এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • h | ১৮ জুন ২০১২ ১৬:২৫16020
  • স্নেহের শ্রীমান ভুতোরাম, ভ্রাতুষ্পুত্রপ্রতিমেষু,
    শত্তুরের মুখগহ্বরে ভষ্ম প্রদান পূর্বক বিবাহ করিতে উদ্যত হইয়াছো জানিয়া চিত্ত যারপরনাই প্রফুল্ল হইল, তবে গুরুজন তথা বন্ধুদের মুখে কেবল পাঁশ ঢালিও না, সামাজিক দায়িত্ত্ব সম্পন্নার্থে নিমন্ত্রন রক্ষা বা কলাটা মুলোটা র ব্যাপারে বা গৃহীণির উৎকোচ বা আব্দারাদি সত্ত্বেও বৈদ্য গণ এখনো কিছু বলেন নাই, এই বেলা নিমন্ত্রণ করিও, প্রমিষাঁইতেছি, আশাহত হইবা না। মনে রাখিও এক গভীর একাকী রাত্রে সিংজী স্য হোটেলের অতি বিলম্ব সত্ত্বেও তোমারে আমি কিঞ্চিত হুইশ্কি সহযোগে সেই অপূর্ব নিমকরহিত তড়কা ও গন্ডারস্য চর্মাবরণের ন্যায় হাতচাপাটি খাওয়াইয়া ছিলাম, এমনকি নিজ হাতে রামসিং রূপ ধারণ পূর্বক ইংরেজিতে ডেরাইভারি করিয়া প্রায় দুই কোরোশ পথ অতিক্রমে সহায়তা করিয়াছিলাম। মূলায়মী স্খলনেচ্ছা হইতে নিজেকে রক্ষা করিয়ো, অকৃতজ্ঞ হইয়ো না। হায় কত নীচে নামিবো, আর কদিন ই বাঁচিবো, এ বয়সে ক্ষুন্নিবৃত্তিহেতু আর কতই বা রম্যরচনা করিবো।
    ইতি আশীর্বাদক
    শ্রী হনুকুমার
  • kd | ১৮ জুন ২০১২ ১৫:৫৬16018
  • মনে হয় রঙ্গনকে আউট অফ কনটেস্ক্ট কোট করা হয়েছে।

    লক্ষ = ১০০,০০০ আর লক্ষ্য = aim
    মানে আমি যদ্দুর জানি আর কি।
  • kumu | ১৮ জুন ২০১২ ১৫:৪৯16017
  • হ্যাঁ,হ্যাঁ,আমিও তো তাই বলছিলুম,কেডিদার সাথে একমত।
  • kd | ১৮ জুন ২০১২ ১৫:৪৬16016
  • সেকি কিকি, পৈতে দেবেনা মানে? কি অলক্ষুনে কতা! বাঁড়ুজ্জে বাড়ির বৌ না তুমি? দেবে দেবে, দিতেই হবে।

    তবে হ্যাঁ, ধম্মো-টম্মো ব্যাপার-স্যাপারগুলো বাদ দিতেই পারো। এমনিতেও ক'জনই বা পৈতে পরে! তবে ছেলেকে ন্যাড়া করতেই হবে - ন্যাড়া মাথায় চাঁটি মারার মজা মিস করতে চাই না।
  • kiki | ১৮ জুন ২০১২ ১৪:৪০16015
  • ভুতুরে, তোট্টা কবে? আমার তো বাড়ী থেকে বেরোলেই তোর বাড়ী। দেখিস! লুরুতে করিসনে। বিয়ে অনুষ্ঠান বাড়ীতেই কত্তে হয়।

    তবে কিনা আমি তো ছেলের পৈতে দেবো না। বে তেও কি সে হতচ্ছাড়া বাঙালী রান্না অ্যালাও করবে? সে তো পিৎজা, বার্গার, আইসক্রীম আর গুচ্ছ চকোলেট এর ব্যবস্থা করবে মনে হয়। তবে কিনা আমারো সেই ছোটবেলা থেকেই খুব মাঝে মধ্যে ছাড়া মাখামাখি খাবার থেকে ঐ স্যান্ডুইচ জাতীয়, মানে হাতে লেগে থাকে না এমন খাবার ই ভালো মনে হয়।

    আর বুঝিবা কোয়ার্ক ই বললেন ক্ষি যেন বেঙীকে। ইসে, শুধাচ্ছিলাম কি বেঙীকে কি কনগ্রা দেবার আছে? তা কনগ্রা দিতে তো আর কেপ্পনি কত্তে নেই। দিয়েই গেলুম চাট্টি।:P
  • Bhuto | ১৮ জুন ২০১২ ১৪:৩৬16013
  • দোর দোর এটাই ভালো।
  • Bhuto | ১৮ জুন ২০১২ ১৪:৩৬16014
  • eTaa dekhi ekaTu
  • Bhuto | ১৮ জুন ২০১২ ১৪:২৩16012
  • আহ, বিয়ে ঠিক হবার আবার কিসের নেমন্তন্ন! বিয়ের খাওয়ানোতে নিমন্ত্রন পাবি।

    ছ্যাঃ কি হয়ে গেল একটা।
  • Bhuto | ১৮ জুন ২০১২ ১৪:২২16011
  • aah, biye Thik habaar abar kiser nemantanna! biyer khaoyanote nimantran paabi।
  • Blank | ১৮ জুন ২০১২ ১৪:১৬16010
  • এই ব্যপারটা কবে ঠিক হলো? আমি কেন নেমুন্তন্নো পাই নি?
  • Bhuto | ১৮ জুন ২০১২ ১৪:১০16009
  • যাক... তিমির বিয়েটা ঠিক হয়ে গেল। শুভেচ্ছা তিমি ঃ)
  • Toba Tek Singh | ১৮ জুন ২০১২ ১৩:৫৯16007
  • গোপাল প্রধান, সুনীল প্রধান আর এই পাসাং শেরপা - তিনজনের সাথে কথা বলে মনে হয় না কোনো ঝামেলা হবে। জাস্ট শহুরে পাপী মন বলে ওইসব মনে হচ্ছে।
  • কাজু | ১৮ জুন ২০১২ ১৩:৫৯16008
  • আচ্ছা।

    যাবার সময় হলদোয়ানি নেমে গাড়ি ধরাটা ভালো না কাঠগোদাম? একজন বলল, কাঠগোদাম থেকে গাড়িটাড়ি পাওয়া যায় না।

    ফেরার সময় রানীক্ষেত এক্সপ্রেস ভোরবেলা ওল্ড দিল্লি নামায়। তারপর সারাদিন কাটিয়ে বিকেল ৫:০০ টায় রাজধানী। এটা একটু বাজে যদিও। তবু ওটার মত ঘাড়ে ঘাড়ে নয়। কারণ সকালে আর কোনো ট্রেন দেখছি না নিউ দিল্লি থেকে, যাতে তাড়াতাড়ি হয়। সব সেই ২৪/২৫ ঘন্টা বা আরো বেশি।
  • Toba Tek Singh | ১৮ জুন ২০১২ ১৩:৫৮16006
  • গোপাল প্রধানের বাড়িতে জায়গা নেই। পালজোর হোম স্টে-তে পেয়েছি - পাসাং শেরপা। ভ্রমণে দিয়েছে এবার। তাছাড়া সুনীল প্রধানও ওর নাম্বার দিয়েছিলো। ভ্রমণ অনুযায়ী একই রেট।
  • kumu | ১৮ জুন ২০১২ ১৩:৪২16005
  • @কাজু,আমরা গাড়ীতে গেছিলাম,তবে দিল্লী থেকে রানীক্ষেত এক্সপ্রেস ধরে হলদোয়ানি রুটেই অনেককে যেতে দেখেচি।
    দ্বিতীয় প্রশ্নের উত্তর দেয়া মুশকিল,বেছে বেছে ঐ দিনই ট্রেন লেট করে যদি?বয়স্ক/বাচ্চাদের জন্য একটু হেকটিকও হয়ে যাবে।
  • Blank | ১৮ জুন ২০১২ ১৩:১৫16004
  • গোপাল প্রধনের বাড়ির রেট ৫০০/৬০০ মতন হয়
  • kumu | ১৮ জুন ২০১২ ১৩:১৩16003
  • কেসির ছেলের পৈতে কোথায় হবে?কলকাতায়?
    আমি খেতেটেতে ভালবাসি না অত,কিন্তু আমি অনুষ্ঠান প্রথম থেকে দেখতে চাই।খুব আশ্চর্য ব্যাপার,আমি কত যে পৈতের নেমন্তন্ন খেয়েছি তার ঠিক নেই, কিন্তু সকালের অনুষ্ঠান কোনবারই দেখা হয় নি।বিশেষতঃ মার পথ আটকানো আর ভিক্ষা দেয়াটা দেখতে চাই।
  • Blank | ১৮ জুন ২০১২ ১২:৫০16002
  • অমি গোপাল প্রধনের বাড়ির রেট জেনে দিচ্ছি। তুমি রেট নিয়ে অগে কথা বলে নিও একবার।
  • Toba Tek Singh | ১৮ জুন ২০১২ ১২:৪৩16001
  • ব্ল্যাঙ্কি - জুলুকে থাকার রেট নিয়ে কোনো কথা বলেনি, বল্ল ওখানে গিয়ে পেমেন্ট করতে। তাপ্পর গিয়ে জায়গা পাবো না বা আলবাল রেট বলবে - এরকম হবে না তো?
  • Blank | ১৮ জুন ২০১২ ১২:৩৯16000
  • নৈনিতাল, রানীক্ষেত ভীড় ভর্তি বোরিং জায়গা
  • Toba Tek Singh | ১৮ জুন ২০১২ ১২:৩১15999
  • ইন্ডিয়ামাইক-এ রিসার্চ করো।
  • কাজু | ১৮ জুন ২০১২ ১২:২৪15998
  • হুম, নৈনিতাল কিছু নেই, জানি। কৌশানি চকৌরি মুন্সিয়ারি প্ল্যান আছে।

    আমার প্রশ্ন হচ্ছে, দিল্লী থেকে রানীক্ষেত এক্সপ্রেস ধরে হলদোয়ানি পৌঁছে ওখান থেকে কৌশানী যাওয়া ভালো? একজন আমাকে বলল, নৈনিতাল এক্সপ্রেস ধরে আইশবাগ লক্ষ্ণৌ থেকে লালকুয়াঁ গিয়ে ওখান থেকে হলদোয়ানি। কোনটা বেটার? জদি পসিবল হয়, আমি দিল্লি দিয়ে টা প্রেফার করছি।

    আর উত্তর সম্পর্কক্রান্তি এক্সপ্রেসটা কেমন চলে? গত কদিন দেখছি ১০-২০ মিনিটের বেশী লেট হচ্ছে না। ৩-২০ দুপুরে নেমে বিকেল ৫-০০ টায় রাজধানী ধরা কি খুব চাপের হবে ফেরার সময়?
  • ডিডি | ১৮ জুন ২০১২ ১২:২০15997
  • মাটীর খুড়িতে জনি ওয়াকার ব্লু লেবেল। আর পাশে মাটীর ছোটো সরায় বেলুগা কেভিয়ার আর কান তোলা মাটীর থালায় নরোয়ইজিয়ান স্যামোন পোড়া।

    এর পরে শুধু চাই মাটীর বিছানায় মাটীর বালিশে মাথা রেখে এক ঘুম। তোফা।
  • Toba Tek Singh | ১৮ জুন ২০১২ ১২:১৮15995
  • অতি বোরিং জায়গা - নৈনিতাল।
  • kumu | ১৮ জুন ২০১২ ১২:১৮15996
  • কাজু,হ্যাঁ।
  • কাজু | ১৮ জুন ২০১২ ১২:১৬15993
  • কুমুদি নৈনিতাল গেছেন কখনো?
  • lcm | ১৮ জুন ২০১২ ১২:১৬15994
  • টেস্ট - Mac OS X Lion 10.7.2
  • kumu | ১৮ জুন ২০১২ ১২:১৪15992
  • পাই আছো?নীনা কি দইএর রেসিপি দিয়েছিল?
  • kumu | ১৮ জুন ২০১২ ১২:১২15991
  • উইকেন্ডেও বিশাল ভাটসমুদ্র,তার ওপর এক পাতা থেকে অন্য পাতায় যেতে ১ মিনিট,৩২ সে লাগছে,সুতরাং পরে দেখব।
    একটু চোখ বুলিয়ে যা বুঝলুম-তিমির বিয়ে,তবে কবে কখন কোথায় সেটা বুঝলাম না।
    আর ব্যাঙ কোন একটা রান্নার ব্যাপার থেকে আমায় বাদ দিয়েছে,সেজন্য এত এত এত থাংকু।
    পাই মেল চেকিও।
    ব্রতীন কোথায় গেল?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত