এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • sch | ২০ আগস্ট ২০১৩ ১৭:২৩161040
  • দে দি একদিন উল্টোদাঙ্গা স্টেশানে চলে আসুন - যাত্রীদের বড়ো অংশ কিন্তু বেশ শিক্ষিত - গরীবগুর্বো না - তারা কিভাবে লাইন পার হয় দেখে নিন - তারপর এ বিষয়ে আলোচনা করা যাবে। যে লোকগুলো দেখছে তারা কি করে আশা করবে একটা ট্রেনকে আসতে দেখেও ৭০-৮০ জন মানুষ সরার চেষ্টা করবেন না -
  • Blank | ২০ আগস্ট ২০১৩ ১৭:১৫161039
  • আর দে দি, একটা ছোট স্টেশনে কজনই বা রেল কর্মী থাকে, তাদের পক্ষে কি আদৌ সম্ভব এমন বড় একটা মিছিলকে আঁটকানো !!
  • Blank | ২০ আগস্ট ২০১৩ ১৭:১৪161038
  • যে কোনো গ্যালোপিং ট্রেন স্টেশনে ঢোকার বহু আগে থেকে হুইসিল দেয় যাতে লোকে শুনতে পায় যে ট্রেন আসছে। এখানে নাকি খোল করতালের আওয়াজ আর গানের চোটে লোকে সেসব শুনতে পায় নি। রেল লাইনের ওপরেই সব ধম্ম কম্মে মত্ত হয়ে ছিল সব।
  • সায়ন | ২০ আগস্ট ২০১৩ ১৭:০৫161037
  • http://www.ndtv.com/article/india/train-kills-dozens-of-hindu-pilgrims-in-india-407806

    "the high-speed Rayja Rani Express typically barrels through without stopping at a speed of around 50 miles an hour. Railway officials said the driver had been given clearance to pass through. But Monday was the last day of a holy month in India, and hundreds of people were disembarking from two stopped passenger trains"

    প্যাসেঞ্জার ট্রেন থেকে নেমে বোধহয় শুধু লাইন ক্রস করে যাওয়ার ঘটনা নয় এটা। যেদিকে প্ল্যাটফর্ম পড়ে, তার উল্টোদিকে নামাটাও বেশ কঠিন। নেমে লাইনে দাঁড়িয়ে না থাকলে এত লোক মারা যেত না। 80 kmph "স্পীডের" একটা ট্রেন এসে আমাকে ধাক্কা মারার বেশ কিছু আগেই (যদি আমি লাইনের ওপর বসেও থাকি) আমি টের পাবো ট্রেন আসছে, যদি সরাসরি ট্রেন দেখতে না পাই, তাহলেও। এই পরিমাণ বোকামি এবং তান্ডবের পরও ক্ষতিপূরণ দেওয়া... আজকে দিল্লী মেট্রোরও একটা খবর আছে না?
  • de | ২০ আগস্ট ২০১৩ ১৬:৫৬161036
  • স্চ,
    মানুষকে একটু মানুষ ভেবে, গরু ছাগলের মতো না ভাবলেই আর আজকের অ্যাকসিডেন্ট হোতো না। স্টেশনে রেলের এমপ্লয়িরা কি কেউ দেখতে পাননি যে এতোগুলো মানুষ জড়ো হয়েছে লাইনের ওপরে? না কি গরীব মানুষ বলে এঁদের জীবনের দাম নেই? তাঁরা পারতেন না কোন সতর্কবার্তা পাঠাতে? দ্রুতগামী ট্রেনটিকে বার্তা পাঠিয়ে অথবা স্টেশনেই অ্যানাউন্সমেন্টের বন্দোবস্ত করা যেতো। অতোগুলি মানুষ সার সার পড়ে রয়েছে লাইনের ওপরে -- এই কি সভ্য দেশের ছবি? মানুষের জীবনের চাইতে আর কি দামী?
  • একক | ২০ আগস্ট ২০১৩ ১৬:৫৫161035
  • আনেজুকেতেদ ইউসার তো নাবালক ই হবে।
    এদুকেত -ওয়ার্ন -ব্লক এই তিনটে রাস্তা আটকানোর কথা যদি না আমার কাছে ফুল প্রুফ সলিউশন থাকে। রেল লাইন পেরোনো বা গ্রামের দিকে লেভেল ক্রসিং পেরোনো এমন একটা আনিউসুঅল ডেটা ফ্লো যেটাকে আমার বিসনেস লজিক দিয়ে আটকাতে পারছিনা।
    সেক্ষেত্রে আমার দায় অনবরত নিরাপত্তা সম্বন্ধে মানুষ সচেতন করা। ওয়ার্ন করা। ফাইন করা। রেল লাইন এ পা দিলেই জোরে সাইরেন বেজে উঠবে এমন ব্যবস্থা রাখা।
    কোনো না কোনভাবে এই প্রসেস টা চালিয়ে যেতে হবে। থেমে গেলে হবেনা অনেক করেছি বলে। কারণ আমি জানি রেইল ট্র্যাক "হিউম্যান এক্সেসিবল" আছে মানে এটা বেসিক্যালি সিস্টেম বাগ।
  • Kaju | ২০ আগস্ট ২০১৩ ১৬:৫০161034
  • রেল লাইনে নাবাতাই তো নাবালকের মত কাজ।
  • একক | ২০ আগস্ট ২০১৩ ১৬:৪৬161033
  • এই ঘটনা টা নিয়েই কথা হচ্ছিল লাঞ্চ টাইম ই। লোকজন স্টিক করে আছে " রেল লাইনের ওপরে নাবাতাই তো ভুল, মরে গেলে সেটা কি রেলের দোষ ?"

    আমি একটাই কথা বল্লুম ধুরন্ধর দের। আমার সিস্টেম এ যদি ভ্যালিদেষণ আর চেক না লাগানো থাকে এবং কোনো ইউসার জান্ক ডেটা এন্ট্রি করে বা এস্কিয়েল ইনজেকশন পুশ করে তখন খিস্তি টা কার প্রাপ্য ? ক্লায়েন্ট না রীলিস হেড ?
    রীলিস হেড পাশেই দাঁড়িয়ে ছিল :):)
  • sch | ২০ আগস্ট ২০১৩ ১৬:১৫161032
  • @দে দিকে
    সত্যি কি ঘটনা ঘটেছিল তা নিয়ে কিছু বলার মতো জায়গায় আমরা কেউই নেই কিন্তু সংবাদপত্রের খবরে প্রকাশ (আজকের আবাপ)
    "রেলের একটি অংশের বক্তব্য, ট্রেন আসার কথা ঘোষণার পরেও কেউ যদি লাইন দিয়ে হেঁটে যান, তা হলে দুর্ঘটনার দায় রেলের নয়।" তার মানে ঘোষণা হয়েছিল
    আর ট্রেনটি লোক দেখে ইমার্জেন্সি ব্রেক কষেছিল বলেই ড্রাইভারকে নামিয়ে পিটিয়ে মারার আর ট্রেন জ্বালিয়ে দেওয়ার সুযোগ পায়

    এই সময়ের রিপোর্ট পড়ে মনে হল লাইনে দাঁড়িয়ে থাকা মানুষেরা "হাত দেখিয়ে" ট্রেন থামাবার চেষ্টা করছিলেন - যদি ধরে নি সব সংবাদ পত্রের রিপোর্ট ভুল - তালে কিছু বলার নেই। কিন্তু তা না হলে কোনো জাস্টিফিকেশান দিতে পারেন এদের কাজের ? RPF কি ধরে ধরে এই ধেড়ে হনুমান গুলো কে লাইনের বাইরে নিয়ে যাবে?

    ক'দিন আগে সাঁতরাগাছি স্টেশানে গেছিলাম একটা অফিসের কাজে - আমাদের সাথে রেল দপ্তরের আধিকারিকরাও ছিলেন - লাইনের খুব কাছ দিয়ে বার বার ঘোরাঘুরি করছিলাম আমরা। দেখি একটা লোক্যাল ট্রেন প্রচুর হুইসেল দিচ্ছে - তাকিয়ে দেখি সিগন্যাল সবুজ - লেভেল ক্রসিঙ্গ এর গেট ফেলা - একটি বীর পুঙ্গব গেটের পাশের একটা ছোটো রাস্তা দিয়ে গলে বেরিয়ে বাইক নিয়ে লাইন ক্রশ করছে। রেলের এক আধিকারিককে বললাম কি করেন - গেটে লোক বসান না - বলল মশাই লোক বসিয়ে কি হবে- এদের আটকাতে আর্মি চাই। আমার এক উচ্চশিক্ষিত সহকর্মী নীচু গলায় বললেন "ইসে মানে আমিও অনেক সময় এই কাজটা করি - কি করবো বলো - অত সময় কোথায় দাঁড়াবার?" সত্যি আমরা তো ভীষণ ব্যস্ত

    আমি হিসেব করে দেখেছি সায়েন্স সিটির কাছে পরমা আইল্যান্ডের কাছে রাস্তা ক্রস করতে গেলে ট্রাফিক লাইটে প্রায় পনেরো মিনিট দাঁড়াতে হয় - এবার কেউ যদি ধৈর্য রাখতে না পেরে ছুটে রাস্তা পার হতে গিয়ে গাড়ি চাপা পড়ে - আপনি কি ট্রাফিক পুলিশকে দোষ দেবেন না তাকে ক্ষতিপূরণ দেবেন

    একজন বললেন মাঝে কিছু লোককে ধরপাকড় করার চেষ্টা হয়েছিল বেয়াইনি ভাবে লাইন ক্রস করার জন্যে- তাতে প্রায় মার খেতে হইয় লোকজনকে -
    আর কিছু বলবেন?

    রেলের ৯০ কোটি টাকা ক্ষতি হয়েছে ঘটনাটায় - অন্তত কাগজে তাই বলছে - খুব দরকার ছিল কি এটার? একটু ভেবে দেখবেন,।
  • Kaju | ২০ আগস্ট ২০১৩ ১৫:১৬161029
  • আরে বুদ্ধি করে একটু ছোট্ট হিন্ট দাও না, যাতে বলা হল, আবার বলা হল না।
  • sinfaut | ২০ আগস্ট ২০১৩ ১৫:১২161028
  • বলে দেব?
  • শ্রাবণী | ২০ আগস্ট ২০১৩ ১৪:৫৯161027
  • কাঁওরিয়াদের দৌরাত্ম্য যে কী মারাত্মক হয়, সেটা আমাদের মত দেবভূমিতে একদা বসবাসকারী ও এখনো নিয়মিত ওপথে যাতায়াতকারীদের মত কেউ বোধহয় জানেনা।
    একবার এই পনের অগস্টের ছুটিতে বিনসার যাচ্ছি, ফিরতি কাঁওরিয়ারা ভোরবেলায় হাইওয়ের একটা দিক পুরো বন্ধ করে দিয়েছে। পুলিশ টুলিশ কিচ্ছু নেই, রাস্তার ওপরে চান করছে, শুয়ে আছে, ট্রাকে ডেক চালিয়ে উদ্দাম ভক্তিগীতি, তার সাথে অস্বাভাবিক নাচ..............ভুল করে কোনো গাড়ি রাস্তার ওদিকে ঢুকে পড়লে লাঠি দিয়ে গাড়ির কাঁচে, গায়ে মারছে, দু একটার কাঁচ ভেঙ্গে গেছে, সে কী আতঙ্ক!
    এরকম করে করে মুক্তেশ্বরের কিছুটা আগের রাস্তা অবধি চলল। প্রায় চারঘন্টা বেশী লেগেছিল গন্তব্যে পৌঁছতে।
    সেবারেই বোধহয় গুরুতে বুবুভায় একটা লেখা বেরিয়েছিল এদের নিয়ে, বেশ রোম্যান্টিসাইজ করে...............পরে সেটা পড়ে তখন যা মনে হয়েছিল :)

    একে কাঁওরিয়া, তায় বিহার, বারণ করলেও এরা শুনত বলে মনে হয় না। তবে এতলোক ট্র্যাকের ওপরে, কর্মীরা কেউ খেয়াল করে কিছু ব্যবস্থা (মনে ট্রেন থামানো) নিতে পারল না.....রেলওয়ে সে হিসেবে কিছুটা দায়ী!
  • siki | ২০ আগস্ট ২০১৩ ১৪:৫৫161026
  • পরকীয়ার ভয় নয়, তবে সিনেমা দেখার স্বার্থে শেষটা বলব না। :)
  • Tim | ২০ আগস্ট ২০১৩ ১৪:৫২161025
  • টি কি কিডন্যাপড? বস্তার মধ্যে থেকে ভাট কচ্ছে?
  • de | ২০ আগস্ট ২০১৩ ১৪:২৬161024
  • অতো লোক যখন ওইভাবে রেললাইন পার হচ্চে আর্পিএফের কিছু করার নেই? স্টেশন মাস্টার কি করছিলো? অ্যানাউন্স্মেন্টও তো হয়নি -- এইসব কিছু ঠিকঠাক হলে তবেই না বাকি ঠিকঠাকগুলোর কথা উঠবে!
  • de | ২০ আগস্ট ২০১৩ ১৪:২৩161023
  • আমাদের এখানে তো সবাই প্রশংসাই করলো ওনার কাজের -- দুঃখও করলো এইভাবে ব্রুট্যালি মারা হয়েচে বলে--

    সিকি কি সিনেমার শেষটা বলতে পারবে? নাকি পরকীয়ার ভয়ে চুপ করে থাকবে?
  • siki | ২০ আগস্ট ২০১৩ ১৪:২১161022
  • টি,

    শেষ কেউ বলে নাকি এইভাবে? পারলে পরে ডিভিডি নিশ্চয়ই বেরোবে, ঘরে এনে দেখুন। এসব বলা মানে চার্ম নষ্ট, বাকি যারা দেখে নি কিন্তু পরে দেখবে, তাদের জন্যেও।

    অবিশ্যি কেউ যেন মনে না করে ব্যাঙের হুমকিতে ভয় পেয়ে আমি বলছি না। আমার পরকীয়া চলছে চলবে।

    এবং ব্যাঙকে, রোজ রেললাইন পার করে আমাকে অফিস আসতে হয় ও গেঃহাঃ ফিরতে হয়। এক কথায় রেললাইন পারাপারকে দণ্ডনীয় অপরাধ বলা যায় না। সেখানে রেললাইনের অন্যপারে যাবার দ্বিতীয় কোনও অপশনই নেই।
  • byaang | ২০ আগস্ট ২০১৩ ১৪:০৯161021
  • হ্যাঁ, দমু, খুনকে জাস্টিফাই করার এই চেষ্টাও আমার চোখে নতুন। ছোটোবেলায় কখনো কাউকে প্রকাশ্যে জোর গলায় কোনো খুনকে জাস্টিফাই করতে এবং সমর্থন করতে শুনি নি। ইদানিং শুনি।
  • T | ২০ আগস্ট ২০১৩ ১৪:০৫161020
  • আরে, হাত পা বাঁধা, নইলে দেখেই আসতুম।
  • | ২০ আগস্ট ২০১৩ ১৪:০৪161019
  • আমাদের পহিসেই তো বেশ কজন বলল উনি নিজের মতামত অন্যের ওপরে চাপাতে গেছিলেন কেন? উনি আইন চাইছেন নিজের বিশ্বাসের জন্য, আমাদের বিশ্বাসের তোয়াক্কা না করে। এবং এইটে যারা বলছে তারা সবাই রীতিমত ঝাঁঝের সাথে বলছে যেন 'খুন হয়েছে বেশ হয়েছে' একটা ভাব।
  • byaang | ২০ আগস্ট ২০১৩ ১৪:০৩161017
  • সিনেমাটার পরিচালক সিকির থেকেও ভালো করে শেষটা বলতে পারবে, তাই সিনেমাটা দেখে শেষটা জেনে নেওয়া বেটার অপশন।
  • T | ২০ আগস্ট ২০১৩ ১৪:০৩161018
  • সিকি এই হুমকি অগ্রাহ্য করে এগিয়ে আসুক।
  • byaang | ২০ আগস্ট ২০১৩ ১৪:০২161016
  • সিকি, যদি তুই শেষটা বলিস, তোকে পিটিয়ে ছাতু করব। তোর লুরুর এবারের পরকীয়াটায় ভাংচি দেব।
  • T | ২০ আগস্ট ২০১৩ ১৪:০১161015
  • কেউ শিপ অফ থিসিয়সের শেষটা একটু বলুক না। সিকি?
  • byaang | ২০ আগস্ট ২০১৩ ১৩:৫৯161014
  • এই যে শুয়োরের বাচ্চা পলিটিশিয়ানগুলো বিহারের রেললাইনে কাটাপড়া মানুষগুলোর জন্য ক্ষতিপুরণ ঘোষণা করছে, অথচ কেউ একটিবারের জন্যও বলছে না, ঐভাবে লাইন পারাপার করা অনুচিৎ এবং অপরাধ। রেলের সম্পত্তি নষ্ট করা, রেলের ড্রাইভারদের পিটিয়ে আধমরা করা আরো বড় ক্রিমিনাল অফেন্স। একবারের জন্যও কেউ জোর গলায় এটা বলছে না। মিডিয়ার মহামানব মহামানবীরাও না।
  • byaang | ২০ আগস্ট ২০১৩ ১৩:৫৬161013
  • ভাট খুলে খবরটা দেখে মনটা বিচ্ছিরি তিতকুটে হয়ে গেল। সহজে এই মনখারাপ পিছু ছাড়বে না।
    যে দেশে মানুষ স্বাধীনভাবে তার মতামত খুলে বলতে পারবে না, সেই দেশে আমি জন্মাই নি। দেশটা কবে থেকে এমন হয়ে গেল? এই দেশে আমি আরো একটা নতুন মানুষকে নেমন্তন্ন দিয়ে ডেকে এনেছি ভাবলে নিজের উপর রাগ হয় আর সেই মানুষটার ভবিষ্যতের জন্যও বড় ভয় হয়।
    বম্বেতে যতটুকু সময় কাটিয়েছি, মানুষের কুসংস্কারের উপর অটল বিশ্বাস দেখে বেশ অবাক লাগত। ট্রেনে ট্রেনে বাসে বাসে নানারকম বাঙালীবাবাদের বিজ্ঞাপনে ছয়লাপ। এমনকি কর্পোরেট কোম্পানিতে বড়-মাঝারি চাকরি করা শিক্ষিত মানুষদের এসব বিশ্বাস করতে দেখেও বড় অদ্ভুত লাগত। বিভীষণের জন্ডিস হওয়ায় আমার সিনিয়র কলিগ আমাকে উপদেশ দিয়েছিল, কোথায় একটা নিয়ে গিয়ে মন্ত্রপুতঃ জ্যান্ত মাছ গিলিয়ে আনার। খুব হেসেছিলাম।
    এর মানে এই নয় কোলকাতায় আজন্ম কোনো কুসংস্কার দেখি নি। তান্ত্রিকের কাছে যাওয়া, ওঝা ডাকা এসব শুনি নি বা সেরকম লোককে চিনি না। কিন্তু সেগুলো নিছকই হাসিঠাট্টার ব্যাপার হিসেবেই দেখতে অভ্যস্ত ছিলাম।
  • | ২০ আগস্ট ২০১৩ ১৩:৫০161012
  • সেটা কি শর্মিলা চানুকে এতদিন ধরে দেখেও আমরা বুঝি নি রাজদীপ?
  • Ungoliant | ২০ আগস্ট ২০১৩ ১৩:৪৮161011
  • হাইপারমেট্রোপিয়া বলতো আগে। আম্রিকান ডাগতারেরা উচ্চারণ করতে পারে না বলে হাইপারোপিয়া বানিয়েছে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত