এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Az | ২৩ আগস্ট ২০১৩ ২৩:০২161819
  • রাণা, কোনো শিক্ষিকাকে লালটুসী আর ওর মায়ের কাছে পাঠাতে পারেন না?এমন কোনো শিক্ষিকা যিনি ওখানকার রীতিনীতি অবস্থাব্যব্স্থা ইত্যাদি জানেন আর ওদের কাছের হতে পারেন? হয়তো লালটুসী আর ওর মা আরেকজন মহিলার কাছে নিজেদের সমস্যা বলতে পারবেন যেটা কিনা ওরা বলতে পারছেন না দূরের থেকে দেখা অনেক উঁচুর একজন শিক্ষকের কাছে। অবশ্য সমস্যা জানালেই যে সমাধান পাওয়া যাবে, তা নাও হতে পারে। তবু একটা চেষ্টা।
    তবে আপনি অনেক ভালো বুঝবেন, ওখানে আছেন ওদের সঙ্গে কাজ করছেন, আমার ব্যক্তিগতভাবে মনে হলো তাই বললাম।
  • Ishan | ২৩ আগস্ট ২০১৩ ২৩:০২161820
  • "সেখানে ইকুয়ালিটি, রাইট, এগুলো স্বীকৃত। কিন্তু ধম্মো বাই ডেফিনেশন ডিসক্রিমিনেট করে।"
  • Ishan | ২৩ আগস্ট ২০১৩ ২৩:০১161818
  • স্যান আপেল-কমলালেবুর তুলনা করতে চাইছে। সে করুক। তবে এইটা জেনে রাখা ভালো, যে। বিয়ে, চাকরি -- এগুলো লজিকাল ফ্রেমওয়ার্কে পড়ে। সেখানে ইকুয়ালিটি, রাইট ধম্মো বাই ডেফিনেশন ডিসক্রিমিনেট করে। সেটা তার ফ্রেমওয়ার্কের অংশ। কাজেই বিরুদ্ধতা করতে গেলে গোটা ফ্রেমওয়ার্কটারই করতে হয়। আমি নমো করে পুজোও দেব, কিন্তু আগুনের সামনে গরম লাগছে বলে কমপ্লেন করব, এইটার সমাধান লজিকাল ফ্রেমওয়ার্কে হওয়া সম্ভব নয়। এর জন্য শাস্ত্রের লড়াই লড়তে হবে, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মতো।
  • a x | ২৩ আগস্ট ২০১৩ ২৩:০০161816
  • রাণা, আপনি কোথায়, মনে এই গ্রাম কোথায়? স্কুলের প্রধানশিক্ষক যিনি, তিনি জানেন এই ঘটনা? গ্রামে ডাক্তার আছে না শহরে আসতে হবে?
  • pi | ২৩ আগস্ট ২০১৩ ২৩:০০161817
  • রাণার ফেবু পোস্টের প্রেক্ষিতে স্বাতী জানতে চেয়েছিল, এক্ষেত্রে মেয়েটির উপর কোন সেক্স্যুয়াল হ্যারাসমেন্ট হচ্ছে কিনা। জবাবে ডাঃ জয়ন্ত দাশের পোস্টটাও দিলাম।
    Jayanta Das: Swati Sengupta, I'm afraid your apprehension it right. Most of the childhood molestations are done by their close relatives and neighbours. Laltusi is thinking she is 'dirty', and probably punishing herself. Or, if she is not that unfortunate, it is Munchausen syndrome, a psychiatric disease in which the patient feign disease or trauma to draw attention.
  • রাণা আলম | ২৩ আগস্ট ২০১৩ ২২:৫৪161815
  • লালটুসী খাতুন।বয়স বারো কি তেরো।আমার স্কুলে ক্লাস সিক্সে পড়ছে।গতবছর থেকে অত্যন্ত অনিয়মিত উপস্থিতি।সাধারণত আমরা প্রতি তিনমাস অন্তর অ্যাটেন্ডান্স চেক করি এবং দুর্বল উপস্থিতি থাকলে অভিভাবক কে ডেকে পাঠানো হয়।লালটুসী’র গার্জেন কল হল।মেয়েটির বাবা নেই।দাদা এলেন।তিনি জানালেন যে লালটুসী’কে জ্বিন বা পরীতে ধরেছে।তাই মৌলভী সাহেব জল পড়া খাইয়ে ঘরে আটকে রাখার নিদান দিয়েছেন।আমি জানতে চাইলাম যে কি হয়েছে?আর জ্বিন বা পরী’র কি আর খেয়ে দেয়ে কাজ নেই যে লালটুসী’কে ধরতে আসবে?
    দাদা’র বক্তব্য অনুসারে লালটুসী’কে নাকি দিন ও রাতের বিভিন্ন সময়ে জ্বিনে আক্রমণ করছে।হাত কেটে দিচ্ছে।চুল খুলে দিচ্ছে।ওর সামনে এসে খাবার খেয়ে নিচ্ছে।স্কুল থেকে ফেরার সময় পুকুরে টেনে নিয়ে যাচ্ছে।ইত্যাদি ইত্যাদি।উল্লেক্ষ্য যে সব কটি ঘটনা ঘটছে যখন লালটুসী একা থাকছে। অর্থাৎ অন্য কারো সামনে জ্বিন লালটুসী’কে আক্রমণ করছে না।
    বিজ্ঞানের প্রাথমিক স্তরের ছাত্র হিসেবে যে কেউ বলে দিতে পারে যে এটা আদতে একটি মানসিক সমস্যা।এমনিতেই বয়ঃসন্ধিতে ছেলে মেয়েরা আলাদা মনোযোগ দাবী করে কারণ তারা শারীরিক এবং মানসিক কিছু পরিবর্তনের মধ্যে দিয়ে যায়।এবং রক্ষণশীল বাড়ির মেয়ে হিসেবে অন্য কোন ব্যক্তিগত সমস্যা তার হয়ে থাকতে পারে যা সে বলতে পারছেনা এবং এই ধরণের ঘটনার মধ্যে দিয়ে তার বহিঃপ্রকাশ ঘটছে।
    আমি মেয়েটির দাদা’কে কোন সাইকিয়াট্রিস্ট এর সাথে পরামর্শ করতে বলেছিলাম।দাদা বললেন যে এটা নাকি ডাক্তারের কাজ নয়।পারলে ঐ মৌলভী সাহেবই পারবেন।লালটুসী’র স্কুলে আসা বন্ধ হয়ে গেল।মেয়েটি’র মামা আমার পরিচিত ছিলেন।তাকে ডেকে পাঠিয়ে আমি একই কথা বললাম।এও বললাম যে দরকার হলে ডাক্তারের খোঁজ আমি দিচ্ছি।আপনারা দেখান।কারণ এটা চলতে থাকলে মেয়েটি একসময় বিশ্বাস করতে শুরু করবে যে সে যা বলছে তা সবই সত্যি।তখন কিন্তু সারানো মুশকিল হয়ে যাবে। মেয়েটির মামা আমার কথায় দৃশ্যত বিরক্ত হলেন এবং স্পষ্ট ভাষায় জানালেন যে যেটা আমি বুঝিনা সেটা নিয়ে না কথা বলাই ভালো।এসব জ্বিন পরীদের কারবার।দুপাতা ইংরেজি পড়ে আমি যেন নিজেকে হাফেজ সাহেবের থেকে বড় জ্ঞানী না ভাবি।
    গত তিনমাস লালটুসী আর স্কুলে আসেনি।আজ পরীক্ষা ছিল।দেখি লালটুসী আর তার মা।মেয়েটা আরও রোগা হয়ে গেছে।পরীক্ষা হলে লালটুসী যাওয়ার পর অফিসে ওর মা’কে ডাকলাম।মা জানালেন যে লালটুসী’কে জ্বিন এখনও ছাড়েনি।স্থানীয় মৌলভী সাহেব রণে ভঙ্গ দিয়েছেন।এখন কলকাতার এক মৌলভী সাহেব কে দেখানো হচ্ছে।আমি আবার অনুরোধ করলাম যে এভাবে মেয়েটাকে মেরে না ফেলে অন্তত একবার কোন ডাক্তার কে দেখান।আমার বারংবার অনুরোধে মেয়েটির মা মুখে বললেন যে ভেবে দেখবেন।আমি বুঝলাম যে তিনি আদৌ কাজটা করবেন না।আমি বললাম যে অন্তত মেয়েটাকে স্কুলে পাঠান।এখানে জ্বিন আক্রমণ করেনা।এ অনুরোধ আমি আগেও করেছিলাম।কোন কাজ হয়নি।
    আমি এরকম কোন দাবী করছিনা যে লালটুসী পড়াশোনা করলে দারূণ কিছু হয়ে যাবে।কিন্তু একটা পর্যায় অব্দি পড়াশোনা করাটা তার মৌলিক অধিকার।এই জ্বিন জাতীয় কুসংস্কারের ফলে তার সে অধিকার ব্যহত হচ্ছে।এবং এভাবে চলতে থাকলে মেয়েটি মানসিক রোগীতে পরিনত হবে,তখন সেরে ওঠা মুস্কিল হয়ে যাবে।আমি উপায়ান্তর না দেখে স্থানীয় এক রাজনৈতিক নেতা’কে অনুরোধ করলাম ওই পরিবার কে বোঝানোর জন্য।তিনি খুব বিরক্ত হলেন এবং আমাকে উপহাস করে জানতে চাইলেন যে আমার অন্য কোন কাজ আছে কিনা।
    বর্তমানে স্কুলগুলো সোস্যাল ডিস্ট্রিবিউশন সেন্টার হিসেবে কাজ করে।বিভিন্ন প্রকল্পের টাকা ছাত্র ছাত্রীদের হাতে আসে।গার্জেনদের সচেতন করা হয়।লালটুসী’র বর্তমান যে অবস্থা তাতে সে খুব দ্রুত স্কুল ছুট হয়ে যাবে।মেয়েদের সামনের সারিতে তুলে আনার জন্য যেসব সরকারী অনুদান মূলক প্রকল্প আছে,তা থেকে সে বঞ্চিত হবে।তার স্বাভাবিক ভাবে বড় হওয়ার পথটা রুদ্ধ হয়ে যাচ্ছে।তার সমস্ত বন্ধুরা স্কুলে আসছে,পড়ছে,খেলছে আর বারো-তেরো বছরের একটি বাচ্চা মেয়ে ঘরে বন্দী হয়ে আস্তে আস্তে আরো মানসিক ভাবে অসুস্থ হয়ে পড়ছে,এটা মেনে নেওয়া যাচ্ছেনা।
    আমি শিক্ষক হিসেবে ব্যর্থ কারণ লালটুসী’কে তার স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে পারছিনা।কিন্তু এই অবস্থায় একটি গ্রামে দাঁড়িয়ে ঠিক কি করা যায়,তাও বুঝতে পারছিনা।আজ খুব খারাপ লাগছে তাই কথাগুলো লিখলাম।কোন উপায় থাকলে জানাবেন।
  • Az | ২৩ আগস্ট ২০১৩ ২২:৫৩161813
  • স্যান, সেইজন্যেই তো বলছি, মেয়েদের তো তবু একটা নির্দিষ্ট টাইমে ওভুলেশন(এটাকে অপবিত্র বলা মানে তো মানবজাতির অস্তিত্বকেই অপবিত্র বলা! ), আর ছেলেদের তো কোনো টাইমফ্রেম নেই, সর্বক্ষণই তৈরী। তাহলে তো এদের সবসময়ের অপবিত্র বলে স্ট্যাম্প মেরে দিতে হয়!!!!
  • san | ২৩ আগস্ট ২০১৩ ২২:৫৩161814
  • কিম্বা
  • san | ২৩ আগস্ট ২০১৩ ২২:৫২161812
  • সে তো ডোমেস্টিক ভায়োলেন্সও বিয়েরই পার্ট। বিয়েই করবেন না, কোনো সমস্যা নেই।

    কিন্তু ওয়ার্কপ্লেস হ্যারাসমেন্ট আপিসের পার্ট। চাকরি করবেন না, সমস্যা থাকবেনা।

    যত্তোসব।
  • Ishan | ২৩ আগস্ট ২০১৩ ২২:৫০161811
  • শুধু খালি গা নয়। জুতোও খুলতে হবে। আমি তো ওইজন্যই কোনো মন্দিরে ঢুকিনা।

    তবে একখান কথা কই। ধম্মকম্মো মেনে পুজো-আচ্চা করতে গেলে এ নিয়ে কমপ্লেন করে লাভ নাই। এগুলোতো ধম্মকম্মেরই পার্ট। ধম্মোকম্মো করবেন না, কোনো সমস্যা নেই।
  • Az | ২৩ আগস্ট ২০১৩ ২২:৪৯161810
  • এই ছেলেরা ঐ মন্দিরে গিয়ে কীভাবে পূজা করে? সেই মন্দিরের ইষ্টদেবতা আজীব্ন ব্রহ্মচারী। এই ছেলেরা কি সিম্বলিক আত্মবলিদান গোছের কিছু করে? স্পিরিচুয়াল প্রায়শ্চিত্ত, উপাসনা, এইরকম কিছু?
  • সায়ন | ২৩ আগস্ট ২০১৩ ২২:৪৭161808
  • উদোম কই ধুতি থাকে তো! বাট, স্টিল ...
  • san | ২৩ আগস্ট ২০১৩ ২২:৪৭161809
  • মানে শবরীমালায়।
  • san | ২৩ আগস্ট ২০১৩ ২২:৪৬161805
  • ওফ, আসলে মেন্সট্রুয়েশন হল গিয়ে অপবিত্র সময়। কোনো মহিলা যাতে সেই সময় মন্দিরে না ঢুকে পড়েন সেই জন্য ঐ বয়েসী মহিলাদের সবারই ঢোকা বারণ। এই হল গপ্পো। ট্যানকে।
  • Az | ২৩ আগস্ট ২০১৩ ২২:৪৬161806
  • আচ্ছা, বৈষ্ণবরা ঠিক কী করে বিয়ে করতে গেলে? কন্ঠিবদল নাকি মালাচন্দন? "রাইকমল" এ দেখালো মালাচন্দন, এদিকে সবাই দেখি ইয়ার্কি মেরে বলে "যা যা কন্ঠিবদল করে ফেল্‌। " তারাশঙ্করের লেখাতে প্রচুর এরকম আছে।
    আসলে কী ?
  • cm | ২৩ আগস্ট ২০১৩ ২২:৪৪161804
  • ছেলেদের ও ফ্যাচাং কম নেই উদোম খালি গায়ে ঢুকতে হবে।
  • Ishan | ২৩ আগস্ট ২০১৩ ২২:৪১161803
  • এরা সব কিসের রেফারেন্স দিচ্ছে? পড়া কি করতেই হবে? :(
  • Az | ২৩ আগস্ট ২০১৩ ২২:৪০161802
  • না না দক্ষিণেশ্বরের মন্দিরে ঢোকা বন্ধ করলে মুশকিল হবে, অনেক ভালো ভালো খাবার আছে ভেতরে, ঐ বিশেষ ঠোঙায় গুজিয়া, তারপরে আশেপাশে প্রচুর মিষ্টি আর তেলেভাজা ও আছে। কচুরি টচুরিও বেজায় ভালো ওখানে। আর কে না জানে, "ইয়া দেবী সর্বভূতেষু ক্ষুধারূপেণ সংস্থিতা।" ঃ-)
  • sosen | ২৩ আগস্ট ২০১৩ ২২:৩৭161800
  • বাইরে থেকে তুলে নে। অসুবিধা কি। ভিতর থেকে আর কত মন্দিরে ছবি তুলতে দেয়?
    আর সবরীমালা মন্দিরের দ্যাবতা আইয়াপ্পা ব্রেহ্মচারী মানুষ। ১০ থেকে ৫০ বছরের যে কোনো মে' কে দেখলেই ওনার ব্রেহ্মচর্য্য টুটে যেতে পারে। সাধু মানুষের ব্রেহ্মচর্য্য রক্ষার্থে এইটুকু করতে পারেননা, আশ্চর্য্য।
  • Az | ২৩ আগস্ট ২০১৩ ২২:৩৭161801
  • স্কটিশেরা ঐ যে কিল্ট না কি পরেন, ওতে পরনের কাপড়ের সঙ্গে কাঁধে গামছার মতন একটা বস্তুও থাকে।
  • Az | ২৩ আগস্ট ২০১৩ ২২:৩৫161799
  • আর ঐ সি ই ও! ভদ্রলোক এই একমাস আপিসে আসেন দাড়ি নিয়ে চুল না আঁচড়ে খালি পায়ে, ভালো। কিন্তু মহিলা এমপ্লয়ীদের সঙ্গে কাজ করতে গেলে কী করেন? ধরা যাক কোনো নির্দেশ টির্দেশ দিতে হবে বা দেখিয়ে দিতে হবে কোনো কাজ। তখন?
  • cm | ২৩ আগস্ট ২০১৩ ২২:৩৩161796
  • কেন স্কটিশ স্কার্ট কেন আপনার লুঙ্গি নাই? l/2 করে পরলেই হল স্কটিশ স্কার্ট।
  • সায়ন | ২৩ আগস্ট ২০১৩ ২২:৩৩161797
  • আকাদা বললে বিশ্বাস করবে না ঠিক এই সলাহ দিয়ে এলাম, নিজের ফোনের ডেটা খরচ করে দেখাতেও চেয়েছিলাম বললেন ওই যে আকাশের ঐ দিকটা একটু ফর্সা হয়েছে এবার বেরিয়ে পড়বে। ই-চাঁদ ইত্যাদি নিয়ে আরও কিছু ফান্ডা দিতে যাচ্ছিলাম কিন্তু কে কার শোনে! দেখুক! দাঁড়িয়ে থাকুক ভোর পর্যন্ত! ঝামেলার মধ্যে এই যে আমার দরজার বাইরে একফালি বারান্দা ওখান থেকে ভালো ভিউ পাবে বলে গ্যাঁট হয়ে দাঁড়িয়ে রয়েছে :-s
  • 4z | ২৩ আগস্ট ২০১৩ ২২:৩৩161798
  • যাঃ মন্দিরে ঢোকা বন্ধ করে দিলে ফটো তুলব কী করে?
  • sosen | ২৩ আগস্ট ২০১৩ ২২:৩১161795
  • বাঁচা গেছে। সব মন্দিরেই মেয়েদের ঢোকা বারণ করে দিক, ছেলেদের-ও।
  • Az | ২৩ আগস্ট ২০১৩ ২২:৩০161794
  • অদ্ভুত এক কালচার এর দেশ মেরা ভারত মহান। সুবিধামতন কখনো চাইল্ড বিয়ারিং এর ভার্চু ইত্যা গ্লোরিফাই করবে আবার সুবিধামতন চাইল্ড বিয়ারিং এজ এর মহিলাদের জন্য দুয়ার বন্ধ করে বলবে, ছি ছি তোরা এই পবিত্র মন্দিরে? ঐ দূরে গিয়ে মর।
    ব্যাপারটা কী? সুবিধা বুঝে ব্যব্স্থা? কখনো ত্যালানো কখনো ক্যালানো?
  • Az | ২৩ আগস্ট ২০১৩ ২২:২৭161792
  • শবরীমালা মন্দিরে চাইল্ড বিয়ারিং এজ এর মহিলাদের ঢুকতে দেয় না? মানেটা কী? অপবিত্র করে দেবে মন্দির?
  • Ishan | ২৩ আগস্ট ২০১৩ ২২:২৭161793
  • তবে আমি একটা স্কটিশ স্কার্ট পরতে চাই। চুড়ি-টুড়ি পরা হয়ে গেছে। সে যে যতই গাল দিন।:)
  • aka | ২৩ আগস্ট ২০১৩ ২২:২৬161791
  • সায়ন ওনাকে পরামর্শ দাও আজকাল চাঁদ ইউটিউবে ভালো দেখা যায়, দেখে শুনে একটা ভালো বিদেশী চাঁদ দেখিয়ে দাও।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত