এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Az | ১৫ আগস্ট ২০১৩ ২৩:৩১160170
  • আরে টিম, চোখে দেখার টেস্ট বলে হাসছো? আমাগো পাড়ায় প্রায়ই দেখি একটা চৌকো বাক্সে ইরিমিরিকিড়ি নানা অক্ষর সংখ্যা এইসব দেখিয়ে বলে, "কী দেখছেন, টাইপ করুন। আপনি মানুষ না মাইক্রোবট্‌ সেটা কেবল এই চোখে দেখা টেস্টেই বোঝা যাবে।"
    কী অবস্থা!
  • kk | ১৫ আগস্ট ২০১৩ ২৩:৩০160169
  • টিম, আহা শুনলি না গিন্নির মেজাজ ভালো থাকলে তবেই মুড়ি চিবোনো যাবে। তা এতসব ব্যথার কথা শুনলে গিন্নির মেজাজ কি ভালো থাকবে বাছা?

    এজি, শর্করা আমি ছুঁয়েও দেখিনে।
  • siki | ১৫ আগস্ট ২০১৩ ২৩:২৯160168
  • টেস্ট -- হেঁইয়ো।
  • Az | ১৫ আগস্ট ২০১৩ ২৩:২৭160167
  • কেকে, তাইলে চিঁড়ে ভিজিয়ে দধিশর্করা সহযোগে খাও। ঃ-)
  • Tim | ১৫ আগস্ট ২০১৩ ২৩:২৬160166
  • পা, গোড়ালি ইত্যাদি দিয়ে মুড়ি চিবোবে?
  • Tim | ১৫ আগস্ট ২০১৩ ২৩:২৫160165
  • বিশ্ব আর কই? লেখারই বা কি আছে। ছবিছাবা আছে কিছু। ঝেড়েবেছে তুলে দেবখ'ন।
  • kk | ১৫ আগস্ট ২০১৩ ২৩:২৪160161
  • এখন আর মুড়ি চিবোতে পারিনা ! এখন আমার পায়ের তলা, গোড়ালী, হাঁটু, পিঠ সব বেজায় টনটন করছে।
  • Az | ১৫ আগস্ট ২০১৩ ২৩:২৪160162
  • আরে টিম, তোমাদের বিশ্বভ্রমণ কেমন হলো? লেখো লেখো সর্ষে খুলে লেখো।
  • siki | ১৫ আগস্ট ২০১৩ ২৩:২৪160163
  • আমি এই পরীক্ষাটা স্কিপ করলাম।
  • Tim | ১৫ আগস্ট ২০১৩ ২৩:২৪160164
  • চোখে দেখারটা মনে করে ফেল করে নাও। বাকিগুলো মকুব।
  • Az | ১৫ আগস্ট ২০১৩ ২৩:২২160160
  • কানে শোনা, চোখে দেখা, গান শোনা, নাচ দেখা, সাইকো, সমাজতন্ত্র -কোনো পরীক্ষাই যে আমি দিলাম না? কী হবে এখন?
  • a x | ১৫ আগস্ট ২০১৩ ২৩:২১160157
  • এবাবা কালা সাইকোপ্যাথ! এ বাবা এ বাবা দুয়ো !
  • I | ১৫ আগস্ট ২০১৩ ২৩:২১160158
  • আর অত থিন অ্যারারুট খেতে হয় না। বাড়ি ফিরে চাট্টি বাসি মুড়ি চিবো গে যা। তাও যদি গিন্নীর মেজাজ ভালো থাকে।
  • Tim | ১৫ আগস্ট ২০১৩ ২৩:২১160159
  • অচিন্ত্যদা কে ক দিলাম। তবে সাইকোপ্যাথের ক কি কাজে লাগবে? ভগাই জানে।
  • Tim | ১৫ আগস্ট ২০১৩ ২৩:২০160155
  • অ নিশি, একটা টেক জুড়ে দিলে ভালো শোনাতো না?
  • Az | ১৫ আগস্ট ২০১৩ ২৩:২০160156
  • এ হে গিরীশ মহাপাত্র মনে পড়ে গেল। ঃ-)
  • I | ১৫ আগস্ট ২০১৩ ২৩:১৯160152
  • বলবো? বলবো? বিশ্বাস কর্বেন?
    কানে শোনার পরীক্ষায় আমি একটি বাদে আর কোনো আবাজ শুনতে পাই নাই।
    বিপদ কি আর একদিকে?
  • achintyarup | ১৫ আগস্ট ২০১৩ ২৩:১৯160153
  • কিন্তু যাই বল, চাঁদ চাঁদনি চক্রধরের ধাঁধাটা মোটেই ভাল ছিল না। তার চেয়ে চিন্তামণি নেই রে বনে মাচ বেটার
  • Az | ১৫ আগস্ট ২০১৩ ২৩:১৯160154
  • যগুদা মোচাচ্চপ দিয়েছিল। আলুচ্চপ তখনো ভারতে আসেনি, তখন শুধুই চতুর্দিকে মোচা আর কচু আর ডুমুর আর লাউকুমড়ো। ঃ-) অনেক পরে হার্মাদেরা আলু এনে চাষ করেছিল ভারতে।
  • kk | ১৫ আগস্ট ২০১৩ ২৩:১৮160150
  • শুধু মাথায় টাক আর বগলে ছেঁড়া ছাতা? সঙ্গে ছোট কাপড়ের থলিতে চৌকো টিপিনবাক্স আর পায়ে ক্যাম্বিসের জুতো নেই? আপিস থেকে ফেরার সময় মার্গো সাবান আর থিন অ্যারারুট বিস্কুট কেনা নেই?
  • I | ১৫ আগস্ট ২০১৩ ২৩:১৮160151
  • আমি একে বাম অ্যানার্কিস্ট তাপ্পরে সেকেন্ডারি সাইকোপ্যাথ। শুধু বিপদের দিনে ঐ কসমোপলিটান সোস্যাল ডেমোক্র্যাট যা এট্টু ভস্সা দেবে।
    যেন পথের দাবীর সব্যসাচীর গন্ধ তেল ও গাঁজার কল্কে।
  • a x | ১৫ আগস্ট ২০১৩ ২৩:১৬160149
  • কানে শোনা পরীক্ষাটা দিয়ে আমি হেবি আনন্দ পেয়েছি! রোজ রোজ তো বয়স ৩০ জাম্প করে ২৪ বানিয়ে ফেলা যায়না!
  • I | ১৫ আগস্ট ২০১৩ ২৩:১৫160147
  • খিষ্টো মোটের ওপর নিরীহ লোক। মাথায় টাক। বগলে ছেঁড়া ছাতা নিয়ে আপিস যায়। হাল্কা ভুঁড়ি আছে। পরশপাথর টাথর পেলে স্কোর চচ্চরিয়ে চার পাঁচের দিকে ঠেলে উঠবে।
  • Tim | ১৫ আগস্ট ২০১৩ ২৩:১৫160148
  • যাক আমি ইন্দোদার থেকে কম ক্রিমিনাল এটা বজায় রাখলেই জেলের বাইরে থাকা নিশ্চিত হবে।
  • Tim | ১৫ আগস্ট ২০১৩ ২৩:১৩160146
  • আমি পেয়েছি 2.3 আর 2.8। ভেরি ভেরি মেনি নই, দেখলাম।
  • I | ১৫ আগস্ট ২০১৩ ২৩:১২160145
  • না হে কিকি। আমি মোটেই সাধারণ নই। তিন- ফিন পেয়ে বসে আছি।Secondary psychopathy is the antisocial aspects of psychopathy; rule breaking and a lack of effort towards socially rewarded behavior.
    একদম ভালো কথা নয়।
  • kk | ১৫ আগস্ট ২০১৩ ২৩:১১160144
  • আজ কি শুধু নানা রকম পরীক্ষা দিতে হবে?

    আমার প্রাইমারী সাইকোপ্যাথি ১.১, সেকেন্ডারী ২। তাহলে কি আমি ভালো লোক? না খারাপ?

    কানে শোনার পরীক্ষায় হেডফোন ছাড়া যা শুনলাম তাতে তো দেখি আমার কানের বয়স পঞ্চাশের নীচে কিন্তু চল্লিশের ওপরে। :((

    আই কিউ এর পরীক্ষা আর দিতে পারিনা।
  • I | ১৫ আগস্ট ২০১৩ ২৩:০৬160143
  • আমি য্দি বেশী বেশী করে বাড়িয়ে বাড়িয়ে লিখি আর পাঁচের বাঁধন ছিঁড়ে দৃপ্তপদে ছয়-সাতের দিকে এগিয়ে যাই, তালেও কি আমারে জেলখানায় রাখবে না?
  • a x | ১৫ আগস্ট ২০১৩ ২৩:০১160142
  • বলেই তো দিচ্ছে মানে কী, আর একটা গ্রাফ ও তো আছে ডিস্ট্রিবিউশনের।

    Primary psychopathy is the affective aspects of psychopathy; a lack of empathy for other people and tolerance for antisocial orientations.

    Secondary psychopathy is the antisocial aspects of psychopathy; rule breaking and a lack of effort towards socially rewarded behavior.

    বেশি হলে সাইকোপ্যাথের দিকে বেশি, কম হলে কম।
  • I | ১৫ আগস্ট ২০১৩ ২২:৫৯160141
  • আহা, আই কিউ পেলে যগুদা অমৃতি দেবে বলেছেলো। বিশ্বাস না হয় ডিডিরে জিগাও। কিম্বা তনু তো খানিক পরেই আসবে, তারেও জিগাতে পারো।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত