এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • kk | ১৬ আগস্ট ২০১৩ ০০:২৭160199
  • শ্রাবণী আর রূপঙ্করদাকে জন্মদিনে মস্ত বড় আপেল-ক্রীমচীজ কেক দিলাম।

    ইন্দোদা, ঘ্যানঘ্যান কাটানোর জন্য খেতে বলেছিলাম মনে হয়।
  • I | ১৬ আগস্ট ২০১৩ ০০:২৭160200
  • খিষ্টো আমারে বেশ ভালা পায়। কুমুদির মত হতচ্ছেদ্দা করেনা। হলেমই বা কালা অ্যানার্কিস্ট সাইকোপ্যাথ। তাই বলে গাঁদালপাতা!!!

    অবিশ্যি যার পিসিমাই দুয়ো দেয় তার আর সোমসারে কে বা আছে!
  • I | ১৬ আগস্ট ২০১৩ ০০:২৪160198
  • মগনলালের শালার বড়ি মনে হয় সর্বরোগহর। এর আগেও অন্য কী কারণে খেতে বলেছিলি।
  • I | ১৬ আগস্ট ২০১৩ ০০:২৩160197
  • শ্রাবণী ও রূপংকরদাকে শুভ জন্মদিন!
  • siki | ১৬ আগস্ট ২০১৩ ০০:২০160196
  • সব্বাই গেরাম্ভারী আলোচনায় মত্ত, এদিকে আমাদের প্রতিচ্ছায়াখ্যাত শ্রাবণীর যে আজ জন্মদিন, সেটা কেউ খ্যাল করেন্নাই।

    শ্রাবণী, হ্যাবাড্ডি।

    রূপঙ্করদারও আজ জন্মদিন, তবে রূপঙ্করদা তো ভাটে আসেন না।
  • kk | ১৬ আগস্ট ২০১৩ ০০:১৮160195
  • হ্যাঁ এজি, বাড়িতেই সব করা যায়। আমার মা বাবাকে আমি করাই, জলের বোতল দিয়ে। তাতে দুজনেরই অনেক কিছু উপকার হচ্ছে।

    ইন্দোদা, সাইকোপ্যাথি কমানোর জন্য? মগনলালের শালার বড়ি খেলেই হবে বোধহয়।
  • Az | ১৬ আগস্ট ২০১৩ ০০:১৪160193
  • থ্যাংকু কেকে। আসলে বাড়ীতে মা কাকীমাদের পক্ষে জিমে বা ওরকম কোথাও গিয়ে ওয়েট ট্রেনিং করা সম্ভব না, তাই ভাবছিলাম ওদের জন্য বিকল্প কী বলা যায়। তাহলে বাড়ীতেই ভারী ভারী বই ইত্যাদি দিয়ে করতে পারবে। এটা খুব কাজের ইনফো। ওদের বলে দিতে হবে।
  • kumu | ১৬ আগস্ট ২০১৩ ০০:১৪160194
  • গাঁদালপাতার ঝোল।
  • I | ১৬ আগস্ট ২০১৩ ০০:১২160192
  • সাইকোপ্যাথি কমানোর জন্য কবি কিরম ডায়েট প্রেসক্রাইব করেছেন? হা ঁ রে খিষ্টো?
  • kk | ১৬ আগস্ট ২০১৩ ০০:১০160191
  • না, দৌড়োলে অস্টিওপোরোসিসে কিছু কাজ হবেনা। ওয়েট ট্রেনিং করার জন্য জিমে ভর্তি হতেই হবে এমন কিন্তু না। বাড়িতে জলের বোতল, কি মোটা বই এইসব দিয়েও করা যায়। খাওয়াদাওয়া তো ইম্পর্ট্যান্ট বটেই। দুধ, দই, পালং, ছোট মাছ, ভিন্ডি, রাজমা এগুলো খাওয়া দরকার।
  • Az | ১৬ আগস্ট ২০১৩ ০০:০০160190
  • কেকে, ওয়েট ট্রেনিং এর যারা সুবিধা পায় না, তারা রোজ ধরো আধা মাইলটাক যদি দৌড়ায়, কাজ হয়? আর কী কী খেতে হয়? ডিম, কুচোমাছ, পালংশাক-এইসব?
  • a x | ১৫ আগস্ট ২০১৩ ২৩:৫৬160189
  • আমিও খুবই নিরামিশ তাই বলতে লজ্জা লাইগছে।
  • Tim | ১৫ আগস্ট ২০১৩ ২৩:৫৩160188
  • এঃ ছ্যাফোঁ একেবারেই নিরিমিশ।
  • kk | ১৫ আগস্ট ২০১৩ ২৩:৫২160187
  • কুমুদি, ওঃ :-(

    এজি, ওয়েট ট্রেনিং করলে অস্টিওপোরোসিস ঠেকিয়ে রাখা যায়। বোন ডেন্সিটিও বাড়ে।
  • sinfaut | ১৫ আগস্ট ২০১৩ ২৩:৫১160185
  • আর্রে এই সাইকোপাথ টেস্ট এর মানে টা তো বোঝাও -
    প্রা - 1.8
    সে - 2.5
  • Tim | ১৫ আগস্ট ২০১৩ ২৩:৫১160186
  • ইসে আমি এখন অনেক পরীক্ষা বানাচ্ছি। যার যার লাগবে বোলো পাটইয়ে দেব।
  • Tim | ১৫ আগস্ট ২০১৩ ২৩:৫০160184
  • এ এক্স, আর এ জি এ সে ছে। এ ওয়াই নেই?
  • a x | ১৫ আগস্ট ২০১৩ ২৩:৪৯160183
  • ওটা ১৫ না। একটা স্টপ পয়েন্টের দাঁড়ি, তারপর ৫।
  • Lama | ১৫ আগস্ট ২০১৩ ২৩:৪৫160180
  • @ হুতোঃ

    ঠোঙ্গাবাবা-

    পেটের পীড়ায় ইপিকাক
    চারটে গুলি চুষে খাক।
    স্মরণশক্তি পড়লে টান
    তার ঔষধ অপারেশান।
  • Az | ১৫ আগস্ট ২০১৩ ২৩:৪৫160181
  • রাক্ষুসী রাণীদের মনে হয় খুব ক্যালসিয়ামের অভাব হতো কোনো কারণে, হয়তো আর্য রাজারা ওদের রোদে বেরোতে দিতো না, কচুঘেচু শাকপাতা খেতে দিতো না। নইলে এমন হাড় মুড়মুড়ি হতো কেন ওদের?
    কী হে বড়াই ডাক্তার, তুমি কী বলো? অস্টিওপোরোসিস কেন হয়? কেমন করে সারে?
  • kumu | ১৫ আগস্ট ২০১৩ ২৩:৪৫160182
  • কলি,খাওয়াদাওয়া হবে কোদ্দিয়ে।তিনি তো দেরাদুনে,আমি বাড়ীতে একা,স্যুপ, মাছ, ব্রেড,দই।
  • kiki | ১৫ আগস্ট ২০১৩ ২৩:৪৩160179
  • অমিতো, ধ্যেত
  • kk | ১৫ আগস্ট ২০১৩ ২৩:৪২160177
  • তা কুমুদি, গোবুদার জন্মদিনে কী কী খাওয়াদাওয়া হলো একটু শুনতে পাই না? শুনেই সুখ করি।
  • kiki | ১৫ আগস্ট ২০১৩ ২৩:৪২160178
  • আমিতো দাদার দাড়ীর কথা শুনলেই আমার যেন কি একটা মনে পরে। ভাগ্যি দিদিয়া আজ ব্যস্ত থাকবে, দেখতে পাবে না। নইলে এলেই কান ছিঁড়ে নেবে।ঃ)
  • kiki | ১৫ আগস্ট ২০১৩ ২৩:৩৯160175
  • ইকিরে! আমার গ্রাফ টাতে তো দ্বিতীয় টা পনেরো পজ্জন্ত্য, প্রথমটা পাঁচ, তাতে আন্দাজে আমার আর ডাগতারের তো অমন ই আসে মনে হলো।আমার কি চালশে এসেই গেলো। তা অবিশ্যি আসবার ই কথা।

    আজকের পাট চুকিয়ে এলুম। এবার গাদা গাদা টেস্ট দেবো আর তার রেজাল্ট আবনাদের শুনিয়ে যাবো। চিন্তা কর্বেন্না।
  • kumu | ১৫ আগস্ট ২০১৩ ২৩:৩৯160176
  • নীনা,অমিতবাবুকে অনেক শুভেচ্ছা,অভিনন্দন ইত্যাদি।নীনা আরো সুন্দর হোক,অমিতবাবুর দাড়ি লম্বা হোক।
    ১৫ আগস্ট দেকচি খুবি গুরুত্বপুন্ন,এক্সটেন্ডেড অধিকারী ফেমিলিতে আজ ৩ জনের জন্মদিন তার্মধ্যে গোবুদাও আছেন।
  • a x | ১৫ আগস্ট ২০১৩ ২৩:৩৮160174
  • ঃ-)))
  • rabaahuta | ১৫ আগস্ট ২০১৩ ২৩:৩৬160173
  • রাক্ষুসি রাণীদের হাড়মুড়্মুড়ি
    হলে পরে কেন তারা হাতি ঘোড়া খায়
    তারচেয়ে চিঁড়ে দই আর গুড়মুড়ি
    খেলেই তো তক্ষুনি রোগ সেরে যায়

    কার লেখা মনে নেই। ঠোঙাবাবা না কি একটা গল্পে পড়েছিলাম 'স্মৃতিশক্তিতে পড়লে টান/ তার ঔষধ অপারেশান'। প্রভাতীতে ছিল, আমার এক অতি ঘনিষ্ঠ বদের বাসা বন্ধু বেমালুম ঝেড়ে দিল। চাইতে বললো, ও আর ফেরত হবে না।

    এদিকে সোহাগ একা গুনগুন করে 'আমার বাবা ভোলে বাবা ভালো বাবা নয়' গাইছিল। আমাকে দেখে খুবই অপ্রস্তুত।
  • Az | ১৫ আগস্ট ২০১৩ ২৩:৩৩160172
  • কেকে, তাইলে শুধু চিপিটক জলে সিক্ত করিয়া দধি সহযোগে ভক্ষণ করো। ঃ-)
  • a x | ১৫ আগস্ট ২০১৩ ২৩:৩২160171
  • আমি শর্করা বাদ দেবার খুব চেষ্টা করছি, হয়ত হয়ে যাবে। কিন্তু তেলে ভাজা কী করে বাদ দিই! ঃ-(((
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত