এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • siki | ২৩ আগস্ট ২০১৩ ১৭:৩৮161700
  • আমায় অ্যাট্টা বাইক কেউ কিনে দেয় না কেন?
  • Blank | ২৩ আগস্ট ২০১৩ ১৭:৩৭161699
  • নানা ভোগ খেতে চাইলে আনন্দ বাজার বেস্ট। বরং দেশে শুনে ভোগ কেনা যায়। নোনত খিচুড়ি, আতার পায়েস এসব দেখে শুনে নেওয়া যায়।
    আর বাইক পেলেই আমি ট্যাটু করাবো আর চুলে ঝুঁটি বাঁধবো।
  • san | ২৩ আগস্ট ২০১৩ ১৭:৩৬161698
  • হ্যাঁ চাইল্ড বেয়ারিং এজ হলে এখনও ঢোকা বারণ ! শবরীমালায়।
  • Blank | ২৩ আগস্ট ২০১৩ ১৭:৩৪161696
  • আর রাবাংলার একটা মনাস্ট্রিতে ছেলেদের ঢুকতে দেয় না। শুধু মহিলা মঙ্ক রা থাকে। ন্যড়া মহিলা দেখতে এখনো অদ্ভুত লাগে।
  • a x | ২৩ আগস্ট ২০১৩ ১৭:৩৪161697
  • ধুস শুধু ওরম বাইক কিনলে বাইকার হওয়া যাবেনা মোটেই! ঝুঁটিবাঁধা চুল চাই, লেদার জ্যাকেট চাই, ট্যাটু চাই, ঐরকমই একখান বান্ধবী চাই। ৩০০ পাউন্ড ওজন চাই।
  • san | ২৩ আগস্ট ২০১৩ ১৭:৩৩161695
  • ওমা, ভোগ কেনার মানেই পুজো দেওয়া না? :-o
    দেখেছ কান্ড !
  • a x | ২৩ আগস্ট ২০১৩ ১৭:৩২161694
  • ইনফ্যাক্ট শবরীমালাতে কুমারী মেয়ে (মেনস্ট্রুয়াল এজের নীচে) ছাড়া অন্য মেয়েদের ঢুকতে দিতনা - এখন বদলেছে কিনা জানিনা।
  • শ্রাবণী | ২৩ আগস্ট ২০১৩ ১৭:৩১161693
  • পুরীতে আমি সেই কবে সেবার যেবার গেলাম, উৎকল এক্সপ্রেসে, খড়গপুরের আগে গিয়ে ট্রেন দাঁড়িয়ে গেল, আর নড়েনা। সকালে পৌঁছনোর কথা, পৌঁছলাম সন্ধ্যেয়। ঝুপঝুপে বৃষ্টির মধ্যে একে একে স্টেশনগুলো পেরিয়ে যাচ্ছিল, ছায়া ছায়া, মানুষজন নেই, থাকলেও দু একজন মাথায় ত্রিপল চাপা, সারাদিন খাওয়া নেই দাওয়া নেই, হোটেলে ঢুকতেই দাদা আগে খাবার ঘরে পাঠিয়ে দিল, গরম চা নাস্তার জন্যে....................সবাই সকাল থেকে আমাদের অপেক্ষায়। মা দিদি দাদা বৌদি,হইচই, মজা।
    সেবার ছিল নবকলেবর, মন্দিরে ঢোকা, আমিষ খাওয়া বারণ পুরীতে। ক্ষুদে ভাইপোর দল সতীশের সঙ্গে কোথায় গিয়ে লুকিয়ে প্রণ খেয়ে এসে মহাফুর্তিতে আমাকে বলল, পিপি, পিসাটা তোমার থেকে ভালো.....
  • Blank | ২৩ আগস্ট ২০১৩ ১৭:৩০161692
  • এমনি একটা বাইক কিনতে হবে, তরপর আমি বাইকার হবো।
  • Blank | ২৩ আগস্ট ২০১৩ ১৭:২৯161689
  • ভোগ তো কিনতে পাওয়া যায়। পুজো না দিয়েও সব ভোগ ই মেলে বাইরের ভোগের বাজার টাতে।
  • sosen | ২৩ আগস্ট ২০১৩ ১৭:২৯161690
  • বরম ছবি দেখেন -
  • a x | ২৩ আগস্ট ২০১৩ ১৭:২৯161691
  • কার চোখে কোনটা পড়বে এবং কে কোন বিষয়ে অন্ধ থাকবে সে তো সাবজেক্টিভ ব্যপার অবশ্যই। ধর্মের প্রমাণ চায়না কিন্তু জানা থাকলে বা দৃশ্যত অন্য ধর্মের হলে ঢুকতে দেয়না। এই কিছুদিন আগে ভারতীয় এক মহিলার বিদেশী স্বামীর ওপর মারধোরও হয় - কাগজেই বেরিয়েছিল।
  • san | ২৩ আগস্ট ২০১৩ ১৭:২৮161688
  • পুজো না দিলে অত ভাল ভোগটা খাবে কিকরে?
  • Blank | ২৩ আগস্ট ২০১৩ ১৭:২৪161687
  • হ্যাঁ আপনাকে তো হিপী দের মতন দেখতে নয় আশাকরি। সেক্ষেত্রে কেউ আটকায় না পুরীতে।
    আর মন্দির ভালো লাগলে, পুজো না দিয়ে মুল মন্দিরের হুন্ডিতে পয়সা কড়ি দিয়ে আসবেন। ওটা সরকারী হুন্ডি, ঐ পয়সায় মন্দিরের রক্ষনাবেক্ষন হয়।
  • kumu | ২৩ আগস্ট ২০১৩ ১৭:২৩161686
  • বৈজনাথ মন্দির কি মধ্য প্রদেশেও আছে না আমার ভুল হচ্ছে?কুমু
  • sosen | ২৩ আগস্ট ২০১৩ ১৭:২১161685
  • সরযূ নামটা এত ভালো লাগে!
  • san | ২৩ আগস্ট ২০১৩ ১৭:১৭161684
  • গোমতী।
    আর বাগেশ্বরে সরযূ। ঐ যে হালকা সবুজ জল।
  • sosen | ২৩ আগস্ট ২০১৩ ১৭:১৬161683
  • পেয়েছি রে।
  • Kaju | ২৩ আগস্ট ২০১৩ ১৭:১৫161682
  • সোসেন্দি পেয়েছ তো নাম্বারটা? আদ্দেক মেসেজই ফইলেদ হয়ে যাচ্ছে !
  • kumu | ২৩ আগস্ট ২০১৩ ১৭:১৩161680
  • ভোগ রান্নাও ব্রাহ্মণরাই করেন বেশীর ভাগ জায়গায়।
  • সে | ২৩ আগস্ট ২০১৩ ১৭:১৩161681
  • পুজো যারা দেবে তাদের ব্যাপার জানি না। হিন্দু মুসলমান খেষ্টান অ্যাথেইস্ট সবাই ঘুরে এসেছি ঐ সব মন্দির কেউ ঝামেলা করেনি। ওসব নোটিস এর দিকে চোখ পড়েনি। চোখে পড়ার মতো জিনিসগুলো দেখেছি খুঁটিয়ে খুঁটিয়ে - সে কারণেই মন্দিরগুলোতে যাওয়া। ভাস্কর্য। ধর্মকর্ম করতে নয়। ব্যস। কাটি।
  • sosen | ২৩ আগস্ট ২০১৩ ১৭:১২161679
  • বৈজনাথ আমার -ও খুবভাললেগেছিল। নদীটার কি নাম ছিল যেন?
  • san | ২৩ আগস্ট ২০১৩ ১৭:১০161677
  • পুরীতে থাকবে কেন, গতবছর বৈজনাথ বাগেশ্বর চৌকোরি বিনসর সব গেলাম যে !
  • dd | ২৩ আগস্ট ২০১৩ ১৭:১০161678
  • পুরীর মন্দিরে কোনোদ্নই বিধর্মীদের ঢুকতে দেয় না। পাঁচিলের গায়ে একটা ফোকোর আছে, সেখান থেকে সায়েব সুবোরা ছোবি তোলে।
    যার দৃশতঃই বিধর্মী তারা কোনো মতেই এন্ট্রী পাবেন না। এটা ট্রাস্টের নিয়ম।
  • Blank | ২৩ আগস্ট ২০১৩ ১৭:০৯161676
  • বৈজনাথের মন্দির পুরীতেও আছে?
  • Blank | ২৩ আগস্ট ২০১৩ ১৭:০৭161675
  • dd | ২৩ আগস্ট ২০১৩ ১৭:০৬161674
  • সুদু ওড়িসা ক্যানো, আমি পচ্চিম বংগের গাঁ গঞ্জেও দেখেছি ঐ লুটিস। বিধর্মীদের প্রবেশ নিষেধ, কোথাও কোথাও দলিতদেরও।

    মফঃস্বলে দুর্গা পুজার অঞ্জলিতে আগে বাউনরা অঞ্জলি দিবেন পরে অন্য জাত। এরম ঘোষোনাও শুনেছি।
  • Blank | ২৩ আগস্ট ২০১৩ ১৭:০৫161672
  • মন্দিরের গায়ে ঝোলে
    only hindus are allowed beyond this point
  • Blank | ২৩ আগস্ট ২০১৩ ১৭:০৫161673
  • পুরীর মন্দিরে ঢোকার মুখে কেউ সার্চ করে না অন্তত যে কোন ধর্মের লোক।
    আর লিঙ্গরাজে গেছি, কিন্তু নোটিশ টা মনে করতে পারছি না। ঐ ঝাল মুড়কির জন্য লিঙ্গরাজ বেস্ট।
  • Kaju | ২৩ আগস্ট ২০১৩ ১৭:০৪161670
  • এবার গেছে মেসেজ, ফইলেদ হচ্ছিল কেন কে জানে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত