এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কৃশানু | ২২ আগস্ট ২০১৩ ২১:৪৩161430
  • আমারো কাকোরি প্রিয়তমা।
  • cm | ২২ আগস্ট ২০১৩ ২১:৪২161429
  • কাকোরি কাবাব
  • aranya | ২২ আগস্ট ২০১৩ ২১:৪০161428
  • কাবাবের প্রেমে আকন্ঠ নিমজ্জিত - বটি কাবাব, মালাই কাবাব, বিহারি কাবাব, চাপলি কাবাব ইঃ প্রঃ। বেস্ট হইল গিয়া সামি কাবাব।
  • a x | ২২ আগস্ট ২০১৩ ২১:২৯161427
  • অ মনু, আমার এইখানে চলে আইস। তোমারে কাবাব বানায়ে খাওয়ামু খনে। আমার বানানোতে না কুলাইলে কাইজার মিঞারে দিয়া বানাইমু। দাওয়াত রইল।
  • শ্রাবণী | ২২ আগস্ট ২০১৩ ২১:১৯161426
  • দম, একেবারে আমার কথা, ইনডাকশনের সময় এন কে পি সালভেকে, আঠের বছরে লিখেছি, তারপরে না করে দিয়েছিলাম। আমাদেরই ডিপ এর গ্লোবাল কনফারেন্সে গত তিনবছর ধরে অন্য ডিপ থেকে জুনিয়র মেয়ে ধরে আনছে, তাদের দেখেই খারাপ লাগাতে লিখছিলাম। আমাদের ফেবু গ্রুপে এইচ আরের মহিলারা আছে, তারাগিয়ে সব বলে বেড়ায়, দু একজন ধমকি, থ্রেট খেয়েছে, কিন্তু এটা উল্টো হল। মেয়েরা খুব খুশী!
    অক্ষ, ঃ)
  • san | ২২ আগস্ট ২০১৩ ২১:১৫161425
  • এইটা শ্রাবণীদি খুবই ভাল করেছ।
  • sosen | ২২ আগস্ট ২০১৩ ২১:১১161424
  • দম্দি, ছুটি মনে হোলো দেড় মিনিটের ঃ(
  • rabaahuta | ২২ আগস্ট ২০১৩ ২১:০৯161423
  • আমাদের দাশদাদুর বাবা খুব বেশী বয়সে অতিরিক্ত কথা বলতেন। তো বাড়িতে একটা বিয়ে হবে, পাত্রীপক্ষের সঙ্গে কথা বলতে হবে, কিন্তু দাদুর বাবার অতি কথায় মনোমালিন্য, মুখ দেখাদেখি বন্ধ এইসব নানা গন্ডগোল তৈরী হওয়ার ঐতিহ্য আছে। তো দাশদাদু আর তাঁর বাবা মিলে আলোচনা করে ঠিক হল, দাদুর বাবা চাদর গায়ে দিয়ে থাকবেন, মানে সাবেকী পোষাকে ধুতি পাঞ্জাবী শাল এরকম আরকি, আর কথা যখন অতিরিক্ত বেশী হয়ে যাবে তখন দাদু বলবেন,'বাবা, চাদ্দর পড়ি জায়'।

    তো এই স্ট্র্যাটেজিতে বিয়েটা হয়ে গেছিল। আর আমাদের বাড়িতে কেউ বাড়াবাড়ি থাউকা কথা বললে বলা হয়, 'চাদ্দর পড়ি জায়'

    দমদির দেওয়া সচলের লিঙ্ক থেকে বাঘের ল্যাজের গল্প প্রসঙ্গে মনে হলো।
  • Ishan | ২২ আগস্ট ২০১৩ ২১:০৭161422
  • মাথাটা এমনিই ভোঁভোঁ করছে। তার উপরে এত টপিকের কোনটায় মাথা গলাব একেবারেই বুঝতে পারছিনা। কেউ এট্টু শর্ট লিস্ট করে দ্যান্না।
  • কৃশানু | ২২ আগস্ট ২০১৩ ২১:০০161421
  • নাহ, আকাদা। আমি যখন স্কুলে, একদম ছোটবেলায়, তখনো সমস্ত রসুন সন্ধ্যা, নেতাজি, বিবেকানন্দ-র জন্মদিনে, দাদুর জন্মদিনে এসব দেখেছি। তখন হিন্দি সিরিয়াল তেমন ভাবে আসেনি।

    যা হোক, রজার এন্ড মি দেখছি। কী ভয়ঙ্কর!!
  • I | ২২ আগস্ট ২০১৩ ২০:৫২161420
  • আমার হাতে কেউ কেন কোনোদিন কাবাবের থালি ধরায় না ! তাইলেই আমি থালি বয় হয়ে যাবো। দাদা, আমি কিন্তু খুব কাবাব থালি বয় হতে চেয়েছিলাম!
  • | ২২ আগস্ট ২০১৩ ২০:৩১161419
  • দেড়মাস ছুটি কাটিয়ে এসে এ মেয়ে আবার 'লজ্জা' শব্দটা উচ্চারণ করছে?! `:-O

    :-p
  • sosen | ২২ আগস্ট ২০১৩ ২০:২৫161418
  • ভাগীদার ফেরে নাই দে দি। ভেউ।
    আমি প্রচুর জিনিস কিনতে চাই,কিন্তু পয়সা নাই। বোধিদার লেখাও ঠিক হনুদার মত লাগ্সই হয় নাই। আর এই ছেলেপুলেদের লজ্জা নাই, আমি ওব্দি আজ আপিস গেছলুম!
  • aka | ২২ আগস্ট ২০১৩ ২০:২৩161417
  • সমস্কৃতির নামে এইসব হাবিজাবি হিন্দি সিরিয়াল থেকে এসেছে, আমি অলমোস্ট সিওর।
  • | ২২ আগস্ট ২০১৩ ২০:১৯161416
  • অক্ষ, দাশগুপ্তরাও মনে হয় চেয়েছিলেন। :-)

    শ্রাবণী, অভিনন্দন।
    আমার প্রথম কোম্পানিটা কলেজে কলেজে কম্পু চিটিং সেন্টার খুলে বেড়াত। আর সেইসব সেন্টারের উদ্বোধনে মন্ত্রী সত্যসাধনবাবুকে আনত। সেখানে অমনি একটা থালি গার্ল টাইপের চালু ছিল। আমি যখন জয়পুরিয়া ক্ললেজের সেন্টার দেখতাম, সেটার উদ্বোধনের দিন হঠাৎ দুম করে হাতে থালি ধরিয়ে দিয়েছিল, কিছু বোঝার আগেই মন্ত্রীসান্ত্রী এগিয়ে এসে যাচ্ছেতাই কান্ড। পরে আমি বলে দিয়েছিলাম আর কোনোদিন অমনি হাতে ধরালে কিন্তু আমি যা খুশী তাই করব। তাতেও অবশ্য বেশ ঝামেলা পোয়াতে হয়েছিল।
    যাগ্গে ব্যপারটা অল্প কিছুদিন পরে উঠে গেছিল।
  • a x | ২২ আগস্ট ২০১৩ ২০:০০161415
  • হ্যাঁ শ্রাবণী - দারুণ ব্যপার এটুকু যে হয়েছে তোমাদের জন্যই - সেই ছোটবেলা থেকে এই ফালতু জিনিসগুলো শুরু হয়।
  • Ekak | ২২ আগস্ট ২০১৩ ১৯:৫৭161414
  • এটা খুব ভালো কাজ করেছেন শ্রাবনী। অনেক অভিনন্দন। এই "থালি গার্ল " কালচারের কানের গোড়ায় দেওয়ার সময় এসেছে।
  • aka | ২২ আগস্ট ২০১৩ ১৯:৫৬161413
  • কাকে?
  • Ekak | ২২ আগস্ট ২০১৩ ১৯:৫৪161412
  • মাথা টা কীরকম তেতে পুড়ে আছে। দাভল্করের মৃত্যুর পর এমেনেস এর ঔদ্ধত্ব দেখলুম ক্লিপিং এ। আসারাম বাপুর বিরোধিতা করতে গিয়ে ফটোশপ করা ইমেজ নিয়ে সুরসুরি দিচ্ছে কেও। ওদিকে ইন্দোনেশিয়া তে ইস্কুলের মেয়েদের "ভার্জিনিটি চেক" করা হবে কিনা তাই নিয়ে লোকজনের কী ভয়ঙ্কর স্বপক্ষে ওকালতি !!

    আর যুক্তি দিতেও ইচ্ছে করছেনা মশাই। পাতি ক্যাল দরকার।
  • শ্রাবণী | ২২ আগস্ট ২০১৩ ১৯:৫০161411
  • এই মাত্র খবর পেলাম, অ্যাক্রস দি অরগানাইজেশন অর্ডার গেছে প্রত্যেক স্টেশন হেডের কাছে, মেয়েদের বোকে দেওয়ার জন্যে বা তিলক দেওয়ার জন্যে যেন না ডাকা হয়, এবং এর জন্যে ফেসবুকে আমি যালিখেছি এর বিরুদ্ধে সেগুলো দেখিয়ে এই ডিসিশন নেওয়া হয়েছে। এটা আমাদের এখানে এত বছরের খুব বিরক্তিকর একটা রিচুয়াল ছিল, যে কোনো অনুষ্ঠানে জুনিয়র মেয়েদের সাজিয়ে গুজিয়ে নিয়ে যাওয়া, এইসব কাজ করাবার জন্যে, এর জন্যে এইসব মেয়েদের কাজের জায়গায় সহকর্মীদের, বসের বিরক্তি সহ্য করতে হত, মেয়েরা নিজেরাও পছন্দ করত না, কিন্তু কেউ কিছু বলতে পারতনা। এমনি শেয়ার করছি, অনেকদিন ধরে এই প্রথাটার বিরুদ্ধে লিখছি, বাইরের কাউকে ঠিক বোঝানো যাবেনা, কিন্তু এটা অনেক মেয়ের কাছে খুব একটা আপত্তিজনক ছিল, আমার সময়ে আমি অস্বীকার করায় অনেকের বিষনজরে পড়েছিলাম!
  • aka | ২২ আগস্ট ২০১৩ ১৯:৪৬161410
  • গোপাল?
  • a x | ২২ আগস্ট ২০১৩ ১৯:৪৩161409
  • পালেরা চেয়েছিলেন। অ্যাপারেন্টলি।
  • শ্রী সদা | ২২ আগস্ট ২০১৩ ১৯:৩৭161408
  • আমি চাইনি। বিপ্লব বড় খাটনির জিনিস।
  • কৃশানু | ২২ আগস্ট ২০১৩ ১৯:২৯161407
  • তালে বিপ্লব কে চাইল?
  • a x | ২২ আগস্ট ২০১৩ ১৯:২২161406
  • আর আমার জীবনে একটাই দাবী ছিল, একটু ঘুমোতে পারা। আর আমি কিছু চাইনি দাদা!
  • cm | ২২ আগস্ট ২০১৩ ১৯:১৮161405
  • এত বলি তবু এরা
    ব্যাভার করেনা ছড়া
    জাতি ও সত্ত্বা
    বোঝা নয় সস্তা।
  • h | ২২ আগস্ট ২০১৩ ১৯:১৬161403
  • আরে নানা আমার কোন দাবী নেই।
  • Ekak | ২২ আগস্ট ২০১৩ ১৯:১৬161404
  • দিনকাল বদলাচ্ছে। জীনস আর জীনস কালচার এখন আর ইনক্লুসিভ প্যাকেজ নয়।
    সত্তা মানে তো বাস্কেট। আমার ঝুড়ি আমি সাজাবো।
  • a x | ২২ আগস্ট ২০১৩ ১৯:১৩161402
  • কি মুশকিল সব কিছু নিজেকে দিয়ে রি-ইনভেন্ট করতে হয় নাকি!
  • h | ২২ আগস্ট ২০১৩ ১৯:০১161401
  • তাইলে সত্ত্বা আর ভাষার মধ্যে সম্পর্ক আছে প্রমাণ করবি কি করে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত