এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • siki | ১৮ আগস্ট ২০১৩ ১১:৫৮160650
  • কী বদভ্যেস হয়ে গেছে। আমি ইন্দোর লেখার নিচে লাইক বাটন খুঁজছিলাম। :)
  • kiki | ১৮ আগস্ট ২০১৩ ১১:৫৭160649
  • কি করবো! আমি তো আর অত বুঝিয়ে লিখতে পারিনা, তাই নাকের ওখেনটা চেপে ধরে থাকতে হয় বলে অমন লিখেছি।

    আর আমি তো তোমার মত আমায় কেউ এফসি দেয় না বলে কান্নাকাটি কত্তে যাচ্ছি না। গর্র্র্র্র্র্র্র্র্র্র্র্র্র্র্র্র্র্র্র্র্র্র্র্র্র্র্র্র্র
  • I | ১৮ আগস্ট ২০১৩ ১১:৫৪160648
  • হ্যাদে কিকি,
    তোমার কি অনেকগুলো নাক? তাইলে দুচোখের মাঝখানের নাক বলে আলাদা করে স্পেসিফাই কচ্ছ কেনো?

    আর তাও বলি বাছা ! আমায় তো তাও কপালে হাল্কা করে চুমু খাবে, তোমারে দেখলে তো-এই, খুকীটে আবার কট থেকে হামা দিয়ে বেরিয়ে এসছে কেনো, এর নাকের সিকনি কেউ মুছে দেয় নি কেনো- এইসব বলে বিপুল হল্লা মাচাবে।
  • kiki | ১৮ আগস্ট ২০১৩ ১১:৪৫160647
  • আর কলি নিশ্চয় এখন ঘুমিয়ে পরেছে, বলেই ফেলি, কাল বহুদিন পরে একটু বাইরে থেকে চিকেন ড্রামস্টিক না কি বলে, গাছ পেঁয়াজ টেয়াজ দিয়ে ফ্রাই করে দেয়, তা আনা হয়েছিলো। উরি বাপ! এও সেই মাংসের উপরে( আদেও যেগুলোতে মাংস ছিলো) দু ফুট পুরু করে পাঁউরুটি না কি দিয়ে ইয়া ইয়া ড্রাম স্টিক বানিয়েছে। আমি তাও পুর যতটা পারলাম ফেলে দিয়ে খেলাম। তাও আজ সকালে ইসে থেকে বেরিয়ে পেটু খামচে আর দুচোখের মাঝখানের নাক আঙুল দিয়ে চেপে বসে থাকতে হলো। ছেলের কি অবস্থা হবে কে জানে! সে তো কথা না শুনে সব খেয়ে নিলো।

    আর সে ওটস এনে কি বিপত্তি। সে খেতে গিয়ে ছেলে প্রায় না খেয়েই থেকে যাচ্ছিলো, আজ সেগুলো দিয়ে অপারেশন ব্রাউনি। ছেলে বানাবে বলে গেছে।

    এই হলো আজ কি তাজা খবরে! এবার সারাদিন মুভি দেখবো। ব্যস।নো নেট!
  • siki | ১৮ আগস্ট ২০১৩ ১১:৪২160646
  • ইশশ, কী হ্যাটা কী হ্যাটা।
  • kiki | ১৮ আগস্ট ২০১৩ ১১:৩৭160645
  • উল্টো চন্ডাল,
    বাহ! দারুন লাগলো।ঃ)

    এই ইন্দোটাকে অক্ষ কোলে পিঠে করে মানুষ করেছে! ছ্যা ছ্যা!! এ যে অক্ষর মুখ ডুবিয়ে দিলে গো! বলে কিনা কুমু কে দিয়ে বকা খাওয়াবে, যেন কুমু আমায় বকবে, মোটেই বকবে না। আবার মেয়েরা এফসি দেয় না করে কান্নাকাটি করছে, ওরে বাপু, তোমায় মেয়েরা মাথার চুল গুলো স্নেহ ভরে নেড়ে দিয়ে কপালে হালকা করে চুমু দেওয়া ছাড়া আর কিছু করবে না। ও নিয়েই খুশী থাকো, সঙ্গীতা ও তালে তোমায় বকবে না।(:D) যত্ত ইসে!

    আর সেদিন ঐ ভাগিনা শোনার পর থেকেই তো আমার কেমন ঐ ফেবু পোষ্ট পড়ে সন্দ হলো আসলে কি বলছো, তাই একটু জিগিয়েছিলাম, আজকাল জ্ঞান পিপাসাকে ও লোকে কেমন ভুল মানে করে দেয়।
  • একক | ১৮ আগস্ট ২০১৩ ১১:৩০160644
  • পন্ডি থেকে ফেরার পরে কাঞ্চিপুর এ শাড়ি দেখছিলুম। কেমন সেই একঘেয়ে জিনিসে আটকে আছে। ভাল্লাগলোনা। মনে হলো এরচে আমাদের জামদানি তে ইভল্যুশন অনেক বেশি।
  • | ১৮ আগস্ট ২০১৩ ১১:০৩160643
  • এড়ি মুগার শাড়ীর এত এত্ত দাম হয় কেন? :-(
    ব্যাঙ/ মিঠু,
    উইভারস অ্যাসোসিশানের প্রদর্শনীতে কাল ক্কি সুন্দর সুন্দর কটা এড়ি সিল্ক দেখলাম! একখানা স্বপ্ননীল রঙের শাড়ী একেবারে চোখে লেগে রয়েছে গো! কিছুতেই চোখ থেকে সরছে না।
  • Tim | ১৮ আগস্ট ২০১৩ ১০:৪৮160642
  • এটা অনেকটা "রবীন্দ্রভক্তদের হাতে রবীন্দ্রবিরোধী'র মার খাওয়ার" মত।
  • Sibu | ১৮ আগস্ট ২০১৩ ১০:৪৭160641
  • আরে ন্না। শুঁটকি লোকে যত কম খায় তত ভাল। ভাগে বেশী হয়।

    এই যে গিন্নি শুঁটকি খায় না। আমি কি তাতে কিছু বলেছি?

    আর ইয়ে, শুঁটকি শুনে লামাকে হ্যাবাড্ডি বলতে ভুলে গেছিলাম। সেটা শুধরে নিলাম।
  • siki | ১৮ আগস্ট ২০১৩ ১০:৪৬160640
  • কেসি পালের কেসটা নিয়ে আমারও ঐ এক মত। বাঙালি বিদ্রূপ করেছে, পিটিয়েছে, ভেঙে দিয়েছে ছাউনি, ছিঁড়ে দিয়েছে কাগজ। কেউ পুলিশের কাছে নিয়ে গিয়েছে। কিন্তু কেউ একবারও ভদ্রলোককে বসে বোঝায় নি। আলোচনায় আসে নি।

    নাগরিক জীবনে এমন একটা একলা জোকার ঘুরে ফিরে বেড়ালে মজা নেওয়াটাই তো বিধেয়, জোকারকে কে কবে সিরিয়াস হতে শেখায়?
  • Tim | ১৮ আগস্ট ২০১৩ ১০:৪৪160639
  • লামাদার জন্মদিন? হ্যাবাড্ডি। ইসে, আম্মো শুঁটকি খাইনা। তাতে কি, বাঙাল কি শুধু শুঁটকিতে হয়?
  • siki | ১৮ আগস্ট ২০১৩ ১০:৪৩160638
  • ইয়ে, শুঁটকির লাইনে আম্মো আছি।

    শুধু খাওয়া নয়, রানতেও পারি।
  • Sibu | ১৮ আগস্ট ২০১৩ ১০:৩৮160637
  • রেট্রোগ্রেড মোশন তো ইস্কুলের বইতেও থাকে। মানে আমি তো সেখানেই পরেছি। তবে সেটা কেসি পালকে দেখালে যদি ওনার কিছু ভাল হবে বলে মনে হয় তো সেটা কেউ করে দেখতেই পারেন।

    আর শুঁটকি-ভর্তা কেউ না খেলে সেটা এদিকে দিতে পারেন। ইন্দুরাসের মা অবিশ্যি এই বিষ্যুতবার খাওয়ালেন। আহা, অমেত্ত।
  • | ১৮ আগস্ট ২০১৩ ১০:৩৬160636
  • তাইলে রইলো,এক বাটি পায়েস

    এঃ, বাঙাল নামের কলংকঃ(((
    (জনান্তিকে)
  • Lama | ১৮ আগস্ট ২০১৩ ১০:৩১160635
  • এঃ আমি শুঁটকি মাছ এক্কেরে খাই না
    তাহলেও অসংখ্য ধন্যবাদ ঃ)
  • | ১৮ আগস্ট ২০১৩ ১০:২৫160634
  • ল্যামিকে জন্মদিনের শুভেচ্ছা আর একবাটি শুঁটকিভর্তা।
    উত্তরোত্তর কলেজপ্রীতি বৃদ্ধি পাকঃ)
  • | ১৮ আগস্ট ২০১৩ ১০:২২160633
  • যাদের জন্মদিন গেল শ্রাবণী, রূপংকর বাবু, শ্যামলদা সবাই কে বিলম্বিত শুভেচ্ছা। আগামী জন্মদিনগুলো ও খুব আনন্দে কাটুক।
  • Ekak | ১৮ আগস্ট ২০১৩ ১০:১৮160632
  • প্ল্যানেট দের রেত্রগেদ যে অবসরভ করা যায় ইটা অনেকেই জানেন না। কেসি পালের বিরোধিতা করেন শুধু "বিজ্ঞানীরা বলেছেন " বলে। এই মানসিকতা অপনাকে আরও বেশি করে একবগ্গা করে তুলেছে। এত লোক ওনাকে নিয়ে হাসি-ঠাট্টা করে কিন্তু কেও ধৈর্য্য ধরে স্লায়্ড-টেলিস্কোপ নিয়ে বসে ঘটনাটা চোখে আঙ্গুল দিয়ে দেখায় না।
    কিপিং ইন মাইন্ড অল দ্য দেভিয়েতিং কনক্লুশনস হী হ্যাস দ্রোণ, দিস ম্যান সীমস তু বি মাচ মোর সায়েন্টিফিক দ্যান মেনি আদার পিপল। একবার ওনার সঙ্গে বসা যায়না? গুরু রা কী বলেন ?
  • I | ১৮ আগস্ট ২০১৩ ০৮:৩৩160631
  • আজ শরতের প্রথম দিন। পয়লা ভাদ্র। আজ দেবব্রত বিশ্বাসের মৃত্যুদিন।
  • Sibu | ১৮ আগস্ট ২০১৩ ০৬:২১160630
  • লোকাল কাগজের জোকের পাতা থেকে -

    People are fecal. They will break your heart.
  • Az | ১৮ আগস্ট ২০১৩ ০৬:০৩160629
  • ঠিক। কী সাংঘাতিক এক সাংবাদিক!
  • Sibu | ১৮ আগস্ট ২০১৩ ০৫:৫৮160628
  • এক বান্ধবী ফেসবুকে মেসেজ করেছে - ঐ কষ্টের দিনগুলোর সাথে বাজার করা, দাড়ি কাটাকে দৈনন্দিনতার দিক থেকে এক করে দেখার মত ইনসেনসিটিভ একমাত্র সাংবাদিকরাই হতে পারে।
  • Az | ১৮ আগস্ট ২০১৩ ০৫:৪০160627
  • সুস্নাতকে মনে হয় কোনো সহকর্মী লেখিকা একটু ধমকে দিয়েছেন, তাই উনি "খাচ্ছেন দাচ্ছেন বাজারে যাচ্ছেন চকচকে ব্লেডে দাড়ি কামাচ্ছেন" এই অবধি লিখে একটু ঘাবড়ে গিয়ে তার সঙ্গে মহিলা-ইকুইভ্যালেন্ট একটু অংশ জুড়ে দিয়েছেন। ঃ-)
  • Sibu | ১৮ আগস্ট ২০১৩ ০৫:২৩160626
  • সুস্নাতর মনে হয় সায়েন্টিফিক সত্যি-মিথ্যে নিয়ে খুব মাথা ব্যাথা নেই। উনি কেসি পালের (গোঁয়ার্তুমি/পাগলামি/আত্মবিশ্বাস)-এর গল্পে অনেক বেশী ইন্টারেস্টেড। ঐ পাঁচটা মিডিয়া হাউস যা হয়।
  • Az | ১৮ আগস্ট ২০১৩ ০৫:০৯160625
  • এই সুস্নাত তো সেটা লিখলেন না? মানে ঐ রেট্রোগ্রেড আর তার পর্যবেক্ষণ-সেটাকে কে সি পাল কীভাবে নিচ্ছেন বা বাতিল করছেন, সেটা তো দেখলাম না লেখাতে।
  • Sibu | ১৮ আগস্ট ২০১৩ ০৪:৫৭160624
  • রেট্রোগ্রেড মোশন কেউ এতদিনে বলে নি সেটা খুব আনলাইকলি।
  • Az | ১৮ আগস্ট ২০১৩ ০৪:৫০160623
  • এইমাত্র আমিও পড়লাম লেখাটা। এই কে সি পাল ভদ্রলোককে কেউ রেট্রোগ্রেড মোশনের কথাটা বলেন না? উনি নিজেই যখন আকাশ পর্যবেক্ষণ করতে পারেন ও করেছেন, তখন তো সরাসরি মঙ্গল বা বৃহস্পতি বা শনিগ্রহের রেট্রোগ্রেড মোশন দেখিয়ে দেওয়া যায়। তাহলে তো উনি বুঝতে পারবেন পৃথিবী একটা মুভিং প্ল্যাটফর্ম, নইলে আর্থ-বেসড অব্জার্ভারের কাছে তো অবশ্যই সূর্য ঘুরছে, পৃথিবী স্থির। আপেক্ষিক। টলেমি তো এই জিওসেন্ট্রিক তত্ত্বকে বাঁচাতে এপিসাইকেল অবধি আমদানি করেন।
  • cb | ১৮ আগস্ট ২০১৩ ০৪:৩০160622
  • রবিবাসরীয় টা সত্যি ই ভালো।

    বইমেলার টইতে এনার উপর কিছু লেখা হয়েছিল মনে পড়ছে। তবে এত বিস্তারিত জানতাম না। কষ্টে আছেন।

    http://www.anandabazar.com/18rabipro1.html
  • siki | ১৮ আগস্ট ২০১৩ ০১:৫০160621
  • কিন্তু অচিন্ত্যর তো জন্মদিন আরও দুমাস পর, এখন লোকে কেন তারে শুভেচ্ছা দিল?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত