এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • আগামীর অবয়ব

    dri
    অন্যান্য | ১৪ সেপ্টেম্বর ২০১১ | ২৬৬১১৪ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Sibu | ১০ ফেব্রুয়ারি ২০১৪ ০৭:১৭486228
  • "আসল টার্গেট হোলো গভের খরচ এই সব প্রোগ্রামে কমিয়ে, অন্য খাতে বেশি বাড়ানো সো দ্যাট কর্পোরেট গুলো ডাইরেক্টলি বেনেফিটেড হয়, লোকজনের ডিপেন্ডেন্স কমে গভের উপরে, আর বড়লোকদের ট্যাক্সের বার্ডেন কমে।" অর্থাৎ সোশ্যাল সিকিউরিটিকে ইনসলভেন্ট করাটা আসলে পলিটিক্যাল ডিসিশন, ফিনান্সিয়াল নয়।

    এইটাতে অনেকগুলো ক দিলাম। আমার নিজের রিডিং সোশ্যাল সেফটি নেট ছিঁড়ে ফেলে আমেরিকা মোটামুটি রবার ব্যারনদের আমেরিকা হবার পথে এগিয়ে চলেছে। বেশীর ভাগ আমেরিকানের সঞ্চয় বিশেষ কিছু নাই। সোশ্যাল সিকিউরিটি না থাকলে বুড়োরা রাস্তায় বসে ভিক্ষে করছে বা পার্কে ঠান্ডায় জমে মরে আছে সে খুব কমন দৃশ্য হয়ে দাঁড়াবে। ডেট্রয়েটে আমার এক প্রতিবেশী ছিল, অনেক বয়েস। ১৯২৯-এর গ্রেট ডিপ্রেশনের সময় সে টিন-এজার ছিল। তার মুখে এসব গল্প শুনতাম। আমরা ডেট্রয়েটে থাকতে থাকতেই বুড়ো মারা গেল। পরে বুড়ী বলেছিল বুড়োর তোষক থেকে কিছু টাকা ওরা পেয়েছিল। মানে ১৯২৯-র ট্রমা এতটাই ছিল যে বুড়ো নিজের সঞ্চয়ের সবটা বিশ্বাস করে ব্যাঙ্কে রাখতে পারে নি।

    পুরো ব্যাপারটাই আসলে পলিটিক্যাল, সে নিও লিবারেলরা য্তই বোঝানোর চেষ্টা করুক যে অর্থনীতি মূলতঃ রাজনীতি-নিরপেক্ষ। আফটার অল, বৃদ্ধদের দারিদ্র্য থেকে রক্ষা করা আর ব্যাংকগুলোকে জুয়ো খেলার ক্ষতি থেকে রক্ষা করা, দুটোর মধ্যে কোনটা হায়ার প্রায়োরিটি সেটা তো পলিটিক্যাল ডিসিশন।
  • Sibu | ১০ ফেব্রুয়ারি ২০১৪ ০৭:৩৫486229
  • ও হ্যাঁ, FICA ট্যাক্স বছরে ১ বিলিয়ন, ১ ট্রিলিয়ন। মোটেই ছোট অ্যামাউন্ট না। ওটার ওপর ইনভেস্টমেন্ট ব্যাংক্গুলোর অনেকদিনের নজর।

    http://useconomy.about.com/od/fiscalpolicy/p/Budget_Income.htm

    The individual taxpayer -- you -- provides most of the income for the Federal Government’s budget. That's because income taxes contribute 46%, or $1.383 trillion, toward total FY 2014 revenue receipts. Social Security, Medicare and other payroll taxes (still mostly you) add 34%, or $1.031 trillion. Corporate taxes toss in $333 billion, or 11% toward the total. Excise and estate taxes contribute $105 billion, or 3%.
  • Sibu | ১০ ফেব্রুয়ারি ২০১৪ ০৭:৩৬486230
  • ১ বিলিয়ন নয়*, ১ ট্রিলিয়ন
  • S | ১০ ফেব্রুয়ারি ২০১৪ ০৭:৪৬486231
  • সরি ১ ট্রিলিয়ন, কিন্তু বাজার তো অনেক বড়।
  • S | ১০ ফেব্রুয়ারি ২০১৪ ০৭:৪৭486232
  • তবুও ছোটো অ্যামাউন্ট নয়, সত্যিই। কিন্তু ঐ যেটা বললেন সেটা ঠিক "পলিটিক্যাল ডিসিশন, ফিনান্সিয়াল নয়"।
  • Sibu | ১০ ফেব্রুয়ারি ২০১৪ ০৮:১৩486233
  • অ্যামাউন্টটা কত বড় সেটা পারসপেক্টিভে ফেললে বোঝা যাবে। ২০১৩ সালে ইউএস জিডিপি ছিল মোটামুটি ১৭ ট্রিলিয়ন ডলার। কাজেই বছরে ১ ট্রিলিয়ন ডলার আসলেই একটা বিশাল টাকা। এমনকি ওয়াল স্ট্রীটেও।
  • S | ১০ ফেব্রুয়ারি ২০১৪ ১৪:০৯486234
  • জিডিপি ভুল comparison, তার থেকে মার্কেটের ভলুম দেখুন। তবুও অনেক। স্পেশালি প্রতি বছর যদি ঢোকে। পরে লিখবো।
  • Sibu | ১১ ফেব্রুয়ারি ২০১৪ ০৫:২৮486235
  • মার্কেটের ভল্যুম বলতে কি বোঝাচ্ছ? আমি ইউ এস জিডিপি তিনটে কারনে ব্যবহার করছি।

    ১। অ্যাবসোলিউট ভল্যুমের চেয়ে রেট অফ গ্রোথ অফ ইনভেস্টমেন্ট বেশী ইম্পর্ট্যান্ট, যেটা কখনোই জিডিপির চেয়ে বেশী হতে পারে না (মানে স্টেডি স্টেটে, বাইরে থেকে ধার ইত্যাদি না করে)।

    ২। ইউএস জিডিপি টোটাল ওয়ার্ল্ড জিডিপির একটা সিগনিফিক্যান্ট অংশ (২৫%?)।

    ৩। টোটাল ইউএস মার্কেট ক্যাপিটালাইজেশন ইউ এস জিডিপির আশেপাশেই থাকে, মানে ৫০% থেকে ১৫০% রেঞ্জে।

    তুমি ঠিক কি কারণে জিডিপির সাথে কম্প্যারিজন ভুল মনে করছ একটু বলবে?
  • S | ১২ ফেব্রুয়ারি ২০১৪ ০৪:৪৬486239
  • শিবু বাবু, আমি এই কারণে বলছি যে জিডিপি হোলো একটা দেশের এক বছরের প্রোডাক্শন আউটপুটের ভ্যালু (মোটামুটি)। কিন্তু যে টাকা টা আসবে সেটা ইনভেস্ট করা হবে। আর ইনভেস্ট করা হয় একটা অ্যাসেটে, তার ভ্যালুয়েশন একেবারেই অন্য গল্প। যেমন মনে করুন প্রায় ১ ট্রিলিয়ন ডলার হোলো সোস্যাল সিকিউরিটি ট্যাক্সো। এখন লোককে যদি এই ট্যাক্সো না দিতে হয়, তাহলে এর মধ্যে কিছু লোকে কনজিউম করবে, তারপরে বাকিটা ইনভেস্ট করবে।

    এখন ইনভেস্ট করার হাজারো উপায় আছে। NYSE তে যত কোম্পানি লিস্টেড আছে তাদের মোট মার্কেট ক্যাপিটালাইজেশন হোলো ১৬ ট্রিলিয়ন ডলার। এছাড়াও অন্য অনেক এক্সচেন্জ আছে। আমেরিকার সব এক্সচেন্জ মিলে টোটাল ভলুম হোলো ~২৭৫ বিলিয়ন ডলার ডেইলি (এটা একটা জায়্গায় দেখলাম, নট শিওর)।

    তাছাড়া আছে বিশাল ডেট মার্কেট - ট্রেজারি, কর্পোরেট, সিকিউরিটাজড - উইকি বলছে তার সাইজ ৩৮ ট্রিলিয়ন ডলার।

    এরপরে আছে রিয়েল এস্টেট, কমোডিটি, ফরেন এক্স্চেন্জ, ডেরিভেটিভ। এইগুলো এক একটা মার্কেট বিশাল, বিশাল। এরোপরে আছে প্রাইভেট কম্পানি, অন্য আরো রকমের অ্যাসেট।

    এতো শুধু গেলো আমেরিকার কথা। এরপরে লোকে ইনভেস্ট করতে পারে আছে ফরেন মার্কেট। এইবারে ভেবে দেখুন এই বিশ্বজোড়া বিশাল মার্কেট, ১ ট্রিলিয়ন ড্লারের থেকেও কম ডলার কতটুকু ইমপ্যাক্ট করবে। আরেকটা মনে রাখবেন, অলমোস্ট প্রতি বছর এই সাইজ বেড়েই চলেছে।
  • Sibu | ১২ ফেব্রুয়ারি ২০১৪ ০৪:৫২486240
  • এটা কি আপনি ডেইলি ট্রেডিং এর হিসেব বললেন?
  • S | ১২ ফেব্রুয়ারি ২০১৪ ০৬:১৫486241
  • না না ঃ) আমি বলছি যে মার্কেট ক্যাপিটালাইজেশন আর ট্রেডিঙ্গ ভলুম দেখতে হবে। জিডিপি তো সেখানে ছোট্টো ব্যাপার ঃ)
  • Sibu | ১২ ফেব্রুয়ারি ২০১৪ ০৬:৩৩486242
  • নট রিয়েলি। এই টাকাটা তো প্রতি বছর মার্কেটে ঢুকবে। তাই অ্যানুয়াল গ্রোথ অফ মার্কেট ক্যাপিটালাইজেশন দেখতে হবে। সেটা কত ট্রিলিয়ন?

    আর ট্রেডিং ভল্যুম তো ডাইরেক্টলি রেলেভ্যান্ট নয়। সেটা একটু অন্যভাবে রেলেভ্যান্ট। উইকি বলছে গ্লোবাল ইনভেস্টমেন্ট ব্যাংকিং রেভিনিউ ২০১২-তে ছিল ২৪০ বিলিয়ন ডলার। ধরা যাক আমেরিকাতে এর অর্ধেক এই ১২০ বিলিয়ন। এবারে ১ ট্রিলিয়ন ডলার অতিরিক্ত ফান্ড হ্যান্ডল করতে পেলে যদি ১% ফি পায় তো রেভিনিউ প্রায় ৭-৮% বাড়ে। এই বিশাল টাকাটা থেকে যে অতিরিক্ত ল্স্টেবিলিটি ও লেভারেজ আসে সেটা না হয় নাই ধরলাম।
  • S | ১২ ফেব্রুয়ারি ২০১৪ ০৭:০৫486243
  • সব ফান্ড তো ইনভেস্টমেন্ট ব্যান্ক হ্যান্ডেল করে না। ম্যাক্সিমাম তো ফান্ডগুলো হ্যান্ডেল করে। তাছাড়া ফান্ড অন্য অনেক রুট দিয়ে যাবে। আর ১% ইজ জাস্ট টু মাচ। হেজ ফান্ডেরাই নেয় ২%।

    ঐ ২৮০ বিলিয়ন রেভেনিউর প্রায় ১/৩ আসে ইনভেন্স্টমেন্ট ব্যান্কিঙ্গ ডিভিশনের থেকে, যেখানে এই ফান্ডের ইমপ্যাক্ট খুবই ইনডাইরেক্ট, ইফ অ্যাট অল। তাছাড়া প্রপ ট্রেডিঙ্গ আছে, স্ট্রাকচারিঙ্গ আছে, নিজের পয়সায় ইনভেস্টমেন্ট আছে। আর মার্কেট মেকিঙ্গেও ব্রোকারেজ খুবই কম।

    তাই বলছি ১ ট্রিলিয়ন ইজ অ লট অব মানি, আর প্রতি বছর যখন আসবে। বাট নট ডেস্পারেট অ্যামাউন্ট।
  • S | ১২ ফেব্রুয়ারি ২০১৪ ০৭:০৬486244
  • আসল লক্ষ্য হোলো পলিটিকাল। লোকে যত বেশি গভ নির্ভর হবে, রিপাব্লিকান ভোট তত কমবে।
  • Sibu | ১২ ফেব্রুয়ারি ২০১৪ ০৭:১১486246
  • একেবারেই আসল লক্ষ্য হল পলিটিক্যাল। বড়লোকেদের ট্যাক্স কমানো আর গরীবের টাকা বড়লোকেদের পকেটে চ্যানেল করা।
  • Sibu | ১২ ফেব্রুয়ারি ২০১৪ ০৭:২২486247
  • মিউচুয়াল ফান্ড নিয়ে

    http://en.wikipedia.org/wiki/Mutual_fund

    At the end of 2011, there were over 14,000 mutual funds in the United States with combined assets of $13 trillion, according to the Investment Company Institute (ICI), a trade association of investment companies in the United States. The ICI reports that worldwide mutual fund assets were $23.8 trillion on the same date.[14]

    যেভাবেই দেখুন, বছরে ১ ট্রিলিয়ন ডলার খুব খুব বড় অ্যামাউন্ট।
  • S | ১২ ফেব্রুয়ারি ২০১৪ ১০:১২486248
  • http://en.wikipedia.org/wiki/Global_assets_under_management

    এই হিসেবে শুধু মাত্র পেনসন ফান্ডেই আছে ৩২ ট্রিলিয়ন (তাও দুবছর আগে)। তাছাড়া ওয়ালস্ট্রিট আর ইনভেস্টমেন্ট ব্যান্কের সাথে এই সমস্ত ফান্ডের পার্থক্য আছে। তবে এটা ঠিক যে রিটেল ইনভেস্টররাই আল্টিমেটলি লুজ করে। যাইহোক, সেটা এই টইয়ের উদ্দেশ্য নয়। পরে লিখবো কেন রিপাব্লিকানরা চাইছে সোশাল সিকিউরিটি বন্ধ করে দিতে।
  • Sibu | ১২ ফেব্রুয়ারি ২০১৪ ১০:২৩486250
  • রেট অফ অ্যানুয়াল গ্রোথ কত? সেইটা রেলেভ্যান্ট।
  • S | ১২ ফেব্রুয়ারি ২০১৪ ১৩:১৪486251
  • সেই ডেটা পাওয়া মনে হয়না খুবএকটা সহজ।
  • Sibu | ১২ ফেব্রুয়ারি ২০১৪ ২২:৩৪486252
  • অ্যাকচুয়ালি আপনার দেওয়া ঐ উইকি লিংটায় একটা লাঈন দেখলাম

    Assets of the global fund management industry increased 1% in 2011 to reach a record $79.8 trillion.

    এর থেকে ধরা যেতে পারে গ্লোবাল ম্যানেজড অ্যাসেটের অ্যানুয়াল গ্রোথ ঐ ১ ট্রিলিয়ন ডলারের আশেপাশেই। সুতরাং পুরো ইন্ডাস্ট্রির রেসপেক্টেও ঐ টাকাটা খুব বড় টাকা।

    এই লাইনটা আমি আগে বলিনি কেন না ঐ পাতার নীচের টেবিলের সংখ্যাগুলো যোগ করে 79.8 ট্রিলিয়নের বেশী হচ্ছে। তো আমার এক জুনিয়র আছে, সে একটা বুটিক ইনভেস্টমেন্ট ফান্ড চালায়। সে দেখে বলল ঐ টেবিলের এন্ট্রিগুলো মিউচুয়ালি এক্সক্লুসিভ নয়। মানে, পেনসন ফান্ডের অ্যাসেট খানিকটা মিউচুয়াল ফান্ডে আছে, এই রকম।
  • S | ১২ ফেব্রুয়ারি ২০১৪ ২৩:০৪486254
  • ও হ্যাঁ আমাকে আপনি বলবেন না, তুমিটা শুনতেই ভালো লাগছিলো।
  • S | ১২ ফেব্রুয়ারি ২০১৪ ২৩:০৪486253
  • কিন্তু অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্টের গ্রোথ বাড়ে অ্যাসেটের প্রাইস বেড়ে গেলেও। সেই জন্যেই এক্জ্যাক্টলি কতটা ভলুম গ্রোথ সেটা বের করা বহুত মুশকিল বলেই মনে হয়। আর এটা যাস্ট অ্যাসেট কোম্পানিগুলোর (হ্যাঁ এগুলো মিউচুয়ালি এক্সক্লুসিভ নয়) ফান্ডের হিসেব। এর বাইরেও আছে, যেগুলো এই হিসেবে আসবে না। মনে করুন রিটেল ইনভেস্টর, বেশ কিছু ইন্স্টিট্যুশনাল ইনভেস্টর, অনেক কোম্পানির নিজস্ব ট্রেজারি ডিভিশন আছে, অ্যাসেট নট আন্ডার ম্যানেজমেন্ট ইত্যাদি। তবে হ্যাঁ ১ ট্রিলিয়ন ডলার অনেক অ্যামাউন্টই হবে। কিন্তু সেটা এলে ওয়াল স্ট্রিটের চারটে ফায়দাঃ ১) তাদের হাতে কিছু ফান্ড আসবে, ২) কিছু ব্রোকারেজ ইত্যাদি ফিজ বাড়বে, ৩) অ্যাসেট ভালুয়েশন একটু হলেও বাড়বে, ৪) রিটেলদের পয়সা খুব ক্যাজুয়ালি ইনভেস্টেড হয় অনেক সময়, অতএব তাদেরকে হারিয়ে ট্রেডে পয়সা করা যাবে। কিন্তু আমার তাও মনে হয় এগুলোতে ইনভেস্টমেন্ট ব্যান্কের এক্জন ভিপি বা মায় হায়ার ম্যানেজমেন্ট-ও খুশি হতে পারে। কিন্তু এটা ঠিক আসল উদ্দেশ্য নয়।
  • দ্রি | ১৩ ফেব্রুয়ারি ২০১৪ ২৩:৫৪486256
  • ভেনেজুয়েলা এবং ইউক্রেন এই দুটো দেশ ডিস্টেবিলাইজ করার খুব চেষ্টা চলছে।
  • Sibu | ১৪ ফেব্রুয়ারি ২০১৪ ০০:০২486257
  • দ্রি, আমার তো এটাই রিডিং ছিল। ইউএস বন্ড ইন্টারেস্ট ডিফল্ট করতে পারে এমন কিছু দুই পার্টির কেউই করবে না। ডেট সিলিং নিয়ে মারামারি সবটাই পলিটিক্যাল পশ্চারিং।
  • দ্রি | ১৪ ফেব্রুয়ারি ২০১৪ ০০:০৮486258
  • কিন্তু এতে কি সমস্যা মিটলো?
  • দ্রি | ১৪ ফেব্রুয়ারি ২০১৪ ০০:১৩486259
  • একটা ভালো হল। এক বছরের জন্য এই নাটকটা বন্ধ হল।
  • Sibu | ১৪ ফেব্রুয়ারি ২০১৪ ০০:২০486261
  • সমস্যা কি এত সহজে মেটার? ইউএস ইকনমির সমস্যা ডিম্যান্ড সাইড। সেটা স্বীকার করলে তো ক্যাপিটালিজমের (অন্ততঃ কারেন্ট ফর্মের) ইডিয়লজিক্যাল বেসিস ধ্বসে যায়।

    তবে সমস্যা না মিটলেও, আমার রিডিং, এভাবে আরো অনেকদিন টেনে নিয়ে যাবে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। লুকিয়ে না থেকে প্রতিক্রিয়া দিন