঞ্জি,রঙ্গীন কাগজ কেটে হাতে তৈরী পাখি বিক্রি করছে।আমি কাঁচ নামালাম।কালো ছেলেটা সাদা দাঁত বের করে হাসলো।পাখি বিক্রি করতে চাইছিল।আমি তদ্দিনে ভিডিও গেম খেলি।অত সস্তা খেলনাতে আর মন টানতো না।আমি কিনবো না শুনে ছেলেটার চোখ ছলছলে হয়ে গেল।আমাকে জানালো যে সারাদিন তার একটাও পাখি বিক্রি হয়নি।কম বয়সে মনটা আজকের মত নোংরা ছিল না।টাকা বের করে একটা পাখি কিনতে যাচ্ছিলাম।বাবা ফেরত এলেন।এক ধমকে ছেলেটাকে সরিয়ে দিলেন।আমাকে চোস্ত ইংরেজিতে ম্যানারিজম আর সিভিক সেন্স সংক্রান্ত কিছু বকা দিলেন।গাড়ি আবার রওনা দিল।পিছনের কাঁচ দিয়ে আধ ন্যাংটো পাখি হাতে দাঁড়ানো ছেলেটা’কে দেখছিলাম।গাড়ির গতি’র সাথেই ওর সাথে আমার দূরত্ব ক্রমেই বাড়ছিল।
    সতেরো বছর পরেও আজো একটা চোরা অপরাধ বোধ কুরে কুরে খায়।পরে হিসেব করে দেখেছি সেসময় আমার পকেট মানি অনেক পরিবারের হপ্তাখানেকের বাজেট ছিল।এখন ভবঘুরের মত ঘুরি বটে,কিন্তু পেটে কিছু বিদ্যে থাকার ফলে ভাতের অভাব হয়না এবং চাইলে মধ্যবিত্ত নিরাপদ আশ্রয়ে ফেরার সূযোগটা সমানভাবে রয়েছে।কিন্তু,সেই ছেলেটা কি করছে?তার নাম কি বিপিএল তালিকায় উঠেছে?নাকি আজও সে রাস্তায় পুতুল ফেরি করে আর আমার মত কোন উচ্চবিত্ত তার মুখের উপর গাড়ির দরজা বন্ধ করে দেয়?
    এই স্বাধীনতা কি খুব জরুরী ছিল?
    ২০১০ সালের Global Financial Integrity (GFI) এর রিপোর্ট অনুযায়ী ভারতে কালো টাকার পরিমাণ ৮,৭২০ কোটি টাকা।২০১২ অব্দি সরকারী হিসেবে বেকারের সংখ্যা ১১ মিলিয়ন।আসল হিসেব খোদায় মালুম।ন্যাশনাল স্যাম্পেল সার্ভে’র ৬৬তম রাউন্ডের হিসেব অনুযায়ী ৫২% মানুষ স্বনিযুক্ত আর প্রায় ৩০% মানুষ ক্যাজুয়াল লেবার।সরকারী হিসেবে বিপিএল নাকি ৩০%।যদিও অর্জুন সেনগুপ্ত আর উৎসা পট্টনায়েকের হিসেবে সংখ্যাটা ৭৫%।
    দেশে শপিংমল আর বহুতল পাল্লা দিয়ে বাড়ছে।একেবারে যে কিছু হয়নি,সেটা বলা ভুল হবে।কিন্তু যা হয়েছে তা লক্ষ্যমাত্রা থেকে আলোকবর্ষ দূরে।পঞ্চায়েতের মাধ্যমে গরীবের হাতে ক্ষমতা দিতে গিয়ে গোটা প্রক্রিয়াটা প্রহসনে পরিণত হয়েছে।ধনী আর দরিদ্রের বিভাজন বেড়েই চলেছে।ফুলবাগানের বস্তি আর সাউথ সিটি মল একইমাত্রায় বাড়ছে।
    আমি নিতান্ত মেঠো মানুষ।প্রান্তিক ভারতবর্ষকে নিজের চোখে দেখার কিছু সৌভাগ্য হয়েছে।সে ভারতবর্ষে আমি আইনের শাসন বা গণতন্ত্রের জয়গান শুনিনি।সেখানে আজও সমানভাবে শোষণ চলছে পুরোদমে।এই পিছিয়ে থাকা ভারতবর্ষের কাছে ১৫ই আগষ্ট একটি ছুটি’র দিন।আর কিছু নয়।অবশ্য যারা তেরঙ্গা পতাকা তুলে পাঁচ মাথার মোড়ে ধপধপে কাচা ধুতি পাঞ্জাবী পরে জ্বালাময়ী ভাষণ দেয়,তাদের কাছেও এই দিনটা অন্য কোন অর্থ বহন করে বলে মনে হয়না।
    স্বাধীনতা মানে তীব্র পাকিস্তান বিদ্বেষ নয়।স্বাধীনতা মানে মানুষের মত বেঁচে থাকার স্বাধীনতা।স্বাধীনতা মানে ইরম শর্মিলা চানু’র অধিকার অর্জনের স্বাধীনতা।স্বাধীনতা মানে সোনি সোরি’র উপর অন্যায় অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ করার স্বাধীনতা।স্বাধীনতা মানে প্রান্তিক মানুষের সম মর্যাদা পাওয়ার লড়াই-এর স্বাধীনতা।
    কলকাতার রাস্তায় যে অশতিপর বৃদ্ধা ওপার থেকে সব হারিয়ে বুড়ো বয়সে এপারে এসে প্রায় অন্ধ চোখে ভিক্ষা করছেন,তার কাছে এ স্বাধীনতা অর্থহীন যেমন অর্থহীন উত্তরবাংলার চা-বাগানের ক্রমশঃ ধুঁকতে থাকা মৃতপ্রায় মানুষদের কাছে,যারা না খেয়ে কংকালসার চেহারা নিয়ে মরলে সরকারী রিপোর্টে লেখা হয় যে অসুখে ভুগে মারা গেছে।অসুখের কারণ যে অনাহারজনিত অপুষ্টি তা ঠান্ডা ঘরে’র শূয়োরদের কলমে উঠে আসেনা।

    এ স্বাধীন দেশ আমার নয় যে দেশে গরীব চাষী চাষের জল না পেয়ে ঋণের দায়ে আত্মহত্যা করলে হাইটেক মুখ্যমন্ত্রী টেলি-বাইট দেন যে হতভাগাদের ক্ষতিপূরণ দিলে ওরা ক্ষতিপূরণের জন্যই আত্মহত্যা করবে।
    এই প্রগতিশীল দেশ আমার নয় যেখানে সভ্যতার নামে মানুষ কে তার বসত থেকে উচ্ছেদ করা হয়,যেখানে সন্ত্রাসবাদী খুঁজতে প্রান্তিক মানুষদের উপর নির্মম অত্যাচার করা হয়,সতেরো বছরের কাশ্মীরী ছেলের সামনে তার কিশোরী বোন কে ধর্ষণ করে সামরিক পোশাক পরা বীর পুঙ্গবেরা তারপর পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে ছেলেটাকে গুলি করে মেরে তার হাতে একটা বাজেয়াপ্ত হওয়া আগ্নেয়াস্ত্র ধরিয়ে বীরত্বের ইনাম জেতে দেশপ্রেমিকের দল,কাশ্মীর মণিপুরে হাজার হাজার মানুষ নিঁখোজ হয়ে যায়,মাটিতে লেগে থাকে রক্তের দাগ।
    এই স্বাধীন দেশ আমার নয় যেখানে সীমান্ত,কাঁটাতার আর যুদ্ধ যুদ্ধ খেলায় দেশপ্রেম জিইয়ে রাখতে হয়,যেখানে লুম্পেন রা পার্লামেন্টে বসে দেশ চালায় আর ফুটপাথে থাকা ন্যাংটো শিশু ডাস্টবিন হাতড়ে খাবার খোঁজে।
    এ স্বাধীনতা আমার নয়,যাদের তারা নাহয় পতাকা তুলে আনন্দ করুক।আমরা বরং অপেক্ষায় থাকি সেইদিনটার যেদিন সব মানুষ সত্যি স্বাধীন হবে।নিজের অধিকার বুঝে নিতে শিখবে।
    তদ্দিন কাঙ্খিত স্বাধীনতা’র লড়াই চলবে...
  • I | ১৫ আগস্ট ২০১৩ ১৯:৩২160071
  • আমি বাবু।
  • cm | ১৫ আগস্ট ২০১৩ ১৯:৩২160072
  • চোর পুলিশ খেললেই পারেন।
  • I | ১৫ আগস্ট ২০১৩ ১৯:৩০160068
  • হ্যাদে, তুমি এত সিনেমা দেখ, তুমি সিনেমা রিভিউ লেখ না কেন? কিম্বা ছ্যাঁপো?
  • a x | ১৫ আগস্ট ২০১৩ ১৯:৩০160069
  • এইটে পেলাম, কিন্তু এইটে খুঁজছিনা। আর এইটে মনে মনে নিয়ার ডেথ ভেবে নিয়ে করা, ঠিক পোষালো না।

    http://www.ncbi.nlm.nih.gov/pubmed/19573975
    AIM:

    To measure brain activity in near-death experiencers during a meditative state.

    METHODS:

    In two separate experiments, brain activity was measured with functional magnetic resonance imaging (fMRI) and electroencephalography (EEG) during a Meditation condition and a Control condition. In the Meditation condition, participants were asked to mentally visualize and emotionally connect with the "being of light" allegedly encountered during their "near-death experience". In the Control condition, participants were instructed to mentally visualize the light emitted by a lamp.

    RESULTS:

    In the fMRI experiment, significant loci of activation were found during the Meditation condition (compared to the Control condition) in the right brainstem, right lateral orbitofrontal cortex, right medial prefrontal cortex, right superior parietal lobule, left superior occipital gyrus, left anterior temporal pole, left inferior temporal gyrus, left anterior insula, left parahippocampal gyrus and left substantia nigra. In the EEG experiment, electrode sites showed greater theta power in the Meditation condition relative to the Control condition at FP1, F7, F3, T5, P3, O1, FP2, F4, F8, P4, Fz, Cz and Pz. In addition, higher alpha power was detected at FP1, F7, T3 and FP2, whereas higher gamma power was found at FP2, F7, T4 and T5.

    CONCLUSIONS:

    The results indicate that the meditative state was associated with marked hemodynamic and neuroelectric changes in brain regions known to be involved either in positive emotions, visual mental imagery, attention or spiritual experiences.
  • a x | ১৫ আগস্ট ২০১৩ ১৯:২৭160067
  • ধুস আজকাল আর কেউ হেথা সিনেমার রিভিউ লেখেনা। ভালো ভালো টই লেখেনা। চ্যাটাং চ্যাটাং কথা বলেনা। সেই এক গোল গোল গোল তক্ক চলতেই থাকে। পিটি রেগেমেগে একটু কাঁইমাই করলে তাও হত, তাও না, খালি একই কথা বলে চলেন! ভাল্লাগেনা!
  • a x | ১৫ আগস্ট ২০১৩ ১৯:২৩160066
  • আমার কেমন মনে হচ্ছে লাইফ সাপোর্ট উইথড্র করা হচ্ছে এমন পেশেন্টদের শেষ মুহূর্তের ব্রেইন অ্যাক্টিভিটি দেখা হয়েছে - খুঁজে দেখতে হবে।
  • I | ১৫ আগস্ট ২০১৩ ১৯:১৩160065
  • ইঁদুরের ক্ষেত্রে। মানুষের ওপর নাকি এমন স্টাডি হয় নি বলছে। পিসিমা?
  • aka | ১৫ আগস্ট ২০১৩ ১৮:৫৯160064
  • এই স্টাডি বলছে ব্রেন নাকি শুধু অ্যাক্টিভই না হাইপার অ্যাক্টিভ হয়ে ওঠে এমনকি হার্ট স্টপ করার পরে। এনার হাইপোথেসিস হচ্ছে ব্রেনের সেল্ফ রিকভারিং প্রসেসের পার্ট হচ্ছে এটা। মানে কার্ডিয়াক অ্যারেস্ট হচ্ছে সবথেকে বড় ব্লো, সেটা থেকে রিকভার করার জন্য ব্রেন হাইপার অ্যাক্টিভ হয়ে ওঠে - লাস্ট ট্রাই এবং এটা নাকি ৩০ সেকেন্ড অবধি চলে।
  • a x | ১৫ আগস্ট ২০১৩ ১৮:৫৪160063
  • এই অবস্থায় ব্রেইন ম্যাপিংও তো হয়েছে। কোন কোন এরিয়ায় অ্যাক্টিভিটি কী তার সাথে রিলেট করা যায় এই এক্সপেরিয়েন্সগুলো। আকার লিংক না পড়েই বললাম অবশ্য।
  • I | ১৫ আগস্ট ২০১৩ ১৮:৪৪160062
  • নিয়ার ডেথ এক্ষপিরিয়েন্স নিয়ে ডিসকভারিতেও একটা ভালো প্রোগ্রাম দেখেছিলাম। তবে তাতে অবশ্য ইঁদুরের ওপর এই পরীক্ষাটা দেখানো হয় নি। কেননা পরীক্ষাটা তখনো হয়ই নি।

    অধিকাংশ মানুষ নাকি দেখেন একটা লম্বা সুড়ঙ্গের মধ্য দিয়ে যাচ্ছেন, তারপর একটা অদ্ভুত আলোময় /সুরময় শুন্যতায় এসে পৌঁছলেন।

    তবে ইন্টারভিউটার শেষের কমেন্টগুলো ও বেশ মজাদার।
  • Kaju | ১৫ আগস্ট ২০১৩ ১৮:৩৬160061
  • ছ্যাঁপোদা, ওরম তো রোজ আমার হয়। সল্কিউশন হচ্ছে - কীবোর্ডটা হাত থেকে ধপাস থেকে মেজেতে ছুঁড়ে ফেলে দিই। অমনি ঘুম ভেঙে ধড়পহড় করে উঠে বসে বলে 'বাবারে করছি ঠিক...করছি...এত রাগ কেন?'
  • achintyarup | ১৫ আগস্ট ২০১৩ ১৮:৩৪160060
  • একবার যেতে ইচ্ছে করছে। তিনটে জার্নালিস্টও পটকে গেছে অবশ্য
  • সিনফট | ১৫ আগস্ট ২০১৩ ১৮:৩১160059
  • আমার কীবোর্ডটা আজ পুরো ঘেঁটে গেছে একটু বেশি পরিস্কার করার পর। কী চাপ ঃ(

    ctrl-c, ctrl-v, ctrl-x কাজ করছে না। অথচ ctrl-p, ctrl-a কাজ করছে। যে শর্টকাটগুলো বাঁদিকের ctrl বাটন টিপে হতো যেমন - ctrl-alt-del সেগুলো ডানদিকের ctrl-alt দিয়ে হচ্ছে। এমন কী করে হয় কোনো আইডিয়া?
  • h | ১৫ আগস্ট ২০১৩ ১৮:২৮160058
  • এল বার্দেই দের সমস্ত ক্রেডিবিলিটি ফিনিশড। বিবিসি বলছে, ইউ এস ১.২ বিলিয়ন এইড পায় আর্মি। আগের রেজিমেও পেতো। এবং সেই জন্যে মোর্সি কে ফেলে দেওয়াটা কে কু বলে নি, ইউ এস, তাহলে এইড আরো বন্ধ করতে হত।
  • achintyarup | ১৫ আগস্ট ২০১৩ ১৮:১০160056
  • মুসলিম ব্রাদারহুড কালকেই দাবি করছিল শুধু বুধবারেই, মানে গত কালকেই, ২২০০ লোককে খুন করা হয়েছে। সরকারি হিসেব ন্যাচরালি খুবই কম ছিল। আজকেও সেটা ৫০০র কাছে এসে দাঁড়িয়ে আছে
  • h | ১৫ আগস্ট ২০১৩ ১৭:৪৪160055
  • মিশরে র গণহত্যা টা কেউ ফলো করছে। আনবিলিভেবল।
  • cm | ১৫ আগস্ট ২০১৩ ১৭:১৭160053
  • দারুণ
  • cm | ১৫ আগস্ট ২০১৩ ১৭:১৫160052
  • না না কাপুরুষ মহাপুরুষ।
  • শ্রী সদা | ১৫ আগস্ট ২০১৩ ১৭:১৪160051
  • কোন সিনেমা স্যার ? হারবার্ট?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত