এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • byaang | ১৯ আগস্ট ২০১৩ ১৮:৪৩160830
  • আর কোন সালে কেনা?
  • kiki | ১৯ আগস্ট ২০১৩ ১৮:৪২160829
  • চিংড়ির চপ রেডি। সাথে ঋভুর বানানো ওটসের ব্রাউনি আর মায়ের পাঠানো তালের বড়া। এরপর ঋভুকে পড়তে না বসিয়ে সিন্মা দেখতে বসে যাবো কিনা দুজনে সেই ভাবচি।
  • kiki | ১৯ আগস্ট ২০১৩ ১৮:৪০160828
  • জনগনের স্বার্থে পাই দোকানের নাম ও বলুক, যাতে ঐ এক্সক্লুসিভ শাড়ী গুলো ঐ দামে পাওয়া যায়। নিজে না পরলে ও মন ভরে গিফটানো যাবে তালে।:P
  • pi | ১৯ আগস্ট ২০১৩ ১৮:৩২160826
  • দমদি, অনেক শাড়ির দামই ১০০০ এর মধ্যে বা আশেপাশেই।ঃ) ২০০০ এর বেশি তো নয়ই। আমি নিজে হাতে করে এখনো ১৮০০ র বেশি উঠি নাই। একটা দুটো হলেও হতে পারে, ওগুলো আমার ছিল না। এমনিতেও আমার অনেক শাড়িই পরস্মৈপদী।
  • Blank | ১৯ আগস্ট ২০১৩ ১৮:৩২160827
  • আমাকে কেউ একটা ১৬-৩৫ গিফটালেও তো পারে
  • pi | ১৯ আগস্ট ২০১৩ ১৮:২৮160825
  • সিকি, হ্যাঁ, হ্যাঁ, থ্যাঙ্কু !
  • Blank | ১৯ আগস্ট ২০১৩ ১৮:২৭160824
  • আচ্ছা, বাড়ি গিয়ে দেখে বলবো কি সমস্যা হচ্ছে।
  • 4z | ১৯ আগস্ট ২০১৩ ১৮:২৬160822
  • *লোড
  • 4z | ১৯ আগস্ট ২০১৩ ১৮:২৬160823
  • এই ব্ল্যাংকি, neat image pro ওল্দ করতে পারছি না। হেল্প করিস তো একটু। cs6 প্লাগইন। ডেটা স্ট্রাকচার এরর দিচ্ছে।
  • | ১৯ আগস্ট ২০১৩ ১৮:২৪160821
  • হুঁ আমারও মত ৫০০০ বড্ড বড্ড বেশী। কিনতেই পারি, কিন্তু কিনব কেন? অত্ত দামী শাড়ী আমাকে কী দেবে যে কিনব? ঈত্যাদি ইক্ত্যাদি।

    তবে পাই একবার বলুক ও বইমেলায় যে শাড়ীগুলো পরে আসে, সেগুলো ৫০০, ১০০০ এর মধ্যে দাম---- মাক্কালি আমি পাইয়ের সাথে একদম চিপকে যাব, ওকে ট্যাঁকে করে কিনতে যাব। একবার বলুক শুধু। :-) :-D
  • kumu | ১৯ আগস্ট ২০১৩ ১৮:২০160820
  • পাই ভাল শাড়ীর এরকমই দাম।আমি গতবার কলি গিয়ে একটা সিল্ক কিনলাম খুব তাড়াহুড়োতে, ২০০০ ম্দাম, পরে দেখলাম একদম বাজে ল্যাগবেগে শাড়ী।
  • siki | ১৯ আগস্ট ২০১৩ ১৮:১২160819
  • পাই মেল পেয়ে গেছো আশা করি।
  • Blank | ১৯ আগস্ট ২০১৩ ১৮:০৭160818
  • কোনো ব্যপারে মতামত লাগবে?
  • pi | ১৯ আগস্ট ২০১৩ ১৭:৫৮160817
  • বাপ্পো রে ! ৫০০০ টাকা দামের শাড়িও বেশি দামের নয় !
  • kumu | ১৯ আগস্ট ২০১৩ ১৭:৫১160816
  • শ্রাবণী রাখীর দিন নিয়ে কনফিউশন আছে।আমাদের কাল ছুটি।কিন্তু অনেকের পর্শু ছুটি।
  • kc | ১৯ আগস্ট ২০১৩ ১৭:৪৯160815
  • আমাদের গ্রুপের নয়্জন একটু আগে ব্যাঙ্কে গেল। লোন নিয়ে দেশে পাঠাবে।
  • kiki | ১৯ আগস্ট ২০১৩ ১৭:৪৫160814
  • এই রাখী বা ভাইফোঁটা এলেই ভাইয়ের কি ঘ্যাম বেড়ে যেত। সকাল থেকে এটা না দিলে রাখী পরবো না, ওটা না দিলে ফোঁটা নেবো না। আর মারপিট হতই। আসলে আমরা পিঠোপিঠি। রোজ ই মারপিট হবেই। আবার রোজ ই ভাব। মাকে যে কি সহ্য করতে হয়েছে।
  • kiki | ১৯ আগস্ট ২০১৩ ১৭:৪০160813
  • রাখী বুধবার। এবার ভাই এখানে। বহু বছর পর।
  • Kaju | ১৯ আগস্ট ২০১৩ ১৭:৩৯160812
  • বেগুনী / কুমড়োনী / কুমড়ো ফুলের পকোড়া এসব করো না। পেঁয়াজি শুনলেই ক্ষুধিতের ঈর্ষাতুর নজর পড়ছে। স্বাস্থ্যের পক্ষে ভালো নয় !
  • kiki | ১৯ আগস্ট ২০১৩ ১৭:৩৮160811
  • এইরে! প্যাঁজের খুব দাম বেড়ে গেছে? এতো কয়েক যুগ আগের কেনা! আমি ম্যামিদির চিংড়ির চপে সিফটিয়ে গেলুম, আলুসিদ্ধ করতে দিয়ে এসেছি, মনে ম্যামিদির প্রসেস টা একটু ভুলে গেছি, ওটাকে মাথায় রেখে, কিন্তু এতেও তো প্যাঁজ এড়ানো যাবে না।

    কাজু, জানিতো।ঃ)

    স্যান, কুমু,
    ঃ)

    কি আর বলবো দুঃখের কথা, আমার গায়ের রঙ এমন ই যে আমায় উজ্জ্বল রঙ বা গাঢ় রঙ মানায় না। এদিকে বিয়ের পর আমার কোন মতকেই কেউ দাম দিতো না( অবিশ্যি কবেই বা দিতো, আমি ঐজন্যই চিরকেলে বিদ্রোহী টাইপ হয়ে রইলুম, এদিকে তাতে লাভের মধ্যে লাভ এই হইলো যে সব সময় ত্যাঁদোড় খেতাব জুটলো)

    নতুন বৌকে ম্যাট কালারের কিছু পরতে দেওয়া হত না। আর যা দেওয়া হত সব ঐ উজ্জ্বল গাঢ় রঙের। তো চাপ ও কিছু ছিলো না, কারন শাড়ী আমি প্রায় পরি ই না। তো এবার আমার তিনি এলেন যখন তখন দেখি কথায় কথায় আমার বয়েস হয়ে গেছে শুনিয়ে চলেছেন। যাই কিনতে যাই, বলে কিনা নিজের বয়েস খেয়াল রাখ। মনের দুঃখুতে আলমারি খুলে সব গাঢ় রঙ বিদেয় করে দিচ্ছিলাম। তো আমার ভাইয়ের বৌ সে দেখে আর পারলো না, বললো, দিদি আমি তো ভালোবাসি, আমায় ই দিয়ে দাও। তো বেচারির ভাগ্যে কয়েকটা জুটলো, সে সত্যি শাড়ী পরতে ভালো বাসে, ভারী ভালো লক্ষ্মী মেয়ে, সব দিক দিয়ে। এদিকে তারপর ই কবে যেন দিদি নাম্বার ওয়ান না কিসে জুন মালিয়া একটা মেরুন কালারের দারুন জামদানি পরেছিলো, সেটা দেখে আমি আমার ভালো লাগা প্রকাশ করেছিলাম। তো সে মেয়ে আমায় জম্মোদিনে একটা টুকটুকে লাল জামদানি যার পাড়টা সোনালী, দিয়ে গেছে। এটা এখন ও পরিনি। তাই প্রানে ধরে কাউকে দিয়ে দিতেও পাচ্ছি না। আর দিয়ে দিলে ভাইয়ের বৌটাও খুব দুঃখু পাবে।
  • শ্রাবণী | ১৯ আগস্ট ২০১৩ ১৭:৩০160810
  • কুমুদি, রাখী কাল না পর্শু? বেরিয়ে রাখী আর মিষ্টি কিনতে যেতে হবে........এই সব যত আজেবাজে খাওয়ার দিন শুরু হল, রাখী, ওনাম, পুজো!
  • san | ১৯ আগস্ট ২০১৩ ১৭:২৪160809
  • আর আমাকে শাড়ি না দিয়ে পেঁয়াজি দিও, আমি পেটুক মানুষ !
  • Ungoliant | ১৯ আগস্ট ২০১৩ ১৭:২৩160808
  • বছর শেষে ডলার একশো টাকা হবে বলে মনে হচ্ছে। মনু তো ডলারে পেনশন পায়, না?
  • san | ১৯ আগস্ট ২০১৩ ১৭:২১160806
  • রেনে শাড়ি কি সোনার ন্যায় বিক্রি করা যায়? :-)

    কিকি কয়েক কেজি সোনা কিনে নাও। এই বাজারে যে পেঁয়াজ কিনতে পারে সে সোনাও কিনতে পারবে। চড়চড়িয়ে বাড়তে শুরু করেছে।
  • Kaju | ১৯ আগস্ট ২০১৩ ১৭:১৮160805
  • আগে পেঁয়াজ কেটে চোখে জল আসত, এখন স্রেফ দূর দেখেই। ভেউ ভেউ ভেউ। এবার পেঁয়াজ নিয়ে পদ্য লিখতে হবে।

    বাঙালীর চোখে জলের নতুন বিজ্ঞাপন।
  • kumu | ১৯ আগস্ট ২০১৩ ১৭:১৭160804
  • কাজু, শাড়ী।কিকি, কয়েকটা রেনে শাড়ী কিনে ফেলো।
  • Kaju | ১৯ আগস্ট ২০১৩ ১৭:১৪160803
  • কুমুদি দুটো কী চাইল? পেঁয়াজি না শাড়ি? আহা বহুদিন পেঁয়াজি খাওয়া হয় না, আর হবেও না। আচ্ছা কিকিদি, পেঁয়াজের ৬০ টাকা কিলো, আর এই বাজারে তুমি পেঁয়াজি বানাবার তোড়জোড় করছ !! কী বড়লোক !!

    আর, আমি তো সিকনি-কে কিছুর সাথে তুলনা করিনি, স্রেফ হড়হড়ে জিনিস হলেই ভালো হয় না তাই কয়েচি।
  • kiki | ১৯ আগস্ট ২০১৩ ১৭:০৬160802
  • শেষের কি আছে,অ্যাঁ?
  • kiki | ১৯ আগস্ট ২০১৩ ১৭:০৪160801
  • এইরে! ওফ! হ্যাঁ, তাসের দেশ।

    অজ্জিত,
    @$%#$^&*#$
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত