এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কৃশানু | ২৭ আগস্ট ২০১৩ ২২:২৬162451
  • একদম। এই শালা বাড়ির বাইরে থাকলে কিস্যুই পাওয়া যায় না :-(
  • Blank | ২৭ আগস্ট ২০১৩ ২২:১৯162449
  • ফুটকড়াই তো কোজাগরী লক্ষ্মী পুজোর সময় খাই প্রচুর। এনে দেবোখন তোকে পুজোর সময়। কালো কড়াই, চিনির রসে ফেলা তো?
  • কৃশানু | ২৭ আগস্ট ২০১৩ ২২:১৮162448
  • ছোটোবেলায় ফুটকড়াই বলে একটা জিনিস খেতুম। এখন আর দেখিনা।
  • Blank | ২৭ আগস্ট ২০১৩ ২২:১৩162447
  • আর লিঙ্গরাজ মন্দিরের ঝাল মুড়কি - অসাধারন।
  • Blank | ২৭ আগস্ট ২০১৩ ২২:১২162446
  • মন্দিরের চারপাশটা আমার খুব ভাল লাগে। মেন গেটে ছারা বাকি গেট গুলোর পাশেই সরু সরু গলি - এক্দম অন্যরকম পুরো জায়গা। মেন গেট থেকে ডানদিকে যে রাস্তাটা স্বর্গ দ্বার গেছে ঐ রাস্তার হাঁটলে পরে নৃসিংহ মিষ্ঠান্ন ভান্ডার। অসাধারন খাজা বানায় ওরা। এত ভালো খাজা কোথাও খাইনি আর। ঘি দিয়ে ভাজা সেগুলো।
    ঐ রাস্তার ওপরেই ডান দিকে বাঁদিকে প্রচুর পুরনো ভাঙা চোরা আশ্রম ঝোপ জঙ্গলের মাঝে। নামগুলো পড়তে পড়তে গেলে দেখবে পুরনো গল্প বই এর পাতা ভেসে ওঠে।
  • শ্রাবণী | ২৭ আগস্ট ২০১৩ ২২:০৫162445
  • না, এযাত্রা, এই পর্যন্তই। পুরী আমার এবারে ভালো লেগেছে, কাজেকম্মে এলে আবার আসব। মন্দিরের আশপাশ, লোকজন, দেখাশোনার মত, প্রথমটায় নোংরা লাগছিল, পরে সয়ে যেতে ফিরে ফিরে গেলাম। তবে আমরা এদিকটায় ছিলাম বলে বেশি ভালো লাগছিল, ঐ দিকটায় থাকলে ভালো লাগতনা। কত লোকজনের সঙ্গে গপ্প করলাম, দোকানে হাঁটু মুড়ে বসে, রিক্সাওয়ালা, ড্রাইভার, চাওয়ালা, বিচে যারা বিক্রিবাটা করছে, পান্ডা। তাই এখন জয় পান্ডা নিজেদের ওড়িশার গরীবের বন্ধু বলছে শুনে গা জ্বলে গেল,.............
  • Az | ২৭ আগস্ট ২০১৩ ২২:০১162444
  • এজেড। হ্যাঁ হ্যাঁ, বয়স্ক তো বটেই। এই হাজার চারেক বছর বয়স, খুব বেশী না। ঃ-)
  • a x | ২৭ আগস্ট ২০১৩ ২১:৫৪162443
  • "the couple signed an MoU" কাপলরাও মৌ সই করতে পারে জানতাম না!!
  • Blank | ২৭ আগস্ট ২০১৩ ২১:৪৮162442
  • তুমি কি ভুবনেশ্বরের লিঙ্গরাজেও যাবে?
  • Blank | ২৭ আগস্ট ২০১৩ ২১:৪৭162441
  • আরে ধরো পুরী ধ্বংস হলো, কিন্তু ইদিকে বাকি সব টিকে গেলো, তখন।
    আর পুরীর মন্দিরের ছবি তোলা যায় না। কোথাও পাবে না। মন্দিরের উল্টো ফুটে যে বাড়িগুলো আছে, সেগুলো বেশীর ভাগ ই পান্ডাদের বাড়ি। তাদের সাথে চেনা থাকলে তাদের ছাদ থেকে মন্দিরের ছবি হয়। ঐ একটা অ্যাঙ্গল থেকেই মন্দিরের ছবি তোলা যায়।
    আর উল্টো দিকেই একটা গলি আছে দেখবে, যাস্ট মন্দিরের মেন গেটের উল্টো দিকে। ঐ গলির মুখেই বাঁদিকে একতা পাথরের কাজের দোকান পরে। পাথরের শো-পিস টাইপ কিছু চাইলে ওখান থেকে কিনো। অনেক অথেন্টিক জিনিস পাবে। তবে দোকানটা ধুলো পরা মতন।
  • cm | ২৭ আগস্ট ২০১৩ ২১:৩৬162440
  • খাঁটি কথা মিনিময়ের অবকাশ নাই।
  • শ্রাবণী | ২৭ আগস্ট ২০১৩ ২১:১৬162439
  • সব ধ্বংস হয়ে গেলে আমি বা আমার কাঁচের বাক্স থাকবে কোত্থেকে! মন্দিরে তো ক্যামেরা নিতে দিলনা, তুই ছবি তুলিস কোদ্দিয়ে?
  • ladnohc | ২৭ আগস্ট ২০১৩ ২১:০১162438
  • রাণা, এটা নিশ্চয় রম্যরচনা! সত্যি না ঃ)
  • Blank | ২৭ আগস্ট ২০১৩ ২০:১৮162437
  • আরে কিনে রাখো। কবে পুরী র রথ উঠে যাবে, সব ধ্বংস হয়ে যাবে, তখন ওগুলো অ্যান্টিক হিসেবে থাকবে। ব্যকগ্রাউন্ডে একটা বড় রথের ছবি, সামনে কাঁচের বাক্সে কাঠ - ড্রয়িংরুমে হলদে আলোর মাঝে রাখা।
  • pi | ২৭ আগস্ট ২০১৩ ২০:১৪162436
  • লেখাটা থেকে, আরো। ন্যান, মিনিময় করুন! ঃ)

    This is a profound psychological violence here. How can one even begin to speak of dignity in labour when one secretly feels one's job should not exist? How can it not create a sense of deep rage and resentment. Yet it is the peculiar genius of our society that its rulers have figured out a way, as in the case of the fish-fryers, to ensure that rage is directed precisely against those who actually do get to do meaningful work. For instance: in our society, there seems a general rule that, the more obviously one's work benefits other people, the less one is likely to be paid for it. Again, an objective measure is hard to find, but one easy way to get a sense is to ask: what would happen were this entire class of people to simply disappear? Say what you like about nurses, garbage collectors, or mechanics, it's obvious that were they to vanish in a puff of smoke, the results would be immediate and catastrophic. A world without teachers or dock-workers would soon be in trouble, and even one without science fiction writers or ska musicians would clearly be a lesser place. It's not entirely clear how humanity would suffer were all private equity CEOs, lobbyists, PR researchers, actuaries, telemarketers, bailiffs or legal consultants to similarly vanish. (Many suspect it might markedly improve.) Yet apart from a handful of well-touted exceptions (doctors), the rule holds surprisingly well.
  • pi | ২৭ আগস্ট ২০১৩ ২০:০৯162435
  • রাণা,ঃ)
  • siki | ২৭ আগস্ট ২০১৩ ২০:০৮162434
  • ও হ্যাঁ, কাল ওমপুরির স্ত্রী পুলিশে কমপ্লেন করেছিলেন বটে। খেয়াল ছিল না।
  • শ্রাবণী | ২৭ আগস্ট ২০১৩ ২০:০৩162433
  • রথের কাঠ কিনতে যাব কেন খামকা? তবে রাতে ভোগ খাব, পান্ডা নিয়ে আসবে।
    দে, আমি কটন বমকাই কিনেছি একটাও নিজের জন্যে নয়, পুজোয় ওনামে দিতে। আর টুকটাক কাপড় সব, গিফট।
  • রাণা আলম | ২৭ আগস্ট ২০১৩ ২০:০২162432
  • আজ দিনটা বেশ গোলমেলে।বিশুদ্ধ পঞ্জিকা মতে আজকের দিনে মেষজাতকের কুলোকের কথায় কান দিতে নেই।অথচ,আজ কি কুক্ষণে সায়ন্তিকা’র বাবা’র ফোন এলো।আমার মতিভ্রম হয়েছিল অথবা গ্রহ বিপর্যয় ঘটেছিল নিশ্চয়,নাহলে ফোনটা ধরলাম ক্যানো?
    ধরেই যখন ফেলেছি,অগত্যা কালমেঘ খাওয়া মুখ করে বললাম,
    ‘ভালো আছেন কাকু?’
    ওপার থেকে হাঁড়িচাচা’র মাফিক আওয়াজ এলো,
    ‘ভালোতো থাকবই।ভালো থাকবোনা মানে?তুমি কি চাও যে আমি ভালো থাকিনা?’
    ‘ইয়ে মানে,ছি ছি,কি যে বলেন কাকু।আমি ক্যানো চাইবো না যে আপনি ভালো থাকুন।আমি তো সব সময় চাই যে আপনি আরো ভালো থাকুন।আপনার বকেয়া ডিএ একলপ্তে প্রাপ্তি ঘটুক।লুপ্ত যৌবন ফিরে আসুক।সাদা চুল কালো হোক।পেট ব্যথা,অম্বল সেরে যাক...’
    ‘কিহে ছোকরা...তোমার সাহস তো কম নয়।ইয়ার্কি করছো আমার সাথে।জানো আমি তোমার বাবা’র বয়সী?’
    ‘তাই নাকি,জানতাম নাতো...ইসস...আমি তো ভাবতাম আপনি জাস্ট থার্টি’
    ‘ফাজলামো হচ্ছে?শোনো খোকা,নেহাত আমার মেয়ে তোমাকে পছন্দ করে নাহলে তোমায় উচিত শিক্ষা দিয়ে দিতাম।আর আমি তো বুঝতেও পারিনা যে তোমার মত একটা গন্ডমূর্খের সাথে সায়ন্তিকা বাকিটা জীবন কাটাবে কি করে?’
    আমি যে গন্ডমূর্খ,এই সারসত্যটা আমার মাস্টারমশাইরা বহুকাল আগে থেকেই জানিয়ে দিয়েছেন।তবুও বিদ্যাসাগর মশাই তো কোনকালে বলে গিয়েছেন যে কানাকে কানা,খোঁড়াকে খোঁড়া আর গন্ডমূর্খকে গন্ডমূর্খ বলতে নেই।তাই হেব্বি রাগ হল।নাহয় আমি একটা পাতি ইস্কুল মাস্টার আর সায়ন্তিকা’র বাবা একটা সরকারী বিভাগের ডেপুটি ডিরেক্টর।তাই বলে অ্যাইসা অপমান? বাছা বাছা কিছু উত্তর মুখে আসছিল।সেগুলো চেপে দাঁত কেলিয়ে (মানে,ফোনে যতটা দাঁত ক্যালানো যায় আর কি),গলায় স্যাকারিন ঢেলে বললাম,
    ‘কাকু,আপনি একদম চিন্তা করবেন না।আপনার সাথে গত তেইশ বছরের অভিজ্ঞতাই ওকে আমার সাথে বাকিটা জীবন কাটাতে সাহায্য করবে’
    ওপার থেকে কিছু গোঁ গোঁ আওয়াজ ভেসে আসছিল,সেটা যান্ত্রিক না অযান্ত্রিক,সেটা বোঝার আগেই ফোনটা কেটে গেলো।
    আজকাল কিচ্ছুতে ভরসা রাখা যায় না,ফোনের নেটওয়ার্কেও না...
  • Blank | ২৭ আগস্ট ২০১৩ ১৯:৪৭162430
  • ফেরার?
  • siki | ২৭ আগস্ট ২০১৩ ১৯:৩৭162429
  • ওম পুরিকে নাকি খুঁজে পাওয়া যাচ্ছে না!
  • pi | ২৭ আগস্ট ২০১৩ ১৯:২২162428
  • এই লেখাটা দারুণ ইন্টারেস্টিং লাগলো !

    In the year 1930, John Maynard Keynes predicted that, by century's end, technology would have advanced sufficiently that countries like Great Britain or the United States would have achieved a 15-hour work week. There's every reason to believe he was right. In technological terms, we are quite capable of this. And yet it didn't happen. Instead, technology has been marshaled, if anything, to figure out ways to make us all work more. In order to achieve this, jobs have had to be created that are, effectively, pointless. Huge swathes of people, in Europe and North America in particular, spend their entire working lives performing tasks they secretly believe do not really need to be performed. The moral and spiritual damage that comes from this situation is profound. It is a scar across our collective soul. Yet virtually no one talks about it.

    Why did Keynes' promised utopia – still being eagerly awaited in the `60s – never materialise? The standard line today is that he didn't figure in the massive increase in consumerism. Given the choice between less hours and more toys and pleasures, we've collectively chosen the latter. This presents a nice morality tale, but even a moment's reflection shows it can't really be true. Yes, we have witnessed the creation of an endless variety of new jobs and industries since the `20s ......

    http://www.strikemag.org/bullshit-jobs/
  • a x | ২৭ আগস্ট ২০১৩ ১৯:১৩162427
  • থ্যান্কু থ্যান্কু সে আর ফোজ্জি। গানের জন্য ;-)
  • 4z | ২৭ আগস্ট ২০১৩ ১৯:০৮162426
  • অক্ষদি, IE ব্যবহার করছ নিশ্চয়ই। এটা একটা অ্যাড IE'র বাগ এক্সপ্লয়েট করে এই কাণ্দটা ঘটাচ্ছে। ক্রোম ইউজ কর আর অ্যাডব্লকার লাগাও।

    নেহাৎ যদি IE'র মায়া ত্যাগ করতে না পারো তাহলে এই নাও http://answers.microsoft.com/en-us/ie/forum/ie8-windows_other/atdmtcom-cookie/a8881273-d054-4c02-8666-ab4dab9c08ab

    আর তার পর তোমার জন্য এই গানটা রইল
  • a x | ২৭ আগস্ট ২০১৩ ১৯:০২162424
  • x-{
  • Blank | ২৭ আগস্ট ২০১৩ ১৮:৫৩162423
  • উইন্ডোজ কিনলে অম্নি অনেক কিছু ম্যাজিক হয়
  • a x | ২৭ আগস্ট ২০১৩ ১৮:৫০162422
  • আচ্ছা সফোরা আমাকে এইটা বলতো, আজকাল মাঝেমাঝেই দেখি ব্রাউসারে ব্যাক বাটন টিপেও ব্যাকে যাওয়া যাচ্ছেনা। আগে কিছু স্পেসিফিক পেজে এরকম হত কিন্তু এখন র‌্যান্ডম পেজে হয়, আর ব্যাক টিপে ধরে থাকলে view.atdmt.com পরপর দেখায়। এটা কেন হয়? উইন -৮।
  • Kaju | ২৭ আগস্ট ২০১৩ ১৮:৩৭162421
  • কালকের সব মতামত এইমাত্র দেখলাম। সকলকে ধন্যযোগ। এমি করার ইচ্ছেও তো ছিল, কিন্তু তাতে ইভনিং কেলাস ছাড়া গতি নেই দেখে তো আর করা হল না। রাত সাড়ে নটায় রোজ বাড়ি ঢুকে আবার ইভনিং ক্লাস - অত খাটার ক্ষমতা আর একাগ্রতা যদি আমার থাকত, তাহলে কি আর এই দশা হত আমার?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত