এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • ঊমেশ | ২৮ নভেম্বর ২০১৩ ২০:৩৮607268
  • কলকাতা'র একমাত্র যে টিম টাকে সমঝে চলি, তার সাথে আজ ড্র হলো, ভালো না হলেও মন্দ নয়।

    বেশ কিছুদিন হলো, মোবাদের সাথে ম্যাচ থাকলে টেনশন হলেও ম্যাচ হারার ভয় একদম থাকে না।
    বরং ইউনাইটেড কে লাস্ট কিছু বছর ভয় পেয়ে চলি।
    যদিও এটা সত্যি, এখনো মোবাদের হারিয়ে সব থেকে আনন্দ পায়।
  • Tim | ২৮ নভেম্বর ২০১৩ ২০:৫৯607269
  • চিডি আর সুয়োকা যে ফুটবল খেলছে সেটার জন্য বিদেশী ফুটবলার কেন দরকার আমি জানিনা। খুবই হতাশাজনক পারফরম্যান্স। ইউনাইটেড স্পোর্টসেরও খেলা বেজায় খারাপ হয়েছে, তিনগোলে হারা উচিত ছিলো। কলকাতার ফুটবল তলানিতে চলে গেছে।

    এখন কি আইলিগে কিছুদিনের ব্রেক থাকবে?
  • ঊমেশ | ২৮ নভেম্বর ২০১৩ ২১:১৫607270
  • নেক্স উইকে ম্যাচ আছে। মনে হয় তার পর ব্রেক।
  • ঊমেশ | ২৮ নভেম্বর ২০১৩ ২২:০৩607271
  • পুরো ডিসেম্বরে আই-লিগ চালু আছে।
    আমাদের ৬টা ম্যাচ খেলতে হবে ডিসেম্বর মাসে।
  • Arpan | ২৮ নভেম্বর ২০১৩ ২২:৫৯607272
  • চিডি আজ ভালোই খেলেছে। গোল মিস করেছে। কিন্তু একটা জেনুইন পেনাল্টি দেয় নাই, উল্টে হলুদ কার্ড দেখেছে।
  • ঊমেশ | ২৯ নভেম্বর ২০১৩ ১৬:২৪607273
  • উইক-এন্ড রিভিউঃ

    কার্ডিফ আগের সপ্তাহে ম্যানু কে আটকে দিয়ে, উৎসাহে টগবগ করছে, তাই আমাদের জন্যে খুব সহজ ম্যাচ হবে না।

    লিগে ২ নম্বরদের (লিভারপুল) জন্যে সহজ ম্যাচ (হ্যাল)।

    দেখা যাক মরিনহো এই মুহুর্তের সব থেকে কম গোল খাওয়া টিমের(সাউথ'টন) জন্যে কি করে।

    AVB কি সোমবার চাকরী হারাতে চলেছে? সিটি'র কাছে দুরমুঁচ হবার পর এবার ম্যানু। হারলে চাকরী যেতে পারে। আমরা চাইবো ড্র হোক। AVB থাকলে ভালো।

    নিউকাসেল ছড়ানো শুরু করে, এখন বেশ গুছিয়ে নিয়েছে। কাল জিতলে ৭ নম্বরের আসার চান্স আছে।

    সিটি ঘরের মাঠে খেলবে, তাই ধরে নিচ্ছি জিতবে।
  • ঊমেশ | ৩০ নভেম্বর ২০১৩ ২২:৪১607276
  • ৭ পয়েন্ট লিড পেলাম।
    র‌্যামজে পুরো কেরিয়ারে যা গোল করেছে, মনে হচ্ছে এবছর তার থেকে বেশী গোল করে ফেলবে।
  • Arpan | ৩০ নভেম্বর ২০১৩ ২২:৪৪607277
  • পরের বছর কপালে দুক্কু আছে। মাদ্রিদ থেকে ডাক এল বলে।
  • Arpan | ৩০ নভেম্বর ২০১৩ ২২:৪৫607278
  • কাল ইনসাল্লাহ ম্যানিউ যদি আটকে যায়!

    সিটি বা চেলসিকে চিন্তা নেই, যত চিন্তা ওই ম্যানিউকে নিয়েই।
  • Umesh | ০১ ডিসেম্বর ২০১৩ ০১:০৩607279
  • নিউকাসেল আজরাতের জন্যে ৫ নম্বরে। কাল অঘটন ঘটলে মনে হয় উইকএণ্ডে ৫ নম্বরে থাকবে।
  • রোবু | ০১ ডিসেম্বর ২০১৩ ০১:১৪607280
  • জিরু ওটা কী করেছিল!!
  • Arpan | ০১ ডিসেম্বর ২০১৩ ১০:৪৯607281
  • কোনটা? ঐ ফ্লিকটা?
  • Arpan | ০১ ডিসেম্বর ২০১৩ ১১:৫৪607282
  • এইটা অরণ্যদাকে। ইস্ট-মোহন দেখে আমরা বাঙালি ফুটবলার উঠছে না কেন সেই নিয়ে হা-হুতাশ করি। এই দেখুন ডেম্পোর বিদেশীহীন দলের বাঙালি ছেলেরা ধারে না হোক, ভারে অনেকগুণ ভালো একটা টিমকে কেমন অ্যাওয়ে ম্যাচে আটকে দিল।

    http://www.epaper.eisamay.com/Details.aspx?id=8002&boxid=164338203
  • ঊমেশ | ০১ ডিসেম্বর ২০১৩ ১৪:১৩607283
  • জিরু পাগলা'র মত দাড়িয়ে পড়েছিল, যে ভেবেছে রেফারী বাঁশী বাজাবে, কিন্তু ও অফসাইড ছিল না।

    একটা মজার স্ট্যাট অরিজিতের জন্যে।
    এই সিজনে নিউকাসেলের হয়ে ১৭টা গোল ফ্রান্স প্লেয়ার করেছে। এমনকি ফ্রান্স-লিগ ধরলেও এটা সেকেন্ড হায়েস্ট। একমাত্র লিয় নিউকাসেলের উপরে আছে।
  • sTAph riporTAr | ০১ ডিসেম্বর ২০১৩ ১৭:২৫607284
  • সন্দীপ নন্দী, ইচে, আইবর, শৌভিক, প্রীতম, কিংশুক, ডেনসন, কাত্‌সুমি, আদিল, ওডাফা, এরিক মুরাণ্ডা সমেত মোহনবাগানকে ২-০ গোলে হারালো রাংদাজিয়েদ ইউনাইটেড। ২২ মিনিটে মননদীপ সিং আর ৬৫ মিনিটে ইউজিন্‌সন লিংডোর গোলে।
  • Arpan | ০১ ডিসেম্বর ২০১৩ ২০:০৭607285
  • যাক, মনস্কামনা পূর্ণ হয়েছে। ম্যানিউ পয়েন হারাল, এভিবি-ও চাকরি হারাল না। ঃ)
  • রোবু | ০১ ডিসেম্বর ২০১৩ ২১:১১607287
  • ফ্লিকটা তো ডিফেন্ডার আটকেছে ঠিক আছে ( আমি খেলা দেখিনি, আর কিছু মিস করেছি কীনা জানিনা)
    আমি ঐ উমেশদা যেটা বল্ল, সেটা বলছি।
    এটা যদি অরি-পিরেস-ল্যুমবারগ এর আর্সেনাল হত, তাহলে বোধয় এটাকে নতুন লেবেলে নিয়ে যেত, অফসাইড এর কাছাকাছি সিচুএশন থাকলেই বল ধরে দাঁড়িয়ে পড়ত, ডিফেন্ডার স্যুইচ অফ, তারপর আবার এগিয়ে গেল, হেব্বি ফান্ডা!!

    উইকেন্ডটা গান্ধীর ভালো গেল না মনে হচ্ছে :-(
  • Arpan | ০১ ডিসেম্বর ২০১৩ ২১:৫৮607288
  • চেলসি ১২ সেকন্ডে গোল খেল। এর আগে হাল সিটি জিতল।

    উইকেন্ড কুড নট হ্যাভ বিন বেটার।
  • Arpan | ০১ ডিসেম্বর ২০১৩ ২২:০০607289
  • আর অজ্জিত প্রেডিক্ট করেছিল। মার্টিন জোলের চাগ্রি গেল।
  • রোবু | ০১ ডিসেম্বর ২০১৩ ২২:৪৫607290
  • বলতে যাচ্ছিলাম!
  • ঊমেশ | ০২ ডিসেম্বর ২০১৩ ০১:২৫607291
  • এখন সপ্তাহান্ত গুলো বেশ ভালো যাচ্ছে।
    আই-লিগে মারকাটারী রেজাল্ট
    সব গুলো আমাদের মনের মতো।
    ব্যালাঙ্গুরু জেতাটা মেনে নিচ্ছি, আমাদের কমরেড অর্পণের সেকেন্ড পছন্দ।

    প্রিঃ লিগেও বেশ খারাপ নয়।
    বেশ খুশী হয়েছিলাম চেলসী'র প্রথম মিনিটের গোল খাওয়া দেখে, কিন্তু ম্যাচটা বাঁচানো গেলো না।
    সিটি জিতবে জানতাম। ঘরের মাঠে জেতাটা স্বাভাবিক
  • + | ০২ ডিসেম্বর ২০১৩ ০৬:৫৮607292
  • ধুর, ছিলাম না। এসে সব দেখে জ্বলে গেল
  • Tim | ০২ ডিসেম্বর ২০১৩ ১১:৪৮607293
  • মোবা হারলেই গান্ধি থাকছে না বলছে।
    (ডিঃ এট্টু পা টানলুম) ;-)
  • Quatre dans une rangée | ০২ ডিসেম্বর ২০১৩ ১১:৫৫607294
  • আমাদেরও উইকেন্ডটা ভালোই গেলো। তিন হপ্ত আগেও কেউ কি ভেবেছিলো ম্যানিউ-এর ওপরে থাকবো টেবিলে?

    উমেশের দেওয়া স্ট্যাটটা জানি। ইপিএলে এর আগে আর্সেনালের এরকম রেকর্ড ছিলো, আর একবার বোধায় ফুলহ্যামের।
  • + | ০২ ডিসেম্বর ২০১৩ ১২:১২607295
  • হুম্ম।, আমি না থাকলেই মোবা হারছে। ইপিএলের আজ খেলাগুলোর হাইলাইটস দেখতে হবে আজঃ(
  • Tim | ০২ ডিসেম্বর ২০১৩ ১৩:১৩607296
  • আমি কলকাতা গেলেই ইবে হারতে শুরু করে। গত দুবছর ধরে দেখে আসছি।
    তা বলে কি কলকেতা যাবনা? ;-)
  • Arpan | ০২ ডিসেম্বর ২০১৩ ১৩:২৪607298
  • সেশে সন্তোষ কাশ্যপ এসেও রং নিয়ে গেল। ত্চু ত্চু ত্চু।
  • ঊমেশ | ০২ ডিসেম্বর ২০১৩ ১৩:৪০607299
  • Name: +

    IP Address : 213.110.247.221 (*) Date:23 Aug 2013 -- 03:20 PM

    একটু রেগে থাকলে এরকম লাগেঃ) আর্সেনালের এই টিমে কি ফ্লামিনিকে দরকার? কাউকে একটা সাইন করাতেই হবে বলে সেন্টু কোটায় করিয়ে দিল, ফ্যানরা খিস্তোবেনা

    Name: +

    IP Address : 213.110.247.221 (*) Date:27 Nov 2013 -- 04:52 PM

    সময় পাইনি। হুম্ম, ফ্ল্যামিনি না থাকলে ডিফেন্সিভ মিড কে খেলবে?

    আমি পোস্ট দুটো খুঁজছিলাম।
    দুটো পোস্ট একজনের-ই করা।
    একবার বলে কেন সাইন করালো। আবার বলে ওকে ছাড়া তো আর্সেনাল এর চলবে না।
  • + | ০২ ডিসেম্বর ২০১৩ ১৫:০৯607300
  • উমেশদাঃ)

    এটা ভালো। সিজনের শুরুতে তোমরাও একই কথা বলেছিলে যে কাউকে না পেয়ে ফ্লামিনিকে সাইন করালো কেন? ওজিলকে পেয়ে যাওয়ার পর পুরো আর্সেনাল টিমের মানসিকতা পাল্টে গেছে, এখন ফ্ল্যামিনি রাজা। ট্রান্সফার মার্কেটের শেষ দুদিনের আগে একবারও ফ্লামিনিকে নিয়ে কোনো কথা ছিল? আর্সেনালের চিন্তা ছিল গোল করবে কে, মাঝ্মাঠে একটা বড় নাম চাই এসব।

    এখন একটু সময়ের টানাটানি চলছে, পরে খুঁজে বার করবে
  • + | ০২ ডিসেম্বর ২০১৩ ১৫:১১607301
  • সে তো বছরের শুরুতে আমি বলেছিলাম মোবা টিম অনেক ব্যালেন্সড অন্যান্য বারের থেকে, এখন বলি নয় তার কারণ বছরের শুরুতে জানতাম না যে ওডাফা এমন চোট পাবে। ওডাফা ঠিক থাকলে এবারের মোবা টিম অনেক ভালো ছিল। খেলার জিনিসটা সময়ে সময়ে পাল্টায়
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। লড়াকু মতামত দিন