এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • | ১৫ আগস্ট ২০১৩ ২১:৪৪160110
  • ঐ সময়ের নায়কদের মধ্যে দেব আনন্দ দেখতে সবচে বুদ্ধিদীপ্ত - তারপর শশীকাপুরঃ)
  • Lama | ১৫ আগস্ট ২০১৩ ২১:৪২160109
  • স্বাধীনতা দিবস নিয়ে এখনকার আদিখ্যেতা দেখলে ঝাঁ* জ্বলে।

    কিন্তু মাতামহের কাছে শোনা গল্প, ক্ষুদিরামের মতো আবেগতাড়িত আত্মদান, বইপত্রে পড়া আর কারো কারো মুখে শোনা রোমহর্ষক কাহিনী, ঘর সংসার ছেড়ে নামমাত্র বেতনে সিয়াচেনে কঠোর পরিশ্রম করা নিম্নপদস্থ জওয়ানের টিভিতে দেখা মুখ- এগুলো মনে পড়লে এক ধরণের আবেগ জন্ম নেয়।

    অথবা যারা এদের কেউ নয়- রিকশাওয়ালা মধুদা, অথবা সেদিন রাস্তার ধারে তৃতীয় লিঙ্গের যে মানুষটি আন্তরিকভাবে বলেছিলেন 'দাদা, বৃষ্টিতে ভিজো না, আমার ছাতার তলায় এসো', বা পার্ক সার্কাসের নামহীন মাজারের যে বৃদ্ধ উপাসক বলেছিলেন 'ভগবান কা প্রসাদ লে লো বাবুজি।' - এরাও আমার দেশের মানুষ- অনেক আবেগপ্রবণ (বা বোকা) মানুষের অনেক রক্তঘাম ঝরিয়ে স্বাধীন করা আমার দেশের।

    কিন্তু টিভিতে রান্নার অনুষ্ঠনে তেরঙ্গা পোলাও আর ডিম দিয়ে অশোকচক্র দেখলে, বা আমাদের ন্যাতাদের সুভাষিতাবলী শুনলে, একটা অসহায় রাগ সেই ভালবাসাটাকে ছাপিয়ে ওঠে।
  • sinfaut | ১৫ আগস্ট ২০১৩ ২১:৩৮160108
  • আমার প্রাইমারি - 1.8
    সেকন্ডারি - 2.5

    সোসেন, এ কি খুব খারাপ ব্যাপার? বেশি ভালো না কম ভালো সেটাই বুঝতে পারছিনা।
  • Lama | ১৫ আগস্ট ২০১৩ ২১:২৯160107
  • দেব আনন্দের চুলের ছাঁট, গলার স্কার্ফ ইত্যাদি যাঁরা অনুসরণ করতেন তাঁদের মধ্যে আমার বাবা অন্যতম। একটা জম্পেশ সিল্কের স্কার্ফ আমি হাতিয়েছি। এখনো শীতকালে ব্যবহার করি মাফলারের মত।
  • aka | ১৫ আগস্ট ২০১৩ ২১:২৩160106
  • একটু লক্ষ্য করলে দেখবেন কালপুরুষের লেখায় জাতিসত্ত্বা ( এক্ষেত্রে ভারত) গঠনের পরে এসেছে উন্নয়নের প্রশ্ন যেমনটি অসীম কাকা ওনার লেখায় বলেছিলেন।

    কিন্তু গোর্খাল্যাণ্ডের জাতিসত্ত্বার প্রশ্নে কিন্তু উন্নয়নের কথা তোলা যাবে না।

    এরপরেই ঝাঁ করে একটা ইকোয়েশন লিখে দিয়েই কলে যাব।

    জাতিসত্ত্বার প্রশ্নে জাতিসত্ত্বা ও বিচ্ছিন্ন দেশ/রাজ্য তোলার আগে উন্নয়নের প্রশ্ন = ডান পন্থা = পাজামো

    জাতিসত্ত্বার প্রশ্নে দেশ/রাজ্য তোলার উন্নয়নের জন্য পরে স্বাধীনতাকে প্রশ্ন = বামপন্থা = ভালো

    কালপুরুষের এতে রেগে যাবার কিছু নেই কিন্তু, উনি এরকম মনে করেন বলছি না। উনি ওনার কথা খুব স্পষ্ট করে বলেছেন।
  • byaang | ১৫ আগস্ট ২০১৩ ২১:১৪160105
  • থ্যাংকু বাড়ি ফিরে খেলতে বসছি।
  • pi | ১৫ আগস্ট ২০১৩ ২১:০৬160103
  • নিনাদি, অমিতদাকে অনেকানেক শুভেচ্ছা।
  • byaang | ১৫ আগস্ট ২০১৩ ২১:০৫160102
  • নীনাদি, তোমাদের অনেক শুভেচ্ছা জানালাম।
  • | ১৫ আগস্ট ২০১৩ ২১:০৪160101


  • এই যে হুতো, এইটা শুনছি। অপছন্দেরগুলো স্কিপ করে যেওঃ)
  • byaang | ১৫ আগস্ট ২০১৩ ২১:০৩160099
  • অ সোসেন, আমাকে সাইকোপ্যাথের টেস্টগুলো দে না প্লিজ?
  • sinfaut | ১৫ আগস্ট ২০১৩ ২১:০২160098
  • এই সদা, কীবোর্ডটা কি খারাপ হলো নাকি? কপি পেস্ট কাজ করছে না এটা কী করে সম্ভব? অথচ, ctrl-a, ctrl-p কাজ করছে?
  • sosen | ১৫ আগস্ট ২০১৩ ২০:৫৭160097
  • আরে, "মানা জনাব নে পুকারা নেহি" -র কথা কেউ কও।
  • I | ১৫ আগস্ট ২০১৩ ২০:৫৫160096
  • না না, আবাজ নয়। পোশংসা হি পোশংসা। ঃ)
    তবে কিনা আমি ধুয়ো তোলার পর সকলে কেমন সাবধান হয়ে গেল। সাইকোপ্যাথি নিয়ে হোসেনের প্রস্তাবিত সাম্রাজ্যবাদী ষড়যন্ত্রে একটি নাদানও অংশ নিল না, আমি বিনে। সেদিকে থেকে আমারে সাইকোপ্যাথ ক্ষুদিরাম বলা যেতে পারে।
  • sosen | ১৫ আগস্ট ২০১৩ ২০:৫৪160095
  • ইন্দোদা, কাল থেকে বিভিন্ন টেস্ট আমারে সাইকোপ্যাথ কইছে। ভারী মুশকিল।
  • pi | ১৫ আগস্ট ২০১৩ ২০:৪৭160094
  • আওয়ারা নয়, ইয়ে দিল না হোতে বেচারা ঃ)
    হ্যাঁ, সেও দেবানন্দ। কিন্তু রঙীন।
    সাদা কালোর দেবানন্দের অন্য জাদু। আঁখো হি আঁখো মে আমার অলটাইম ফেবারিট। ঃ)
  • Ishan | ১৫ আগস্ট ২০১৩ ২০:৪৪160093
  • ইন্দো আবাজ দিল না প্রশংসা করল? না কি মু দিল? পরিষ্কার করে বলে দিলে তব্বে রিঅ্যাকশন দেব। :)
  • anirban basu | ১৫ আগস্ট ২০১৩ ২০:৪৩160092
  • lcm দা, আমি আপনার ক্যাম্পাসেই। একদিন কফি খাওয়া /আড্ডা মারা যাক।
  • rabaahuta | ১৫ আগস্ট ২০১৩ ২০:৪১160091
  • আচ্ছাঃ)
    আরেকটা গান খুব দিত, আচ্ছা জি ম্যায় হারি চলো মান যাও না- তারপর প্যাঁও করে একটা বাজনা বাজতো। ইয়ে দিল না হোতা আওয়ারা যেন কার লিপে? আমাদের ছোটবেলাতেও দেবানন্দ বিশাল জনপ্রিয় ছিল - অনেকেই দেবানন্দ স্টাইলের প্যান্ট সেলাই করাতো বা চুলের কায়দা করতো।
    তখন বোধয় হিরোদের অনুকরন করা সহজ ছিল। ঘাড় পর্যন্ত চুল করে অমিতাভ, জুলপি ছেঁটে মিঠুন, সাদা প্যান্ট পরে জিতেন্দ্র, লম্বা মাফলার দিয়ে কে যেন একটা। এখন এইসব কদমচাঁট চুলের সিক্স প্যাক হিরো এসে সব মাটি করেছে। অবশ্য সঞ্জীব কুমার সাজা সে যুগেও সহজ ছিল না।
  • pi | ১৫ আগস্ট ২০১৩ ২০:৩১160090
  • হুতো, হ্যাঁ, দিল কা ভওঁয়র।
  • I | ১৫ আগস্ট ২০১৩ ২০:২৬160089
  • মনে হয় প্যানপ্টিকন তার এজেন্টদের গুরুর মধ্যে ঢুকায়ে দেছে। তারা সব কায়দাকানুন করে পেঁচিয়ে পেঁচিয়ে পেটের কথা টেনে বের করে আনছে। এইবার সবশেষে জেনেটিক অ্যানালিসিস অবধি পৌঁছতে পারলেই শান্তি।

    লক্ষণীয় ঈশানমামু কিন্তু প্যান অপ্টিকনের এই স্কোর স্কোর খেলায় কক্ষনো অংশগ্রহণ করে নাই। সে ছলনাময়ীর বিচিত্র ছলনাজালকে পোস্কার চিনতে পেরে গ্যাছে। মাতাহারিও নাকি তার কিস্যু কত্তে পারে নি। সে অবশ্য অনেক কাল আগের কথা। তার পরে তার দাড়ি গজিয়েছে। কিন্তু প্রতিরোধ কিছু কমে নাই।
    ইদিকে আমরা আবাল-ছাবাল লোক। ভসভস করে সব কথা কয়ে দিই। আ ক বা !
  • rabaahuta | ১৫ আগস্ট ২০১৩ ২০:২১160088
  • আঁখো হি আঁখো মেতো বিয়াপোক গান। দেবানন্দ আর নূতন সিঁড়ি দিয়ে নামতে নামতে গান গাইছে এটা যেন কি? দিল কা ভঁয়র করে পুকার? ডিডি ওয়ানে দুপুরবেলা চিত্রহার টাইপের কি একটা গানের প্রোগ্রাম হত, তাতে এই গানটা মাঝে মাঝে দিত। আজ তাহলে এই গান গুলো শুনতে হবে। দুদিন ধরে চন্দ্রবিন্দু নয়, ঐ দ্রুম দ্রুম লতায় লতায় আর হরেক রকম জয়জয়ন্তী শুনে বুঝভুম্বুল অবস্থা।

    এদিকে স্বাধীনতা দিবস নিয়ে এইসব নেগেটিভ অনুভূতিতে কিরকম একটা লাগে। মানে আমারও তাই, উল্লাস কিছু হয়না, বিরক্তিই আসে। কিন্তু আমার মাতামহের কথা ভাবি। ইংরেজশাসন ও স্বাধীনতাবিষয়ক নানান ঘটনাক্রমে যথেষ্ট দুর্ভোগ পোয়াতে হয়েছে, তাঁদের প্রজন্মে যাঁরা প্রত্যক্ষ ভাবে জড়িত ছিলেন, তাঁদের কাছে কমন ব্যাপার, শাকের আঁটিটি ছিল সত্তরে আসাম থেকে প্রাণ হাতে করে আক্ষরিক ভাবে দৌড়ে পালানো। কিন্তু তাঁর তো শেষ দিনেও আবেগ ছিল এইসব নিয়ে। কি জানি। আমি অবশ্য ইদানীং নির্মোহ ব, খাচ্ছে খাক।

    বিষ্ণুপ্রিয়া মণিপুরী- না বলতে তো পারিই না, বুঝতেও পারি না। তবে শুনেছি তো বটে, মা বাবার ঘনিষ্ঠ বন্ধু বান্ধব আছেন।

    আর আজ নিনাদি অমিতদার শুভ বিবাহ বার্ষিকী- শুভেচ্ছা জানিয়ে গেলাম ঃ)
  • I | ১৫ আগস্ট ২০১৩ ২০:১৯160087
  • প্রাইমারি ২ আর সেকেণ্ডারি ৩.৩। এতে কি ভবিষ্যৎ যথেষ্ট ঝরঝরে হবে গা?
  • I | ১৫ আগস্ট ২০১৩ ২০:১০160085
  • হ্যাগো লামা-হুতো, শুনিছ? তোমরা কি বিষ্ণুপ্রিয়া মণিপুরী শুনেছ? বলতে পারো?
    আমি এখন নেটে মণিপুর নিয়ে পড়ছি। কালপুরুষের লেখা পড়ার ফল।
  • | ১৫ আগস্ট ২০১৩ ২০:০৭160084
  • আমার ভবিষ্যৎ বলে কিছু নেই- কিন্তু তাই বলে লঝ্ঝঝরে!!!

    খুব দুঃখ পেলাম। তাই আশা কে ছেড়ে বেস্ট অফ দেবানন্দ চালিয়ে দিলাম- এখন আঁখো হি আঁখো মে হচ্ছে.. এইটাও শুনতে পারো।
    চোর পুলিশে র সঙ্গে ভালো মিলবে;)
  • sosen | ১৫ আগস্ট ২০১৩ ২০:০২160083
  • উফ এই স্বাধীনতা স্বাধীনতা ভিজে ভিজে সেন্টি শুনে শুনে ওয়েদার অব্দি স্যাঁতসেতিয়ে গ্যালো।
    চরতে বেরুই।
  • I | ১৫ আগস্ট ২০১৩ ২০:০১160082
  • পিসি, যেয়ো না। এট্টু আড্ডা মেরে যাও। আজ বরং আপিস কামাই করো। স্বাধীনতা দিবস।
  • a x | ১৫ আগস্ট ২০১৩ ১৯:৫৯160081
  • এখনও এসব গান শোনো মিঠু? তোমার দেখি একেবারেই লঝঝ্ঝরে ভবিষ্যৎ।

    যাই এবার অপিসে চোর পুলিশ খেলতে যাই।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত