এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • a x | ২২ আগস্ট ২০১৩ ০২:৫৩161310
  • আমি এখন এক হপ্তা ছুটি নিয়ে খালি ঘুমোচ্ছি আর রান্না বান্না করছি। এক হপ্তা পর থেকে ইট উড বি আ ওয়ার জোন। তারই প্রিপারেশানে। ফাঁসির খাওয়ার মত তাই এখন।
  • a x | ২২ আগস্ট ২০১৩ ০২:৫০161309
  • পুরোটাই প্রোপাগান্ডা হবার সম্ভাবনা আছে।
  • pi | ২২ আগস্ট ২০১৩ ০২:৩৩161308
  • হুম্ম।
  • 4z | ২২ আগস্ট ২০১৩ ০২:১৪161307
  • খটকা একঃ টাইমিং। ইউএন ইনভেস্টিগেটিং টীম এখন সিরিয়ায়। এরা গেছেই কেমিকাল ওয়েপন নিয়ে তদন্ত করতে। আসাদ সরকার কি এতটাই মাথামোটা যে এই সময় ওর এই কাণ্ডটা ঘটাবে?

    খটকা দুইঃ রিসেন্ট রিপোর্ট দেখ। রেবেলরা ইদানিং অনেকটাই ব্যাকফুটে। তারা যদি জিতত আর সরকার কোনঠাসা অবস্থায় থাকত তাহলে একটা যুক্তি হতে পারত এইভাবে অস্ত্র ব্যবহারের, মরনকামড় টাইপ। কিন্তু রিসেন্ট পরিস্থিতি সেটা বলছে না।

    তবে হ্যাঁ, অনেক লোক মারা গেছে এটা সত্যি, আরও সত্যি 'রাজায় রাজায় যুদ্ধ হয়, উলুখাগড়ার প্রাণ যায়'।
  • pi | ২২ আগস্ট ২০১৩ ০২:০২161306
  • কীরকম খটকা ?
  • 4z | ২২ আগস্ট ২০১৩ ০২:০১161305
  • এটা মনে হয় ১০০% কনফার্মড হয়ে বলা যাচ্ছে না এখনও যে সরকার থেকেই এটা করা হয়েছে। কিছু খটকা লাগছে।
  • pi | ২২ আগস্ট ২০১৩ ০১:৩০161304
  • সিরিয়ার খবরটা কী সাঙ্ঘাতিক ! সরকার থেকে এরকম করলো !
  • siki | ২২ আগস্ট ২০১৩ ০১:১৫161303
  • সিরিয়াতে খুব বড়সড় ঘটনা ঘটেছে। বিষাক্ত গ্যাসে হাজারের ওপর মারা গেছেন।
  • Ekak | ২২ আগস্ট ২০১৩ ০১:১০161302
  • এখানে আজকাল কাওকে দেখিনা বড় একটা। মনে হচ্ছে কোথাও শাড়ির মেলা লেগেছে।
  • a x | ২২ আগস্ট ২০১৩ ০১:০২161301
  • খাসা!
  • একক | ২২ আগস্ট ২০১৩ ০০:০৭161300
  • জাতির জনক হারামজাদা
    বলতে গিয়ে আটকে
    হা রাম বলে অক্কা পেলেন
    পাঁশশ টাকায় লটকে।
  • cm | ২১ আগস্ট ২০১৩ ২৩:৫৬161299
  • হায়রে আমার পোড়া কপাল
    সেই জন্য এমন গাল
    শুনতে পেলে জাতির জনক
    আচ্ছা করে দিতেন ধমক।
  • I | ২১ আগস্ট ২০১৩ ২৩:৪৭161298
  • দেশের দুঃখ দেখে গাঁধি
    পরতে বলে গেলেন খাদি
    যত হারামজাদা-হারামজাদী
    ঠেকায় না নিতম্বে...
  • শুদ্ধ | ২১ আগস্ট ২০১৩ ২২:৩০161295
  • রঞ্জনদা, :)
  • siki | ২১ আগস্ট ২০১৩ ২২:১৭161294
  • পোষালো না গানটা।
  • Tim | ২১ আগস্ট ২০১৩ ২২:০৭161293
  • এই গিটকিরিটার সাথে চিত্ত যেথা'র পিন্ডি চটকানো ভার্সনের কেন ফিউশন হলো কেউ জানে?
  • 4z | ২১ আগস্ট ২০১৩ ২১:৫৭161292
  • এঃ মেয়েটা নিশ্চয়ই ভাই বলেনি (বা দাদু বলেছিল হয়ত)।

    গুজরাটে সব থেকে বেশি বুটলেগিং এই ছাগলটার আশ্রমের গাড়িতে হয়। যত বজ্জাতির আখড়া।
  • rabaahuta | ২১ আগস্ট ২০১৩ ২১:৪৪161290
  • অ ব্যাংদি আছো নাকি?

    শিবকুমার শর্মার অনুষ্ঠানে ঘুমিয়েছো বলে লজ্জা পাচ্ছিলে? আমি শিবকুমার শর্মা, চৌরাশিয়া, পন্ডিত যশরাজ, বোধয় ভীমসেন যোশিও, ঠিক মনে পড়ছে না, সব্বার অনুষ্ঠানে ঘুমিয়েছিঃ(
    আসলে ডোভার লেনে প্রতিরাতের শেষ অনুষ্ঠানইতো হত তারকা শিল্পীর, আর অফিস টফিস করে, ঐ শেষটা আর কিছুতেই জেগে থাকতে পারতামনা। প্রতিবছর প্রতি ভোরে একই জিনিস, যেরকম জীবনে কোনদিন মহালয়া শোনা হলো নাঃ)। তবে ঐ ভোরগুলো বড় মিস।
  • pi | ২১ আগস্ট ২০১৩ ২১:৪১161289
  • এই কম্পোজিশনটা বেশ সাধারণ লেগেছে। মেয়েটির তানকারি ছাড়া আর কিছুই তেমন টানেনি।
  • | ২১ আগস্ট ২০১৩ ২১:৩৪161288
  • এই নাও শোনো সবাই

  • cm | ২১ আগস্ট ২০১৩ ২১:৩০161287
  • সময়ের ব্যাপারে আইনস্টাইনকে ভুলে যাবেননা।
  • সে | ২১ আগস্ট ২০১৩ ২১:২৩161286
  • নবারুণদা গোলাবার লোক নয়।
  • kc | ২১ আগস্ট ২০১৩ ২১:২১161285
  • কে গুলিয়েছে? নবারুণ না রঞ্জনদা? ঃ-))
  • সে | ২১ আগস্ট ২০১৩ ২১:১৪161284
  • "২০১৫তে বিজনের সার্ধ-শতবর্ষ " কীরকম? ঃ-)
  • ranjan roy | ২১ আগস্ট ২০১৩ ২১:০৫161283
  • আমাদের শুদ্ধসত্ত্ব ঘোষ (ব্যাসদেব) ফুলটাইম নোটো। ওর উদ্যোগে গত রোববারে টেগোর রিসার্চ ইন্স্টিট্যুট হলে থিয়েট্রিক্স ও "সোসাইটি ফর এডুকেশন থ্রু পারফর্মিং আর্টস(সেপা) অংশগ্রহণে বিজন ভট্টাচার্য্যের নবান্ন নাটকে প্রথম তিনটি দৃশ্য শ্রুতি-অভিনয় করে দেখানো হল। প্রায় একশ' বিশের মত দর্শক। নির্দেশন ও দুটো চরিত্রের পাঠ শুদ্ধ নিজে, বাকিরা সব বেশ ইয়ং। আর ছিল জ্যোতিরিন্দ্রনাথ মৈত্রের দলের পুরনো গায়ক পার্থ মজুমদারের গান ও স্মৃতিচারণ-- যখন জর্জ বিশ্বাস গণনাট্যে গান গাইতেন। কমরেড মণিকুন্তলা সেন প্রধান নারীচরিত্রে অভিনয় করতেন, এমনকি গোপাল হালদারও বাদ যেতেন না।

    দ্বিতীয়ার্ধে বিজন-পুত্র নবারুণ নিজের ছোটবেলার স্মৃতি কথার টুকরো, বিজন কোথা থেকে নবান্ন লেখার প্রেরণা পেলেন সেইসব গল্প ও আজকের দিনে বিজন ভট্টাচর্যের নাটকের প্রাসংগিকতা নিয়ে চর্চা করলেন। শেষে জানালেন যে ২০১৫তে বিজনের সার্ধ-শতবর্ষ উপলক্ষে নবান্ন ও অন্যান্য নাটক হবে। এমনি ভাবেই। কোন সরকারি সাহায্য ছাড়া। মাঠেঘাটে। সমবেত দর্শকদের উত্তাল হাততালি।

    শুদ্ধসত্ত্ব সম্ভবতঃ দেবীগর্জন করবে। আমি শুনেই খুশি, রিহার্সাল দেখব বলে আবদার করে রেখেছি।
    আহা! সঞ্চারিয়া সাঁওতালের চরিত্র!
    -- আমি তো মরিবার চাহি না। তুমি তো মরিবার চাহ না! আরে কাল যে বাচ্চাঠো পয়দা হইছে সেও হাত মুঠা করি চিল্লাইছে। চিল্লাইছে আর বুলছে-হামাকে বাঁচাও, হামি বাঁচবে!
  • a x | ২১ আগস্ট ২০১৩ ২০:৩৪161282
  • দেখলাম মিঠু ঃ-)
  • সিদ্ধার্থ | ২১ আগস্ট ২০১৩ ১৯:৩৫161281
  • ভালই তো! খারাপ কি!

    নবারুণকে মিডিওকার বলার প্রতিবাদ জানালাম
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত