এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • san | ২৩ আগস্ট ২০১৩ ২৩:৫৩161851
  • অ্যানালজি মিন করলে অ্যানালজিই বলতাম এক্সাম্পল নয়।

    আর রিচুয়ালে আপত্তি থাকলে রিচুয়ালকেই কাটাব বা মডিফাই করবার দাবি করব এমনও লোকে বলতে পারে। বললামই তো ধর্মের একটা ফিলোসফিকাল দিক থাকে সেটায় কারো ইন্টারেস্ট থাকতেই পারে। সহজতম সমাধান মানেই তো আর উৎকৃষ্টতম সমাধান বলে সবাই ভাবেনা।
  • Az | ২৩ আগস্ট ২০১৩ ২৩:৫২161849
  • স্কুলে ছেলেরা আর মেয়েরা পড়ে, শিক্ষকদের সঙ্গে কিছু সংখ্যক শিক্ষিকা থাকাও কি দরকার না? মানে একেবারে ৫০% না হলেও, ধরা যাক দশজন শিক্ষক আর দুইজন বা তিনজন শিক্ষিকা? বাচ্চা মেয়েগুলোর সামনে আদর্শ বা উদাহরণও তাহলে থাকে যে এইভাবে চিরকাল মার খেয়ে কোনঠাসা হয়ে অপমানিত হয়ে একটু বড় হলেও বিয়ের ফাঁসে পড়ে গিয়ে গন্ডা গন্ডা বাচ্চা পালনপোষণ করে কোনোক্রমে বেঁচে থাকতে হবে না, মেয়েরা অন্যরকমভাবেও বাঁচছে?
  • Ishan | ২৩ আগস্ট ২০১৩ ২৩:৫০161847
  • উচ্চতা নেই?
  • cm | ২৩ আগস্ট ২০১৩ ২৩:৫০161848
  • পায়ের মাপের দুটো প্যারামিটার দৈর্ঘ্য এবং প্রস্থ। কিন্তু সবাই শুধু দৈর্ঘ্য ব্যবহার করে যা অযৌক্তিক। অতএব কঠিন সমস্যার মুখোমুখি হয়েছেন।
  • Ishan | ২৩ আগস্ট ২০১৩ ২৩:৪৪161846
  • উদাহরণ না। অ্যানালজি। সেটা মাঠে মারা গিয়াছে বইকি।:)

    আর হ্যাঁ, ধর্মীয় বিবাহবন্ধনে এখনও পতিসেবা ফ্রেমওয়ার্কের অংশ। আমরা যারা বিয়ে থেকে ধর্মটাকে কাটিয়ে দিয়েছি, তাদের কাছে ওটা আর অংশ নয়। তাই রিচুয়ালে অসুবিধে থাকলে ধম্মোটাকে কাটিয়ে দেওয়াই সহজতম। এইটাই বক্তব্য ছিল। এটায় আপত্তির কি ছিল বুঝিনি।
  • san | ২৩ আগস্ট ২০১৩ ২৩:৩৭161845
  • আমি ক্যানো দিতে যাবো রে বাবা !
    যাদের দেবদর্শনের শখ তারা দিলেই হবে, আমার তো আর শখ নেই।

    আর কেউ গুলিয়ে ফেলেনি কিছু। উদাহরণ দিয়েছে। একসময় তো পতিসেবাটা বিয়ের ফ্রেমওয়ার্কের পার্ট ছিল। এখন নেই।
  • সায়ন | ২৩ আগস্ট ২০১৩ ২৩:৩৩161844
  • ও ঠিক আছে। না হলেই বা কী।
    এই যে, সবাই কাঁঠালমুখ করুক -

  • Ishan | ২৩ আগস্ট ২০১৩ ২৩:৩২161843
  • তাহলে ধর্মীয় যুক্তি দিন। "শাস্ত্রে রজঃস্বলা মেয়েদের দেবদর্শনে বাধা নেই" বলে। বা ওই জাতীয় কিছু। যেমনটি বিদ্যাসাগর করেছিলেন। সেটা অবশ্যই গ্রাহ্য।

    এবং সেই জন্যই ধর্মের সঙ্গে অফিস আর বিয়ে কে গুলিয়ে ফেলবেন না। সেটা যত্তোসব টাইপের যুক্তি হবে।
  • byaang | ২৩ আগস্ট ২০১৩ ২৩:৩১161841
  • সায়ন, আমি কিন্তু আন্দাজে বললাম। সত্যিই আজ তীজ কিনা জানি না।
  • সায়ন | ২৩ আগস্ট ২০১৩ ২৩:৩০161839
  • কাঁঠাল! আহা!
  • siki | ২৩ আগস্ট ২০১৩ ২৩:৩০161840
  • কোশ্চেনটা শুনতে কেমন যেন "আড়াই বিঘা সমুদ্রেতে কাঁটাল কত ফলে" টাইপের লাগল।
  • সায়ন | ২৩ আগস্ট ২০১৩ ২৩:২৯161838
  • আর পায়ের সাইজের থেকে বড়ো জুতো পরলে গোড়ালিতে মুস্কো মুস্কো ফোস্কা পড়ে।
  • kc | ২৩ আগস্ট ২০১৩ ২৩:২৮161835
  • ইয়ে চান্দুদা, ব্যক্তিগত প্রেফারেন্সটা শুধু জুতোতেই তো? ;-)
  • সায়ন | ২৩ আগস্ট ২০১৩ ২৩:২৮161836
  • তীজ, আচ্ছা। থ্যাঙ্ক্যু ব্যাঙদি।
  • | ২৩ আগস্ট ২০১৩ ২৩:২৮161837
  • ধোর চান্দুমামা, আপনে প্রশ্নটাই ঠিক করে বোঝেন নি। দেখি সুষেণ, অক্ষ কেউ একটা নিশ্চয় বলতে পারবে।

    কথা হল আপকে পাস ইন্টারনেট হ্যায় টা পুরো 'মেরে পাস মা হ্যায়' স্টাইলে দরদ দিয়ে বলেছেন।
  • cm | ২৩ আগস্ট ২০১৩ ২৩:২৫161833
  • এতো ব্যাক্তিগত প্রেফারেন্সের ব্যাপার আমি আমার পায়ের থেকে দুসাইজ বড় জুতো পছন্দ করি। বেশ খোলামেলা লাগে।
  • | ২৩ আগস্ট ২০১৩ ২৩:২৫161834
  • আরো বলে গেছেন 'আপকে পাস ইন্টারনেট হ্যায়, আপ থোড়াঢুন্ডকে, কাল দুফর তক জরুর বাতানা মুঝে'

    এইবার আমাকে এই অঙ্কটা কেউ সলভ করে দাও।
  • cm | ২৩ আগস্ট ২০১৩ ২৩:২৩161832
  • জুতোর সাইজ না পায়ের সাইজ? জুতো তো দোকানে সব সাইজেরই থাকে। জানা দরকার পায়ের সাইজ।
  • | ২৩ আগস্ট ২০১৩ ২৩:২২161831
  • না না কোনো ডেটাবেস বানাচ্ছি না। আমার প্রতিবেশিনীর দাবী ওঁর একটা পা ২৮ সেমি, অরেকটা প্রায় ২৯ সেমি। এমতাবস্থায় দুবাই থেকে জুতো আনতে দিলে কী মাপ বলতে হবে?
  • siki | ২৩ আগস্ট ২০১৩ ২৩:২১161830
  • চাঁদ নিয়ে এইটাও ঘুরে বেড়াচ্ছে ফেবুতে।

  • san | ২৩ আগস্ট ২০১৩ ২৩:২০161829
  • সেটাই তো আমিও বলছি। ধর্মের ফ্রেমওয়ার্কে থেকেই মডিফাই করা যায়। ধর্মকর্ম করতে হলে কমপ্লেন করে কোনো লাভ নেই এটা একেবারেই সত্যি না। পুরো ফ্রেমওয়ার্কের বিরোধিতারও কোনো দরকার দেখিনা।
  • kc | ২৩ আগস্ট ২০১৩ ২৩:১৯161828
  • হাতের মাপ থেকে জুতোর সাইজ বের করার একটা ফান্ডা আছে। দমুই বোধ হয় একবার বলেছিলেন। যদিও ফান্ডাটা ভুলে গেছি।
  • Ishan | ২৩ আগস্ট ২০১৩ ২৩:১৭161827
  • আমার জুতোর সাইজ মনে হয় নয়।

    দমু কি কোনো ডেটাবেস বনাচ্ছে? তাহলে ব্রতীন একটা টই খুলতে পারে। :)
  • | ২৩ আগস্ট ২০১৩ ২৩:১৫161826
  • জুতোর সাইজ নিয়ে জানতে চেয়েছিলাম রে বাপু।

    আর এই সকালে দেরী করে ওঠার উপযোগীতার খবরটা কোন কাগজে বেরিয়েছে? সবাই খালি একটা ফালি ছবি দেখাচ্ছে।
  • Ishan | ২৩ আগস্ট ২০১৩ ২৩:১৪161825
  • সতীদাহ আর বিধবাবিবাহ দুটো জিনিস বন্ধ করার জন্যই শাস্ত্রের লড়াই লড়তে হয়েছিল। যথাক্রমে রামমোহন আর বিদ্যাসাগরকে। তাই ধর্মের মডিফিকেশন করার জন্য একেবারেই নাস্তিক হবার দরকার নেই। তেমন আমি দাবীও করছিনা। আমাকে খামোখা ওই চরমপন্থী স্ট্যান্ডে সাবস্ক্রাইব করানোর চেষ্টা করে লাভ নেই। কিন্তু নাস্তিক না হলে সেই ফাইটটা ধর্মের ফ্রেমওয়ার্কে করতে হবে। এইটুকুই।
  • byaang | ২৩ আগস্ট ২০১৩ ২৩:১১161824
  • সায়ন,
    আজ বোধ হয় তীজ। রাখীর পরে পরেই হয়।
  • san | ২৩ আগস্ট ২০১৩ ২৩:১০161822
  • ঈশানকে।
    প্রথমত ধর্মকর্ম কোনো স্ট্যাটিক জিনিস না। সেটা সময়ের সঙ্গে সঙ্গে ইভলভ করে।তাই হয় পুরোটাই অ্যাক্সেপ্ট করুন নয় পুরোটাই রিজেক্ট করুন এরকম চরমপন্থী অবস্থানে চলে না গেলেও চলে। সতীদাহ একসময় ধর্মের নামে চলত। সেটা বন্ধ করার ব্যবস্থা করার জন্য সবাইকে একসঙ্গে নাস্তিক না হয়ে গেলেও চলে। আর ধর্মের যেমন একটা রিচুয়ালের দিক আছে তেমন একটা ফিলোসফিকাল দিক আছে। দ্বিতীয়টায় ভরসা রেখে প্রথমটাকে কিছু মডিফাই করতে চাওয়া এমন কিছু অবাস্তব চাওয়াও না।
    এই সব আর কি।
  • | ২৩ আগস্ট ২০১৩ ২৩:১০161823
  • মেয়েটার ওপরে বোধহয় কোনোরকম সেক্সুয়াল আক্রমণ হচ্ছে। :-( এত অসহায় লাগে!
  • রাণা আলম | ২৩ আগস্ট ২০১৩ ২৩:০৮161821
  • ঘটনাচক্রে আমি বর্তমানে ভারপ্রাপ্ত প্রধানশিক্ষক।আমার স্কুলে কোন মহিলা টিচার নেই।তবে এখানে একটি স্বেচ্ছাসেবী সংস্থা আছে যারা ঔরঙ্গাবাদ ধূলিয়ান বেল্টে কাজ করে।তাদের সাথে যোগাযোগের চেষ্টা করছি।আমি নিতান্তই শহুরে লোক।গ্রাম সম্পর্কে ফার্স্ট হ্যান্ড অভিজ্ঞতা এই চাকরি করতে এসে।এখানে মেয়েদের খুব কম বয়সে বিয়ে হয়।প্লাস্টিক কারখানার ছড়াছড়ি।মাঝে মধ্যে খুব হতাশ লাগে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত