এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • byaang | ২১ আগস্ট ২০১৩ ১৪:৪৮161250
  • কী ঘুম্পায়। কী ঘুম্পায়।
    কেন যে পায়?
    শুক্কুর, তুমি আর কদ্দুর?
  • kumu | ২১ আগস্ট ২০১৩ ১৪:৪৬161249
  • স্যান ঠিক বলেছে।ক্যাব সার্ভিস জলের জন্য সাফার করেছে।শ্যামলদার সকাল পাঁচটায় বেরোবার ছিল। এই প্রথম ইজিক্যাবের গাড়ী ফেল করল।এসেমেস এল ৪ ৪৫ এ।তখন কী কী হইল সে আর জিগাবেন্না।
  • san | ২১ আগস্ট ২০১৩ ১৪:৪৪161248
  • আমি এখনও বাইরের কিছু ভরিনি রে। আমাজনের লাইব্রেরি থেকে নামাচ্ছিলাম। এই উইকেন্ডে বাইরের কিছু পিডিএফ ভরব। তারপরে বলব।
  • kumu | ২১ আগস্ট ২০১৩ ১৪:৪২161247
  • বড়াই, শরীরের যত্ন নাও।
  • Blank | ২১ আগস্ট ২০১৩ ১৪:৪১161246
  • স্যান
    কিন্ডলে বাইরের বই পত্তর ভরলে সেটা কি ঐ কভার সমেত বই এর লিস্টি তে দেখায় ?
  • Ungoliant | ২১ আগস্ট ২০১৩ ১৪:৩৩161245
  • স্যান থেঙ্কু। রীড ইট লেটারে ফেলে রাখলুম (মানে পড়ে পড়বো - বুকমার্কিং-এর সফি ফাফ স্টাইল)
  • Ungoliant | ২১ আগস্ট ২০১৩ ১৪:২৯161244
  • ওঃ লেখাটা যাকে বলে পুরো ঝক্কাস...
  • sinfaut | ২১ আগস্ট ২০১৩ ১৪:২৬161243
  • থ্যাঙ্কু ল্যাদোষদা, বাড়ি গিয়ে শুনবো।
  • san | ২১ আগস্ট ২০১৩ ১৪:২৩161241
  • অরিজিত, তুলে দিয়েছি।
  • dd | ২১ আগস্ট ২০১৩ ১৪:২৩161242
  • ঠাকুরকে তো বলি,"স্যার, কি কত্তে এই টেকনোসর্বস্ব ফোনবহুল ই-জগোতে আমারে পাঠাইলা ? তোমার কোনো কান্ডোজ্ঞান নাই?"
    ঠাকুরের মুখ শুখিয়ে যায়, কাঁপা কাঁপা গলায় বলেন "আমারো বেশ ভয় লাগে। আমি তো নিজের ভার্শন ও জানি না।"
    পোদো দুর থেকে হাই ফাইভ দ্যাখায় আর বিশ্রী হাসে।
  • dd | ২১ আগস্ট ২০১৩ ১৪:১৮161239
  • ঐ ল্যাক্খটা পরেছি তো। সেই থেকে রাগ আরো উথলে উথলে উঠছে।

    সারা দুনিয়া টালমাটাল, উদ্দীপনায় বিশ্বনদীয়া ভেসে যায় আর আমায় দেখুন, কি এক ভার্শানহীন অজগম্বুজ হয়ে রয়েছি। এসব কিছুই বুঝতে পারি না। এক অদ্ভুত ফ্যালফ্যালে অবস্থান যার কোনো অসুদ নেই।
  • lcm | ২১ আগস্ট ২০১৩ ১৪:১৮161240
  • এই যে সিঁফো, ডিলান-এর অপ্রকাশিত প্রেটি স্যারো বেরিয়েছে, ৭০-এ রেকর্ডিং, এদ্দিন কলম্বিয়া রেকর্ডের ভল্টে এদ্দিন পরেছিল - এই যে -
  • de | ২১ আগস্ট ২০১৩ ১৪:১৫161238
  • দ্যাখেন, ডাগদারেরা সংক্রামিত হইলে কতোখানি বিপজ্জনক!

    স্মার্ট ফোং নিয়ে আমারো বক্তব্য নাই -- আমি বরাবরের আনস্মার্ট -- যদ্দিন না বাজারের সব ফোন স্মার্ট হয়ে যায়, তদ্দিন কিনবো না!
  • dd | ২১ আগস্ট ২০১৩ ১৪:১৪161236
  • আমি বিবিক্ত? নাকি? এটা গালি কিনা সেটাও জানি না। কি যে মুষ্কিলে ফ্যালে।

    আর চোখে জল পরে তো এন্টি এলার্জি খে' অফুরান ঘুমাও আর ঘুমে থেকে উঠে গা ম্যাজ ম্যাজে কিছু হাবাগোবা হাবসোলের কাঁদো কাঁদো পদ্য ল্যাখো। নিজের হাবসোল না থাকলে অন্যের কাছ থেকে টাটকা কয়েকটা ধার নিয়ে নেও।

    এতে অনুৎপত্বিত্ত বা ব্যুৎপ্রকির্ষতার কি রয়েছে রে বাপু?
  • Ungoliant | ২১ আগস্ট ২০১৩ ১৪:১৪161237
  • অ্যান্ড্রয়েড অ্যাপ্‌স নিয়ে একখান টই ছিলো না? কোন কোনগুলো কাজের অ্যাপ্‌ তার লিস্টি?
  • j | ২১ আগস্ট ২০১৩ ১৪:১২161234
  • জয় বাংলা নয় তো ?
  • lcm | ২১ আগস্ট ২০১৩ ১৪:১০161232
  • মতামত দেবার জন্য আমার কোনো জিনিস লাগে না - শূণ্যে, এমনকি মহাশূণ্যেও বা অসীম শূণ্যে মতামত ছুঁড়ে দিতে পারি।

    খানিকটা ফ্যানেদের উদ্দেশ্যে বাপ্পি লাহিড়ি-র ছোঁড়া স্যালুটের মতন, কোনো ফ্যান থাকুক বা না থাকুক, গাড়ী থেকে নামার সময় বাপ্পি লাহিড়ি শূণ্যে ফ্যানেদের উদ্দেশ্যে হাত নেড়ে একটা স্যালুট ছুঁড়ে দেন।
  • I | ২১ আগস্ট ২০১৩ ১৪:১০161233
  • আপনে এত বিবিক্ত ক্যানো? আমার চোখে অ্যালার্জি হইসে, দুই চক্ষে জল পড়ে, তাই নিয়েও আপনার কোনো ইসে নাই। রবিবাবুর মত অরুন্তুদ হইতে পারেন না? চোক্ষের অ্যালার্জি নিয়াও তাঁর চংক্রমণ একবিংশ শতাব্দীর এই প্রথম পাদে আমাদের বিপাসিত করে। আমার জে দিন ভেসে গ্যাছে চক্ষুর জলে।
  • dd | ২১ আগস্ট ২০১৩ ১৪:০৮161230
  • না, অতোটা উদাসীন নই।

    এই নতুন সব ইস্মার্ট ফোন নিয়ে হাউ মাউ কাউ কল্লে মনে হয় একেকটাকে ধরে আস্তে করে গলা টিপে ধরি। কম্পিউটারবাজী করে একগাদা না বোঝা টার্ম কানের কাছে আউড়ে গ্যালে ইচ্ছে করে ধাঁই ধপাধপ চুলির মুঠি ধরে দিব্বি ঝাঁকিয়ে দি ঘন্টা খানেক।ইলিশে বেগুন/কুমড়ো দিলেও শিউড়ে উঠি আর প্রতিকার হিসেবে যেটুকু ভেবে রেখেছি সেগুলো সুদু শুনলেই অপনেরা ভীড়মি খাবেন।

    এই সামান্য কটা ব্যাপারে এখনো সামান্য রাগারাগি আছে।
  • sinfaut | ২১ আগস্ট ২০১৩ ১৪:০৮161231
  • অমন করবেন না। যাই রাঁধবেন পানসে লাগবে।
  • san | ২১ আগস্ট ২০১৩ ১৪:০৪161229
  • সেকি, গোল মরিচ নিয়েও না?
  • dd | ২১ আগস্ট ২০১৩ ১৪:০০161228
  • অ্যাকচুআলি, খুব গভীর ভাবে ভেবে দেখলাম যে দুনিয়ার প্রায় কোনো জিনিস নিয়েই আমার কোনো বক্তব্য নেই। সমস্ত কে সিপালকে আমি নিরাসক্ত ভাবে অ্যাকসেপ্ট করি।
  • lcm | ২১ আগস্ট ২০১৩ ১৩:৫৮161227
  • ভাঙা দরজা জুড়ে দিলে সুপারমানব।
  • Kaju | ২১ আগস্ট ২০১৩ ১৩:৫৩161226
  • দরজা ভাঙা অকল্যাণকর হয় সব সময়, এটা কে কইল? দরজা ভেংএ প্রমাণ করে দেয়া আপিসের অ্যাডমিনের সামনে যে, তারা মেন্টেনেন্স-এর দিকে কোনো খ্যাল রাখসে না, অবিলম্বে সব কিছু চেক করানো উচিৎ। আমাদের একজন চেয়ার ভেঙে পড়েছিল, তারপর তড়িঘড়ি অ্যাডমিন সব চেয়ার চেক করে দরকার মত বদলে দিয়ে গেছে। এটা কল্যাণকর নয়? আর প্রোভাইডেড, সে ছেলে ছিল, মেয়ে নয়। নেহাত আমাদের ওরম সুপারম্যান কন্টেস্ট হয় নি তাই সে পেরাইজ পায় নি। এরম নারী পুরুষ বিভেদ করবেন না কমরেড।
  • san | ২১ আগস্ট ২০১৩ ১৩:৪২161225
  • দরজা ভেঙে সুপারম্যান হওয়া যেতে পারে, সুপারওম্যান হওয়া যাবেনা !
    নারীদের ভূমিকা কল্যাণকর হতে হয়, তাও জানেন না ?
  • | ২১ আগস্ট ২০১৩ ১৩:৩৭161224
  • এহে অজ্জিত কিনে ফেলেছ। আবার জোড়ায়। আমি ভাবছিলাম তোমাকে প্যানাসোনিক P51 এর কথা বলব।
  • Kaju | ২১ আগস্ট ২০১৩ ১৩:৩৫161223
  • স্যান্দি নাম দেয় নি। যে ফার্স্ট হবে সে তো তাইলে ফেলের মধ্যে ফার্স্ট।
  • Ungoliant | ২১ আগস্ট ২০১৩ ১৩:৩৩161222
  • ভালো তো। খান দুই দরজা (বসের কেবিনের হলে ভালো) টেনে ভেঙে ফ্যালো।
  • san | ২১ আগস্ট ২০১৩ ১৩:২২161221
  • এর মধ্যে আপিসে হচ্ছে সুপার-ওম্যান কনটেস্ট!।
    শুনেই গাপিত্তি জ্বলে যায়।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত