এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • siki | ১৭ আগস্ট ২০১৩ ২১:৩৩160531
  • আমি খাপ খুলতে পারছি না ঐজন্যে।
  • sosen | ১৭ আগস্ট ২০১৩ ২১:২৪160529
  • লোকে পদ্য লেখে ক্যানো হঠাত?
  • bhuter raajaa | ১৭ আগস্ট ২০১৩ ২১:১৮160528
  • কাজু আয় টিটি আয়, তোরা বড় ভাল ছেলে,
    কাছে আয়, কাছে আয়, কাছে আয়।
  • T | ১৭ আগস্ট ২০১৩ ২০:৫২160527
  • পাড়া ভূত ছাড়া ভূত কড়া নাড়ে দরজায়
    গুরু পড়ে ভূতে বলে পিলে বুঝি চমকায়
  • Kaju | ১৭ আগস্ট ২০১৩ ২০:১২160526
  • শনিবারে ছাদে উঠে
    শুনশান দেখি পাড়া
    হাওয়া জুড়ে হাহা হিহি
    ভূতেরা পেয়েছে ছাড়া
  • kumu | ১৭ আগস্ট ২০১৩ ২০:০১160525
  • নিঝুম এ শনিবারে
    বসিয়া ছাদের ধারে,
    একা একা ছড়া পায় কেন রে?
  • kumu | ১৭ আগস্ট ২০১৩ ১৯:৩৭160524
  • শেয়ার পড়ে, স্বর্ণ বাড়ে জলদি খোলেন টই।
  • kumu | ১৭ আগস্ট ২০১৩ ১৯:৩৫160523
  • শনিবারের সাঁঝবেলাতে গুরুরা সব কই?
  • pi | ১৭ আগস্ট ২০১৩ ১৭:৩৫160521
  • শ্রাবণীদি, ঃ)
  • pi | ১৭ আগস্ট ২০১৩ ১৭:৩৫160522
  • ওরে কিশানু, মেইল দেখিস না ?
  • maximin | ১৭ আগস্ট ২০১৩ ১৬:০৯160520
  • শেয়ারের দাম পড়ে যাচ্ছে, পড়েই যাচ্ছে। ডিডি কিছু করেন।
  • kumu | ১৭ আগস্ট ২০১৩ ১৪:৫৬160519
  • ডিডিদা কি ঘুমিয়ে পড়লেন? এই দেখেন সোনার দাম বেড়ে গেছে।
  • cm | ১৭ আগস্ট ২০১৩ ১৩:৩২160518
  • হোয়াট ইস লাইফ যখন জানা হয়ে গেছে তখন হোয়াই দেয়ার ইস সামথিং ইন্সটেড অফ নাথিং এ নিয়েও তো ভাবা যেতে পারে।
  • ম্যাক্সিমিন | ১৭ আগস্ট ২০১৩ ১৩:৩১160517
  • শ্রাবণীর গল্পটা মিষ্টি।
  • dd | ১৭ আগস্ট ২০১৩ ১২:৫০160516
  • আরো ভালো হয় কুকুর সমেত একটি নিতান্তো জ্যান্তো ন্যাজকে সোজা করবার ভার নিলে।
  • siki | ১৭ আগস্ট ২০১৩ ১২:৪৮160515
  • কুকুরের ন্যাজ সোজা করো না। বেশ টাইম কিলিং কাজ।

    আর নইলে বাবল প্যাকের বাবল ফাটাতে পারো।
  • kiki | ১৭ আগস্ট ২০১৩ ১২:২৮160514
  • আজ রাস্তার দোকানে গিয়ে দোকানীকে বললুম, আমার দুটো বন্ধুর কবিতা আছে শারদীয়া আনন্দবাজারে, কিনবো না, পড়বো, দাও। সেও হকচকিয়ে দিয়ে দিলো। আমি ও পড়ে এলুম। তবে কিনা একটা উড়ান ও নিয়েই এলুম। নতুন বলেই।

    অনেকের অনেক কিছু মিসিয়েছি। যার যা কিছু গেলো, আজ, যাবে, সব কিছুর জন্য শুভেচ্ছা, গুজিয়া, ইত্যাদি।

    ঘুমুতে চল্লাম, আমায় কেউ কোন ও কাজ ও দেয় না। আমি ও করিনা। ন্যান ডিডিদাদা কি কইবেন কন!
  • Kaju | ১৭ আগস্ট ২০১৩ ১২:১৪160513
  • আবাড় তূমূল ব্‌ড়িশ্টী এলো।
  • dd | ১৭ আগস্ট ২০১৩ ১১:৪৩160512
  • সিনসিয়ারিটি। প্যাশন।

    যতই খারাব লাগুক আরেকটু সোনার জন্য এই অবিরাম বিরক্তি ক্রোধ অভিমন তুচ্ছো করেও বাকরীর উদ্দেশ্যে যাত্রা ও তথায় একমনে ভাটকরন। ছোটোরা সব আমায় দেখে শেখো।
  • cm | ১৭ আগস্ট ২০১৩ ১১:৩৩160511
  • এই অছেদ্দা অভক্তি সহকারে কাজটা কি ঠিক হচ্ছে? কি শিখবে ছোট ছেলেরা।
  • dd | ১৭ আগস্ট ২০১৩ ১১:৩০160510
  • বাজে,করুণো সুরে, বাজে
    অভাগারা বন্দী কাজে
    তাদের,হে এ এ এ এ এ, নাই শনিবার
    ঘুমায়ে এ এ যতো পাজী
    আমি থাকি বাকরীর মাঝে। হে এ এ এ এ
  • kd | ১৭ আগস্ট ২০১৩ ১১:২৮160509
  • Life is not complete until you're married.
    After that, you're finished.
    (courtesy: Paresh Rawal's comedy drama: [email protected])

    HAPPY ANNIVERSARY
  • dd | ১৭ আগস্ট ২০১৩ ১১:২১160508
  • হে ঘ্যানোনীয়ো দুনিয়া
    সাময় কাটামু কি নিয়া
    বোরডম মহাসাগরে
    অশেষ নাকানি চোবানী
    এইবার যাও ভাগোরে।
  • kumu | ১৭ আগস্ট ২০১৩ ১০:১৯160507
  • আহা সতীশ মনে মনে তো অজস্র ফুল দিচ্ছে, দিয়েই চলেছে সারাটি জীবন ধরে।সতীশ হেন মানুষ কটা হয়?কোটিতে গোটিক!!!ঃ-))))
  • শ্রাবণী | ১৭ আগস্ট ২০১৩ ০৯:৪৩160506
  • নীনাদি,
    তোমাদের বিঃবাঃ ছিল আগে দেখিনি। অমিতদাকে আর তোমাকে হ্যাপী অ্যানিভার্সারী, খুব ভালো থাকো দুজনে এমনি, চিরকাল!

    কুমুদি, তুমি আমার গপ্পটা বরং শুনে নাও। সকাল থেকে ফোনের বিরতিতে চানে ঢুকেছি, অফিসটাতো রাখতে হবে না কী! অঝোরে বৃষ্টি ঝরছে, মন বেশ খুশী, অনেক দিন পরে অনেকের গলা শুনছি, হাল্কা গপ্প, আরো আড্ডার প্রতিশ্রুতি। চান করে বেরিয়ে দেখি শোবার ঘরের টেবিলে এক বিশাল হলদে গোলাপের তোড়া, সবুজ পাতার বেড়ে, ফোঁটা ফোঁটা বৃষ্টির জলে ভেজা, ঘর যেন আলোয় ভরে আছে।
    আমি তো যাকে বলে মানে মাটিতে পড়ে যাই আর কী। ষোল বছরে এই প্রথম, হঠাৎ পাল্টে গেল নাকি! জন্মদিনে প্রথম গিফট দিয়েছিল ফ্রাইং প্যান কারণ তার কদিন আগে আমি বলেছিলাম বড় ফ্রাইং প্যান কিনতে হবে, পরের বছর একখানা মেক আপ না কিসের ডাব্বা, বন্ধুবান্ধবের থেকে জিজ্ঞেস করে জেনে টেনে সারপ্রাইজ। (সে কী অশান্তি, সেই আমলে দেহাতে বসে যখন ছাই আর কয়লা ছাড়া আর মুখে কিছু মাখিনা, তখন সেই ডাব্বা নিয়ে খাব না মাথায় দেব, তাই জানিনা) পরে দেখলাম এরকম উদ্ভট পয়সা না নষ্ট করে গিফটের ব্যাপারটা তুলে দিলেই হয়, সেই থেকে দুজনেরই শান্তি।
    এখন এত বছরে আবার এ ভুত মাথায় চাড়া দিল কেন, আবার এমন ঠিকঠাক ব্যাপারস্যাপার দেখে মাথা তো ঘুরবেই!
    তিনিও ঘরের মধ্যে ঘুরছিলেন, যাইহোক সামলে নিয়ে আমি তৈরী হয়ে এসে জিজ্ঞেস করেছি শুধু ফুল অর্ডার দিয়েছিলে না কেকও আছে?
    "ফুল? আমি কেন ফুল অর্ডার দিতে যাব? ও তো কেউ পাঠিয়েছে, কার্ড আছে, আমি খুলে দেখিনি, তুমি দেখো।"
    আমি প্রচুর নার্ভাস এবারে, তবে হলদে গোলাপ এই যা ভরসা!
    রেখা তার কিছুক্ষণ আগেও ফোন করে একগাদা কথা বলেছিল অথচ একবারও জিজ্ঞেস করেনি ফুল পৌঁছেছে কিনা!
    যাইহোক ষোলবছরের ঘরের লোক এরকম বদলে গেলে ডাক্তার বদ্যি করতে হত, সেসব কেস নয় দেখে আমি নিশ্চিন্ত হয়ে ফুল জলে রাখতে গেলাম!
  • kumu | ১৭ আগস্ট ২০১৩ ০৮:৩৩160505
  • নীনা, আছ? আর একবার শুভেচ্ছা আদর।একটু লেখো না বিয়ের দিনটার গল্প।
  • Sibu | ১৭ আগস্ট ২০১৩ ০৮:২৩160504
  • কোনটা? অন্তহীনের অন্তর্য্যামী?
  • h | ১৭ আগস্ট ২০১৩ ০৮:১৪160503
  • অরিজিত, পার্থ দা বই লিখেছে, দেখেছো? আমার বেশ ভালো লাগছে।
  • h | ১৭ আগস্ট ২০১৩ ০৮:১২160502
  • আরে শ্রাবণীদি, হ্যাপি বিগ ডে।
  • nina | ১৭ আগস্ট ২০১৩ ০৭:৫৯160501
  • শ্রাবণী --আমি আরও লম্বা করে দিলাম জন্মদিন------হ্যাপ্পি হ্যাপ্পি হ্যাপ্পি বা ডে!
    সঙ্গে টিরামিসু কেক!
    সিকি সিকিনি কে বিল্লেতেদ হ্যাপ্পি অ্যানিভার্সারি!

    আর যার যার শুভদিন মিসিয়েছে সব্বাইকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালবাসা----
    এক হাঁড়ি রাজভোগ রইল--সবাই মিলেমিশে খাও!!
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত