এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • san | ২৪ আগস্ট ২০১৩ ২১:৪০161911
  • হ্যাঁ, আজকাল কেমন জানি গপ্প ফুরিয়ে গ্যাছে !
  • a x | ২৪ আগস্ট ২০১৩ ২১:৩৮161908
  • আমার গপ্পই নাই!
  • kc | ২৪ আগস্ট ২০১৩ ২১:৩৮161909
  • আমারও পোচ্চুর অসুখ। কিন্তু কোনও ফোং নং নাই, গপ্প করার।
  • a x | ২৪ আগস্ট ২০১৩ ২১:৩৬161907
  • আপনাদের এত অসুখ কেন? নাকছাবি না পরলেই তো হয়!
  • sosen | ২৪ আগস্ট ২০১৩ ২১:৩৫161906
  • আরে মন খারাপ হইব না, কন কি ? বোলতা-অলা বারান্দা, বাথরুমে ছোট্ট ফার্ণ, লাল কাউচ, হগ্গলের জন্য মন কেমনায় যে!
  • I | ২৪ আগস্ট ২০১৩ ২১:১৬161905
  • তাইলে তো গুরু ভরা দুষ্ট। প্রায় হক্কলেই অসুখের কথা কইতে ফোং করে, গপ্প করে না। ;)
  • cm | ২৪ আগস্ট ২০১৩ ২১:১৪161904
  • আর সবাই কিন্তু লুকোচুরি খেলছে। তাই কারু দেখা নাই।
  • | ২৪ আগস্ট ২০১৩ ২১:১৩161903
  • আমিও আছি। কিন্তু ইন্ডো আমার সাথে গপ্পো করে না। দুষ্ট ছেলে।
  • I | ২৪ আগস্ট ২০১৩ ২১:১১161902
  • তুই বড় ভালো লিখিস রে সোসেনদিদি! কিন্তু তোরও আমার মতন মন খারাপের রোগ।
  • sosen | ২৪ আগস্ট ২০১৩ ২১:০৭161901
  • আমি আছি, গল্প করেন।
  • I | ২৪ আগস্ট ২০১৩ ২১:০৫161900
  • ডিডি কি আছো? নাহয় আর দুটো গল্প কল্লা !
  • sosen | ২৪ আগস্ট ২০১৩ ১৯:৩৭161898
  • গুরু করার জন্য চীনা ফায়ারফক্স ইনস্টল করতে হলো।
  • সিনফট | ২৪ আগস্ট ২০১৩ ১৫:২৯161897
  • এই তো বাজার করলাম, গ্যাসের দোকানে গেলাম। এখন মেয়ের সাথে ছবি আঁকছি।
  • kumu | ২৪ আগস্ট ২০১৩ ১৪:৩৪161896
  • যত সব অলস ল্যাদখোর।
  • kc | ২৪ আগস্ট ২০১৩ ১৪:০৭161895
  • কফিটা খেয়ে নিই, তারপর বলতে পারব শনিবার শুরু হয়েছে কিনা। Zzz...
  • san | ২৪ আগস্ট ২০১৩ ১৩:৩৫161894
  • শনিবার কি শুরু হয়ে গ্যাছে?
  • lcm | ২৪ আগস্ট ২০১৩ ১৩:৩৩161893
  • ইয়ে কেয়া জাগা হ্যায় দোস্তো
    ইয়ে কৌন সা দয়ার হ্যায়
  • kumu | ২৪ আগস্ট ২০১৩ ১৩:২১161892
  • সুপ্রভাত সকলকে।
  • dd | ২৪ আগস্ট ২০১৩ ১২:৫৯161891
  • ও তো বাঙালেরা খায়।
    বড়োলোকেরা কি খায় শোনো। ডবোল ডিমের মামলেট। বেকন,হ্যাম। কিপার মাছ। করকড়ে টোস্ট। মাখোম,মার্মালেট,নানান চীজ। অরেঞ্জ (বা অন্য কোনো ফ্রেস ক্যানড ফ্রুট) জুসু। ব্ল্যাক কফি।

    সেরম চাইলে এক আদটা ক্রিম পেস্ট্রিও খেতি পারো।
  • | ২৪ আগস্ট ২০১৩ ১২:৫৩161890
  • গুড মন্নিং দীপ্তেন্দা। আপনি এমন তামসিক ক্যানে? মামলেট আবার কি! শনিবার সকালবেলায় কটা সাদা সাদা ফুলকো লুচি একটু আলু ছেঁচকি আর এক হাতা বোঁদে দিয়ে খেতে হয়।
  • dd | ২৪ আগস্ট ২০১৩ ১২:৫১161889
  • মামলেটের নাম শুনিয়া এক নিতান্তো কাঁচা ইয়ং ম্যান বিছানা ছাড়িয়া উঠিলো।

    আরো আরো কয়েকজনে ইতঃস্ততো আড়মোড়া ভাঙিতেছেন মাত্রো। সেই সন্মিলিতো খট খট দুম ধাম আওয়াজে বাকীরা গাত্রোৎথান করিয়া বিশ্ব জগতকে অপরিসীম ঋণজালে বদ্ধ করিবেন এই আশা রাখি।
  • Blank | ২৪ আগস্ট ২০১৩ ১২:৪৬161888
  • শুভভোর ডিডি দা কাজুকে
  • Kaju | ২৪ আগস্ট ২০১৩ ১২:২০161887
  • সুজ্জি মিয়াঁ-কে গরম গরম সুজি খাইতে দাও। এখুনি আবার উঠে পড়বেন।
  • dd | ২৪ আগস্ট ২০১৩ ১২:১৮161886
  • এই জনশুণ্য মহা প্রাংগনে ডিডি একাই অকুতোভয়ে বিস্ময়ে ভ্রমিতেছে। স্লাইট খিদাও পাইয়াছে। সাহিত্যের প্রতি অনুরাগে ও দায়বদ্ধতায় পোস্টের পর পোস্ট করিতেছে। বেশ লম্বা লম্বাও।

    কিন্তু কাহারও কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নাই। কোনো অত্যুৎসাহী এইমাত্রো উঠিয়াছেন। তাহার মামলেটের গন্ধে প্রতিবেশীরা আমোদিত হইতেছেন কিন্তু কোল বালিশটি ছাড়িতেছেন না। কাক্কেশ্বরে চুপ করিয়া আছে, একটি গানের কলি, ঠিক কি জানি ছিলো? কিছুতেই খ্যাল করিতে পারিতেছেন না।হুলোর গুম্ফো সামান্য প্রকম্পিত হইতেছে মামালেটের ছ্যাঁক ছ্যাঁক আওয়াজে।

    ডিডি বারংবার ঘড়ি দেখিতেচেন কিন্তু সেই ব্যাটা আজকে অত্যাধিক স্লো চলিতেছে।

    এই ছাড়া আর কোনো জীবনস্পন্দন কোথথাও নাই রে।
  • dd | ২৪ আগস্ট ২০১৩ ১২:০৬161885
  • ব্যালা বারোটা বাজিলো। সদরে তোপ পরিলো। থতোমতো খাইয়া নহবৎখানায় সুজ্জি মিঁয়া ভৈঁরো রাগে দু কলি বাজাইয়াই "ধেত্তেরি" বলিয়া ফের নাক ডাকাইতে শুরু করিলেন।
    বাবু বিবিরা আধো ঘুমে আধো চা তেষ্টায় উঠিবে কি উঠিবে না এই চিন্তায় ঝিম হইয়া রহিলো। যিনি প্রথোম উঠিবেন তাহারেই চা বানাইতে হইবে;তো উঠে কোন শালা? মিটমিটাইয়া এ ওর দিকে তাকায়। সুযোগ পাইলেই আহ্লাদে গদ গদ হইয়া "হ্যাঁগা, চা করবে নি?" জিগানোর জন্য।
    পেট মোটা হুলো পাপোষের উপর শুইয়া এক চোক্ষু খুলিয়া মৃদু একটি ফ্যাঁচ করিয়া পাশ ফিরিলো। জালানার উপর বসিয়া কাক্কেশ্বর ক্কঃ বলিতে গিয়া ও আর ডাকিলো না।
    নগর জুড়ে গভীর নাক ডাকার শব্দ ও আলস্যের ঘ্রান।

    এক প্রান্তে ডিডি বাকরীর খাঁচায় থুম মারিয়া বসিয়া আছে। হায়, উহার শনিবার নাই।
  • dd | ২৪ আগস্ট ২০১৩ ১১:৩০161883
  • এই সময়ে পড়লাম।মনে খুঁজে পেলাম।
    কিন্তু এটা আদৌ TOIর সাথে মিললো না।

    বুর্জোয়া কাগোজের দল।
  • dd | ২৪ আগস্ট ২০১৩ ১১:২২161882
  • আজকের আবাপ আর এই সময় তে খুঁজে পেলাম না।
    এই খবরটা কলকেতার কাগোজ বাদ্দিয়েছে? না আমি মিস করলাম?

    এটা হার্টলেস নয়। স্রেফ ভয়। পুলুশের ভয়, কে জানে কোথথেকে তিনোমুল চলে আসবে, সেই ভয়।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত