এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • h | ২২ আগস্ট ২০১৩ ১৫:২৮161370
  • ওহ ওকে, থ্যাংক ইউ। আমার পরের পয়েন্ট টা হল, এই ডিমান্ড কমা টা কে কি, সরাসরি ডি ইন্ডাসট্রিয়ালাইজেশন এর ইন্ডিকেটর বলা যাবে?

    মানে কোন কারণের জন্য কি হচ্ছে, সেটা র অ্যাট্রিবিউশন অ্যানালিসিস টা তোমরা কি করে করো, জাস্ট প্রচন্ড আগ্রহ হচ্ছে বলে জিগ্যেস করছি। দাঁড়াও এটা নিয়ে আমি ই লাগবো, পাবলিকলি অ্যাভেলেবল ডেটা কিসু পাওয়া যায় কিনা।
  • Blank | ২২ আগস্ট ২০১৩ ১৫:২৪161369
  • যাক আজ আপিস না গিয়ে বেশ আনন্দেই আছি
  • Ungoliant | ২২ আগস্ট ২০১৩ ১৫:২২161368
  • হুঁ, আম্মো পড়লুম সবে। আর তাতেই আমার একখান কাজ মনে পড়ে গেলো।
  • de | ২২ আগস্ট ২০১৩ ১৫:২১161366
  • সোসেনের সাথে কি ভাগীদারও ফিরেচে?
  • de | ২২ আগস্ট ২০১৩ ১৫:২১161367
  • শ্রাবণীর পয়েন্টটা ইন্টারেস্টিং। বম্বেতে পাওয়ার সেক্টরে রিলায়েন্স বা টাটা তো ভালোই করছে বলে শুনি। এটা কি দিল্লীর আশেপাশের অঞ্চলের জন্য না সারা দেশের পরিপ্রেক্ষিতে ট্রু?

    তবে, অ্যাজ আ হোল, গরীব মানুষ আরো গরীব হচ্ছে তাতে সন্দেহ নাই। বাই, গাড়ী ধোয়ার লোক, সিকিওরিটি, ঝাড়ুদার -- এদের পরিস্থিতি বা চাহিদা দেখলে কিছু কিছু গেস করতে পারি। মহারাষ্ট্রে সরকারী সবজির স্টল শুরু হয়েছে, সেখানে একদম সস্তার সবজি চাওলি বা তুন্ডলির জন্যও যা কিউ থাকে! তারপর আবার পেঁয়াজ ছাড়া এরা চক্ষে অন্ধকার দেখে !

    দমদির কি আম্বোলি ঘোরা হয়ে গেলো?

    কুমুদি, ছাতার চাগ্রী না ছাতার ফোং? ঃ)
  • কৃশানু | ২২ আগস্ট ২০১৩ ১৪:৫৯161365
  • দমুদি, বোধিদার লেখাটা আগে পড়িনি, এই পড়লাম। ভালো লেখা।
  • Ungoliant | ২২ আগস্ট ২০১৩ ১৪:৫৪161364
  • লেটেকে tcolorbox প্যাকেজটা জাস্ট ফিদা করে দিলো।
  • শ্রাবণী | ২২ আগস্ট ২০১৩ ১৪:৪৭161363
  • বোধি, দি টা থাক, ইঞ্চি টেপে আমি বড়ই হব!
    আমি লিখতে পারিনা, যেখানে আছি সেখান থেকে ডেটা দিতে নিতে পারিনা। মেন স্ট্রীম মিডিয়া কেউ এসব নিয়ে কথা বলছে না তাই লিঙ্কও নেই।
    তবে এটা বেশ কিছুদিন ধরে চলছে আর ওই ফরাক্কাটা শুধু খবরে প্রকাশ বোধহয় লোক্যাল গভমেন্টকে বাঁশ দিতে, পুরো দেশের প্রেক্ষিতে আসল ছবি দেওয়ার জন্যে নয়, যে দায়টা কেন্দ্রের ওপর বর্তাবে।
    মাঝখানে পাওয়ার সেক্টরে একটা বুম মনে হচ্ছিল, কয়েক বছর আগে, ঝাঁকে ঝাঁকে লোক পাওয়ার প্ল্যান্ট বানাতে দৌড়চ্ছিল, বাসন বেচে যারা তারা থেকে শুরু করে সবজির ব্যাপারীও।
    আমাদের এখান থেকে প্রচুর লোকজন বিশাল বিশাল পে প্যাকেজে সেসব জায়গায় গেছে...............অবস্থাটা যেমন দাঁড়াবে ভাবা হয়েছিল সেরকম হলনা। দু একজন ছাড়া কেউই এখনো জেনারেশনই শুরু করতে পারেনি, যারা করেছে তাদেরও বেশী পয়সার বিদ্যুত কেনার লোক নেই।
    জল গ্যাস কয়লা প্রভৃতির সমস্যা প্রকট হয়ে দেখা দিচ্ছে ইউ পি এ টুর আমলে, অনেকটাই ঠিকমত প্ল্যানিংয়ের, সুবন্দোবস্তের অভাব ও করাপশনের চোটে।
    যারা আছে তারাই যখন ঠিকমত চালাতে পারছেনা, ডিম্যান্ড নেই।
    নতুন প্ল্যান্টকে না চালিয়ে ফেলে রাখলে তাকে প্রিজার্ভ করা একটা বিশাল মাথাব্যথা প্লাস খরচসাপেক্ষ ব্যাপার।
    আমরা এখন যেখানেই যাই সেখানেই, হেডরা বলে, আগে প্রিজার্ভেশনের কথা বলো, গ্যাস কয়লা যেখানেই যাই।
    একটা দেশে বিদ্যুতের ডিম্যান্ড নেই যখন সেখানে ম্যানুফ্যাকচারিংয়ের হাল কী তা দিয়েই বোঝা কঠিন নয়, লোকের দিনের খরচ আর কতটুকু, কনজিউমার বাড়লে কত আর ডিম্যান্ড হয়, আসল ডিম্যান্ড আসে ইনডাস্ট্রী থেকে!
  • sosen | ২২ আগস্ট ২০১৩ ১৪:৩৬161362
  • আমি তো তেমন জল দেখলুম না। জলে চান্দের ছায়া দেখ্লুম অবিশ্যি উপর থেকে। রাত তিন্টে তখন।
  • siki | ২২ আগস্ট ২০১৩ ১৪:২৮161361
  • হোসেন জলে ল্যান্ড কল্লে?
  • sosen | ২২ আগস্ট ২০১৩ ১৪:২৭161360
  • হনুদার কি প্রচন্ড জিগীষা।
  • siki | ২২ আগস্ট ২০১৩ ১৪:২২161358
  • এনটিপিসি ফারাক্কায় উৎপাদন কমাতে হয়েছে, কারণ বিদ্যুতের চাহিদা নেই, কোনও ইন্ডাস্ট্রি নতুন খোলে নি, বরং বন্ধ হয়ে যাচ্ছে অনেক। এই মর্মে কালই খবর বেরিয়েছিল।
  • | ২২ আগস্ট ২০১৩ ১৩:৫৩161357
  • লেখাটির সাথে পুরোপুরি আংশিক সহমত |
    কিন্তু নন্দিতা দাসকে দিয়ে ক্যাম্পেনিংটা পিক্যুল্যার|
    নন্দিতা কবে থেকে ডার্কের এক্ষাম্পল হল?
  • kumu | ২২ আগস্ট ২০১৩ ১৩:৩৭161356
  • ১ ৩১ হোলো কুমুর ল্যাখা।
    ছাতার বাকরী!!!!
  • Kaju | ২২ আগস্ট ২০১৩ ১৩:৩৩161355
  • হে সত্যনাথন, এই কি সত্যকথন?
  • cm | ২২ আগস্ট ২০১৩ ১৩:৩২161354
  • গুজরাতে ওদের একটু আদর করে গা হাত পা টিপে দিচ্ছিল আর বললেন মারলো। এই কি সত্যকথন?
  • guruchandali | ২২ আগস্ট ২০১৩ ১৩:৩১161353
  • ডিডিদা ও হনুকে ক্ক ক্ক ক্ক।
  • dd | ২২ আগস্ট ২০১৩ ১৩:২৫161352
  • সুপার রিচদের জন্য ইনকাম ট্যাস্কো বাড়লো, এই অবিচার নিয়ে আমার ছাড়া আর কারুরি দেখি মাথাব্যাথা নেই। দশ কোটি ছাড়ালেই বেশী ট্যাস্কো? এ কি মামাবাড়ীর আব্দার?

    দুনিয়াটা খুবই স্বার্থপর আর হিংসুটে লোকে ভরে গ্যাছে।
  • h | ২২ আগস্ট ২০১৩ ১৩:২৩161350
  • *আমার থেকে।
  • h | ২২ আগস্ট ২০১৩ ১৩:২৩161351
  • ও শুধু শ্রাবণী। কারণ তুমি ছোটো। এটা আমাকে অনেকেই বলেছে।
  • h | ২২ আগস্ট ২০১৩ ১৩:২১161349
  • শ্রাবণীদি, বিদ্যুতের চাহিদা নেই, ইউনিট বন্ধ রাখতে হচ্ছে, এই বিষয়টা হেবি ইন্টারেস্টিং লাগলো। একটু পোবোন্দো, প্রয়োজনে, ডেটা কিসু দিতে পারবে?

    এই যে এতো সার্ভিস আর রিটেলের র‌্যালার চোটে অন্ধকার, তাইলে তো সেই, লম্বা হয়ে লাভ কি হল, লংজাম্পে যদি কাঁচা।

    প্লাস, আরেকটা কথা বলো, ইলেক্ট্রিফিকেশন এর ড্রাইভ কমে গেছে বলে কি এইটা হওয়ার চান্স? কিন্তু এইবার এইখানে রাজ্য সরকার ডেটা দিয়ে দাবী করেছে গত এক বছরে, ৩৮ লক্ষ কনজিউমার নতুন সাবস্ক্রাইব করেছে। তো এইটা অল ইন্ডিয়ায় কতটা সত্যি?

    অ্যাডিশনালি, আমি জানতে চাই, তাইলে এই যে লোকে নতুন প্লান্ট খুলতে চায়, এমনকি রিনিউএবল বা নিউক্লিয়ার, এনার্জির প্লান্ট খুলতে চাই বলে দাবী করছে, এবং প্রোজে্ট ডিলে কে, রেড টেপিজম কে বা ইর‌্যাশনাল রেজিস্টান্স কে দায়ী করছে, তার কারণ টা কি, ডিম্যান্ড যদি কমতির দিকে, তাইলে এতো বিজনেস মোটিভেশন আসছে কৈত্থিকা?

    ওভারল, এটা খুব ইন্টারেস্টিং বিষয়। এই বিষয়ে তুমি একটা পোবোন্দো লেখো।
  • শ্রাবণী | ২২ আগস্ট ২০১৩ ১১:৩১161346
  • বেশ দুর্দিন ও গন্ডগোলের ব্যাপার চারদিকে। সেই কবে দাম বাড়লে শুনতাম লোকে বলছে বাজারের থলিতে করে টাকা নিয়ে গিয়ে পকেটে বাজার নিয়ে ফিরবে......অবস্থাটা প্রায় সেরকম। বর্ষায় সবজি বাজারে দাম বাড়ে ঠিকই কিন্তু এরকম নয়। কাজের মেয়েরা সবজি কাটতে দিলে, শাকপাতা, খোসা, পটলের বীজ সব বাড়ি নিয়ে যাচ্ছে, কীরকম একটা লাগে!:( কিছুদিন আগেও ওরা নিজেরাই কপিডাঁটা ফেলে দিত হেলাভরে।

    এদিকে দিকে দিকে বিদ্যুতের চাহিদা নেই, এরকম ডিম্যান্ডে ফল আগে দেখা যায়নি। জেনারেশন বন্ধ রাখতে হচ্ছে একাধিক ইউনিটে।

    বলছে ম্যানুফ্যাকচারিং ইনডাস্ট্রী নাকি গো স্লো, তাই চাহিদা নেই। বর্ষাকালে হাইডেল ভালো চলে বলে ডিম্যান্ড কোথাও কোথাও কম থাকে, কিন্তু এও সেই, তার বেশী কিছু.......কেমন যেন ঠিক লাগছেনা।
    রিয়্যাল এস্টেট ইত্যাদির কাজ এখানে ভীষণ স্লো, কোথাও বন্ধ! সেলের বাজারে উদ্দাম কেনাকাটিও এবারে নেই, দোকানদারেদের মতে। সাধারণ মানুষের বেশ বেহাল অবস্থা!
  • Ungoliant | ২২ আগস্ট ২০১৩ ১১:৩০161345
  • অনেক প্রাইভেট কোং এমন একটা প্যাকেজ বানায় যে লোকে শেষমেশ গুপি করতে বাধ্য হয়। আমি এমন কোং-ও দেখেছি যেখানে এলটিএ হল 60K+ - এবার এইটাকে ট্যাক্স ফ্রী করাতে হলে লোকে গুপি ছাড়া কী করবে?
  • quark | ২২ আগস্ট ২০১৩ ১১:২৬161344
  • Tuff told Atlanta's local news station that the 20-year-old gunman was able to pass the school's security because he followed a parent who had not shut the door

    কী সিকিওরিটি মাইরি!
  • a x | ২২ আগস্ট ২০১৩ ১১:২৩161343
  • লেখাটা আগে দেখেছি। অ্যাবসোলিউটলি ঠিক বলেছে। এই নন্দিতা দাসের ছবি দিয়ে "আনফেয়ার", ডার্ক ইস বিউটিফুল ইত্যাদির পোস্টটা প্রচুর ঘুরছিল ফেবুতে, তখনি এগুলোই মনে হয়েছিল।
  • কৃশানু | ২২ আগস্ট ২০১৩ ১১:২০161342
  • লেখাটার সাথে এগ্রি করলাম পাইদি।
  • dd | ২২ আগস্ট ২০১৩ ১১:১৯161341
  • আরেকটা জিনিস দ্যাখলাম টিভিতে।

    গুজরাতে বজরং দলের গোটা আষ্টেক বৃহৎ বপুর প্রতিবাদীদের, পুলুশ কি মারটাই না মাল্লো। লাঠি,ঘুঁষি,লাথি।রদ্দা। বিশ্রী রকমের ভেংচি।

    এতেও আমি সত্যের পথেই রইবো। দেখে প্রচন্ডো খুসী হলেম। আরো প্যাঁদালে আরো খুসী হতেম।

    জানি কল্লোল রেগে যাবে,কিন্তু কি করবো?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত