এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • de | ২৩ আগস্ট ২০১৩ ১৭:০৪161671
  • আমি অনেক আগে পুরী গেছি -- কিন্তু যেখানে জগন্নাথ বানানোর কাঠ ভেসে এসেছিলো, ফাঁকা সি বীচের ধারে সেখানে একটা মন্দির ছিলো -- খুব সুন্দর দৃশ্য -- সে মন্দিরের কি নাম জানিনা!
  • সে | ২৩ আগস্ট ২০১৩ ১৭:০৩161669
  • আমি অন্তত চারবার পুরীর জগন্নাথ মন্দির, লিঙ্গরাজ, ইঃ ভালো করে ঘুরে এসেছি। এবার?
  • san | ২৩ আগস্ট ২০১৩ ১৭:০২161668
  • নোটিশ আমি গত বছরও দেখেছি স্তম্ভের গায়ে।
    হ্যাঁরে ব্ল্যাংকি তুই লিঙ্গরাজ যাসনি, তো ঝাল মুড়কি কোথায় কিনতিস?
  • সে | ২৩ আগস্ট ২০১৩ ১৭:০১161667
  • গেস পুরো মিলে গ্যালো। ঃ-)
  • de | ২৩ আগস্ট ২০১৩ ১৭:০০161664
  • সাউথে সব মন্দিরের বাইরেই তো হিন্দু ছাড়া প্রবেশ নিষেধ লেখা থাকে--
  • san | ২৩ আগস্ট ২০১৩ ১৭:০০161665
  • আর একটা ছোটো মন্দির আমার বেজায় ভাল্লেগেছে সেটা হল বৈজনাথ। কোনোভাবেই এই সব বড়োসড়ো জায়গার সঙ্গে তুলনীয় না। কিন্তু দেখে কেমন চোখ জুড়িয়ে গিয়েছিল।
  • Blank | ২৩ আগস্ট ২০১৩ ১৭:০০161666
  • লাস্ট পুরী গেছি ২০০৭ এ, তখন নোটিশ টা ঝুলতো ঢোকার মুখে গড়ুর স্তম্ভের গায়ে।
  • de | ২৩ আগস্ট ২০১৩ ১৬:৫৯161660
  • পুরীর মন্দিরে ইন্দিরা গান্ধীকে ঢুকতে দেয়নি -- কিজন্য তবে? আমি তো জানতাম ধর্মের কারণেই
  • byaang | ২৩ আগস্ট ২০১৩ ১৬:৫৯161662
  • এই উইকেন্ডের হোমওয়ার্ক হল প্লেনস। সোমবার থেকে পরীক্ষা শুরু বলে আমাকে আজকে এখনই সেরে রাখতে হবে হোমওয়ার্ক। বস্তা গুছিয়ে রওনা দিতে হবে এবার।
    কিড়িমিড়িকেও হোমওয়ার্ক করতে হোক।
  • Ungoliant | ২৩ আগস্ট ২০১৩ ১৬:৫৯161663
  • লিঙ্গরাজের বাইরেও নোটিশ আছে।
  • Blank | ২৩ আগস্ট ২০১৩ ১৬:৫৮161659
  • নাহ, পুরীর মন্দিরে অন্য ধর্মের প্রবেশ নিষেধ, বাইরে বড় বড় করে টাঙানো থাকে নোটিশ।
    লিঙ্গরাজের কথা জানি না - সম্ভবত সেখানেও এমনি নোটিশ আছে।
  • sosen | ২৩ আগস্ট ২০১৩ ১৬:৫৬161658
  • কই কিছু পেলাম না তো?
  • Kaju | ২৩ আগস্ট ২০১৩ ১৬:৫২161657
  • ঠিকাছে লিখে এলাম।
  • সে | ২৩ আগস্ট ২০১৩ ১৬:৫১161655
  • ভুল। শুধু লিঙ্গরাজ মন্দিরে অন্যধর্মের লোকেদের যাওয়া নিষেধ। পুরীর জগন্নাথদেবের মন্দিরে অন্যধর্মের লোকেদের যাওয়া নিষেধ নয়। সেই লিঙ্গরাজ মন্দিরেও অন্যধর্মের লোক, অ্যাথেইস্ট সকলেই যায় - আগ বাড়িয়ে ধর্মপরিচয় না দিলে কোনো সমস্যা নেই।
  • Blank | ২৩ আগস্ট ২০১৩ ১৬:৫১161656
  • আর হাঁটতে হাঁটতে মাসির বাড়ি হয়ে, অলি গলি ঘুরে ছোট ছোট গ্রাম - বালি বালি মাটি, ছোট ছোট ঝোপের মধ্যে বাড়ি। কোনো কোনো বাড়ির সামনে আবার ভাঙা পাথরের নর-গজ-সিংহ।
    পুরনো গলি গুলোর দু ধারে পান্ডাদের বাড়ি, দেওয়ালে জগন্নাথের ছবি বড় বড়, উঁচু দালানের বারান্দা।
    পুরীও বড় ভাল জায়গা।
  • sosen | ২৩ আগস্ট ২০১৩ ১৬:৫০161654
  • ফেবুতে এসে? আমি ল্যাবে রে। চ্যাট কত্তে পারবনা। মেসেজ রাখ, একটু পর গিয়ে দেখছি।
  • Kaju | ২৩ আগস্ট ২০১৩ ১৬:৪৮161653
  • সোসেন্দি ফেবুতে একটু এসো।
  • h | ২৩ আগস্ট ২০১৩ ১৬:৪৪161652
  • আমি পুরী মন্দিরে ছোটোবেলায় একবার ঢুকেছিলাম, তার পরে আর যা নি। বহুত ক্যাচাল। তার উপরে মুসলমান দের অন্য যেকোন ধর্মের লোকেদের ঢুকতে দেয় না, যদি বুঝতে পারে, নীচু জাতের লোকদের ঢুকতে দেয় না, ঐ শিল্প টা মিস করি, কিন্তু এখন জাস্ট যেতে ইচ্ছাই করেনা। অসহ্য এইরকম বাজে রেসিস্ট মন্দিরে যেতে ইচ্ছে ই করে না। ওদিকে হাজার বার পুরী গেছি ও যাব। ভালো জায়্গা, প্রচুর ল্যাদ করে শুয়ে শুয়ে কাটানো জায়, একটু আধটু পড়া শুনো ও করা যায়। তবে বীচে আমার খুব একটা ভালো লাগে না, জেনেরালি।
  • sosen | ২৩ আগস্ট ২০১৩ ১৬:৪২161650
  • আমি এয়েছি কলকাতায়, দু:খী এবম ব্যস্ত, আধা -ঘুমন্ত।
    এই আমার স্ট্যাটাস।
  • kumu | ২৩ আগস্ট ২০১৩ ১৬:৪২161651
  • ইকি? এইটা আমি তো।আদি অকৃত্রিম কুমু।আইপি দেখিয়া লইবেন।
  • Tim | ২৩ আগস্ট ২০১৩ ১৬:৪১161649
  • হ্যা মন্দিরের ভেতরটা বেশ পরিষ্কার এখনও (টুকটাক বাঁদরের হিসি বাদ দিলে)।
    বেনারস যেতে হবে কখনও।
  • Kaju | ২৩ আগস্ট ২০১৩ ১৬:৪০161648
  • সোসেন্দি একটা পোস্ট করে পরের সেকেন্ডেই হাওয়া হয়ে যাচ্ছে। তখন কী একটা জিগেস করলাম নিজেই ভুলে গেলাম।
  • byaang | ২৩ আগস্ট ২০১৩ ১৬:৩৯161645
  • কুমু২টা নিশ্চয়ই গোবুদা। কুমুদির হয়ে প্রক্সি দিচ্ছে। কুমুদি প্রক্সিটাও ঠিক করে দিতে পারে না কিনা।
  • শ্রাবণী | ২৩ আগস্ট ২০১৩ ১৬:৩৯161646
  • যারা খুব ব্যস্ত সি ই ও ইত্যাদি হয় তাদেরই প্রক্সি দিতে লোক থাকে, যেমন ভগবান, কুমুদি, সবসময় সবজায়্গায় সশরীরে থাকা সম্ভব হয় না!
  • Blank | ২৩ আগস্ট ২০১৩ ১৬:৩৯161647
  • আমার বেনারস পুরী দুটো ই বড় ভালো লাগে। পুরীর মন্দিরে কোনো একটা থামের গায়ে হেলান দিয়ে সারাদিন কাটিয়ে দেওয়া যায়, কত লোক ঘুরছে চারদিকে - কত রকম কাজকম্ম, কতরকম প্যাটার্ন।
  • sosen | ২৩ আগস্ট ২০১৩ ১৬:৩৮161644
  • ইকি, কোনজন কুমুদি ?
  • kumu1 | ২৩ আগস্ট ২০১৩ ১৬:৩৬161643
  • আমি তো সশরীরেই রয়েচি, কিছু লোকের আপত্তি সত্ত্বেও আরো কিছুদিন থাকার ইচ্ছা রাখি। তাহলে প্রক্সির কী প্রয়োজন?
    কারো টাইপো হয়ে গেছে?
  • Tim | ২৩ আগস্ট ২০১৩ ১৬:২৫161641
  • সব জায়গাতেই প্রক্সি দিচ্ছে অন্য কেউ। তার আবার ন্যাজ আছে, শিং আছে। খ্যাক খ্যাক।
  • kumu1 | ২৩ আগস্ট ২০১৩ ১৬:২৫161642
  • ইনি কি কুমু ২??
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত