এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • pipi | ১৮ জুন ২০১২ ২০:৪০16081
  • উফ কি নাটক, কি নাটক!
    না না। ওনারা রেজিগনেশান অফার করেছেন মাত্র, সাবমিট করেন নি। মানে, ঐ একটু কাগুজে বাঘ টাইপ আর কি।
  • aka | ১৮ জুন ২০১২ ২০:৩৭16078
  • কোনটা ব্যাকডেটেড? রিজাইন করেছে না করেনি?
  • pi | ১৮ জুন ২০১২ ২০:৩৩16076
  • একি ! তৃণমূলের কেন্দ্রীয় মন্ত্রীরা সব পদত্যাগপত্র পাঠিয়েছেন !
  • pi | ১৮ জুন ২০১২ ২০:৩০16075
  • হ্যাঁ, অরণ্যদা, কথা বলেও এরকম ভাল খুব কম জনকে লেগেছে। কত কিছু যে শেখার আছে !
    আর হন্যমান পড়তে গেলে নিজের খারাপ লাগা ফাগা কোথাও আর ঠাঁই পেতে পায়না।

    ওহ, ভাটির দেশে কার অনুবাদ গেস করে ফেলুন দিকিনি ! তিনি তো গুরুভাই ! ঃ)
  • aranya | ১৮ জুন ২০১২ ২০:২৭16074
  • পাই হন্যমান পড়ছ, বড় ভাল বই। জয়া মিত্রের মত মানুষ দুর্লভ।
  • pi | ১৮ জুন ২০১২ ২০:১৮16073
  • এই যাদের কথা লিখলাম কাল, তাদের মতও করতে পারো। বিয়ের অনেক বছর পরে বিয়ের খাওয়ানো। এক্সিস্টিং অনগোয়িং বিয়ের নেমন্তন্নও তো এখনো খাওয়া ও খাওয়ানো যায় !
  • aka | ১৮ জুন ২০১২ ২০:১৩16072
  • ঐ হল মানে বিয়ের নেমন্তন্ন খেতে পারি না। ভাবছি নিজে একটা বিয়ে করে তারই নেমন্তন্ন খাব।
  • h | ১৮ জুন ২০১২ ২০:০৪16070
  • ভুতো, এতো ইয়ে সইতে নারি, কিছুই বদলায় নি, হায় রাইটার্স ছাড়া।
    জিমেল করো বা বা ফোন করো।
  • kc | ১৮ জুন ২০১২ ২০:০৪16071
  • ইয়ে 'বিয়ে খাইনা' নাকি 'বিয়ে খেতে পাইনা'? ঃ-)
  • aka | ১৮ জুন ২০১২ ১৯:৫৬16069
  • আমি ৯ বছর হল বিয়ে খাই না।
  • pi | ১৮ জুন ২০১২ ১৯:৪৯16068
  • হ্যাঁ, উহা ফাঃ ঃ)
  • kd | ১৮ জুন ২০১২ ১৯:৪৮16067
  • কুমুদিদি, পাইদিদি কথামতো করলে ওটা পোড়া দই হবে। ও মনে হয় তোমায় আম্রিকান হিসেব দিয়েছে। এদেশী হিসেবে ওটা ১৫০-১৭৫ হবে।

    অবিস্যি আমিই যে ঠিক, তাই বা কী করে বলি। এখনও পর্যন্ত শুধু চা করতে পারি, মাইক্রোওয়েভে।
  • pipi | ১৮ জুন ২০১২ ১৯:৪৫16066
  • তিমির নাকি বে?? আরিব্বাস!!! অ তিমি, নেমন্ত করবি না? বাপু এদেশেই খাইয়ে দে।

    আর কে যেন বলল ক্রকপটে রান্না পোড়ে না? হে হে, তাও পেরেছি। আমি সত্যি অ-সাধারণঃ-)

    আর ঐ যে দই - ব্যাংদি, দেশে ওসব ইভাপোরেটেড মিল্ক হ্যানাত্যানা কোথায় পাবে। বলি শোন, এক কৌটো কনডেনসড মিল্ক, ঐ কৌটো মাপের পাতি দুধ আর দৈ মিশিয়ে ভাল করে ঘেঁটে নাও। যদি দেখ মিষ্টি কম মনে হচ্ছে (দৈ তে টক বেশি হলে এটা হয়) তাহলে আর একটু কনডেনসড মিল্ক মিশিয়ে নাও। না থাকলে আমি স্রেফ মধু ঢেলেও করেছি, তাতেও কিচ্ছু অসুবিধা হয় নি। এইবারে আভেনে ঢুকিয়ে ৩৫০ ডিগ্রী ফারেনহাইটে আধঘন্টা বেক কর। আভেন অফ করে ওটা ভিতরেই রেখে দাও সারা রাত বা ঘন্টা দু-তিন। তারপর বের করে করে ফ্রীজে ঢুকিয়ে দাও। মাল রেডি।
    আভেন না থাকলে পাতি মাইক্রোতে কর। তবে কতক্ষণ লাগবে বা কত টেম্পারেচারে এটা মাইক্রো টু মাইক্রো ভ্যারি করে বলে বলতে পারছি না। তুমি দশ মিনিট করে সেট করে তারপর একটু করে দেখে নিও জমল কিনা। নাহলে ফের দশ মিনিট।

    পি।এস - রেসিপি সৌজন্য মামী।
  • pi | ১৮ জুন ২০১২ ১৯:৪৪16065
  • ওহ ! তোমার মেইল আইডি বাদ গেছিল। ফরোয়ার্ড করে দিলাম।
  • pi | ১৮ জুন ২০১২ ১৯:৪১16064
  • কাব্লিদা, মামু উত্তর দিয়ে দিয়েছে তো !
  • kd | ১৮ জুন ২০১২ ১৯:৩৯16063
  • @মিঠু,
    ওকে। নিশ্চিন্ত হলুম।
    একটা কাজ করবে আমাদের জন্যে। সামরান সৈকতকে কিছু জানাতে বলেছিলো - সৈকত উত্তরে লিখেছিলো, একটু ভেবেই লিখছি। বেশ কিছুদিন হয়ে গেলো। একটু ন্যাগ করবে প্লীজ (বৌরা ভালো ন্যাগ করতে পারে, পার্সোনাল এক্সপিরিএন্স)।
  • pi | ১৮ জুন ২০১২ ১৯:৩৪16062
  • ও, কুমুদি, থ্যাংকু ! তুমিও মেইল দেখে নিও ঃ)

    আর, নিনাদির মিষ্টি দই ? সে ভারি সহজ। ঐ যা বল্লো নিনাদি, অম্নি, দুলাইনেরই রান্না। দই, কন্ডেন্সড মিল্ক, ইভাপোরেটেড মিল্ক আর হাফ এনড হাফ ও বোধহয় দিয়েছিলুম একবার, সমপরিমাণে ( সেটাই প্রোটোকলে ছিল, তবে এটা আমি টেস্ট করতে করতে কিছু এদিক ওদিক করেছি) মিশিয়ে আচ্ছাসে ফেটিয়ে নিয়ে আভেনে মোটামুটি এক ঘণ্টার জন্য ঢুকিয়ে দেওয়া। বাস। টেম্প তিনশো না সাড়ে তিনশো ভুলে গেছি। তবে ঐ রেঞ্জে একটা হলেই হয় মনে হয়। সেইমত সময়টা কমিয়ে বাড়িয়ে দেওয়া। মানে, আমার তাতে দিব্বি হয়ে গেছে।
  • | ১৮ জুন ২০১২ ১৯:২৫16061
  • কাবলিদা, পৌঁছে গেছে। তোমার প্রশ্ন দেখে বুঝলাম যে সেই পৌঁছ্সংবাদ দেওয়া মেইল এখনো তোমার বাক্সে পৌঁছোয় নিঃ(
  • pi | ১৮ জুন ২০১২ ১৯:২৪16060
  • আমি কতদিন বাদে আবার হন্যমান পড়ছি। ঘুরে ফিরে পড়েই চলেছি। আর এসব পড়লেই মনে হয়, কিছু তো হল না এ জীবনে।
  • a x | ১৮ জুন ২০১২ ১৯:২০16059
  • কম্পুটার গিয়ে আমার ভালো হয়েছে এই যে বাড়ি এসে বই পড়তে বাধ্য হচ্ছি। কিন্তু খারাপ হচ্ছে এই যে আগে যাদের লেখা এত ভালো লাগত, এখন ক্যামন ট্র্যাশ লাগে। মায় রমাপদ অবধি তাই লাগছে ঃ-(
  • a x | ১৮ জুন ২০১২ ১৯:১৬16058
  • লক্ষ = খেয়াল। লক্ষ্য = নিশানা (টার্গেট)।
  • dukhe | ১৮ জুন ২০১২ ১৯:১৫16057
  • হার্মাদ কি গুরুর দ্বিতীয় পুসি ? লাল-নীল-সবুজ সেলাম কমরেড।
  • xi | ১৮ জুন ২০১২ ১৮:৫৭16056
  • আর এই নির্যাতিত স্বামী কিনা খোলা পাতায় হার্মাদের কাছে সিক্রেট জানতে চান! আরে ই গি! এমন মারাত্মক সিক্রেট কেউ খোলা পাতায় কয় নাকি???
    ঃ-)
  • pi | ১৮ জুন ২০১২ ১৮:৫৬16055
  • ফুচকা আকাদেমি হলে তো দিব্বি ঃ)
  • xi | ১৮ জুন ২০১২ ১৮:৫৫16054
  • আহা একটা ফুচকা আকাদেমি তৈরী হলেই বা মন্দ কী? ফুচকার ইম্প্রুভমেন্ট নিয়ে রিসার্চ আর আলাপ আলোচনা তক্কবিতক্ক পেপার লেখা এসব হবে আর দেদার ফুচকা খাওয়াবে। ঃ-)
  • কাজু | ১৮ জুন ২০১২ ১৮:৪৮16053
  • এরকম কত্তে নেই কা-দা, পাঠককে নিজের কল্পনাশক্তিকে খেলিয়ে খেলিয়ে নিজের সুবিধামত বুঝভুম্বুল মাছকে ডাঙায় তোলবার একটা সুযোগ দিতে হয়।
  • kd | ১৮ জুন ২০১২ ১৮:৪১16052
  • ফুচকা অ্যাকাদেমি না, ফুচকার পরে একটা কমা দিতে ভুলে গেছি।
  • kd | ১৮ জুন ২০১২ ১৮:৪০16051
  • আর মিঠু খাইয়েছিলো ফুচকা অ্যাকাডেমির সামনে। সেটাও বেশ ভালো।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত