এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  নাটক

  • হীরকের রানী ভগবান (৩)

    সিকি
    নাটক | ১৪ জানুয়ারি ২০১৫ | ১৪৭২৪৫ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Ishan | 202.*.*.* | ২৬ ফেব্রুয়ারি ২০১৫ ০০:০৪658886
  • পিটি খসড়া নিয়ে কিছুই জানেন না, খুলেও দেখেননি, এমনি এমনি মাঝে মাঝে তা থেকে কে সুবিধে পেয়েছে জানিয়ে মন্তব্য করেন?

    অবশ্য বাকি সব জিনিস নিয়েও তো তাই ই করে থাকেন। :-) কিন্তু আমার এখানে তুষার ঝড়, আমার কি আর এসবে মাথা দিলে চলবে।
  • PT | 213.*.*.* | ২৬ ফেব্রুয়ারি ২০১৫ ০০:০৪658885
  • "কারা কারা খসড়া পাঠিয়েছে, আপনি জানেনই না, তো লোকজন খসড়া পাঠিয়ে প্রিয়পার হবার চেষ্টা করেছে, একথা এখানকার লোকজনকে কেন বললেন সত্যি বুঝতে পারছিনা, "

    সেটা ২০১১-র আমার লেখাটি থেকে জানতে পারবেন। এখন সময় নেই পুরোটা পড়ার কিন্তু আমার লেখার আগে "বোধহয়" বোঝাপড়া ইত্যাদির প্রসঙ্গ উত্থাপিত হয়েছিল।

    আচ্ছা এখন ঘুমুই? কালকে কাজের দিন।
  • pi | 24.*.*.* | ২৬ ফেব্রুয়ারি ২০১৫ ০০:০৬658887
  • জানেন না তো আমি পাই নামে লিখেছি কিনা জানতে চাইলেন কেন ? আমার আসল নাম জানেন না, সে কথাও বা এখানে এল কেন ?
    আপনি তো দেখেনই নি। তাই পাই কি অন্য কোন নামে লিখি সে প্রসংগ তো আসেই না ! এই বেসিক লজিকটা বুঝছেন না, মানতে কষ্ট হচ্ছে। মচকাবো না সিন্ড্রোম ছাড়া আর ব্যাখ্যা পাচ্ছিনা।
  • PT | 213.*.*.* | ২৬ ফেব্রুয়ারি ২০১৫ ০০:০৭658888
  • আপনিও কিন্তু বুদ্ধের লেজুড়বৃত্তি করলে "লাভ" হয় এই অমূল্য তথ্যের গোপন উৎসটির সন্ধান দেননি।
  • PT | 213.*.*.* | ২৬ ফেব্রুয়ারি ২০১৫ ০০:১১658890
  • "এই বেসিক লজিকটা বুঝছেন না, মানতে কষ্ট হচ্ছে। "
    আমার কম-বুদ্ধি বলছে যে আপনার এই বক্তব্যের মধ্যে আবেগ আছে কিন্তু যুক্তি নেই।
    আপনি আমাকে গন্ডার পর্যন্ত ভেবেছে। সে তুলনায় "মচকাবো না সিন্ড্রোম " তো নস্যি।
  • একক | 24.*.*.* | ২৬ ফেব্রুয়ারি ২০১৫ ০০:১১658889
  • খসড়া নিয়ে আপনার যথেষ্ট উত্সাহ ছিল পিটিবাবু। উত্সাহ ছিল বলেই তো তার পটেনশিয়ালিটি নিয়ে এত চিন্তিত এবং সেটাকে বারংবার উল্লেখ করেন। আপনার যদি এটা মনে নাই হবে যে গুরুতে মেধাদের স্ত্যান্দ সমর্থন করে লিখলে বা তৃণ সরকারকে খসড়া পাঠালে সেটা রাজনৈতিকভাবে একটা পাওয়ারফুল স্টেটমেন্ট তাহলে এগুলোর কথা বারংবার আসবে কেন ? আপনার একটিভিটি প্রমান করছে আপনার উত্সাহ কোন দিকে, মুখে যাই বলুন।

    যদি সত্যি এগুলোকে পাত্তা না দিতেন (বেশিরভাগ লোক দেয়নি, মমতার সরকারকে খসড়া লেখা আমার নাইভ লেগেছিলো ) তাহলে দিনের পর দিন প্রসঙ্গ টানতেন না। গোল গোল না ঘুড়ে এটলিস্ট যেটা মনে করেন সেটা বলুন।
  • pi | 24.*.*.* | ২৬ ফেব্রুয়ারি ২০১৫ ০০:১৪658891
  • ব্যাখ্যা দিতে পারলেন না ? ঃ)
  • PT | 213.*.*.* | ২৬ ফেব্রুয়ারি ২০১৫ ০০:১৫658892
  • একক
    যত লিখেছি এখানে সেই তুলনায় খসড়ার উল্লেখ সংখ্যাতে অতি নগণ্য। খসড়াতে আমার ২০১১-তেও উত্সাহ ছিলনা সেটা আমার ঐ ঐ খুঁড়ে আনা ২০১১-র পোস্টিং প্রমাণ করে।

    মেধার ব্যাপারটা আগেও বহুবার লিখেছি-এখনো একই স্ট্যান্ড নিয়ে আছি।
  • :) | 127.*.*.* | ২৬ ফেব্রুয়ারি ২০১৫ ০০:১৬658893
  • এই লোকের কাছে ছেলেপুলে পড়তে যায়? সত্যি? কারা যায়? হু? হু?
  • potke | 126.*.*.* | ২৬ ফেব্রুয়ারি ২০১৫ ০০:২৫658896
  • ^, এইটা একটা ফালতু কথা হল।

    পিটিদা, একটু অন্য টইতে লিখুন এবার ঃ)
  • aha | 24.*.*.* | ২৬ ফেব্রুয়ারি ২০১৫ ০০:৪১658897
  • সেতো পিটি কেও "বিজেপিটি" বলা হয়েছে , "বুদ্ধের লেজুরবৃত্তি" করে বলা হয়েছে। তার বেলা ?
  • একক | 24.*.*.* | ২৬ ফেব্রুয়ারি ২০১৫ ০০:৪৮658898
  • পার্সোনাল এটাকের এগেইনস্ট এ পার্সোনাল এটাক কোথাও নিয়ে যায়না। রোসটিং ইস আ মিউচুয়াল গেম। সেটা করার ইচ্ছে থাকলে আলাদা toi খুলে পার্টিসিপেট করুন। আর নইলে একটু ফাইন লাইন মেন্টেন করে চলা ভালো।
  • a x | 138.*.*.* | ২৬ ফেব্রুয়ারি ২০১৫ ০১:৫৪658899
  • জানি বলে কিছু লাভ নেই, তাও যদি ... পিটি, আপনি অনেকসময়ই একতরফা আক্রমণ চালিয়ে যান। আপনার ধারণায় বা আমার মতে আপনার নিজেজে বোঝানোর জন্য আপনি ভেবে নেন এত রাজনৈতিক তর্জা, ব্যাক্তিগত অ্যাটাক তো না। কিন্তু এগুলো ব্যক্তিগত অ্যাটাকই। ঘুরিয়ে মিথ্যেবাদী বলা বাই অল মিনস, ব্যক্তিগত কুৎসাই। বিশেষ করে যখন স্পেসিফিক কিছু দেখিয়ে আপনি প্রমাণ দিতে পারবেন না তার। এখানে অনেককেই আপনি এটা বলে থাকেন। কিম্বা লোকে আসলে কোনো স্বার্থসিদ্ধি করতে কোনো রাজনৈতিক পদক্ষেপ নিচ্ছে, এটা বলা কারো কাছে ঘুষ নেবার মতই লাগতে পারে। আপনি লোককে বলতে পারেন যে এই তুমি তুমি তুমি রাজনৈতিক অপরিপক্কতার পরিচয় দিয়েছ। কিন্তু অমুক তসুকের সাথে জোট বেঁধে দিনের পর দিন মিথ্যে বলে এই কাজ করেছ বলা মানে আপনি ইঙ্গিত করছেন কোনো ট্যাসিট আন্ডার্স্ট্যান্ডিং-এর, ইঙ্গিত করছেন কোনো বিশেষ ধান্দা আছে, এবং ইঙ্গিত করছেন জেনে বুঝে শঠতার। তো এগুলো কোনোটাই ঠিক রাজনৈতিক বক্তব্য নয়, এগুলো কুৎসা করা।

    আর রঞ্জনদা একেবারে ঠিক বলেছে। আপনি এই তর্ক করতে করতে উত্তেজিত হয়ে কিঞ্চিৎ কন্ট্রোল হারিয়ে ফেলেন - তখন নিজেকে আর থামাতে পারেন না, একবার কমিট করে ফেলেছেন, বলে ফেলেছেন, কাজেই নিজের কাছেই নিজে হারবা না এই ভেবে সেটাকেই বিল্ড আপ করে চলেন।

    আর শেষে, আর এই শেষ নন্দীগ্রামের কথা আরো একবার বলি। এই সাইটে, সংহতিতে নন্দীগ্রাম নিয়ে যা যা বেরিয়েছে, তার মধ্যে ঐ সৌমিত্র বসুর আর্টিকল নিয়েই আপনার এবং সিপিএমের আরো অনেকের প্রবল আপত্তি। আপত্তি তখনই ডিডিরও ছিল, তিনি সেটা তার স্বভাবসিদ্ধ ভঙ্গীতে জানিয়েওছিলেন, কিন্তু এই সাইটের লোকজন ইচ্ছে করে মিথ্যে রটনা করবে বলে বলছে, এটা উনিও বলেন নি।

    নন্দীগ্রামে কারো ঢোকার অবস্থা রাখেনি বাম সরকার তখন। সুকুমার মিত্র-র ইন্টার্ভিউ-ও নিশ্চয়ই মনে আছে? একটার পর একটা ভায়োলেন্ট অত্যাচারের খবর আসছে। সেই অবস্থায় এই একটিই লেখা এসে পৌঁছেছিল। এই ঘটনার অনেক কিছুই রটনা, এবং অনেক কিছুই নয়। কিন্তু এই রটনা, আমরা এখানে বসে কেউ করিনি। এই রটনা নন্দীগ্রামের থেকেই এসেছিল, এবং আমি একশো ভাগ নিঃসন্দেহ হয়ে বলছি, এই রটনা পলিটিকাল মাস্টার্মাইন্ড থেকে না। এই লেভেলের ক্যাওসের সময় এরকম রটনা শোনা যায় - ইতিহাসে বহুবার দেখা গেছে, ফ্রেঞ্চ রেভোলিউশনের সেপ্টেম্বর ম্যাসাকারের সময় প্রচুর গুজব রটেছিল।

    দয়াবতী যে নন্দীগ্রামের ওপর ডকু তৈরি করেছিল, ওকে আমি জিজ্ঞেস করেছিলাম এই ব্যপারে, ও'ও বলেছিল, একজন মাত্র মহিলা বলেছিলেন তিনি নিজের চোখে দেখেছেন, বাকি সবাই অমুকে দেখেছে বলে এটি অ্যাকাউন্টেড হয়। বাচ্চাদের খুনের ব্যপারে আমি নিজের চোখে দেখে এসেছি, হেড কাউন্ট নেবার চেষ্টা করছে স্কুলের খাতা দেখে দেখে। ঐ ক্যাওটিক, আতংকের সময়টা এখন এতদিন বাদে ফিরে তাকালে কিছুতেই সম্ভব না বোঝা।
  • a x | 138.*.*.* | ২৬ ফেব্রুয়ারি ২০১৫ ০১:৫৮658900
  • শেষ করার আগে পোস্ট হয়ে গেল -

    বাকি -

    কলকাতার হাসপাতালে যে সব মহিলারা ছিলেন তাদের অনেকেরই খালি চোখে কোনো এক্স্টার্নাল ইঞ্জুরি ছিলনা। তারা শুধু কিছুক্ষণ বাদে বাদে কেঁপে উঠতেন। একটাও কথা বলতেন না। অ্যাকিউট পোস্ট ট্রমাটিক সিম্প্টম্স। কাজেই অনেক কিছুই হয়েছিল যা অমারা জানি, অনেক কিছুই হয়েছিল যা জানিনা, এবং অনেক কিছুই রটেছিল যা হয়নি।

    এবার একটা কথা বলুন, ধরুন যদি সত্যিই সৌমিত্র বসু যা লিখেছিলেন, তা হয়ে থাকত, এবং এই লেখা আসার পরে কেউ ছাপাল না, এবং তাহলে সেটা সঠিক পদক্ষেপ বলে মনে হত? ইন হাইন্ডসাইট?
  • a x | 138.*.*.* | ২৬ ফেব্রুয়ারি ২০১৫ ০২:০৫658901
  • তাপসের প্রশ্নটা অনেকটা ঐ অরুন্ধতীকে লোকে - "কেন তাহলে এদেশে আছেন?" বলার মত হল।
  • pi | 192.*.*.* | ২৬ ফেব্রুয়ারি ২০১৫ ০২:১৮658902
  • প্রফেশনাল জীবন নিয়ে টানাটানিতে আপত্তি জানিয়ে গেলাম।
  • B | 127.*.*.* | ২৬ ফেব্রুয়ারি ২০১৫ ০২:৫৩658903
  • উনি অনেকক্ষণ হ'ল ঘুম পেয়েছেন বলেছিলেন, এবার হয়ত সত্যিই ঘুমোতে গেছেন। কাল (বা আজ) ভোরে ঘুম থেকে উঠে পছন্দসই বক্তব্যের উল্টো প্রতিক্রিয়া দেওয়া বা আবার একটি নতুন কুৎসা চালিশা রচনা করে উঠতে পারেন উনি। যেটা এঁর পক্ষে খুব স্বাভাবিক।

    এই লোকটির নির্দিষ্ট কোন বক্তব্যের ধারাবাহিকতা নেই। ক্রমাগত নিজের পূর্বলিখিত বক্তব্য থেকে সরে আসা, এবং যথেষ্ট প্রতীয়মান সুবিধাবাদী পদ্ধতিতে অন্য কোন প্রসঙ্গকে উল্লেখ করে পুর্বের বক্তব্য থেকে দৃষ্টি সরিয়ে দেবার প্রচেষ্টা এই ব্যক্তিটির বিশেষ চারিত্রিক বৈশিষ্ট্য।

    সম্প্রতি মাঝে দুয়েকবার বাদ দিলে, বেশ কিছুদিন ধরে এ পাতায় আসা হয় না একেবারেই প্রায়, অতদিন পরে পুরোনো পাতা পড়ে পড়ে উত্তর দেবার উৎসাহও নেই, ইচ্ছে তো নেইই। কিন্তু কয়েক পৃষ্ঠা আগে এই ব্যক্তির মিথ্যাভাষন নিয়ে এবং পূণ্যব্রত গুন নাম নিয়ে যে অভিযোগ উল্লিখিত হয়েছে, সেটিও এই ব্যক্তি বিস্মৃত হয়েছেন দেখে আমিও বিস্মিত হলাম।

    কারণ সেই সময় পূণ্যকে নিয়ে আগে কিছু লিখে পরে সরাসরি অস্বীকার করার এই ব্যাক্তির স্বভাবসিদ্ধ নির্জলা নির্লজ্জ মিথ্যাভাষণ এবং সেই বক্তব্যের অসারশূণ্য অসত্যতা উন্মোচিত করতে আমি খুবই তীব্র ভাষায় একে প্রতিবাদ করি, আক্রমণাত্মক বক্তব্যও রাখি। (পরে পাই কিছু লিঙ্ক দিয়ে আমার বক্তব্যে উল্লিখিত তথ্যের প্রমানও পেশ করে)।

    এই ব্যক্তি সেই সময় কিছু দিনের জন্য ভ্যানিশ হয়ে আবার ফিরে আসলে এই সাইটের কর্ণধার এই ব্যক্তিকে "যাক, পিটি সামলে উঠেছেন দেখছি" লিখে এর পিঠে হাত বুলিয়ে দিতেই সঙ্গে সঙ্গে পূণ্যকে নিয়ে বক্তব্যকেও ঘুরিয়ে দিতে শুরু করেন।

    সেইদিনের পর একে নিয়ে এত বড় লেখা আমি বোধহয় আজই লিখলাম। কোন প্রয়োজন ছিল' না যদিও।

    জানি না, এর ফলে 'কত'-তম তবলাদার আখ্যায় আমার 'বিস্ময়-বোধন' বা জিজ্ঞাসা-বোধন হবে।
  • aranya | 154.*.*.* | ২৬ ফেব্রুয়ারি ২০১৫ ০৩:২৬658904
  • 'তারা শুধু কিছুক্ষণ বাদে বাদে কেঁপে উঠতেন। একটাও কথা বলতেন না। অ্যাকিউট পোস্ট ট্রমাটিক সিম্প্টম্স।'

    - এটা, আগেও পড়েছি, খুবই ডিস্টার্বিং। ভয়াবহ অত্যাচারের ভুক্তভোগী বা সাক্ষীদের ক্ষেত্রেই এমন হতে পারে।

    সিবিআই তদন্ত শুধু পুলিশের গুলিচালনা নিয়েই হচ্ছে, এটা দুঃখের ব্যাপার। নন্দীগ্রামে সেই রাতে গ্রাম দখলের পর কোন অত্যাচার হয়েছিল কিনা, তাই নিয়েও তদন্ত হওয়া উচিত।

    তদন্ত হওয়া উচিত অপারেশন সূর্যোদয় - সাতেঙ্গাবাড়ি গণহত্যা নিয়ে। পাবলিক পারসেপশন হল সিপিএম-এর ভাড়াটে গুন্ডা বাহিনী এর জন্য দায়ী। হয়ত তদন্ত হলে অন্য কোন সত্য সামনে আসবে, কিন্ত তদন্ত-টা তো হওয়া দরকার।
  • কল্লোল | 111.*.*.* | ২৬ ফেব্রুয়ারি ২০১৫ ০৫:৫৯658905
  • Name: :) IP Address : 127.194.210.69 (*) Date:26 Feb 2015 -- 12:16 AM
    এই লোকের কাছে ছেলেপুলে পড়তে যায়? সত্যি? কারা যায়? হু? হু?

    প্রতিবাদ রইলো। খুবই নিম্নরুচির মন্তব্য।
    একজনের রাজনৈতিক বক্তব্যের সাথে আমি দ্বিমত হতেই পারি। সে বিষয়ে তার অনেক কথা আমার যুক্তিহীন লাগতেই পারে। কিন্তু তার জীবিকা নিয়ে মন্তব্য করা মানতে পারলাম না।
  • PT | 213.*.*.* | ২৬ ফেব্রুয়ারি ২০১৫ ০৭:৩৩658907
  • "কিন্তু অমুক তসুকের সাথে জোট বেঁধে দিনের পর দিন মিথ্যে বলে এই কাজ করেছ বলা মানে আপনি ইঙ্গিত করছেন কোনো ট্যাসিট আন্ডার্স্ট্যান্ডিং-এর, ইঙ্গিত করছেন কোনো বিশেষ ধান্দা আছে, এবং ইঙ্গিত করছেন জেনে বুঝে শঠতার। তো এগুলো কোনোটাই ঠিক রাজনৈতিক বক্তব্য নয়, এগুলো কুৎসা করা।"

    প্রচুর প্যাঁচ হল শব্দের। কিন্তু বোঝা গেল না। আপনি কি গুরুজনদের কথা বললেন না গুরুর বাইরের কথা বললেন? গুরুর কারো কিছু ধান্দা আছে কিনা তা আমার পক্ষে জানা সম্ভব নয়-কেনেনা তাঁরা অতটা বিখ্যাত নন।। কিন্তু দল বেঁধে আক্রমণ (বা প্রতি আক্রমণ ) করার একটা প্রথা চালু আছে। সেটা নতুন কিছু নয়। আর গুরুর বাইরের শঠদের শঠতা নিয়ে আলোচনা করা যাবে না-এরকম কিছু একটা বলছেন?

    "একতরফা আক্রমণ চালিয়ে যান। "
    বাকি সব চুপ করে থাকে। শেষ কবে পড়েছেন অন্যদের লেখা পোস্টিং?

    "'তারা শুধু কিছুক্ষণ বাদে বাদে কেঁপে উঠতেন। একটাও কথা বলতেন না। অ্যাকিউট পোস্ট ট্রমাটিক সিম্প্টম্স।"
    এখনো কি তাহলে সময় হয়নি পূর্ণাঙ্গ তদন্ত করার?

    "ক্রমাগত নিজের পূর্বলিখিত বক্তব্য থেকে সরে আসা, "
    আমার তো মনে হয় যে আমিই একমাত্র একটি স্থির রাজনৈতিক অবস্থানে আছি। যত মিথ্যা উন্মোচিত হচ্ছে তত অন্যেরা নড়বড়ে অবস্থান নিচ্ছে।

    "তদন্ত হওয়া উচিত অপারেশন সূর্যোদয় - সাতেঙ্গাবাড়ি গণহত্যা নিয়ে। "
    সম্পুর্ণ একমত।

    "ঐ ক্যাওটিক, আতংকের সময়টা এখন এতদিন বাদে ফিরে তাকালে কিছুতেই সম্ভব না বোঝা।"
    এখনই তো ফিরে তাকানোর সময় আর ভেবে দেখা যে যারা ভয় পেয়েছিল সরাসরি স্থান-কালের সঙ্গে জড়িত থাকার কারণে তাদের কথা আলাদা। কিন্তু যারা শহরের নিরাপদ আশ্রয়ে বসে সেই ঘটনা গুলোর মিথ্যা প্রচারে লিপ্ত ছিল-তাদের ধান্দাটা কি ছিল? সাতলাখী সম্পাদকের চাকরী, লোকসভার সিট না রেলকোম্পানীর এঁটো-কাঁটা দ্প্তর?

    এই পুণ্যব্রত গুণের ব্যাপারটা সত্যি আমার মাথায় নেই। কেউ যদি মনে করিয়ে দেন একবার। কতটা "মিথ্যে" বলেছি মেপে দেখতে পারি।
  • PT | 213.*.*.* | ২৬ ফেব্রুয়ারি ২০১৫ ০৭:৪৩658908
  • "আর রঞ্জনদা একেবারে ঠিক বলেছে। আপনি এই তর্ক করতে করতে উত্তেজিত হয়ে কিঞ্চিৎ কন্ট্রোল হারিয়ে ফেলেন - তখন নিজেকে আর থামাতে পারেন না, একবার কমিট করে ফেলেছেন, বলে ফেলেছেন, কাজেই নিজের কাছেই নিজে হারবা না এই ভেবে সেটাকেই বিল্ড আপ করে চলেন।"

    RR অনেক কিছু লেখেন আর সব সময়েই যে "ঠিক" বলেন এমনটা আমি মনে করি না। সেটা অবিশ্যি between two of us। কেননা আমিও অনেক কিছু "ঠিক" লিখিনা সেটা তিনিও মনে করেন। আপনি কার দিকে হেলবেন সেটা আপনার ব্যাপার।

    কিন্তু আমি যেটা লিখব মনস্থ করেছি সেটাই লিখেছি। আঙুল ফস্কে কিছু বেরিয়ে যায়নি। আমার বিশ্বাস সেটা সকলের ক্ষেত্রেই সত্যি। যারা আমাকে খিস্তি করে, ল্যাম্পোস্ট বা ডিম-পাঁউরুটি ভাবে, সিপিএমের লোক কিম্বা বুদ্ধের লেজুড় ভাবে অথবা "ব্যাক্তির স্বভাবসিদ্ধ নির্জলা নির্লজ্জ মিথ্যাভাষণ এবং সেই বক্তব্যের অসারশূণ্য অসত্যতা" ইত্যাদি লম্বা চওড়া বাক্য লেখে তারাও লিখব বলেই লিখছে।

    লেখা তো লেখাই-কথা তো নয় যে মুখ ফস্কে বেড়িয়ে এল!!
  • Ishan | 183.*.*.* | ২৬ ফেব্রুয়ারি ২০১৫ ০৭:৪৪658909
  • আপনাকে মনে করিয়ে হবে টা কী? আপনি খসড়া খুলেও দেখেননি, কিছু জানেনও না, সে নিয়ে পন্ডিতের মতো কমেন্ট করেন। কোথায় কী কবে বলেছেন, সে কী আর আপনার মনে থাকে?
  • PT | 213.*.*.* | ২৬ ফেব্রুয়ারি ২০১৫ ০৮:০৬658910
  • না সব মনে থকে না। সেকথা সত্যি। কিন্তু বুদ্ধের লেজুড়বৃত্তি করলে "লাভ" হয় সেটা কেং করে জানলেন বা এই তত্বের উৎস কি সেটা কি আপনার মনে পড়ছে?
  • Ishan | 183.*.*.* | ২৬ ফেব্রুয়ারি ২০১৫ ০৮:৪২658911
  • কোট করতে হলে ঠিক করে কোট করুন। আপনার "বাজারে খবর আছে"এর খবরের উত্তরে লিখেছিলাম ওরকম কত খবরই আছে, বুদ্ধের লেজুড়বৃত্তি করে লাভের খবরও আছে।

    ওরকম "খবর" গাদা গাদা আছে। শিক্ষাক্ষেত্রে "লেজুড়বৃত্তি" করে কে কীভাবে লাভবান হয়েছেন এই নিয়ে একটা "খবর" এর লিংক একজন কদিন আগেই দিয়েছিলেন আগের হীরক রানী টইতে। ওটা এই ধরণের "খবর" এর উদাহরণ। সত্য মিথ্যা অবশ্যই জানা নেই।

    যারা সিবিআই আর প্রমাণ ছাড়া কথা কন না, তাঁদের এইসব "খবর আছে" বলতে শুনলে অদ্ভুত লাগে। দ্বিচারিতাও বল্তে পারেন। বিশেষ করে তিনি, যিনি যা অপছন্দ করেন তা কখনই করেন না। :-)
  • Ishan | 183.*.*.* | ২৬ ফেব্রুয়ারি ২০১৫ ০৮:৪৫658912
  • আর হ্যাঁ, খসড়া সংক্রান্ত কথাটা আপনি আগে লিখেছিলেন। বাজারের কোথা থেকে কোন খবর পেয়েছেন, জানাবেন কিন্তু। নইলে "বাজারে খবর আছে" কথাটা মিথ্যাচারই হবে। মনে রাখবেন।
  • PT | 213.*.*.* | ২৬ ফেব্রুয়ারি ২০১৫ ০৮:৪৭658913
  • তিনো সরকারের প্রিয়পাত্র হওয়ার জন্য অনেকেই অনেক কিছু করেছে সে সব খবরও বাজারে আছে। সত্যি মিথ্যা অবশ্যই জানা নেই।

    আর আপনার কি সিবিআই তদন্ত বা প্রমাণের প্রতি কোন বিশেষ বিতৃষ্ণা আছে?

    আর দ্বিচারিতা সকলের মধ্যেই আছে-বিভিন্ন রকমের। সেসব লিখতে গেলে ব্যক্তিগত লেভেলে নামতে হবে। তাই লিখছি না।
  • !!! | 152.*.*.* | ২৬ ফেব্রুয়ারি ২০১৫ ০৮:৪৯658914
  • তথাকথিত শিক্ষকদের বক্তব্য দেখেই বোঝা যাচ্ছে দেশের শিক্ষাব্যবস্থার কি হাল! সব্বাই যাকে নিয়ে হাসিঠাট্টা করছে সে নাকি আবার পড়ায়! হেঃ
  • Ishan | 183.*.*.* | ২৬ ফেব্রুয়ারি ২০১৫ ০৮:৫৩658915
  • তিনোর প্রিয়পাত্র হবার জন্য অনেকে নিশ্চয়ই অনেক কিছু করেছে। সে নিয়ে কথা হচ্ছে না তো। আপনার স্পেসিফিক স্টেটমেন্ট নিয়ে কথা হচ্ছে। "কেউ কেউ লেজুড়বৃত্তির সন্ধানে ক্ষমতাশালী দলের কাছে খসড়া-টসড়া পাঠিয়ে প্রিয়পাত্র হওয়ার চেষ্টা করেছিল বলে বাজারে খবর আছে।"

    এইটার সোর্স জানান। নইলে, ওই আর কি মিথ্যাচার হবে।

    আর আপনি খসড়া তো উল্টেও দেখেননি, কে কাকে দিয়েছে তাও জানেন না বললেন। সেক্ষেত্রে এই স্টেটমেন্টটা এমনিই মিথ্যাচার। :-)
  • PT | 213.*.*.* | ২৬ ফেব্রুয়ারি ২০১৫ ০৮:৫৪658918
  • "নইলে "বাজারে খবর আছে" কথাটা মিথ্যাচারই হবে।"
    গুরুর সাইট খুঁজে দেখবেন। সেও খোলা হাট-বাজারের একটা অংশ।
    তবে বুদ্ধের লেজুড়বৃত্তি করলে "লাভ" হয় সেই গুলীটা এখন অন্যের কাঁধে বন্দুক চাপিয়ে ফায়ার করার চেষ্টা করছেন। সেত্টা শুধু মিথ্যাচার নয় আরো একধাপ নেমে ধান্দাবাজীও মনে হতে পারে।
  • Ishan | 183.*.*.* | ২৬ ফেব্রুয়ারি ২০১৫ ০৮:৫৪658916
  • টু দি পয়েন্ট প্রশ্ন করে দিই। নইলে তো আবার কথা ঘোরাবেন।

    "কেউ কেউ লেজুড়বৃত্তির সন্ধানে ক্ষমতাশালী দলের কাছে খসড়া-টসড়া পাঠিয়ে প্রিয়পাত্র হওয়ার চেষ্টা করেছিল বলে বাজারে খবর আছে।" -- এইটার সোর্স কি?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ভ্যাবাচ্যাকা না খেয়ে প্রতিক্রিয়া দিন