এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  নাটক

  • হীরকের রানী ভগবান (৪)

    s
    নাটক | ২৩ মে ২০১৬ | ১৩১৫৬৩ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • ranjan roy | ১৬ জানুয়ারি ২০১৭ ১১:২৪711028
  • পিটি,
    বর্তমান সরকারকে তার বিভিন্ন রকম আচার ব্যবহার দাদার কীর্তি ইত্যাদি এত স্পষ্ট আর এত বলা হচ্ছে যে আমি আপনি এখানে দুছত্তর লিখলম কি না লিখলাম তাতে কিছু এসে যায় না। আর আমি সত্যি কুড়মালি লোকভাষা ও প্রয়াত কবি শতপথী সম্বন্ধে কিছুই জানতাম না। যেটুকু জেনেছি তাও আজকের কাগজ পড়ে।
    আর আপনিও কি এই নিয়ে লিখবেন? যেমন কেরালায় দল ছেড়ে দেওয়ায় খুন হওয়া কমঃ চন্দ্রশেখরণের হত্যা মামলায় অভিযুক্ত কমঃ মণিকে দল আবার ফিরিয়ে নিয়েছে, যদিও মামলা এখনও চলছে।
    কমঃ মণিকে বিজয়ন সাসপেন্ড করেছিলেন এই জন্যে যে উনি খোলাখুলি স্টেটমেন্ট দিয়েছিলেন--- দলবিরোধীদের হত্যা করার এজেন্ডা পার্টির পুরনো। আগেও অমুক অমুক ১১ জন কং কে হত্যা করা হয়েছিল!
    দল প্রথমে একে ব্যক্তিগত মন্তব্য বলে দায় এড়ায়। পরে সাসপেন্ড করে। একন আবার দলে!!
  • eisamay | ১৬ জানুয়ারি ২০১৭ ১১:৫৪711029
  • http://eisamay.indiatimes.com/city/kolkata/sfi-faces-challenge-at-student-union-elections-at-presidency-jadavpur/articleshow/56577996.cms
    ‘এসএফআইয়ের সন্ত্রাস’ প্রমাণ করতে প্রেসিডেন্সি ও যাদবপুরে তাদের বিরোধী সংগঠনগুলির হাতেগরম ইস্যু কেরালায় দলিত ছাত্রের হেনস্থা৷ দিনকয়েক আগে কেরালার কোট্টায়ামের এমজি বিশ্ববিদ্যালয়ের এক দলিত ছাত্রকে হস্টেলের ঘরে ঢুকে গভীর রাতে বেধড়ক মারধরের অভিযোগ ওঠে এসএফআইয়ের চার নেতার বিরুদ্ধে৷ অভিযুক্তদের মধ্যে একজন আবার ওই বিশ্ববিদ্যালয়ের এসএফআইয়ের ইউনিট সেক্রেটরি৷ বিবেক নামে সেই ছাত্রকে হাসপাতালে ভর্তি করতে হয়৷ নিগৃহীত ছাত্র থানায় এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে দু’টি আলাদা অভিযোগ করেছেন৷ যদিও সেখানকার এসএফআই নেতৃত্বের দাবি, বিবেক ক্যাম্পাসে গাঁজা-মাদক সরবরাহের সঙ্গে যুক্ত৷ তাই তাঁরা এ ব্যাপারে কথা বলতে গিয়েছিলেন৷ কোনও রকম মারধর করা হয়নি৷ এই ঘটনা ছাড়াও ওই রাজ্যে এক দলিত অটোচালিকাকে শারীরিক নিগ্রহের অভিযোগ ওঠে সিপিএমের শ্রমিক সংগঠন সিটুর বিরুদ্ধে৷ মাসখানেক আগে দুই ছাত্রীকে শ্রেণিবিভাজনমূলক মন্তব্য করার অভিযোগ ওঠে রাজ্যের এক মন্ত্রীর বিরুদ্ধে৷
  • dc | ১৬ জানুয়ারি ২০১৭ ১১:৫৯711030
  • ক্যাম্পাসে মদ গাঁজা সরবরাহ করার জন্য এতো কান্ড? এরকম করলে তো ঠগ বাছতে গাঁ উজাড় হয়ে যাবে! :p
  • d | ১৬ জানুয়ারি ২০১৭ ১২:০৮711031
  • আরে রাখেন ওসব মদ গাঁজা। দ্যাখেন এরে কয় পরিবত্তোন

  • d | ১৬ জানুয়ারি ২০১৭ ১২:০৯711032
  • অন আ সেকেন্ড থট, ঠ্যলার নাম বাবাজীও বলা যয় অবিশ্যি ;-p
  • PT | ১৬ জানুয়ারি ২০১৭ ১২:৫১711033
  • RR
    সেটাই ভাবছি!
    আপনি কেরালার SFI নিয়ে এত খবর রাখেন কিন্তু রাজ্যের কবির সম্বন্ধে কিছুই জানতেন না বলছেন। জানতে পারি কি কেন?
    শুধু আপনি নন, পব-র বেবাক কবিকুল ও পোতুল-শাঁওলী-বাত্যর গ্যাং, যারা সংস্কিতির জন্যে কেঁদে গড়াগড়ি গিয়েছিল পরিবত্তনের আগে তারাও নিশ্চুপ!!
    পরশুদিন চেতনার ঘাসিরাম কোতোয়ালে অবিশ্যি দেখলাম যে নীল-সাদা পোশাকে পন্ডিতকুল কেমন ভিক্ষার জন্যে লাইন লাগিয়েছে মুখ্যমন্ত্রীর দরবারে!!
  • ranjan roy | ১৬ জানুয়ারি ২০১৭ ১৩:১৭711034
  • পিটি,
    কেননা আমি চল্লিশেরও বেশি বছর ধরে বঙ্গের বাইরে। এখনও মাত্র চার-পাঁচ মাসের বেশি কোলকাতায় থাকি না, তাই।

    আপনি সিপিএম সমর্থক হয়েও সিপিএম এর সাধারণ সম্পাদক বা কেন্দ্রীয় কমিটির অধিকাংশ সদস্যের ডেরা বা যেখানে সরকার চলছে সেখানের খবর রাখেন না? কি'রম সমর্থক আপনি?
    ঘাসিরাম কোতওয়াল আমি ভোপালের ভারত ভবনের বা জব্বার প্যাটেলের প্রোডাক্শন দেখিচি। ওটা সর্বযুগের শাসককুলের সময়ের শ্বাশ্বত সত্য। খালি নামগুলো বদলে যায়। সুবোধ/ অরিন্দমের বিপ্লবী হুংকার ও আপনাদের পিঠ চাপড়ানো ভুলে যাবেন?
  • PM | ১৬ জানুয়ারি ২০১৭ ১৩:৩২711035
  • কেনো কেরালায় সিপিয়েম হঠানোর বিপ্লব করতে অসুবিধা কি ? ওখানে কি সারদা, রোজভ্যালির মত বিপ্লবের স্পন্সর পাওয়া যাচ্ছে না? ঃ)
  • PT | ১৬ জানুয়ারি ২০১৭ ১৩:৫৯711036
  • RR
    "সুবোধ/ অরিন্দমের বিপ্লবী হুংকার ও আপনাদের পিঠ চাপড়ানো ভুলে যাবেন?"
    সেই একপেয়ে যুক্তি!!
    শুধু "সর্বযুগের শাসককুলের সময়ের শ্বাশ্বত সত্য" নিয়ে ব্যস্ত থাকায় একটা সহজ প্রশ্নের উত্তর পাওয়া যায় না। সুবোধ/অরিন্দম ও তাঁদের মত ব্যক্তিত্বরা শাসককুলের পিঠ চাপড়ানি খাওয়ার জন্য কেন সব সময়েই হাতের সন্ধান করতে থাকেন? অথবা পব-র বেবাক কবিকুল এই কবি সম্পর্কে কেন নিশ্চুপ সে সম্পর্কে কোন বাণী?

    তবে এই কবির সম্পর্কে তো আগেও খবর বেরিয়েছিল আর সেই লিংও আমি দিয়েছিলাম!! তবু ভাল লাগল এইটুকু পড়েঃ
    "কিন্তু কেন ভাতা পেলেন না লোককবি? প্রশাসনের কাছে এর সদুত্তর নেই। ...... এ নিয়ে কবির অবশ্য খুব একটা আক্ষেপ ছিল না। ভাতা বন্ধের প্রসঙ্গ উঠলে খালি হাসতেন। তারপর আওড়াতেন, ‘সুখের মুখে ছাই দিয়েছি, দুঃখের দায় ভাগ/এই জীবনের প্রতি আমার অন্য অনুরাগ।’"
    http://www.anandabazar.com/district/mednipore/poet-bhabatosh-satapathy-died-at-the-age-of-88-1.549424#

    বাই দ্য ওয়ে, আপনি সিপিএমের কাজকম্ম নিয়ে বেজায় চিন্তিত আর cm-এর দেওয়া খবরটাও জানেন না বলে এই লিংটা দিয়ে রাখলামঃ
    "সিপিএমের সভার জন্য বাড়তি ট্রেন শিয়ালদহেই"
    http://www.anandabazar.com/state/two-extra-local-trains-at-sealdah-section-for-cpim-rally-dgtl-1.549611#
  • ranjan roy | ১৬ জানুয়ারি ২০১৭ ১৪:২৮711039
  • এটা কেন্দ্রীয় সরকারের প্রশংসা নাকি রাজ্য সরকারের?
  • T | ১৭ জানুয়ারি ২০১৭ ০৮:০৭711041
  • সিএম যে লিঙ্কটি দিয়েছেন সেটা ইচ্ছাকৃত ভুয়ো রিপোর্টিং। এর বিরুদ্ধে কিছু করা দরকার। এইরকম জালি খবর ও গুজব ছড়ানোর অভিযোগে অ্যাকশন নিলেই এইসব বাঁদরামি বন্ধ হবে।
  • PT | ১৭ জানুয়ারি ২০১৭ ০৮:২০711042
  • এই খবরটাই অন্যত্র অন্যভাবে পরিবেশন করা আছেঃ
    The traditional name for rainbow in Bengali is 'Ramdhenu' or Lord Ram's bow. However, in an attempt to 'secularise' the word, as opposed to saffronisation attempts in texts books of several BJP-ruled states, the West Bengal Council for Higher Education has replaced the word with 'Rongdhenu' or bow of colours.
    http://www.newindianexpress.com/nation/2017/jan/11/rams-name-in-rainbow-replaced-in-bengals-textbooks-1558602.html

    এখানে "islamisation"-এর বদলে "secularisation" শব্দ ব্যবহৃত হয়েছে।

    তবে খবরের শেষের অংশটি অন্যতর ব্যাখ্যার সম্ভাবনা জাগায়ঃ
    "After formation of Pakistan, under directions of the government, a committee headed by Md Sahidullah gave several suggestions of change of 'Hindu-influenced' words in Bengali language of East Pakistan (present-day Bangladesh) with that of more Islamised words that were basically loaned from Farsi." তখন থেকেই নাকি রামধনু-র বদলে রংধনু-র ব্যবহার শুরু হয়।

    বুঝ লোক যে জান সন্ধান!!
  • cm | ১৭ জানুয়ারি ২০১৭ ০৮:৩৩711043
  • T যদি একটি লিঙ্ক দেন তাহলে যে ঐ খবর দিয়েছে তাকে দিতে পারি। আপাতত ওটি যে ভুয়োখবর সেটুকুই জানাই।
  • cm | ১৭ জানুয়ারি ২০১৭ ০৮:৩৪711044
  • Tর একটি ধন্যযোগ অবশ্যই প্রাপ্য হয়।
  • cm | ১৭ জানুয়ারি ২০১৭ ০৮:৫৩711045
  • নীতিগত দিক থেকে আমি ওর খুব বিরোধী নই। আমি খালি পেটে সুড়সুড়ির বিরোধী।
  • | ১৭ জানুয়ারি ২০১৭ ০৮:৫৯711046
  • সিএম

    অটা শয়তানি রিপর্টিং। আসল বইয়ের পাতার ছবিটা আমার ফেবু পেজে আছে। আমি অফিস গিয়ে দিচ্ছি। কিম্বা অজ্জিত এটা দেখলে আসল ছবিটা দিয়ে দিও।
  • T | ১৭ জানুয়ারি ২০১৭ ০৯:১২711047
  • হ্যাঁ, দমদির ফেবু পেজে রয়েছে। অজ্জিতদা নিশ্চয়ই এখানে দিয়ে দেবে। সিএম, ঐ খবরের নীচে কিছু লোকজনের কমেন্টেও লিঙ্ক পাবেন যাতে ছবি দেওয়া আছে।

    কিন্তু এইসব চাড্ডি চ্যানেলকে কিছু শিক্ষা দেওয়া দরকার।
  • T | ১৭ জানুয়ারি ২০১৭ ০৯:২৭711048
  • কিছু আস্ত রামছাগল এইসব করে বেড়াচ্ছে। কেন উর্দু নিউজ পড়া হ'ত? কেন আকাশির বদলে আসমানি, কেন রামধনুর বদলে রংধনু। এদের জন্য লাঠিই একমাত্র ওষুধ, অথবা জাস্ট ধরে ধরে খেয়ে ফেলো। এখন আবার দেখি সব কপালে কমলা তিলক কেটে রাস্তায় বেরোয়। গুছিয়ে প্যাঁদানো উচিত।
  • cm | ১৭ জানুয়ারি ২০১৭ ০৯:৪০711050
  • বইটার লিঙ্ক কমেন্টে পাওয়া গেল। আইনি ব্যবস্থা নেওয়া উচিত।
  • dc | ১৭ জানুয়ারি ২০১৭ ০৯:৪৬711051
  • রংধনু কথাটা তো ছোটবেলা থেকেই শুনেছি! আসমানি রং ও অনেককে বলতে শুনেছি। আর "আব্বা, চাচা" ইত্যাদি ছোটদের শেখানোর মধ্যেও কিসের দোষ বুঝলাম না। ফাদার/মাদার, আব্বা/আম্মা, মা/বাবা, সবকিছুই শেখানো হোক না! মানে যে সরকারই শেখাক না কেন, এর মধ্যে অসুবিধের কি আছে? উল্টে যারা এরকম প্রশ্ন তোলে তাদেরই প্রশ্ন করা উচিত এরকম শেখানো হবেনা কেন।
  • সিকি | ১৭ জানুয়ারি ২০১৭ ০৯:৫১711052
  • সিএম-এর জন্যঃ

  • Firhad | ১৭ জানুয়ারি ২০১৭ ০৯:৫৭711053
  • মিথ্যে বলেছে, খুবই অন্যায় করেছে। ঘুষ খেলে বা চুরি করলে ভোট পেত। তাই বলে মিথ্যে বলবে?

    মানুষ এদের ক্ষমা করবে না।
  • ক্যাম্পা কোলা | ১৭ জানুয়ারি ২০১৭ ১০:০২711054
  • আলবাল খবর নিয়ে মাথা না ঘামিয়ে বরং এইটা দেখুন।

  • d | ১৭ জানুয়ারি ২০১৭ ১০:০৪711055
  • আমি 'রংধনু' শব্দটা প্রথম পড়েছিলাম 'কনফুসিয়াস'এর ব্লগে। কনফুসিয়াস মানে তারেক নুরুল হাসান। অর্থের দিক থেকে দেখলে রংধনু শব্দটা অনেক বেশী অ্যাপট। ফেবুতে এই বিদ্বেষ ছড়ানো পোস্টগুলো দেখে পিত্তি জ্বলে গেলেও আজকাল আর গায়ে পড়ে গিয়ে ঝগড়া করতে ইচ্ছে হয় না। বইয়ের যে দুটো পাতার ছবি দেখেছি আমার ঠিকটহাকই লেগেছে। বরং এরকম আরো আগেই বইতে আসা উচিৎ ছিল মনে করি।

    অজ্জিতের মনে নেই বোধহয় অনেক বছর আগে এমনি খামোখা 'হিন্দু চিহ্ন বলে বাংলাদেশে বিসর্গ আর অনুস্বার উঠিয়ে দেওয়া হয়েছে' এমনি গুজব গুচতেও ছড়ানো হয়েছিল। সেই নিয়ে গুচ সামুতে বিরাট অশান্তি। আমি সিকি আমরা তখন আবার ইউনিকোডে ঠ্যিকঠাক লিখতে পারতাম না। অজ্জিত গিয়ে সামুতে পোস্ট করে কিছুটা শান্ত করে। ঈশান দুদিকেই পোস্ট করে।

    তো, এইসব গুজব ও বিদ্বেষের একদম গোড়া থেকেই মুলোচ্ছেদ করা দরকার।
  • d | ১৭ জানুয়ারি ২০১৭ ১০:০৯711056
  • ইউনিকোডের কথা লিখলাম কারণ সামু মানে সামহোয়ারইন ব্লগ ইউনিকোডে সেই ২০০৬ থেকেই। গুরুচন্ডা৯ এই সেদিন হল। অজ্জিত সবচে প্রথম শিখেছে ইউনিকোডে টাইপানো।
  • dc | ১৭ জানুয়ারি ২০১৭ ১০:১১711057
  • একমত। এই বিদ্বেষের বিরুদ্ধে প্রথম থেকেই প্রশ্ন তোলা উচিত।

    রংধনু বা আশমানি শব্দগুলো ছোটর থেকেই শুনে আসছি। আবছা মনে পড়ছে, খুব ছোটবেলায় মায়ের সাথে হয়তো শাড়ীর দোকানে গেছি আর দোকানদার বেলেছেন, দিদি এটা আসমানি কালারের শাড়ী। হয়তো কিছুটা কম ব্যবহার হয়, তবে এগুলো একেবারেই অচেনা শব্দ নয়।
  • ক্যাম্পা কোলা | ১৭ জানুয়ারি ২০১৭ ১০:১৩711058
  • যদ্দুর মনে পড়ছে, এবং ফেবুতে এক বন্ধু কনফার্মও করলো - বেনিআসহকলা শব্দে আ মানে আকাশী নয়, আসমানিই।
  • d | ১৭ জানুয়ারি ২০১৭ ১০:১৫711059
  • ইয়েস, ওটাও লিখতে যাচ্ছিলাম। Indigo র মানে আসমানিই পড়েছিলাম যদ্দুর মনে পড়ছে।
  • ক্যাম্পা কোলা | ১৭ জানুয়ারি ২০১৭ ১০:১৬711061
  • না, ইন্ডিগো তো নীল।

    VIBGYOR = বে নি আ স হ ক লা
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ভেবেচিন্তে প্রতিক্রিয়া দিন