এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Ishan | ২০ আগস্ট ২০১৩ ২১:০৪161070
  • কিছু কেলো হচ্ছে। অর রাতে চেক করব।
  • I | ২০ আগস্ট ২০১৩ ২০:৪৪161069
  • বাকরি করিতে গিয়া এ কী গেরো ভাই রে/ ফিরিতে পারি না ঘরে ধাই ধপা ধাই রে ঃ(
  • siki | ২০ আগস্ট ২০১৩ ২০:৩৮161068
  • কেসটা কী? গুরু কি ডাউনই থাকছে?
  • siki | ২০ আগস্ট ২০১৩ ১৮:২৩161067
  • "
    এবিপি আনন্দের খবরের জের৷ কামদুনির ক্লাবের ব্যাঙ্ক অ্যাকাউন্ট না খোলার শাস্তি৷ সরিয়ে দেওয়া হল বঙ্গীয় গ্রামীন বিকাশ ব্যাঙ্কের ম্যানেজার সুরেশ ভট্টাচার্যকে৷ পাশাপাশি মঙ্গলবার খোলা হল ব্যাঙ্কের অ্যাকাউন্টও৷
    গত ১৪ অগাস্ট অ্যাকাউন্ট খোলার জন্য শ্যামাপ্রসাদ মুখার্জি স্মৃতি সংঘ ক্লাবের সদস্যরা গিয়েছিলেন বঙ্গীয় গ্রামীন বিকাশ ব্যাঙ্কে৷ অভিযোগ, তাঁদের বলা হয়, কামদুনির ক্লাবের অ্যাকাউন্ট খোলা হবে না৷ শুক্রবার সকালে ফের ব্যাঙ্কে যান কামদুনির ক্লাবের সদস্যরা৷ দেখা করেন ব্যাঙ্ক ম্যানেজারের সঙ্গে৷ জানতে চান, কেন তাঁরা অ্যাকাউন্ট খুলতে পারবেন না? ক্লাব সদস্যদের দাবি, উত্তরে ব্যাঙ্ক ম্যানেজার তাঁদের একটি চিঠি লিখে দেন যাতে স্পষ্ট করে কিছুই জানানো হয় না৷ তারপর এবিপি আনন্দে সেই খবর প্রচারিত হওয়ার পরই নড়েচড়ে বসে ব্যাঙ্ক কর্তৃপক্ষ৷
    গত এক সপ্তাহ ধরে কামদুনির ক্লাবের ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা নিয়ে টলবাহানার অবসান৷ মঙ্গলবার খোলা হল ব্যাঙ্ক অ্যাকাউন্ট৷ পাশাপাশি, শাস্তিমুলক ব্যবস্থা হিসেবে ব্যাঙ্ক ম্যানেজারের পদ থেকে সুরেশ ভট্টাচার্যকে সরিয়ে দিল ব্যাঙ্ক কর্তৃপক্ষ৷ তাঁকে বাগদার হেলেঞ্চা শাখায় পাঠানো হয়েছে৷ নতুন দায়িত্ব নিলেন সুব্রত সাহা৷
    ক্লাব সদস্যদের দাবি, সাতদিন আগেও যে হয়রানি ভোগ করতে হয়েছে তাঁদের, তা এদিন পেতে হয়নি কিছুই৷
    টালবাহানা কাটল ঠিকই৷ ক্লাব সদস্যদের মুখেও হাসি ফুটল৷ কিন্তু, প্রশ্ন থেকেই গেল প্রতিবাদের শাস্তিই কী হয়রানি? আর তারই প্রমাণ কী হয়ে রইল কামদুনি? উঠছে প্রশ্ন৷
    "
  • Blank | ২০ আগস্ট ২০১৩ ১৮:১৭161066
  • ডায়মন্ড হারবার লাইনে কি একটা যেন হল্ট ছিল, তাতে একটা টিকিট কাউন্টার ছারা কিছুই থাকতোনা। একটা টিকিট বিক্রির লোক, একটা গেটম্যান।
  • | ২০ আগস্ট ২০১৩ ১৮:১১161064
  • মানে ছিল
  • | ২০ আগস্ট ২০১৩ ১৮:১১161065
  • বালিহল্টে তো আছে। অন্য হল্টের কথা জানিনা।
  • Blank | ২০ আগস্ট ২০১৩ ১৮:০৭161063
  • হল্টে কি স্টেশন মাস্টার থাকে ???
  • Ekak | ২০ আগস্ট ২০১৩ ১৮:০৪161062
  • এঃ দুবার হলো। সরি।
  • Ekak | ২০ আগস্ট ২০১৩ ১৮:০৩161061
  • ইলেকট্রিক তারে হাত দেওয়া উচিত নয়। সেইসঙ্গে রীচেবল দিস্ত্যানস এ ইলেকট্রিক তার থাকলে সেখানে ওয়ার্নিং সাইন থাকা উচিত। সর্বপরি তার টা ইন্সুলেত করা উচিত। সেই কাজ না করে হাত দিয়েছে তো মরেছে বলাটা সার্ভিস ইন্ডাস্ট্রির লজিক নয়।
    রেইল তো সার্ভিস ছাড়া কিছু নয়। রেইল লাইন কে কিভাবে চলাচল-অযোগ্য করা যায় এটা নিয়ে ভাবতে হবে।
    কয়েক বছর আগে লেভেল ক্রসিং নিয়ে এরকম একটা প্রজেক্ট শুরু হয়েছিল। সেটা ধামা চাপা পড়েছে। ভীষণ দরকার এটা নিয়ে কাজ হওয়া।
  • Ekak | ২০ আগস্ট ২০১৩ ১৮:০২161058
  • ইলেকট্রিক তারে হাত দেওয়া উচিত নয়। সেইসঙ্গে রীচেবল দিস্ত্যানস এ ইলেকট্রিক তার থাকলে সেখানে ওয়ার্নিং সাইন থাকা উচিত। সর্বপরি তার টা ইন্সুলেত করা উচিত। সেই কাজ না করে হাত দিয়েছে তো মরেছে বলাটা সার্ভিস ইন্ডাস্ট্রির লজিক নয়।
    রেইল তো সার্ভিস ছাড়া কিছু নয়। রেইল লাইন কে কিভাবে চলাচল-অযোগ্য করা যায় এটা নিয়ে ভাবতে হবে।
    কয়েক বছর আগে লেভেল ক্রসিং নিয়ে এরকম একটা প্রজেক্ট শুরু হয়েছিল। সেটা ধামা চাপা পড়েছে। ভীষণ দরকার এটা নিয়ে কাজ হওয়া।
  • Blank | ২০ আগস্ট ২০১৩ ১৮:০২161059
  • কাগজে তো পড়লাম যে ঘোষনাও হয়েছিল। কিন্তু সেও খোল করতালের আওয়াজে কেউ শোনে নি।
  • | ২০ আগস্ট ২০১৩ ১৮:০২161060
  • ঘোষণা হয় নি এটাও কি কনফার্মড? না হয়ে থাকলে সেটা রেলের তরফে মস্ত গাফিলতি। স্টেশানমাস্টারের শাস্তি হওয়া উচিৎ।
  • | ২০ আগস্ট ২০১৩ ১৭:৫৮161057
  • * মহিলা কম্পার্টমেন্টে
  • সায়ন | ২০ আগস্ট ২০১৩ ১৭:৫৭161056
  • একটা ভিডিও রইল, সম্ভবত মুম্বইয়ের লোকাল ট্রেন। বাহাদুরির চূড়ান্ত। আর এদেরকে কেউ কিছু বলেও না।

  • siki | ২০ আগস্ট ২০১৩ ১৭:৫৬161055
  • কোথায় একটা পড়লাম, ভারতে নাকি প্রতিদিনই গড়ে ৪০ জন লোক রেল অ্যাক্সিডেন্টে মারা যায়। একসঙ্গে ৪০ জন হয় না বলে রোজ খবর হয় না।

    সোর্সটা এখন খুঁজে পাচ্ছি না।
  • | ২০ আগস্ট ২০১৩ ১৭:৫৫161054
  • বৈশাখ আর শ্রাবণমাসে তার্কেশ্বরের যাত্রীরা কম উৎপাত করত নাকি লোকাল ট্রেনে? অনেক লেখালেখি অনেক অফ্জিসে ধর্ণা দিয়ে দিয়ে তাদের কম্পার্টমেন্টে ওঠা বন্ধ করা গেছিল। মস্ত মস্ত ত্রিশুল নিয়ে উঠে কি হুজ্জতি, যেন পূণ্হ্যের ছালাভর্তি করে বাই ওয়ান গেট ওয়ান মেথডে গুন্ডামিও ফ্রী পেয়েছে।
  • a | ২০ আগস্ট ২০১৩ ১৭:৫৪161052
  • আরে সিকি বেশ কাছে পিঠেই আছে মনে হচ্ছে। কাডুগুডি ইঃ তো আমার বাড়ি পার করে যেতে হয় ঃ)

    আচ্ছা অপ্পনদার কি হল? অনেকদিন দেখিনা। নাকি নাম পরিবর্তন করেছে?
  • de | ২০ আগস্ট ২০১৩ ১৭:৫৪161053
  • এমনটা মোটেও নয় যে মানুষগুলি সব ঠিক কাজ করছিলেন -- কাজটা ভুলই -- কিন্তু তাহলেও মিনিমাম সেন্সিটিভিটি রেলওয়ে এমপ্লয়ি দের থাকার প্রয়োজন ছিলো -- ট্রেনের গতি অতো বেশী না হলে এমার্জেন্সি ব্রেকে কাজ হোতো! যদি মানি যে আর পি এফ নেই, অ্যানাউন্সমেন্ট করা যায়নি, ছোটো স্টেশন ইঃ হাজারটা ধানাই পানাইয়ের পরও শুধু ইনকামিং ট্রেনে সতর্কবার্তা পাঠিয়েই এতোগুলো মানুষের মৃত্যু আটকানো যেতো। ক্যালাসনেসের চুড়ান্ত! কতগুলি মানুষ ভুল করলেই তাদেরকে ট্রেনের চাকায় পিষে যেতে দেওয়া যায় না!
  • pi | ২০ আগস্ট ২০১৩ ১৭:৫৩161051
  • ঘোষণাই বা হলনা কেন ?
  • aka | ২০ আগস্ট ২০১৩ ১৭:৫২161050
  • রেল লাইনে কখনোই হাঁটা উচিত না যেমন ইলেকট্রিক তারে হাত দেওয়া উচিত না। ড্রাইভারকে কে কি পিটিয়ে মেরে ফেলেছে? কি দূর্ভাগ্য?
  • সায়ন | ২০ আগস্ট ২০১৩ ১৭:৫১161049
  • সেটাই। ধার্মিক কোনও ব্যাপার মানে ট্রেন জাস্ট থেমে যাবে। কোনও ঘোষনার তোয়াক্কা নয়, কেউ কিছু বলতে এলে মারকুটে ভাব, এমনটাই তো রীতি। এখানে দেখি, মাত্র ক'দিন হল মেট্রো হয়েছে, প্ল্যাটফর্মের যেখান পর্যন্ত ইয়েলো লাইন মার্ক করা, তার ওপাশে গিয়ে দাঁড়াতেই হবে! যাতে দরজা খুললেই ঢুকে পড়তে পারে। সিকিওরিটি কিছু বলুক, কি অন্য কেউ, জাস্ট ধার ধারে না। একটা গোটা দেশ (গরিব বড়লোকের ব্যপারই নয়) যেখানে সব্বার একটা তেরিয়া স্বভাব, অন্য কোনও কিছুকে গ্রাহ্য না করা, এবং নিয়ম ভাঙাটাই স্বাভাবিক কর্তব্য বলে ধরে নেওয়া, সেখানে এরকম ঘটনা এত কম ঘটে এটাই আশ্চর্যের।
  • siki | ২০ আগস্ট ২০১৩ ১৭:৪৪161048
  • স্টেশনটা বোধ হয় একটা হল্ট স্টেশন ছিল। হল্ট স্টেশনে বেশির ভাগ ট্রেনই দাঁড়ায় না। সেক্ষেত্রে স্টেশনের পাবলিক অ্যাড্রেস সিস্টেম অবশ্যই কার্যকরী থাকা উচিত।
  • | ২০ আগস্ট ২০১৩ ১৭:৩৯161047
  • *উইদাউট
    দেখেছি
  • | ২০ আগস্ট ২০১৩ ১৭:৩৮161046
  • সায়ন খুব ভাল একটা পয়েন্ট বলেছে। অত স্পীডের ট্রেন আসতে থাকলে অনেক দূর থেকেই টের পাওয়া যায়। হুইসল ছাড়াও লাইনে রীতিমত ভাইব্রেশান বোঝা যায়। আর আর্পিএফ খুব কমই থাকে ছোট স্টেশানে। খুব ছোট স্টেশানে তো থাকেই না।

    এক্ষেত্রে মাইকে অ্যানাউন্স হয়েছিল কিনা জানা নেই। তবে বড় দল থাকলে অ্যানাউন্স হলেও লোকে পাত্তা দেয় না। ভাবে যে ট্রেন থেমে যাবে। ট্রেন গাড়ী ইত্যাদিকে আটকানোটাও মজার খেলা অনেকের কাছেই।

    কলকাতায় অন্তত মোবাইল কানে দিয়ে রাস্তা না চলার, রেল লাইন না পেরোবার জন্য প্রচন্ড প্রচার করে। এফ এম, রাস্তায় বড় হোর্ডিং সবই আছে। তারপরেও প্রতিদিন উইথাউট এ সিঙ্গল এক্সেপশান, নিউটাউন বাসডিপোর মোড়ে বিদ্বান বিদুষীদের দেখেছে ফোন কানে নিয়ে হয় আকাশ, নয় মাটির দিকে তাকিয়ে কোণাকুণি রাস্তা পার হচ্ছেন।
  • Ekak | ২০ আগস্ট ২০১৩ ১৭:৩৭161045
  • সিকি
    সেটাই। বহু জায়গা আছে এরকম ভারতবর্ষে যেখানে রেইল লাইন ক্রম করার ক্রিটিক্যাল পাথ আর সেফ পাথ এর মধ্যে এত বেশি দূরত্বের পার্থক্য, এত আবালের মত ডিসাইন যে লোকে লাইনে নাবতে বাধ্য হয়। ওভারব্রিজ বানাবার সময় কোনো শালা সিমুলেট করে দেখেনা যে ট্রেইন এনাউন্সমেন্ট আর ওভারব্রিজ দিয়ে ঘুরে যাওয়ার মিনিয়াম্ন গ্যাপ কী। বিকট জঘন্য ভাবে দুর্বোধ্য এনায়নস এর কথা তো ছেড়েই দিলুম।
  • শ্রাবণী | ২০ আগস্ট ২০১৩ ১৭:৩৬161044
  • এই যে গোটা দেশ জুড়ে একটা সাধারণ অনুভব, ধর্মের নামে সাত খুন মাফ, তাহার চেয়ে বড় কিছুই নেই, জুজু দেখানো, এগুলো থেকে এসব হতেই পারে। কাঁওরিয়ার আটকানো হাইওয়েতেও ভুল করে কোনো ভোরের ট্রাক স্পীডে ঢুকে পড়তে পারে, রাস্তার ওপর নাচতে, শুতে, চান করতে ব্যস্ত লোকেদের চাকায় পিষে দিতে পারে। কাক ভোরে তারা হঠাৎ যেখানে খুশী থেমে রাস্তা আটকে দেবে, পুলিশ প্রশাসন কী ব্যবস্থা নেবে। এমনিতে রাস্তার ধারে ওদের জন্যে নির্দিষ্ট টেন্ট থাকে, ব্যবস্থাদি, কিন্তু এরা তা মানেনা!
    ইউপিতে শুধু প্রত্যেকটা উৎসবে নয়, শুক্রবারেও লোকে মসজিদের সামনে হাইওয়ে আটকে নমাজ পড়ে, সেসব দিনে কী পরিমাণ ট্র্যাফিক জ্যাম সইতে হয় লোককে তার ইয়ত্তা নেই, আমি নিজে অনেকবার ফেস করেছি।
  • Kaju | ২০ আগস্ট ২০১৩ ১৭:৩৫161043
  • শুধু কি এটা - কত লোক কানে মোবাইল নিয়ে ট্রেন লাইন পার হতে গিয়ে ভবনদীর পার চলে গেল, তাই বলে কি রোজ হাজার হাজার লোক পার হচ্ছে না? তফাৎ এই যে তারা নিজেদের সাবধানতা বজায় রেখে কাজ করতে জানে। চোখ থাকতেও অন্ধ আর কান থাকতেও কালা হলে তাদের নিয়ে কিচ্ছু বলার নেই।
  • সায়ন | ২০ আগস্ট ২০১৩ ১৭:৩১161042
  • একক, রেমেডিয়েশন খুঁজছো তাই ভাবলাম বলি যে ট্রেনের চাকায় ডিস্ক ব্রেক লাগিয়ে দাও, ঝঞ্ঝাট সেশ।
  • siki | ২০ আগস্ট ২০১৩ ১৭:২৬161041
  • একক,

    ঐ নাবালকদের বোলো কাডুগুডি বাস টার্মিনাসে নেমে রেল লাইনে না নেমে হোয়াইটফিল্ড রেলস্টেশনের উল্টোদিকে অবস্থিত বৃন্দাবন লেআউটে একবার এসে দেখাক। তা হলে মেনে নেব রেললাইনে নামাটা খুব বোকার মত কাজ হয়েছে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত