এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • ফুটবল, ফুটবলঃ ২০১২-১৩

    Toba Tek Singh
    অন্যান্য | ০২ জুলাই ২০১২ | ২১২০৫৩ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • প্পন | ১৬ জানুয়ারি ২০১৩ ১০:০১555122
  • এইখানে যাদের মন্তব্য ছেপেছে সব পূর্ব বাংলার লোক! সবজান্তা কি আর গাছে ফলে রে দাদা!!

    http://www.anandabazar.com/16khela6.html

    এই লিংকের তলাতেও একটা টেবল আছে।

    http://www.anandabazar.com/16khela3.html

    তবে যাক যা হয়েছে ভালোই হয়েছে, হারতে দেখলে ঢিল মারলেই চলবে, টাকার থলিটা স্পনসরের থেকে ম্যানেজ করে রাখতে হবে। ঃ)
  • ৯৭৮% | ১৬ জানুয়ারি ২০১৩ ১০:০৩555123
  • এঃ জেরার্ড/গিগ্‌স/স্কোল্‌স - এরা ঘরের ছেলে তো বটেই।
  • j | ১৬ জানুয়ারি ২০১৩ ১০:০৯555124
  • তবে লক্ষণীয় হল এত সব গোলমাল ও মাঠে অব্যব্স্থা থাকা সত্ত্বেও হোম ম্যাচ অর্গানাইজারদের কোনও শাস্তি তো দুরের কথা, এক পয়সা ফাইনও হল না !

    নিশ্চিন্ত হওয়া গেল.... বড় দলের মত এরাও আন্ডার দ্য টেবিল ডিল করতে শিখে গেছে
  • প্পন | ১৬ জানুয়ারি ২০১৩ ১০:১০555125
  • বত্রিশ বছরের "বন্ধুত্ব" কাজে লাগিয়ে টুটু বসু এইটুকু আর প্রমাণ করতে পারল না? ছোঃ!
  • প্পন | ১৬ জানুয়ারি ২০১৩ ১০:১৬555127
  • সে যাক, গ্যাং অফ ফোরের রাজত্বে মোবার দিনে দিনে আরো ছিঃবিদ্ধি হোক, আরো এরকম কমেডি হোক, আরো টিআরপি বাড়ুক চ্যানেলে চ্যানেলে, রাজ্যের টিএমসি সরকার থেকে দিল্লিতে কংগ্রেসের মিনিস্টার যাদের পকেটে পোরা তাদের আর চিন্তা কী!

    সব শান্তিকল্যাণ।
  • ৯৭৮% | ১৬ জানুয়ারি ২০১৩ ১০:১৬555126
  • রেডিও মির্চিতে আজ এইটা নিয়েই কথা হচ্ছিলো। এক মোবা সাপোর্টার বল্ল যে সে পুরোপুরি খুশি নয়, কারণ দেবাশিস দত্ত আর অঞ্জন মিত্রকে মাত্র দু বছরের জন্যে ব্যান করা হয়েছে - এদের আজীবন ব্যান করা উচিত ছিলো, আর ফাইনের অ্যামাউন্টটা আরো বেশি করে পুরোটা টুটু বসুর পকেট থেকে নেওয়া উচিত ছিলো।

    আমার একটা কোশ্চেন আছে - সৃঞ্জয় আর টুটুকে কেন ব্যান করা হল না? আর এই দুবছর ব্যানেই বা কী ঘন্টা হবে? এই চারজনকে আজীবন ফুটবল সংক্রান্ত সমস্ত কিছু থেকে বের করে দিলে আখেরে মোহনবাগানের ভালো হত। ক্লাব নিজে থেকে এটা যদি করতে পারে আবার খেলা দেখার কথা ভাববো।
  • প্পন | ১৬ জানুয়ারি ২০১৩ ১০:১৮555128
  • দু বছর না, এক বছরের।

    আর ব্যান আবার কী? ফেডারেশনের সভায় যেতে পারবে না এক বছরের জন্য। তো, সেই সভা তো হয়ই না। আর মোবার গ্যাং অফ ফোর তো প্রফুল্লসাবের ফ্ল্যাটে গিয়েই কাজকর্ম সেরে আসবেন।
  • ৯৭৮% | ১৬ জানুয়ারি ২০১৩ ১০:১৯555132
  • মাঠেও যেতে পারবে না এমনও শুনলাম যে? অবিশ্যি তাতেও কিসু এসে যায় না।
  • ৯৭৮% | ১৬ জানুয়ারি ২০১৩ ১০:১৯555129
  • আর এরা চারজন যদি থাকেই, তাইলে পরের কমিটিতে আরাবুলকেও রাখা হোক।
  • প্পন | ১৬ জানুয়ারি ২০১৩ ১০:২০555134
  • ক্লাব যদি করতে পারে মানে? ক্লাব মানে তো ওই চার কর্তা। যারা নির্বাচনে নিজেদের পেটোয়া সদস্যদের দ্বারা পুনর্নির্বাচিত হয়ে আসবে আর সামান্য বিক্ষোভের আঁচ পেলে টেন্টের সামনে ১৪৪ ধারা বসিয়ে দেবে! ঃ)
  • dukhe | ১৬ জানুয়ারি ২০১৩ ১০:২০555133
  • সঙ্কোচের বিহ্বলতা নিজেরে অপমান। কমরেড একবার নিঃসঙ্কোচে চেয়েই দেখুন না - টুটুবাবু দু কোটি দিচ্ছেন, আর সামান্য কটা বার্নল কিনে দেবেন না?
    নাহলে এই দুনিয়াকে জালিম মনে হবে। হতেই থাকবে।
  • প্পন | ১৬ জানুয়ারি ২০১৩ ১০:২২555135
  • সবজান্তা মিত্র কি অ্যাদ্দিন মাঠে যেত? বাড়িতে বসেই তো মোবাইলে নির্দেশ পাঠিয়ে টিম তুলে নেয়।
  • প্পন | ১৬ জানুয়ারি ২০১৩ ১০:২৫555136
  • ওই দু'কোটি টাকার পরিমাণও কমল বলে। ওঃ, আফনেরা তো আবার আবাপর খবরে বিশ্বাস রাখেন না।
  • dukhe | ১৬ জানুয়ারি ২০১৩ ১০:৩৩555138
  • আরে না না, বিশ্বাস করুম না ক্যান? এইসব ১৬ই আগস্টের শিশুসুলভ গুজব তো অগোরই ল্যাহা-
    http://www.anandabazar.com/archive/1121210/10khela1.html

    বার্নল, বার্নল। ঃ)
  • j | ১৬ জানুয়ারি ২০১৩ ১০:৩৬555139
  • টুটু সবার বন্ধু

    এমনক্ষী প্রকৃত অর্থে পকাবুদেরও বন্ধু ;-)
  • প্পন | ১৬ জানুয়ারি ২০১৩ ১০:৪৮555140
  • নাহ, টিএমসি-কং-মোবা এই নেক্সাস রাজদীপের গায়ে লেগেছে। ;-)
  • গান্ধী | ১৬ জানুয়ারি ২০১৩ ১০:৪৯555141
  • আরাবুল নয় কুনাল ঘোষ আসছে কমিটিতে

    পরে গল্প বলছিঃ(

    এখন টাইম নেই
  • গান্ধী | ১৬ জানুয়ারি ২০১৩ ১১:০৬555143
  • আজ দুপুরে প্রেস মিট আছে, আশা করা যাচ্ছে অঞ্জন রিজাইন করবে, সেই জায়্গায় আসবে কুনাল ঘোষ (ভেউঃ( )
  • গান্ধী | ১৬ জানুয়ারি ২০১৩ ১১:১৩555144
  • পুনে-ডেম্পো-লাজং সহ ১১টা ক্লাবের সবাই এটা সাপোর্ট করেছে।

    করে ঠিক করেছে না ভুল সেই প্রসঙ্গে যাচ্ছিনা। কিন্তু এখন ইস্টবেঙ্গল ভারতীয় ফুটবলে একঘরে হয়ে পড়ল
  • dukhe | ১৬ জানুয়ারি ২০১৩ ১১:১৮555145
  • ১১টা ক্লাব জালিম। AIFF জালিম। রাজ্যের, কেন্দ্রের সব মন্ত্রী জালিম।
    বিষ্ণু চৌহান ছাড়া ইবের কেউ নাই গো। এই কারণে ইবেকে বিষ্ণুপ্রিয়া বলা হয়।
  • প্পন | ১৬ জানুয়ারি ২০১৩ ১১:১৯555146
  • না, ব্যপারটা অত সোজা না।

    কাল মিটিঙে ডেম্পো কর্তাকে কিছু বলতে দেওয়া হয়নি। আজকে বাইচুং পুরো অন্যরকম বক্তব্য রেখেছে। গোয়া ফুটবল অ্যাসোসিয়েশনের সেক্রেটারি এই ডিসিশনকে তুলোধোনা করেছে। অন্য টিমগুলোও একে একে বক্তব্য রাখতেই পারে। যে টিমগুলোর অত ফান্ড নেই, তাদের জন্য এইরকম ভার্ডিক্ট যথেষ্ট বিপজ্জনক।

    হ্যাঁ, বাকি ক্লাবগুলো শাস্তি কমানোর জন্য আবেদন রেখেছিল। টুটু-প্রফুল্ল মিলে এই চাল দেবে সেইটা কেউ ধারণা করতে পারেনি। ঃ)
  • গান্ধী | ১৬ জানুয়ারি ২০১৩ ১১:২৯555148
  • সময় পড়লাম। এরা হেব্বি তাড়াতাড়ি আনন্দর জায়গা নিতে ছুটছে।

    বাইচুঙের কথা কালকের এবিপি আনন্দে লাইভ শুনেছি

    এরকম কিছু একটা বলেছিল

    মোবার মত ক্লাবকে সাসপেন্ড করা উচিত হয়নি, আমিও তাই এই ক্যাম্পেনে সই করেছিলাম। প্রথমেই জরিমানা করা উচিত ছিল।

    আজ দেখছি এবিপিতে উল্টো লিখেছে
  • প্পন | ১৬ জানুয়ারি ২০১৩ ১১:৩৬555149
  • সেই! আবাপ জালিম। এই সময় জালিম। সব মিডিয়াই জালিম।

    তিনোশক্তি ছাড়া মোবার কেউ নাই গো। মোবার বাগানে এখন শুধু ঘাসফুল চাষ হয় এই কথা দুর্জনে বলে থাকে।
  • dukhe | ১৬ জানুয়ারি ২০১৩ ১১:৩৯555150
  • আরে ভাইচুংয়ের টিম রেলিগেশনের চক্করে। মোবার ফিরে আসা তো থ্রেট হয়ে গেল।
    আর প্পনের লিংয়ে তো দেখলাম সভায় ডেম্পো কর্তা শাস্তি কমানোর জন্য অনুরোধ জানিয়েছেন। কিছু বলতে দেওয়া হয়নি এমন তো না।
  • ৯৭৮% | ১৬ জানুয়ারি ২০১৩ ১১:৪০555151
  • বেশ ইন্টারেস্টিং ইকুয়েশন বেরোচ্ছে। যেমনঃ

    প্পন = ইবে != মোবা
    মোবা = তিনো != শিপিয়েম
    implies অপ্পন = শিপিয়েম

    অথবাঃ

    রাজদীপ = মোবা = তিনো

    বোতীনেরটা পুরো খাপে খাপ।

    ;-)
  • dukhe | ১৬ জানুয়ারি ২০১৩ ১১:৪৬555154
  • বালাই ষাট। মিডিয়া জালিম হবে কেন? ঐ যে লিং দিলাম - বিষ্ণু চৌহান আর বিধাননগর পুলিশের দৌলতে সেদিন ১৬ই আগস্ট হতে যাচ্ছিল। কে লিখেছে?
    আমাদের সবার প্রিয় ছোট্টসোনা আবাপ।
    তব্বে?
  • de | ১৬ জানুয়ারি ২০১৩ ১১:৪৬555152
  • মোবার পোসোংশা না করার জন্য যাবতীয় সংবাদপত্র জালিম!!!
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ভ্যাবাচ্যাকা না খেয়ে মতামত দিন