এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • ধর্ষণের শাস্তি কি মৃত্যুদন্ড?

    s
    অন্যান্য | ১৮ ডিসেম্বর ২০১২ | ৬৯৬০৫ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Atoz | ০৭ নভেম্বর ২০১৩ ০৬:১০580292
  • আরে সেতো ছেলেরাও বেড়েছে! বিদ্যাসাগরের আমলে ক'জন ছেলেই বা ইঞ্জিনিয়ারিং পড়তো বা উচ্চশিক্ষাতে যেত? আর মোট জনসংখ্যা? সেও তো বেড়েছে বহুগুণ! স্ট্যাটিস্টিশিয়ানরা গেলেন কোথায়? এইসব এত ফ্যাক্টর কীভাবে কী করতে হয়, একটু বলুন, নইলে যে একেবারে জলে পড়ে যাচ্ছি বুঝতে না পেরে!
  • | ০৭ নভেম্বর ২০১৩ ০৬:৫০580293
  • কল্লোল দা, একে কবি বলেছেন "ইনকম্লিট ডেটা থেকে সিদ্ধান্ত নেওয়া"।

    এখনে যে যে ফ্যাক্টর গুলো দেখতে হবে সে গুলো হলোঃ

    ১। মোট জনসংহ্যার কত জন মেয়ে প্রাইমারী শিক্ষার সুযোগ পায়।মোট কত জন মেয়ে ক্লাস এইট অবধি পড়ে।? মোট কতজন ক্লাস টেন অবধি পড়ে? মোট কতজন +২ অবধি পড়ে? মোট কতজন ডিগ্রী পড়তে শুরু করে, মোট কত জন সেটা কমপ্লিট করে। মোট কতজন স্নাতকোত্তর পড়ে? মোট কতজন ইন্ঙ্জি বা ম্যানেজমেন্ট পড়ে।

    ২। ৬০০*১২ = ৭২০০ জন মেয়ে যদি আ আই টি পড়ে তর্কের খাতিরে ধরেও নি। সেটা মত মহিলা পড়ুয়া জনসংখ্যা র কত শতাংশ? মোট মহিলা জনসংখ্যার কত শতাংশ?

    ৩। (১) এ উল্লেখিত পয়েন্ট র করস্প্ন্ডিং ছেলে দের শতকরা হিসেব গুলো কত কত?
  • jhiki | ০৭ নভেম্বর ২০১৩ ০৮:১২580294
  • জনসংখ্যার বৃদ্ধি আর নারী পুরুষের অনুপাতটাও হিসেবে রাখতে হবে।
    যাকে নিয়ে এই টই, সেই মেয়েটি কিন্তু দেহরাদুনে ফিজিওথেরাপি পড়ত। তার বাবার প্রায় প্রান্তিক আর্থিক অবস্থান আর মেয়েটির উত্তর ভারতীয় হওয়া কিন্তু মেয়েটির শিক্ষায় বাধা হয় নি।
  • Atoz | ০৭ নভেম্বর ২০১৩ ০৮:২৭580295
  • সংবাদপত্রে প্রকাশিত খবরগুলো পড়ে যা মনে হয়েছে, তা হলো --সেই মেয়েটি ব্যতিক্রমী রকমের মেধাবী ছিল, তার চারপাশের প্রায় একই আর্থিক অবস্থানের শত শত মেয়ের মধ্যে কেউ তার পর্যায়ে উঠতে পারেনি। সে তার কমুনিটির কাছে একটা দিশারী আলোর মতন ছিল।
  • PT | ০৭ নভেম্বর ২০১৩ ১০:১৮580297
  • ২০১২-র হিসেব

    As is evident from the table below, the number of boys allotted seats in the 17 institutes outnumbered the girls significantly.

    Male and female number of candidates who got seat offers in all 17 Institutes.

    IIT Bhubaneswar 108(M) 10(F) 118(Total)
    IIT Bombay 793 88 881
    IIT Mandi 107 12 119
    IIT Delhi 757 91 848
    IIT Indore 97 22 119
    IIT Kharagpur 1189 143 1332
    IIT Hyderabad 176 23 199
    IIT Rajasthan 142 16 158
    IIT Kanpur 753 72 825
    IIT Madras 729 104 833
    IIT Gandhinagar 109 9 118
    IIT Patna 110 9 119
    IIT Roorkee 1025 124 1149
    ISM Dhanbad 878 67 945
    IIT Ropar 112 8 120
    IT-BHU Varanasi 959 83 1042
    IIT Guwahati 595 56 651
    Total: 8639(M) 937(F) 9576 (Total)

    http://www.iitk.ac.in/infocell/iitk/newhtml/JEE-2012%20Report.pdf
  • PT | ০৭ নভেম্বর ২০১৩ ১০:১৯580298
  • **এটা প্রথম বর্ষে ছাত্র-ছাত্রী ভর্তির হিসেব।
  • কল্লোল | ০৭ নভেম্বর ২০১৩ ১০:৪৮580299
  • আমার যা বলার ছিলো সবার ডেটায় তা প্রমানিত।
    পড়াশোনার জগতে, চাকরির জগতে মেয়েদের সংখ্যা উল্লেখযোগ্য ভাবে বেড়েছে শেষ ৭০ বছরে। মনসিকতার বদল তো হয়েইছে। কিন্তু তার মানে এটা নয় যে সব ভালো হয়ে গেছে।
    পুরুষতান্ত্রিক মানসিকতার বিরুদ্ধে লড়াইটা জারি রাখাটা দরকারি।
  • de | ০৭ নভেম্বর ২০১৩ ১১:০০580300
  • আই আই টিই শিক্ষাজগতে একমাত্র স্বীকৃত প্রতিষ্ঠান নয় -- এটা তো শুধু এঞ্জিনিয়ারিংয়ের ডেটা, যাতে মেয়েরা সারা পৃথিবী জুড়েই খুব কম আসে!

    এর সঙ্গে মেডিক্যাল কলেজ, আই আই টির ইন্টিগ্রেটেড ফিজিক্স, কেমিস্ট্রি, IISER এর গ্রাজুয়েশন (ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়ো) কোর্স, মোটামুটি ভালো ইউনিভার্সিটিগুলোর সমস্ত সায়েন্স স্ট্রীমের গ্রাজুয়েশন, পোস্ট গ্রাজুয়েশন জুড়ে পরিসংখ্যান দেখুন। মেয়েরা এখন প্রায় ৫০-৫০।

    আর্টস আর সোস্যাল সায়েন্সেসের কথা আর বল্লাম না। সেখানে অনেক কাল আগেই মেয়েরা ছেলেদের আউটনাম্বার করে গিয়েছে।
  • de | ০৭ নভেম্বর ২০১৩ ১১:০৪580303
  • সবসময় এঞ্জিনিয়ারিংয়ের ডেটা দিয়েই সব কিছু মাপার এই প্রবণতাটা আশ্চর্য্য রকমের লাগে।
  • সিকি | ০৭ নভেম্বর ২০১৩ ১১:০৭580304
  • আমাদের ইয়ারে প্রথম মেকানিকালে এল একটা মেয়ে। সেইখানে ইলেকট্রিকালে দুজন আর সিভিলে ছিল চারজন মেয়ে। মেকানিকালের টিঙ্গুভাই একদিন দুঃখ করে বলেছিল, আরে, সিবিলবালোঁ কে পাস কিতনি লড়কিয়াঁ হ্যায়, অওর হামারা ক্লাস, সুখা ঘাস জ্যায়সা, এক হি লড়কী।
  • PT | ০৭ নভেম্বর ২০১৩ ১১:২৮580305
  • আমি মাপার চেষ্টাও করিনি। কল্লোলদার Date:06 Nov 2013 -- 05:02 PM পোস্টিং-এর প্রেক্ষিতে এইসব সংখ্যাতত্ব উল্লেখ করলাম।
  • π | ২৫ ডিসেম্বর ২০১৩ ০৫:১৪580307
  • প্রিয়স্মিতার এই লেখাটা খুব ঠিকঠাক লেগেছিল। মানে, লিফলেটের এই সমালোচনাটা।

  • π | ২৫ ডিসেম্বর ২০১৩ ০৫:৪০580308
  • কালকে ঐ মেয়েটির গায়ে আগুন দেবার ঘটনাটার পরিপ্রেক্ষিতে sch লিখেছিলেন, অপরাধীদের বীভৎসভাবে, নির্মমভাবে মেরে ফেলা উচিত, তবে ঠিক কাজ হবে বা এরকম কিছু।

    খবরটা মাথায় ঘুরছে, রিপোর্টটা আবার পড়ছিলাম ...
    এই জায়গাটা পড়ে কয়েকটা কথা মনে হল।
    'কিশোরীর বাবা জানান, মামলা তুলতে রাজি না-হওয়ায় পাড়ার লোকেদের কাছে মেয়ের বদনাম রটাতে থাকে দুষ্কৃতীরা। ওকে যে দু’-দু’বার গণধর্ষণ করা হয়েছিল, তা সকলকে জানিয়ে দেয় ওরা। বাবা বলেন, “বিহারের গ্রাম থেকে ওকে এখানে এনেছিলাম পড়াশোনা করাব বলে। এয়ারপোর্টে এসে এক গৃহশিক্ষকের কাছে পড়াশোনা করে সপ্তম শ্রেণিতে ভর্তির প্রস্তুতিও শুরু করেছিল মেয়ে। কিন্তু ওই ছেলেগুলো লাগাতার কুৎসা ছড়াতে থাকায় মানসিক ভাবে ভেঙে পড়ে ও। এখানে থাকাই দুষ্কর হয়ে ওঠে আমাদের।”'

    এই যে, গণধর্ষণ করা হয়েছে, এই খবরটা সকলকে জানিয়ে দেওয়া হয়, সেটা নিয়ে 'কুৎসা' করা হয়, 'বদনাম রটানো' হয় .... এই অপরাধের কী শাস্তি ? মানে, যারা এগুলো জানাচ্ছে, রটাচ্ছে, তাদের কথা বলছি না, এগুলো যাদের কাছে বদনাম, কুৎসা হিসেবে পরিগণিত হচ্ছে, আমাদের, মানে, আমাদের আশেপাশের মানুষজনের কাছেই, আমাদের সেই ভাবাটা কোনোটা অপরাধ নয় ? গণধর্ষিত হওয়াটাকে সমাজ যদি কুৎসা, বদনামের মত কিছু মনে না করতো, সেই প্রসঙ্গে মেয়েটির চরিত্রর নিয়ে কথা না বলতো, তাহলে কি মেয়েটি এইভাবে মানসিকভাবে এমন ভেঙ্গে পড়তো ? এমনকি মেয়েটির মা ও ( হয়তো অনেক দুঃখে বা রাগেই ) বলেছেন, মেয়েটির রূপের জন্যই এই দুর্ভোগ। মেয়েটির যেখানে ভীষণভাবে একটা সাপোর্টের দরকার ছিল, সমাজ সেটা আদৌ দিতে পেরেছে কি ? বরং উল্টে সমাজের ভয়ে, লোকলজ্জার ভয়ে সে আরো ভেঙ্গে পড়েছে ? তো, যে সমাজ ধর্ষণটাকে একটা ট্যাবু বানিয়ে রেখেছে, ধর্ষণ হল তো সে মেয়ের সব গেল সব গেল রব, সেই সমাজের অপরাধ কিছু কম কি ? সমাজের, মানে সমাজের এই লোকজনের জন্য কী শাস্তিবিধান ?
  • π | ২৫ ডিসেম্বর ২০১৩ ০৫:৪১580309
  • উপরের লিফলেটে ঐ 'ইজ্জত' কা সওয়াল মার্কা কথাবার্তা পড়তে পড়তে এই কথাগুলো আরো বেশি ক'রে মনে হচ্ছে।
  • sch | ২৫ ডিসেম্বর ২০১৩ ০৭:১৭580310
  • কাল খারাপ লাগাটা তীব্র ছিল বলে লিখেছিলাম - এই টইটা হাতের কাছে থাকলে এখানেই লিখতাম। আমি কিন্তু আবারও হাইলাইট করব কয়েকটা পয়েন্ট।

    ১) ধর্ষণ কিন্তু দ্বিতীয়বার ব্যবহৃত হয়েছে একটা অস্ত্র হিসেবে - অভিযোগ করলে এই শাস্তি মিলবে। কাজেই ভেবে পুলিশের কাছে যাও। ধর্ষণের খবর রটিয়ে বদনাম করা যায় কি? জানি না - কিন্তু একটি মেয়েকে মানসিক ভাবে শেষ করা যায়। আমার কিন্তু ধারণা নির্ভয়ার ওই বীভৎস ঘটনায় ধর্ষকরা সকলে চেয়েছিলেন মেয়েটির ওপর বদলা নিতে, কারণ সে অশালীন মন্তব্যের প্রতিবাদ করেছিল - ওভাবে নারকীয় অত্যাচারে কাম চরিতার্থ হয় না। ধর্ষণ যখন একটা ভয় দেখানোর ওয়েপন তখন সেই পাল্টা ভয়টাও ধর্ষকদের মনে ধরিয়ে দিতে হবে। ভেবে দেখুন সেটা কি করে করবেন।
    কাউন্সেলিং করে?
    প্রাণে না মেরেও অনেক ভয়ানক শাস্তি দেওয়া যায় - কিন্তু সেগুলো আরো বেশী বীভৎস বলে কম বীভৎসটাই বললাম।

    ২) ক'দিন আগে কগজে বেরিয়েছে দিল্লীর ঐ নাবালক ধর্ষকটি অনেক কাউন্সেলিং সত্তেও কিন্তু কোনো অনুতাপের চিহ্ন দেখাচ্ছে না - মাঝে মাঝেই ভায়োলেন্ট হয়ে উঠছে। আমার কাছে লিঙ্কটা নেই - কিন্তু খবরটা বেরিয়েছিল। হতে পারে ছেলেটি ছোট থেকে যে ভাবে বড়ো হয়ে উঠেছে অবহেলায় অযত্নে তাতে এইটাই তার পরিণতি। কিন্তু সমস্ত অবহেলিত (??) শিশুই তো এইরকম অপরাধী ধর্ষক হচ্ছে না। তাহলে এই আবর্জনাটিকে সংশোধন করে সময় নষ্ট করার চেয়ে কিছু অবিহেলিত কিন্তু সুস্থ মানসিকতার শিশু/কিশোরের জন্যে সেটা ব্যয় করা অনেক বেশী ফলপ্রসু। ফিনিস হিম অফ। গ্যাংগ্রিন হয়ে গেছে যে জিনিস তাকে সুস্থ করা যায় না।

    ৩) নির্ভয়ার জন্যে আয়োজিত কোনো মোম্বাতি মিছিলে যাই নি - সভাতেও যোগ দেই নি - বারাসতের হতভাগিনীটির জন্যে না - এর জন্যে ঘরে বসে ল্যাজ নাড়ার তকমা জুটেছে। একটা প্রশ্ন শুধু মাথায় ঘুরছে এই অগ্নি দগ্ধ মেয়েটির জন্যে, নর্থ বেঙ্গলে ধর্ষকের আক্রমনে চিরতরে বাক শক্তি হারানো মেয়েটির জন্যে তো কোনো মোমবাতি মিছিল বের হয় নি। এই বৈষম্য কেন? বিভৎসতার দিক থেকে এগুলো কি কিছু কম ? উত্তরটা জানতে ইচ্ছে করে।
  • π | ২৫ ডিসেম্বর ২০১৩ ০৭:২৫580311
  • ৩ নং প্রশ্নটা আমারো। এই নিয়ে সেরকম কোন কিছু হচ্ছে না কেন ? যাঁরা এগুলোর আয়োজন করেন, তাঁদের সাথে কথা বলার চেষ্টা করছি।
  • sch | ২৫ ডিসেম্বর ২০১৩ ০৭:৩২580312
  • ৩ নং এর সাথে কিন্তু ওই সামাজিক কুৎসা ইত্যাদির প্রশন জড়িত। তবে মানুষের মানসিকতা বদলানো যায় না ( যেমন আমার এই ধর্ষণকারীদের মেরে ফেলার ইচ্ছে)। শহর/শহরতলীতে যতই মিটিং মিছিল হোক প্রত্যন্ত গ্রামের মানুষ ধর্ষিতাকে "নষ্ট" মেয়ে ভাবা ছাড়বে তো??
  • π | ২৫ ডিসেম্বর ২০১৩ ০৭:৪৬580314
  • প্রত্যন্ত গ্রাম অব্দি যেতে হবে না, খোদ শহরেই তো প্রচুর মানুষ এভাবেই ভাবে। মিটিং মিছিলের টার্গেটটা এই ভাবনা বদল নিয়েও করা দরকার।
  • কল্লোল | ২৫ ডিসেম্বর ২০১৩ ০৮:০৬580315
  • একটা জিনিস পরিষ্কার, রোজ রোজ মোমবতি মিছিল হবে না। সংবাদ মাধ্যমে রোজ ধর্ষণের খবর আসছে। শুধু পব ধরলেই রোজ একাধিক। কটা মিছিল হবে? রোজ মিছিলে আসতে বললে কজন পারবেন আসতে? আর তর্কের খতিরে যদি ধরে নেই যে রোজ মিছিল হবে, রোজ মোমবতি জ্বলবে, তবে সেটার আর কোন মানেই থাকবে না।
    ধর্ষকদের মেরে ফেললেও ধর্ষণ বন্ধ হবে না।
    এই তো আইন হয়ে গেলো - ধর্ষণের শাস্তি মৃত্যুদন্ড। সকলেই জানে। তো????
    এটা একটা সামাজিক ব্যাধি।
    আমাদের ক্রমাগত কথা চলিয়ে যেতে হবে সমাজের মধ্যে। যে যেখানে যে অবস্থানে আছি সেখানেই চারপাশের সবার সাথে কথা বলে বলে বলে বলে যেতেই হবে।
    কটা সতীদাহকারীকে পুড়িয়ে মারার পর সতীদাহ বন্ধ হয়েছে? কটা মেয়ের বাবা-মাকে বেতের বাড়ি মারার পর মেয়েরা স্কুলে যাচ্ছে?
    কথা বলে বলে বলে যেতেই হবে।
  • sch | ২৫ ডিসেম্বর ২০১৩ ০৮:১৯580316
  • "কটা সতীদাহকারীকে পুড়িয়ে মারার পর সতীদাহ বন্ধ হয়েছে? কটা মেয়ের বাবা-মাকে বেতের বাড়ি মারার পর মেয়েরা স্কুলে যাচ্ছে?"

    সতীদাহটা একটা সামাজিক প্রথা ছিল কল্লোল দা - আর মেয়েদের শিক্ষা থেকে বঞ্চিত করাটাও একটা মানসিকতা -

    ধর্ষণ একটা অপরাধ। একটা ক্রিমিন্যাল অফেন্স।

    বোঝা গেল কি ?????
  • কল্লোল | ২৫ ডিসেম্বর ২০১৩ ০৮:৫৭580317
  • স্চ। না, বোঝা গেলো না।
    কোন মানুষকে পুড়িয়ে মারলে সেটা অপরাধ, সেটা সেই আমলেও ছিলো। তাকে সামাজিক প্রথা নাম দেওয়া হয়েছে।
    মেয়েদের পড়শোনা করতে না দেওয়াটা একটা মানসিকতা। ধর্ষণও তাইই।
    কেউ যদি বলে যে মেয়েদের এতো বাড়াবাড়ি ভালো না। এই সব হুট করে বাড়ির বাইরে বের হওয়া, বগল কাটা, থাই দেখানো জামা কাপড় পরা - এসব ভালো না। তাদের শিক্ষা দিতে ধর্ষণের ভয় দেখাও। তাহলে ধর্ষণও সামাজিক প্রথা হয়ে যাবে। যেমন হয়ে আছে উত্তরভারতের বহু জায়গায়। সমকামী মেয়েকে "ঠিক রাস্তায়" ফেরানোর জন্য ধর্ষণ - এ তো সামাজিক প্রথাই। ভিন্ন ধর্মে প্রেম করলে খুন বা ধর্ষণ।
    তাছাড়া এইতো বম্বে আইআইটিতে পলাশ সেন জিজ্ঞাস করলো
    - আইআইটিতে সুন্দরী মেয়ের কি খুব অভাব?
    আইআইটিয়ান রা কি উত্তর দিলো?
    - হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ....................
    পলাশ বলল,
    - চিন্তা কোরো না, পাশ করে বের হলেই সুন্দরী মেয়েরা তোমাদের "রুটি" বেলে দিতে আসবে।
    তাতে সমবেত আইআইটির পুরুষ সারমেয়কুল হ্যা হ্যা করে হেসেছে।
    এর পরও বলতে হবে ধর্ষণ শুধুই অপরাধ??????
    আমি নিশ্চিত সেখানে প্রচুর নারীও ছিলেন, তারাও আইআইটি। কেউ ওখানে প্রতিবাদ করেনি। বলেনি বাচ্চা শুওর তুই নেমে আয়, তোর রুটি বেলাচ্ছি।
  • sch | ২৫ ডিসেম্বর ২০১৩ ০৯:০৮580318
  • যাক গে কল্লোল দা এই দিফারেন্স আমরা কেউ কাউকে বোঝাতে পারবো না

    তবে নির্ভয়ার ওই "নাবালক" রেপিস্ট বিষয়ে আপনি কি ভাবছেন - তার সাথেও দায়ালগ চালানো দরকার?

    কল্লোলদা এই নিউ ইয়ারে আমার রেজিলিউশান পলিটিক্যালি কারেক্ট না থাকা - অর্থাৎ ভন্ডামির মাত্রা কমানোর চেষ্টা। তাই পলাশ সেন ঘটনায় কি করা উচিত ছিল বলে মনে হয় বলে দি?

    যে সব মানুষরা প্রতিবাদ করার সাহস দেখাচ্ছেন তাদের কেউ আরেকটু সাহসী হয়ে পলাশ সেন -কে একটি acid বাল্ব ছুঁড়ে মারতেন এতুকু বোঝাতে যে বিউটিফুল হওয়াটা সব সময় নিজের ওপর নির্ভর করে না - আর বিউটিফুল না আমন মানুষও কিছু গুণের অধিকারী হতে পারে, তাহলে ব্যাপারটা উনি বুঝতেন।, আর ভবিষ্যতে লোক তাতানোর জন্যে কেউ এরকম "জোকস" করার আগে দু'বার ভাবত।

    আশা করি আমি একদিইন এরকম সাহসী হতে পারবো
  • কল্লোল | ২৫ ডিসেম্বর ২০১৩ ০৯:৩২580319
  • স্চ। হুমমম। আমি আশা করেই যাবো যে তুই কোনোদিনই ওরকম "সাহসী" হয়ে উঠবি না।
    তার চেয়ে ক্থা বল। আজই কথা বল। পলাশকে কাঁচা খিস্তি করে কথা বল। দেখবি আশেপাশে বন্ধু বান্ধবদের মধ্যে পলাশের সমর্থক আছে। তাদের ছেড়ে যাস না। কথা বন্ধ করে দিস না। খিস্তি কর তাদেরও - খুব গাল পার, তর্ক কর। কাউকে অ্যাসিড বাল্ব মারিস না।
  • ঈশান | ২৫ ডিসেম্বর ২০১৩ ১০:১৭580320
  • এই এইটা কী হচ্ছে? এই অ্যাসিড বাল্ব ছোঁড়াছুঁড়ি? পলাশ সেন খুবই বিদঘুটে কথা বলেছেন, কিন্তু অ্যাসিড বাল্ব এমনকি কিল চড় ঘুষি খাবার মতও কিছু বলেছেন কি? উনি ম্যাক্সিমাম একটু গাল খেতে পারেন।
  • ঈশান | ২৫ ডিসেম্বর ২০১৩ ১০:২৪580322
  • আর এই নিয়ে গুচ্ছ তক্কো হয়েছে। সবাই করে করে ক্লান্ত নির্ঘাত। একটি জলজ্ব্যান্ত মেয়ে দুবার ধর্ষিতা হয়ে শেষমেশ গায়ে আগুন দিল। এর চেয়ে মর্মান্তিক কিছু হয়না। নৃশংস কিছু হয়না। এ নিয়ে তক্কো করতে ভালও লাগছেনা।

    জাস্ট কেন আগুন দিল, ভবে দেখুন, এইটুকু অনুরোধ। "মুখ দেখাতে না পারা"র লজ্জায়। ধর্ষণে ধর্ষিতার এই মুখ না দেখাতে না পারা, এইটা তো ধর্ষকরা স্থির করে দেয়নি। বাকি গোটা সমাজ ঠিক করেছে। এইটা তো বদলানো দরকার। এইটা না থাকলে মেয়েটি এখনও বেঁচে থাকত। ধর্ষণের পরেও।

    এইটাই শুধু মাথায় রাখতে বলব। এছাড়া ধর্ষকদের প্রাথমিকভাবে গ্রেপ্তারের দাবীতে সঙ্গে আছি। নির্ভয়ার মতো একটা জমায়েত কলকাতায় শুরু হলে ভালো হত।
  • sosen | ২৫ ডিসেম্বর ২০১৩ ১০:২৪580321
  • অ্যাসিড বাল্ব কোত্থেকে এলো? কি মুশকিল।
  • | ২৫ ডিসেম্বর ২০১৩ ১০:৩০580323
  • আচ্ছা মধ্যমগ্রামের মেয়েটিকে যারা হুমকি দিচ্ছিল তাদের আদৌ পুলিশে ধরার কোনও চেষ্টা হয়েছে কী? আমি কোনও কাগজে পাচ্ছি না কিছু খুঁজে।
  • Bhagidaar | ২৫ ডিসেম্বর ২০১৩ ১০:৩৩580325
  • শুনলাম তাদের পান্ডা কোন এক মন্ত্রীর স্নেহধন্য, তাই কতটা কি হয়েছে সন্দেহ আছে। তারপর গরিব ট্যাক্সিচালকের মেয়ে, কে পাত্তা দেয়?!
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। যুদ্ধ চেয়ে প্রতিক্রিয়া দিন