এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • সে | ২৬ আগস্ট ২০১৩ ১৮:৫৭162270
  • entrance exam*
  • Tim | ২৬ আগস্ট ২০১৩ ১৮:৫৬162268
  • কেন এমি তো ইভনিং এ করা যায়। জেইউ বা অন্য ইনস্টি থেকে। আমার বন্দুকেরা করলো তো।
  • সে | ২৬ আগস্ট ২০১৩ ১৮:৫৬162269
  • কাজু,
    এন্ত্রে এক্ষম টাই সবচেয়ে কঠিন। টাকার জন্যে আটকায় না। আজ অবধি আট এ পাশ করে টাকার জন্যে কেউ আটকে গেছে বলে শুনিনি (আমি শুনিনি, অন্য কেও শুনে থাকতে পারে তাই দায়িত্ব নিতে পারছি না) টাকা না থাকলে ব্যাঙ্ক আগবড়িয়ে এগিয়ে আসে এডুকেশনাল লোন দিতে। এরকম ঘটনা অনেকেরই ঘটেছে তারা IIM থেকে পাশ করে বেরিয়ে লোন শোধ করে ফেলেছে খুব কম সময়ের মধ্যেই।
    IIM থেকে পাশ করে বেরোনো কোনো কঠিন নয় তবে খুবই সংযম ডিসিপ্লিন পরিশ্রম অধ্যাবসায়ের কাজ। সবচেয়ে বেশি পরিশ্রম হচ্ছে অ্যাডমিশন টেস্টের প্রস্তুতি। তবে ইচ্ছে, যোগ্যতা ও পরিশ্রম থাকলে এমন কিছু শক্ত কাজ নয়। ভয় পাবার তো কোনো প্রশ্নই নেই।
    এবার আরেকটা জায়গাতেও খুব ভালো পড়ায়। এশিয়ান ইন্টিটিউট অফ্ ম্যানেজমেন্ট - ম্যানিলা। আমার দুজন বন্ধু সেখান থেকে পাশ করে এসেছে। ফিরে এসে প্রথম পোস্টই ছিলো একজনের একটি মাল্টিন্যাশানান কোম্পানীতে (নাম লিখতে পারব না এখানে) ফাইনানশিয়াল কন্ট্রোলার, অন্যজন দেশে ফেরেনি অ্যামেরিকায় চলে গেছল বোস্টন কন্সাল্টিং গ্রুপে। দুজনেই ব্যাঙ্ক লোন নিয়েছিলো এবং তা শোধ দিয়েছে এক বছরের মধ্যেই।
    তিননম্বর অপশন লন্ডন স্কুল অফ ইকনমিক্স্। কিন্তু এখানে অসংখ্য রেড টেপ রয়েছে। তার প্রথমটাই হচ্ছে ভিসা সংক্রান্ত ঝঙ্ঝাট যেটা বর্তমান ব্রিটিশ গভর্ণমেন্ট চালু করে দিয়েছে। আরেকটা টেকনিক্যাল সমস্যা হতে পারে (হবেই যে এমন কোনো গ্যারান্টি দিচ্ছি না) সেটা হচ্ছে পড়ানোর পদ্ধতিগত পার্থক্য। লন্ডন স্কুল অফ্ ইকনমিক্সের পড়ানোর প্যাটার্ন প্রায় পুরোটাই সেল্ফ লার্নিং গোত্রের। ক্লাসরুম সেশন যেগুলো হয় সেগুলো এশিয়ান ক্লাসরুম সেশনের থেকে আলাদা। ফলত ইন্ডিপেন্ডেন্ট কাজ নিজের দায়িত্বে করবার ব্যাপারটা খুব খুব বেশি। খরচও অনেক বেশি পড়বে এবং ব্যাঙ্ক লোন কতটা পাবে ও কতটা নিজেকে ফাইনান্স করতে হবে সেটা গুরুত্বপূর্ণ।
    অনলাইন এম্বিয়ে বা ডিস্ট্যান্ট লার্নিং এম্বিয়েগুলো শুধু কিছু বিষয় পুঁথিগতভাবে শিখিয়ে প্রশ্নোত্তরের মাধ্যমে পরীক্ষাপাশ করিয়ে ডিগ্রীটি তোমার হাতে তুলে দেবে। চেনাপ্যাটার্নের মধ্যেই এদের ঘোরাফেরা। প্রোজেক্ট ওয়ার্কেও তুমি যা শিখছ প্রায় সবটাই জানা গল্প। আউট অফ দ্য বক্স কাজ করা চিন্তা ভাবনার স্কোপ খুব কম।
    IIM এ থাকতে থাকতে প্রথম মাস দুয়েকের মধ্যেই ছাত্রদের মধ্যে একটা পরিবর্তন আসে। চালচলন আচরণ ক্রমশঃ পরিশীলিত হয়ে যায়। সেইসঙ্গে শিক্ষা ব্যবস্থার পদ্ধতিগত পার্থক্য এসব তো রয়েছেই। এক্স্পিরিয়েন্সটাই পুরো আলাদা। ভোল পুরো পাল্টে দেয়। আবারো বলছি প্রথম দুটো ইন্স্টিটিউটের ক্ষেত্রে টাকা কোনো ফ্যাক্টরই নয়।
  • sch | ২৬ আগস্ট ২০১৩ ১৮:৪৮162267
  • kaju লোকস্ট অপশান চাইলে IISWBM এ ইভনিং কোর্সটা করতে পারো - আমার পরিচিত অনেকে কিন্তু ওটা করে বেটার প্লেসমেণ্ট পেয়েছেন। IIM এর সাথে কম্পেয়ারেবল না - কিন্তু ভালো মোটামুটি শুনেছি - খরচা মারাত্মক না
  • a | ২৬ আগস্ট ২০১৩ ১৮:৪৬162266
  • এম্বিয়েদের গালি দিয়েন না। বেসিকালি লোক হিসেবে খারাপ হয় না তারা। কিছু ব্যতিক্রম থাকেই, তা সে তো সব ক্ষেত্রেই পাবেন। ডিঃ আমি এম্বিয়েদের সম্পর্কে য দুয়েকটা কথা জানি, সেই দিয়েই বল্লুম, নিজে ঐ পাপ করিনি এখনো
  • Kaju | ২৬ আগস্ট ২০১৩ ১৮:৩৮162265
  • মোটেও না। বীগ জ্ঞ্যাণি। এইটা ঠিক বানাম।
  • cm | ২৬ আগস্ট ২০১৩ ১৮:৩১162264
  • বিগগ্যানি নয় বিগ জ্ঞানী হবে বানাম্ভুল।
  • * | ২৬ আগস্ট ২০১৩ ১৮:২১162263
  • study fee পুরোটাই min interest এ loan হিসাবে sbi scohlar scheme পাওয়া যাবে
  • Kaju | ২৬ আগস্ট ২০১৩ ১৮:১৭162261
  • তা আর কী করব, এমি করা তো আর হবে না। বাবা রিটায়ার করতেই তো চাকরিতে ঢুকলাম, সেই থেকে ঘসটাচ্ছি।
  • san | ২৬ আগস্ট ২০১৩ ১৮:১৭162262
  • ইংরিজির বদলে বাংলা এসে লিখতে হলেও অবশ্য পিছিয়েই যেতাম ঃ-)
  • san | ২৬ আগস্ট ২০১৩ ১৮:১৬162260
  • জিম্যাট আমি এককালে দেব দেব ভাবতাম। কিন্তু ঐ ইংরিজি এসেগুলো লিখতে হবে ভাবলেই আবার পিছিয়ে যেতাম।
    তারপর ভাবাই ছেড়ে দিলাম ঃ-)
  • Ungoliant | ২৬ আগস্ট ২০১৩ ১৮:১৫162259
  • আমি কিন্তু এম্বিয়েদের এক্কেরে পছন্দ করি না;-)
  • * | ২৬ আগস্ট ২০১৩ ১৮:১২162258
  • Kaju iim executive mba এর খরচ প্রায় বার্ষিক পনেরো থেকে কুড়ি লাখ টাকা Typcial IT male 7-10 yer exp background হলে GMAT এ 760-780 এর উপর তুললেই Chance পাওয়া যায়। Course completionএর পর 90% কেসেই IT company তেই তিন চার ধাপ উপরে চাকরি মেলে। Industry change করার ইছ্ছা থাকলে যেমন consultiing, finance 2 yr full time mba অনেক কাজের
  • Kaju | ২৬ আগস্ট ২০১৩ ১৮:১১162257
  • তুমি বিগ্‌গ্যানি লোক, তোমারে কে কয়েচে?
  • de | ২৬ আগস্ট ২০১৩ ১৮:১০162256
  • আমার মেলে মাঝে মাঝেই 'এম্বিয়ে করুন, খুব উন্নুতি হবে আপনার ' বলে মেল আসে -- সেই অ চৌ দের গাম্বাট ইন্স্টিট্যুট থেকে -- এছাড়া এম্বিয়ে বিষয়ে আমি আর কিচু জানিনা!
  • Blank | ২৬ আগস্ট ২০১৩ ১৮:০৭162255
  • আমাকে একটা সান্মানিক পদ দিও সেখানে
  • h | ২৬ আগস্ট ২০১৩ ১৭:৫৮162254
  • আমি এম্বিয়ে ইন্স্টিটিউট খুলবো ভাবছি। এম্বিয়ে পরীক্ষা দিয়ে পাশ করার থেকে সেটা মনে হয় সোজা।
  • সে | ২৬ আগস্ট ২০১৩ ১৭:৫৪162253
  • একটা কথার লিখতে ভুলে গেছি।
    "চাকরি করতে করতে" এম্বিয়ে কেন কোনো কিছুই ভালোভাবে হয় না ভাই। তুমি পরীক্ষার পূর্ণ প্রস্তুতি নাও চাকরি করতে করতে। এতে অনেক পরিশ্রম কিন্তু লক্ষ্যে পৌঁছনর জন্যে কোনো বিকল্প পথ নেই। একবার পরীক্ষায় পাশ করে গেলে তুমি ভর্তি হতে পারবে। তখন চাকরি ছেড়ে দিও। কিন্তু চাকরি তোমায় ছাড়তে চাইবে কিনা, সেই প্রশ্নটার উত্তর তখন পাবে।তোমায় ওরা স্টাডি লীভ দিতেও রাজি হয়ে যেতে পারে, যদো শোনে তুমি IIM এ পড়তে যাচ্ছো। তা না হলেও এ সুযোগ ছেড়ো না। মাত্র তো এক বা দু বছরের ব্যাপার। একটি পথ সুড়ঙ্গের মধ্যে দিয়ে। সুড়ঙ্গের ওপারে সোনালী জীবন। দামি উচ্চপদের চাকরি। যারা এখন পাত্তা দেয় নি তারা তোমার পদতলে।
    মিলিয়ে নিও ভাইটি।
  • Kaju | ২৬ আগস্ট ২০১৩ ১৭:৫৩162252
  • ঠিংকুস। এই তফাৎ-গুলো জানার জন্যেই জিগালাম। আমার একেবারেই আইডিয়া নেই। ঃ)
  • Blank | ২৬ আগস্ট ২০১৩ ১৭:৪৯162250
  • কাজু, বেশীরভাগ প্রাইভেট কোম্পানি ডিসট্যান্স লার্নিং এর ডিগ্রী কে পাত্তা দেয় না। তাই ডিসট্যান্সে কোনো ডিগ্রী নিয়ে কেরিয়ারে কোনো উন্নতি হয় না (যদি না কোনো আপিস নিজের এমপ্লয়ীদের জন্য কোনো স্পেশাল লার্নিং করায়)।
  • san | ২৬ আগস্ট ২০১৩ ১৭:৪৯162251
  • হ্যাঁ, ডিসট্যান্স এমবিয়ে করে কেউ আশানুরূপ প্যাকেজ বা প্রোফাইল পেয়েছে বলে শুনিনি তেমন। উল্টোদিকে আইআইএমে এমনকি এক্সিকিউটিভ এম্বিয়ের পরেও বেশ হাইক টাইক দেখেছি, রেগুলার এম্বিয়ে ছেড়েই দিলাম।
  • সে | ২৬ আগস্ট ২০১৩ ১৭:৪৪162249
  • কাজুভাই,
    আমার চেনা কয়েকজন ছেলে ঐরকম ডিস্ট্যান্ট MBA করে পরে আফশোস করেছে। IIM এর খরচ বেশি হলেও, পরে মাসেই অন্তত লাখ পাঁচেক কামাবে চোখ বন্ধ করে (দেশে)। যদিও সাধারনত ওপরের দিকের সকলেই বাইরে চলে যায়, তলানিরা পড়ে থাকে দেশে। CAT দিতে হতো/হয় বলেই জানতাম, তবে খোঁজ নিয়ে দেখো। এক্জিকিউটিভ এম্বিয়ে টা আগে ছিলো না এটা নতুন সংযোজন। সত্যি কথা বলতে গেলে "ডিস্ট্যান্ট MBA", Online MBA, এসবের সঙ্গে টানা এক বা দুবছর রোজ ক্লাস করে, প্রোজেক্ট, গ্রুপ ওয়ার্ক করে, যে এম্বিয়ে এদের মধ্যে তুলনা যত কম করা যায় ততই ভালো। যে কোম্পানী তোমাকে চাকরি দেবে তারা এই সত্যটা খুব ভালো করেই জানে। তাই ফারাকটা তারা করে থাকে। মাইনে কম হয় ঐ অনলাইন এম্বিয়েদের, পোজিশন ও ভালো পায় না। আমার নিজের ছেলে/মেয়ে কে ও এই একই অ্যাডভাইস দেবো।
  • san | ২৬ আগস্ট ২০১৩ ১৭:৪৩162248
  • কাজু ইগনু ছাড়া অনেকে সিমবায়োসিসে করে জানি। ডিসট্যান্স লার্নিং এ। কিন্তু আইআইএমের এক্সিকিউটিভ কোর্সের তুলনায় এগুলোর ইমপ্যাক্ট সত্যিই নেগলিজিবল বলে শোনা যায়।
  • cm | ২৬ আগস্ট ২০১৩ ১৭:৩৬162247
  • সেজন্যই তো iim এর দাম বেশি।
  • Ungoliant | ২৬ আগস্ট ২০১৩ ১৭:৩৫162246
  • ইগ্নৌ-কে কেউ খুব একটা রেট করে বলে মনে হয় না, মানে সেরকম দেখিনি। তবে ম্যানেজমেন্ট কোর্সের খবর খুব একটা রাখি না।
  • Kaju | ২৬ আগস্ট ২০১৩ ১৭:৩২162245
  • শুধু সে-দা উত্তর দিলেন? আর বাকিদের কোনো বক্তব্য নেই? গুরুতে আগে সিরিয়াস প্রশ্ন করলে তবু একাধিক মতামত পাওয়া যেত, আমি করলেও। এখন দেখছি তা-ও না।

    সে-দা চাকরি করতে করতেই তো কত লোক দেখছি করছে, আপনার সাজেশনটা অবশ্যই ভালো, কিন্তু চাকরি রেখে অন্য কোনো উপায় নেই? আর IIM-এ তো লাখ খানেকের ওপর খরচ বোধায়, IGNOU-তে সেখানে ২১ না ৩১ হাজার।
  • | ২৬ আগস্ট ২০১৩ ১৭:১৯162244
  • এই ঢপের কমিশানের কথা কেউ তো শোনেই না। গাঁয়ে মানে না আপনি মোড়ল টাইপের। আগেইও একগাদা সুপারিশ করল, একটাও রাখে নি সরকার।
  • Ungoliant | ২৬ আগস্ট ২০১৩ ১৭:১৮162243
  • এখন গাড়িতে একটা এই জিনিসও রাখি - হুল্লাট কাজের জিনিস, চাকা বদলাতে গেলে আর ট্র্যাডিশনাল জ্যাক লাগিয়ে হেঁইও হেঁইও করতে হয় না...



    যারা নিজেরা গাড়ি চালাও তারা এইটা কিনে রাখতে পারো।
  • Blank | ২৬ আগস্ট ২০১৩ ১৭:১৬162242
  • ধুর এই ঢপের মানবাধিকার কমিশন। কেউ শোনে না, কেউ মানে না। এর সুপারিশে আর কি হবে !!!
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত